Breaking







Showing posts with label চাকরির খবর. Show all posts
Showing posts with label চাকরির খবর. Show all posts

Tuesday, 8 September 2026

September 08, 2026

SSC CHSL 2026 Recruitment: শূন্যপদ, যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি

SSC CHSL Recruitment 2026: শূন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সম্পূর্ণ তথ্য

SSC CHSL Recruitment 2026: শূন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সম্পূর্ণ তথ্য
SSC CHSL 2026 Recruitment: শূন্যপদ, যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি
কলম ✏ 
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
কেন্দ্র সরকারের Staff Selection Commission (SSC)-এর পক্ষ থেকে SSC CHSL 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও প্রতিষ্ঠানে Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO) এবং Data Entry Operator, Grade ‘A’ পদে নিয়োগ করা হবে।

এই নিয়োগে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ-সহ যাবতীয় তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

SSC CHSL Recruitment 2026


বিষয় বিবরণ
পরীক্ষার নাম SSC CHSL 2026
নিয়োগকারী সংস্থা Staff Selection Commission (SSC)
পদের নাম LDC, JSA, DEO/DEO Grade A
শুন্যপদ ২৫৩৬টি
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
আবেদনের তারিখ ৭ সেপ্টেম্বর – ৭ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in

পদের নাম

  • Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)
  • Data Entry Operator (DEO)
  • Data Entry Operator, Grade ‘A’

শুন্যপদ

এই নিয়োগের মাধ্যমে মোট ২,৫৩৬টি শুন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন

  • Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA): Pay level-2 অনুযায়ী মাসিক বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত।
  • Data Entry Operator (DEO): Pay level-4 অনুযায়ী মাসিক বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা এবং Pay level-5 অনুযায়ী মাসিক বেতন ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা পর্যন্ত।
  • Data Entry Operator, Grade ‘A’: Pay level-4 অনুযায়ী মাসিক বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। কিছু নির্দিষ্ট DEO পদের ক্ষেত্রে অতিরিক্ত বিষয়ভিত্তিক যোগ্যতা প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া

  • Tier-I: Computer Based Examination (CBT)
  • Tier-II: Computer Based Examination (CBT) + Skill Test/Typing Test
  • Document Verification

আবেদন ফি

১০০/- টাকা। তবে SC, ST, PwBD, ESM, মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ: ৭ অক্টোবর ২০২৬
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

বিষয় লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি Download
আবেদন করুন Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in

Thursday, 4 June 2026

June 04, 2026

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। আজ মৃত্তিকা ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন যে, পূর্বে ঘোষিত ৬,৫০০ শূন্যপদের পরিবর্তে এবার ১১,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।

তিনি জানান, বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর মিলিয়ে মোট ১১,১৫৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা পরিষদে ৫৫৮টি শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন পঞ্চায়েতে কর্মীর ঘাটতির কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই দ্রুত এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানা যাবে।

তাই যারা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের জন্য অপেক্ষা করছেন, তাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। নিয়োগ সংক্রান্ত কোনো নতুন বিজ্ঞপ্তি বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে, আমরা সেই আপডেট আপনাদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 
বিশেষ ঘোষণা: খুব শীঘ্রই কলম টিমের পক্ষ থেকে মিশন গ্রাম পঞ্চায়েত নামে একটি ইবুক প্রকাশ করা হবে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ইবুকটি তৈরি করা হচ্ছে, যাতে পরীক্ষার সিলেবাসভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্নোত্তর ও প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল অন্তর্ভুক্ত থাকবে।
আমাদের বিশ্বাস, এই ইবুকটি আপনাদের পরীক্ষার সঠিক ও কার্যকর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইবুক প্রকাশ সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য এখানে আলাদা আলাদা পদ রয়েছে।

বয়সসীমা

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফি

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

Wednesday, 20 May 2026

May 20, 2026

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৬ | পশ্চিমবঙ্গে ২০ হাজার পুলিশ নিয়োগ

WB Police New Recruitment 2026: দুর্গাপুজোর আগে ২০ হাজার শুন্যপদে নিয়োগের সম্ভাবনা

WB Police New Recruitment 2026: দুর্গাপুজোর আগে ২০ হাজার শুন্যপদে নিয়োগের সম্ভাবনা
পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৬ | পশ্চিমবঙ্গে ২০ হাজার পুলিশ নিয়োগ
কলম
সুপ্রিয় বন্ধুরা,
খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে বড় নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে। আর.টি.আই সূত্র অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ মিলিয়ে প্রায় ৫৫ হাজার থেকে ৬০ হাজার শূন্যপদ রয়েছে। বিশেষ করে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে কর্মীসংখ্যার ঘাটতি রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও আবগারি দফতরে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সেখানে কয়েক হাজার পদ ফাঁকা রয়েছে বলেও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশের কর্মী সঙ্কট মেটাতে দুর্গাপুজোর মধ্যেই প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। অন্যদিকে যেসব পুলিশকর্মীর ১৫ বছর চাকরি সম্পূর্ণ হয়েছে, তাদের নিজ জেলায় পোস্টিং দেওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই পদসংখ্যা ও আবেদন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশনের অপেক্ষা করতে হবে। 

কবে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি?

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। বিশেষ করে পুজোর আগেই যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করার লক্ষ্য থাকে, তাহলে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Thursday, 14 May 2026

May 14, 2026

RRB ALP নিয়োগ 2026: ভারতীয় রেলে ১১,১২৭টি শূন্যপদে নিয়োগ

RRB ALP Recruitment 2026 Notification (CEN 01/2026) Out

RRB ALP Recruitment 2026 Notification (CEN 01/2026) Out
RRB ALP নিয়োগ 2026: ভারতীয় রেলে ১১,১২৭টি শূন্যপদে নিয়োগ
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি (CEN No. 01/2026) প্রকাশ করা হয়েছে। যেখানে ১১,১২৭টি শুন্যপদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মাধ্যমিক পাশের সঙ্গে টেকনিক্যাল যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

RRB ALP Recruitment 2026
সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
বিজ্ঞপ্তি নম্বর CEN No. 01/2026
পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট
মোট শূন্যপদ ১১,১২৭টি
আবেদন পদ্ধতি অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in

পদের নাম―

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)। 

শুন্যপদ―

মোট শুন্যপদ ১১,১২৭টি। 

মাসিক বেতন―

Pay level-2 অনুযায়ী মাসিক বেতন ১৯,৯০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা―

প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI (NCVT/SCVT) অথবা Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering-এ Diploma/Degree থাকতে হবে।

বয়সসীমা―

১লা জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া―

  • CBT-1 পরীক্ষা
  • CBT-2 পরীক্ষা
  • Computer Based Aptitude Test (CBAT)
  • Document Verification
  • Medical Examination

আবেদন ফি―

SC/ ST/ Ex-Serviceman/ মহিলা/ Transgender/ Minorities/ EBC প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০/- টাকা। অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি―

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখসমূহ―

  • আবেদন শুরু: ১৫ মে, ২০২৬।
  • আবেদনের শেষ: ১৪ জুন, ২০২৬।
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদনের পোর্টালApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Sunday, 26 April 2026

April 26, 2026

SSC Stenographer Recruitment 2026 | Apply Online

SSC Stenographer Recruitment 2026: 731 শূন্যপদে নিয়োগ, আবেদন শুরু

SSC Stenographer Recruitment 2026 | Apply Online
SSC Stenographer Recruitment 2026 | Apply Online
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্র সরকারের Staff Selection Commission (SSC)-এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় স্টেনোগ্রাফার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৭৩১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

SSC Stenographer Recruitment 2026


SSC Stenographer Recruitment 2026
পরীক্ষার নাম SSC Stenographer 2026
নিয়োগকারী সংস্থা Staff Selection Commission (SSC)
পদের নাম স্টেনোগ্রাফার
শুন্যপদ ৭৩১টি
আবেদন পদ্ধতি অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in

পদের নাম―

Stenographer (Group C & D)

শিক্ষাগত যোগ্যতা―

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং স্টেনোগ্রাফি স্পীড থাকতে হবে।

বয়সসীমা―

১লা আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী, স্টেনোগ্রাফার গ্রেড সি পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া―

  1. Computer Based Test (CBT)
  2. Skill Test (Stenography)

আবেদন ফি―

১০০/- টাকা; তবে ST/ SC/ PwBD/ ESM এবং মহিলা প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।

আবেদন পদ্ধতি―

আগ্রহী প্রার্থীরা Staff Selection Commission-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ―

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬
  • আবেদন শুরু: ২৪ এপ্রিল ২০২৬
  • আবেদনের শেষ: ১৫ মে ২০২৬
  • CBT পরীক্ষা: জুলাই–আগস্ট ২০২৬
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload
আবেদন করুনApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Saturday, 25 April 2026

April 25, 2026

WBPSC Miscellaneous Recruitment 2026 Notification

WBPSC Miscellaneous Recruitment 2026 | মিসলেনিয়াস নিয়োগ বিজ্ঞপ্তি 2026

WBPSC Miscellaneous Recruitment 2026 Notification
WBPSC Miscellaneous Recruitment 2026 Notification
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পক্ষ থেকে Miscellaneous Services Recruitment Examination-এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

WBPSC Miscellaneous Recruitment 2026


WBPSC Miscellaneous Recruitment 2026
সংস্থার নাম WBPSC
পরীক্ষার নাম Miscellaneous Services Recruitment Examination
বিজ্ঞপ্তি নম্বর 13/2024
শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ৩০শে এপ্রিল ২০২৬
আবেদন শেষ ২০শে মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/

পরীক্ষার নাম

Miscellaneous Services Recruitment Examination

পদের নাম

WBPSC Miscellaneous পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে একাধিক পদে নিয়োগ করা হয়, যেমন—
  • অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার
  • ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার/ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার
  • ব্লক ইয়ুথ অফিসার/ মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার/ ব্যুরো ইয়ুথ অফিসার 
  • ব্লক ওয়েলফেয়ার অফিসার/ ওয়েলফেয়ার অফিসার 
  • ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার 
  • অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার
  • অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার
  • কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস 
  • ইনস্পেক্টর অব এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স 
  • কাস্টমার ওয়েলফেয়ার অফিসার
  • সেভিং ডেভেলপমেন্ট অফিসার
  • পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস
  • অডিটর অব কো-অপারেটিভ সোসাইটি
  • অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অব রেভিনিউ
  • এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
  • লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন 
  • অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস 
  • ইনভেস্টিগেশন ইনস্পেক্টর
  • রেভিনিউ ইনস্পেক্টর

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স সাধারণত ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

মাসিক বেতন

উপরে উল্লিখিত অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার থেকে শুরু করে সেভিং ডেভেলপমেন্ট অফিসার পর্যন্ত পদের মাসিক বেতন ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা এবং পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস থেকে রেভিনিউ ইনস্পেক্টর পর্যন্ত পদের অফিসারদের মাসিক বেতন ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি

WBPSC Miscellaneous পরীক্ষায় মোট তিনটি ধাপ থাকে—
  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেন পরীক্ষা
  • পার্সোনালিটি টেস্ট

আবেদন পদ্ধতি

  • WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। 
  • ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে। 

আবেদন ফি

আবেদন মূল্য ১৬০/- টাকা। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬
  • আবেদন শুরু: ৩০ এপ্রিল, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৬
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload
আবেদন করুনApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Saturday, 11 April 2026

April 11, 2026

CRPF কনস্টেবল নিয়োগ 2026 – মাধ্যমিক পাশেই আবেদন | 9000+ শূন্যপদ | Apply Online

মাধ্যমিক পাশ যোগ্যতায় CRPF কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2026

মাধ্যমিক পাশ যোগ্যতায় CRPF কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2026
CRPF কনস্টেবল নিয়োগ 2026 – মাধ্যমিক পাশেই আবেদন 
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
Central Reserve Police Force (CRPF)-এর পক্ষ থেকে কনস্টেবল পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ৯০০০-এরও বেশি শুন্যপদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। 

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

CRPF কনস্টেবল নিয়োগ 2026


CRPF Recruitment 2026
সংস্থার নাম CRPF
পদের নাম কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ + কম্পিউটার ডিপ্লোমা
মোট শুন্যপদ ৯,১৯৫টি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ২০শে এপ্রিল ২০২৬
আবেদন শেষ ১৯শে মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট rect.crpf.gov.in

নিয়োগকারী সংস্থা

Central Reserve Police Force (CRPF)।

পদের নাম

Constable (Technical & Tradesmen and Pioneer)। 

শুন্যপদ

মোট শুন্যপদ ৯,১৯৫টি।

এর মধ্যে Constable (Tradesman & Technical) পদে ৯,১১৬টি (পুরুষ ৯,০৯৬টি ও মহিলা ৭৯টি) এবং Constable (Pioneer Wing) পদে ২০টি (সমস্তই পুরুষ) শূন্যপদ রয়েছে।

রাজ্য ও ট্রেডভিত্তিক শূন্যপদের বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

মাসিক বেতন

Pay level-3 অনুযায়ী প্রতি মাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। 
  • কিছু টেকনিক্যাল পদের ক্ষেত্রে ITI সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে।

বয়সসীমা

  • কনস্টেবল (ড্রাইভার): এই পদের জন্য ১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
  • অন্যান্য সমস্ত ট্রেড: ১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি

  • Physical Efficiency Test (PET)
  • Physical Standards Test (PST)
  • Computer Based Test (CBT)
  • Trade Test
  • Document Verification
  • Medical Examination

আবেদন ফি

General/OBC/EWS প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং SC/ST/মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি প্রযোজ্য নয়।

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ―

  • বিজ্ঞপ্তি প্রকাশ:  এপ্রিল, ২০২৬।
  • আবেদন শুরু: ২০ এপ্রিল, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৯ মে, ২০২৬।
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
নোটিফিকেশনDownload
আবেদন করুনApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Friday, 10 April 2026

April 10, 2026

উচ্চমাধ্যমিক পাশে পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026
উচ্চমাধ্যমিক পাশে পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
West Bengal Municipal Service Commission (WBMSC)-এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা উল্লেখ করা আছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

রাজ্যের ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ


WBMSC Computer Assistant Recruitment 2026
সংস্থার নাম WBMSC
পদের নাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ + কম্পিউটার ডিপ্লোমা
মোট শুন্যপদ ১৩টি
আবেদনের শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৬


নিয়োগকারী সংস্থা

West Bengal Municipal Service Commission (WBMSC)। 

পদের নাম

কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট।

শুন্যপদ

১৩টি।
মোট ১৩টি ডেভেলপমেন্ট অথরিটির প্রতিটিতে ১টি করে শূন্যপদ রয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রতিটি পদই অসংরক্ষিত (Unreserved) শ্রেণির প্রার্থীদের জন্য নির্ধারিত।

ডেভেলপমেন্ট অথরিটিগুলির নাম

  1. Burdwan Development Authority
  2. Jaigaon Development Authority
  3. Sriniketan Santiniketan Development Authority
  4. Gangasagar Bakkhali Development Authority
  5. Tarapith Rampurhat Development Authority
  6. Bakreswar Development Authority
  7. Patharchapuri Development Authority
  8. Furfura Sharif Development Authority
  9. Tarakeswar Development Authority
  10. Changrabandha Development Authority
  11. Mukutmanipur Development Authority
  12. Gazaldoba Development Authority
  13. Mohabani Development Authority

মাসিক বেতন

পে লেভেল–৬ অনুযায়ী প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন (Diploma in Computer Application)-এ ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতি, পরীক্ষার স্কিম এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন ফি

  • General/ OBC প্রার্থীদের জন্য ২০০/- টাকা। 
  • SC/ ST/ PWD প্রার্থীদের জন্য ৫০/- টাকা। 

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য, নীচে দেওয়া PDF ফাইলটি সংগ্রহ করুন। এই ফাইলটিতে স্টেপ বাই স্টেপ নির্দেশাবলী দেওয়া রয়েছে, যা আপনাকে অনলাইনে আবেদন করার সময় সঠিকভাবে গাইড করবে।

How To Apply

Download Guide PDF

আবেদনের শেষ তারিখ

অনলাইন আবেদন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ১৭ই এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে।
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
নোটিফিকেশনDownload
আবেদন করুনApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Wednesday, 1 April 2026

April 01, 2026

রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ 2026: পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ, জানুন বিস্তারিত

রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ ২০২৬: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, জানুন বিস্তারিত

রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ ২০২৬: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, জানুন বিস্তারিত
রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ 2026: পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ, জানুন বিস্তারিত
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
রেলওয়ে স্কুলে শিক্ষকতার চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য দারুণ সুখবর। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW)-এর অধীনে রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিচে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে দেওয়া হলো―

গুরুত্বপূর্ণ তথ্য

  • ​নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক এবং পার্ট টাইম।
  • ​সময়কাল: সর্বোচ্চ ২০০ কার্যদিবস অথবা ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত (যেটি আগে হবে)।
  • ​ইন্টারভিউয়ের ধরন: ওয়াক-ইন-ইন্টারভিউ (সরাসরি সাক্ষাৎকার)।
  • ​বয়সসীমা: ১৮ থেকে ৬৫ বছর।

নিয়োগকারী সংস্থা

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW), ভারতীয় রেল

পদের নাম

  • PGT (Post Graduate Teacher)
  • TGT (Trained Graduate Teacher)
  • Physical Instructor

পদের বিবরণ

  • PGT (Post Graduate Teacher): পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, কম্পিউটার, হিন্দি, বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং কমার্স।
  • TGT (Trained Graduate Teacher): হিন্দি, ইংরেজি, বাংলা, সামাজিক বিজ্ঞান (SST), বিজ্ঞান ও গণিত।

শুন্যপদ

  • PGT (Post Graduate Teacher): ২৪টি
  • TGT (Trained Graduate Teacher): ১৭টি
  • Physical Instructor: ২টি

মাসিক বেতন

  • Post Graduate Teacher): ২৭,৫০০/- টাকা 
  • Trained Graduate Teacher): ২৬,২৫০/- টাকা 
  • Physical Instructor: ২৬,২৫০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা

  • Post Graduate Teacher: সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০% নম্বরসহ স্নাতকোত্তর (Master Degree) এবং বি.এড (B.Ed.) ডিগ্রি। কম্পিউটার শিক্ষকের জন্য B.E/B.Tech (CS/IT) বা সমতুল্য যোগ্যতা প্রয়োজন।
  • Trained Graduate Teacher: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং ডি.এল.এড (D.El.Ed) অথবা ৫০% নম্বরসহ স্নাতক/স্নাতকোত্তর এবং বি.এড (B.Ed.)।
  • Physical Instructor: শারীরিক শিক্ষায় স্নাতক (B.P.Ed) বা সমতুল্য।

বয়সসীমা

২৬.০৩.২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে বয়স হতে হবে। 

নিয়োগ পদ্ধতি

সরাসরি Walk-in-Interview এর মাধ্যমে নিয়োগ।

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ ভেন্যুতে উপস্থিত হতে হবে। 
  • আগে থেকে কোনো অনলাইন আবেদন করার প্রয়োজন নেই। 

ইন্টারভিউয়ের সময়সূচী ও স্থান

  • সময়: সকাল ৯:৩০ থেকে শুরু (রিপোর্টিং সময় ৯:৩০ - ১৩:৩০)।
  • স্থান: হিন্দি লাইব্রেরি/জিএম অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, জেলা- পশ্চিম বর্ধমান, পিন- ৭১৩৩৩১।

তারিখসমূহ:

  • ৯ এপ্রিল ২০২৬: PGT (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত)
  • ১০ এপ্রিল ২০২৬: PGT (ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা)
  • ১১ এপ্রিল ২০২৬: PGT (ভূগোল, কম্পিউটার, জীববিজ্ঞান)
  • ১৩ এপ্রিল ২০২৬: PGT (হিন্দি, অর্থনীতি, কমার্স)
  • ১৬ এপ্রিল ২০২৬: TGT (হিন্দি, ইংরেজি)
  • ১৭ এপ্রিল ২০২৬: TGT (বাংলা, সমাজবিজ্ঞান)
  • ১৮ এপ্রিল ২০২৬: Physical Instructor
  • ২০ এপ্রিল ২০২৬: TGT (বিজ্ঞান ও গণিত) 

প্রয়োজনীয় ডকুমেন্ট 

  • বয়সের প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)
  • সমস্ত শিক্ষাগত ও কারিগরি যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)
  • পরিচয়পত্র (আধার/প্যান/ভোটার কার্ড ইত্যাদি)
  • দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • আবেদনপত্র (বিজ্ঞপ্তির সাথে দেওয়া ফর্মটি পূরণ করে আনতে হবে)
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
Official NotificationDownload
Official Websitehttps://clw.indianrailways.gov.in/
Join WhatsAppJoin

Monday, 30 March 2026

March 30, 2026

ঝাড়খণ্ড টেট 2026 বিজ্ঞপ্তি প্রকাশ | Jharkhand TET Notification 2026

JTET 2026 Notification Out – Jharkhand TET Eligibility, Rules & Full Details

ঝাড়খণ্ড টেট 2026 বিজ্ঞপ্তি প্রকাশ | Jharkhand TET Notification 2026
ঝাড়খণ্ড টেট 2026 বিজ্ঞপ্তি প্রকাশ | Jharkhand TET Notification 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে ঝাড়খণ্ড রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হওয়ার জন্য JTET 2026 পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা ভবিষ্যতে শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শিক্ষকতার যোগ্যতা নির্ধারণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষা পদ্ধতি, আবেদন সংক্রান্ত নিয়মাবলী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পরীক্ষার নাম

Jharkhand Teachers Eligibility Test (JTET)

নিয়োগকারী সংস্থা

Jharkhand Academic Council

সাধারণ মানদণ্ড

  • নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
  • চরিত্র ও আইনি স্থিতি: প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না এবং কোনো আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া যাবে না।

শিক্ষাগত যোগ্যতা

  • প্রাথমিক (১ম-৫ম শ্রেণি): ন্যূনতম ৫০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক এবং ২ বছরের প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা (D.El.Ed) অথবা ৪ বছরের B.El.Ed থাকতে হবে।
  • উচ্চ প্রাথমিক (৬ষ্ঠ-৮ম শ্রেণি): স্নাতক এবং ২ বছরের প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা অথবা ৫০% নম্বরসহ স্নাতক/স্নাতকোত্তর এবং B.Ed থাকতে হবে।

বয়সসীমা

  • ন্যূনতম বয়স ২১ বছর হতে হবে।
  • প্যারা-শিক্ষকদের জন্য চুক্তিকালীন সময়ের সমপরিমাণ বয়সে ছাড় দেওয়া হবে (সর্বোচ্চ ৫৮ বছর বয়স পর্যন্ত)।
  • ২০১৬ সালের পর পরীক্ষা হওয়ার কারণে সাধারণ প্রার্থীদের জন্য একবারের জন্য (One-time) সর্বোচ্চ বয়সসীমায় ৯ বছরের ছাড় দেওয়া হয়েছে।

পরীক্ষার ধরন

  • স্তর: দুটি স্তর— লেভেল-১ (১ম-৫ম শ্রেণি) এবং লেভেল-২ (৬ষ্ঠ-৮ম শ্রেণি)।
  • সময়: প্রতি স্তরের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট (প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট)।
  • প্রশ্নপত্র: হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় হবে। তবে ভাষা বিষয়ের প্রশ্ন সংশ্লিষ্ট ভাষাতেই হবে।
  • প্রশ্নের ধরণ: অবজেক্টিভ (MCQ) এবং OMR শিটে উত্তর দিতে হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই।

ন্যূনতম পাশের নম্বর

  • সাধারণ ও EWS বর্গ: ৬০%
  • পিছিয়ে পড়া বর্গ (BC-I ও BC-II): ৫৫%
  • SC/ ST/ আদিম জনজাতি ও দিব্যাঙ্গ: ৫২%
  • নম্বর ছাড়: সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/PH) জন্য ৫% নম্বরের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন ফি

  • সাধারণ/OBC/EWS: ১,৩০০/- টাকা (একটি পেপার), ১,৫০০/- টাকা (উভয় পেপার)।
  • SC/ ST/ দিব্যাঙ্গ: ৭০০/- টাকা (একটি পেপার), ৮০০/- টাকা (উভয় পেপার)।
  • বিশেষ দ্রষ্টব্য: যারা ইতিপূর্বে বিজ্ঞপ্তি সংখ্যা ৩০/২০২৪-এ আবেদন করেছিলেন, তাদেরও আবার আবেদন করতে হবে। তবে তাদের নতুন করে কোনো ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

কীভাবে আবেদন করবেন? (How to Apply)

  1. ঝাড়খণ্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://jac.jharkhand.gov.in/ -এ যান।
  2. 'Exam Form Portal' সেকশনে ক্লিক করুন।
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  4. ছবি ও স্বাক্ষর আপলোড করুন এবং ফি জমা দিন।
  5. ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট নিয়ে রাখুন।

অন্যান্য নির্দেশাবলী

  • পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
  • প্রদত্ত তথ্যে কোনো ভুল থাকলে বা অসম্পূর্ণ থাকলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে।
  • JTET পাশ করা মানেই সরাসরি চাকরি পাওয়া নয়, এটি কেবল একটি যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা।
  • একবার পাশ করলে সার্টিফিকেটের মেয়াদ আজীবন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরু: ২১ এপ্রিল, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২১ মে, ২০২৬
  • অ্যাডমিট কার্ড ও পরীক্ষার তারিখ: পরবর্তীতে জানানো হবে।
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
JTET Notification 2026Download
RulesDownload
SyllabusDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Thursday, 12 March 2026

March 12, 2026

WB মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026: শূন্যপদ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

WB মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBMSC Recruitment 2026

WB মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBMSC Recruitment 2026
WB মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBMSC Recruitment 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের নন-গভর্নমেন্ট সাহায্যপ্রাপ্ত বিভিন্ন মাদ্রাসায় শূন্যপদে নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং হেড মাস্টার পদে কর্মী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

খুব শীঘ্রই একটি ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে। সেই নোটিফিকেশনে শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসহ নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি


📌 পদের নাম

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মূলত তিনটি পদে নিয়োগ করা হবে—
  • Head Master/ Head Mistress/ Superintendent
  • Clerk
  • Librarian

🏢 নিয়োগকারী সংস্থা

West Bengal Madrasah Service Commission (WBMSC)

📊 শূন্যপদ

ফুল নোটিফিকেশন প্রকাশের পর জানানো হবে।

🎓 শিক্ষাগত যোগ্যতা

শীঘ্রই কমিশনের পক্ষ থেকে ফুল নোটিফিকেশন প্রকাশ করে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তবে সাধারণত পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ হয়ে থাকে—
  • হেড মাস্টার: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি এবং B.Ed ডিগ্রি থাকতে হবে।
  • লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
  • ক্লার্ক: মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন।

🎂 বয়স সীমা

১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

💰 বেতন 

ফুল নোটিফিকেশন প্রকাশের পর জানানো হবে।

📝 নির্বাচন পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা 
  2. ইন্টারভিউ
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন 

📄 আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

📅 গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের পর জানানো হবে
  • আবেদন শেষের তারিখ: পরে ঘোষণা করা হবে
  • পরীক্ষা: পরবর্তী সময়ে জানানো হবে

🔗 গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ 

অফিশিয়াল নোটিফিকেশনDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Thursday, 5 March 2026

March 05, 2026

প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Headmaster/ Headmistress Recruitment 2026

WBPSC প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Headmaster/ Headmistress Recruitment 2026

প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Headmaster/ Headmistress Recruitment 2026
প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Headmaster/ Headmistress Recruitment 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
West Bengal Public Service Commission (WBPSC)-এর পক্ষ থেকে English Medium Government High Madrasah-এ Head Master/ Head Mistress পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ইংলিশ মিডিয়াম সরকারী হাই মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক/ শিক্ষিকা পদে নিয়োগ করা হবে।

এই প্রতিবেদনে উক্ত নিয়োগের শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন পদ্ধতি এবং আবেদন করার নিয়মসহ সমস্ত প্রয়োজনীয় বিষয় সহজভাবে তুলে ধরা হলো।

WBPSC প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026


📌 পদের নাম

Headmaster/ Headmistress 

🏢 নিয়োগকারী সংস্থা

এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে West Bengal Public Service Commission, যা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রধান নিয়োগকারী সংস্থা। 

📊 শূন্যপদ

মোট শূন্যপদ ৫টি (Unreserved)। 

🎓 শিক্ষাগত যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Master’s Degree (Second Class)
  • B.Ed. (Bachelor of Education) অথবা সমমানের শিক্ষক প্রশিক্ষণ ডিগ্রি (First Class)
  • স্বীকৃত স্কুল বা মাদ্রাসায় কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা

🎂 বয়স সীমা

১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে বয়স হতে হবে।

💰 বেতন 

মাসিক বেতন ৫৬,১০০/- থেকে শুরু করে ১,৪৪,৩০০/- টাকা পর্যন্ত। 

📝 নির্বাচন পদ্ধতি

  1. Screening Test
  2. Interview
  3. Final Merit List 

💳 আবেদন ফি

  • General/ OBC প্রার্থীদের জন্য: ২১০/- টাকা
  • SC/ ST (West Bengal) প্রার্থীদের জন্য: কোনো ফি লাগবে না
  • PwBD (৪০% বা তার বেশি প্রতিবন্ধিতা): কোনো ফি লাগবে না 

📄 আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ধাপগুলি সাধারণত নিম্নরূপ—
  1. WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট
  2. সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন
  3. আবেদন ফর্ম পূরণ 
  4. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
  5. নির্ধারিত আবেদন ফি জমা

📅 গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু৬ই মার্চ ২০২৬
আবেদন প্রক্রিয়া শেষ২৭শে মার্চ ২০২৬
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

🔗 গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ 

অফিশিয়াল নোটিফিকেশনDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
আবেদন করুনApply Online

Thursday, 26 February 2026

February 26, 2026

WBPSC লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Librarian Recruitment 2026

WBPSC লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি 2026 - সম্পূর্ণ তথ্য | WBPSC Librarian Recruitment 2026

লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Librarian Recruitment 2026
লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 - সম্পূর্ণ তথ্য
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে West Bengal Public Service Commission (WBPSC)। প্রকাশিত হয়েছে WBPSC লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি 2026, যেখানে লাইব্রেরিয়ান পদে স্থায়ী সরকারি চাকরির সুযোগ রয়েছে। 

এই প্রতিবেদনে WBPSC Librarian Recruitment 2026 সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন- শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নির্বাচন পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং আবেদন শুরু ও শেষ তারিখ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

WBPSC লাইব্রেরিয়ান নিয়োগ 2026 


📌 পদের নাম

লাইব্রেরিয়ান (Librarian)। 

📌 নিয়োগকারী সংস্থা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

📌 শূন্যপদ

মোট শূন্যপদ ১টি (Unreserved)। 

📌 শিক্ষাগত যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2nd Class Honors অথবা Master’s Degree 
  • Degree বা Diploma in Librarianship
  • কমপক্ষে ৩ বছরের Library Experience

📌 বয়স সীমা

১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

📌 ভাষাগত যোগ্যতা

বাংলা ভাষায় পড়া, লেখা ও কথা বলার দক্ষতা থাকা বাধ্যতামূলক, যদি মাতৃভাষা নেপালি না হয়। 

📌 বেতন 

মাসিক বেতন ৫৬,১০০/- থেকে শুরু করে ১,৪৪,৩০০/- টাকা পর্যন্ত। 

📌 নির্বাচন পদ্ধতি

  1. স্ক্রীনিং টেস্ট
  2. বাংলা ভাষা দক্ষতা টেস্ট
  3. ইন্টারভিউ

📌 আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

📌 গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ২৫শে ফেব্রুয়ারি ২০২৬
আবেদন প্রক্রিয়া শুরু২৬শে ফেব্রুয়ারি ২০২৬
আবেদন প্রক্রিয়া শেষ১৯শে মার্চ ২০২৬

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।


📌 গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ 

অফিশিয়াল নোটিফিকেশনDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
আবেদন করুনApply Online

Thursday, 9 October 2025

October 09, 2025

স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 | WBSSC Group C & D Recruitment 2025

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 | WBSSC Group C & D Recruitment 2025

স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 | WBSSC Group C & D Recruitment 2025
স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 | WBSSC Group C & D Recruitment 2025
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অবশেষে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নন-টিচিং স্টাফ তথা Group C (Clerk) এবং Group D পদে নিয়োগের ডিটেইলড নোটিফিকেশন প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। যেখানে শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি উল্লেখিত রয়েছে।

 পদের নাম:: 
  • গ্রুপ সি
  • গ্রুপ ডি

 শুন্যপদ:: 

পদের নামশুন্যপদ
গ্রুপ সি২৯৮৯টি
গ্রুপ ডি৫৪৮৮টি
মোট৮৪৭৭টি
 
 শিক্ষাগত যোগ্যতা:: 
  • গ্রুপ সি পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  • গ্রুপ ডি পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

 বয়সসীমা:: ১লা জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

 নিয়োগ পদ্ধতি:: 
  • গ্রুপ সি- লিখিত পরীক্ষা, একাডেমিক পারফরম্যান্স, পূর্ববর্তী অভিজ্ঞতা, ইন্টারভিউ (including typing-cum-computer proficiency test)। 
  • গ্রুপ ডি- লিখিত পরীক্ষা, পূর্ববর্তী অভিজ্ঞতা, ইন্টারভিউ।

 আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 আবেদন মূল্য:: General/ OBC/ EWS প্রার্থীদের জন্য ৪০০/- টাকা এবং SC/ ST/ PH প্রার্থীদের জন্য ১৫০/- টাকা। 

 গুরুত্বপূর্ণ তারিখ::

আবেদন প্রক্রিয়া শুরু৩রা নভেম্বর ২০২৫
আবেদন প্রক্রিয়া শেষ৩রা ডিসেম্বর ২০২৫

এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন

 গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::

শর্ট নোটিফিকেশনDownload
ডিটেইলড নোটিফিকেশনDownload
ভ্যাকান্সি লিস্টDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now