Breaking







Thursday, 19 February 2026

যুব সাথী স্ট্যাটাস চেক | How to Check Yuva Sathi Application Status

যুব সাথী স্ট্যাটাস চেক করব কিভাবে | যুব সাথী স্ট্যাটাস চেক | How to Check Yuva Sathi Application Status

যুব সাথী স্ট্যাটাস চেক | How to Check Yuva Sathi Application Status
যুব সাথী স্ট্যাটাস চেক | How to Check Yuva Sathi Application Status
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের এই প্রতিবেদনে আমরা জানবো কিভাবে যুব সাথী প্রকল্পে আবেদনের স্ট্যাটাস চেক করবেন। অনেকেই ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন, আবার অনেকেই নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদন করার পর স্বাভাবিকভাবেই সবার মনে একটি প্রশ্ন থাকে- আবেদনপত্রটি ঠিকভাবে সাবমিট হয়েছে কিনা বা আবেদনের বর্তমান স্ট্যাটাস কি। 

এই বিষয়টিকে কেন্দ্র করেই আমাদের আজকের এই প্রতিবেদন। প্রতিবেদনটিতে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তার সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়া রয়েছে। সুতরাং সময় অপচয় না করে গাইডলাইনটি দেখে নিন এবং চেক করে নিন আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কি।

যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক

Step-1: প্রথমে যুব সাথী পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইট https://apas.wb.gov.in/ -তে ভিজিট করুন।
Step-2: Check Status বাটনটিতে ক্লিক করুন।
Step-3: ক্লিক করার পর Applicant Login-এর একটি পেজ ওপেন হবে। ওখানে আবেদন প্রক্রিয়ার সময় আপনার দেওয়া মোবাইল নম্বরটি লিখুন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
Step-4: Get OTP/Secret PIN বাটনটিতে ক্লিক করুন।
Step-5: তারপরে, আপনার ফোনে ছয় সংখ্যার একটা OTP পাঠানো হবে, ওটা সঠিকভাবে বসিয়ে Verify PIN বাটনটিতে ক্লিক করুন। 
Step-6: ক্লিক করার পরেই আপনাকে আপনার আবেদনের স্ট্যাটাস কি তা দেখিয়ে দেবে। 

Yuva Sathi ApplicationCheck Status

***যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন, বর্তমানে কেবলমাত্র তারাই আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। অন্যদিকে, যারা আবেদনপত্র ক্যাম্পে গিয়ে জমা করেছিলেন, তাদের আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তর থেকে অনলাইন পোর্টালে এন্ট্রি হওয়ার পরেই স্ট্যাটাস চেক করতে পারবেন।

No comments:

Post a Comment