Breaking

Thursday, 4 June 2026

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। আজ মৃত্তিকা ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন যে, পূর্বে ঘোষিত ৬,৫০০ শূন্যপদের পরিবর্তে এবার ১১,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।

তিনি জানান, বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর মিলিয়ে মোট ১১,১৫৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা পরিষদে ৫৫৮টি শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন পঞ্চায়েতে কর্মীর ঘাটতির কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই দ্রুত এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানা যাবে।

তাই যারা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের জন্য অপেক্ষা করছেন, তাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। নিয়োগ সংক্রান্ত কোনো নতুন বিজ্ঞপ্তি বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে, আমরা সেই আপডেট আপনাদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 
বিশেষ ঘোষণা: খুব শীঘ্রই কলম টিমের পক্ষ থেকে মিশন গ্রাম পঞ্চায়েত নামে একটি ইবুক প্রকাশ করা হবে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ইবুকটি তৈরি করা হচ্ছে, যাতে পরীক্ষার সিলেবাসভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্নোত্তর ও প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল অন্তর্ভুক্ত থাকবে।
আমাদের বিশ্বাস, এই ইবুকটি আপনাদের পরীক্ষার সঠিক ও কার্যকর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইবুক প্রকাশ সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য এখানে আলাদা আলাদা পদ রয়েছে।

বয়সসীমা

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফি

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

No comments:

Post a Comment