অন্নপূর্ণা স্ট্যাটাস চেক | অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করব কিভাবে | Annapurna Yojana Status Check Online
![]() |
| অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক | Annapurna Yojana Status Check |
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে অন্নপূর্ণা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা অনলাইন ও অফলাইন মাধ্যমে এই প্রকল্পে আবেদন করেছেন। আবেদন জমা দেওয়ার পর অনেকেরই মনে প্রশ্ন থাকে, আবেদনটি অনুমোদিত হয়েছে কি না, বাতিল হয়েছে, নাকি এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে।
আপনিও যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন এবং নিজের আবেদনের বর্তমান অবস্থা জানতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।
এক নজরে অন্নপূর্ণা যোজনা
অন্নপূর্ণা যোজনা
অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে চালু হওয়া একটি নতুন নারী কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যের আর্থিকভাবে অসচ্ছল ও যোগ্য মহিলাদের আর্থিক নিরাপত্তা প্রদান এবং তাঁদের সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর করে তোলা।এই প্রকল্পের আওতায় নির্ধারিত যোগ্যতা পূরণকারী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
অন্নপূর্ণা যোজনা অনলাইন পোর্টাল
অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন ও আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার Social Registry Portal (socialregistry.wb.gov.in) চালু করেছে।আবেদনকারীরা এই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজেই অনলাইনে আবেদন করতে এবং আবেদনের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।
অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করার পদ্ধতি
অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস চেক করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল socialregistry.wb.gov.in -এ ভিজিট করুন।
- হোমপেজে থাকা "Access Citizen Portal" অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার জেলা নির্বাচন করুন।
- আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত Captcha Code সঠিকভাবে লিখুন।
- এবার "Request OTP" বাটনে ক্লিক করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত ৬ সংখ্যার OTP নির্ধারিত ঘরে লিখুন।
- সবশেষে "Verify & Continue" বাটনে ক্লিক করুন।
- সফলভাবে লগইন করার পর আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য এবং বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পারবেন।
অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করার লিঙ্ক
আপনাদের সুবিধার জন্য নিচে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেকের Direct Link দেওয়া হলো। নিচের লিঙ্কে ক্লিক করে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে ভিজিট করে খুব সহজেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারবেন।| Annapurna Yojana Status Check | Click Here ↗ |

No comments:
Post a Comment