SSC CHSL Recruitment 2026: শূন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সম্পূর্ণ তথ্য
![]() |
| SSC CHSL 2026 Recruitment: শূন্যপদ, যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি |
কলম ✏
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
কেন্দ্র সরকারের Staff Selection Commission (SSC)-এর পক্ষ থেকে SSC CHSL 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও প্রতিষ্ঠানে Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO) এবং Data Entry Operator, Grade ‘A’ পদে নিয়োগ করা হবে।
এই নিয়োগে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ-সহ যাবতীয় তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
SSC CHSL Recruitment 2026
| বিষয় | বিবরণ |
|---|---|
| পরীক্ষার নাম | SSC CHSL 2026 |
| নিয়োগকারী সংস্থা | Staff Selection Commission (SSC) |
| পদের নাম | LDC, JSA, DEO/DEO Grade A |
| শুন্যপদ | ২৫৩৬টি |
| শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাশ |
| আবেদনের তারিখ | ৭ সেপ্টেম্বর – ৭ অক্টোবর ২০২৬ |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিশিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
পদের নাম
- Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)
- Data Entry Operator (DEO)
- Data Entry Operator, Grade ‘A’
শুন্যপদ
এই নিয়োগের মাধ্যমে মোট ২,৫৩৬টি শুন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন
- Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA): Pay level-2 অনুযায়ী মাসিক বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত।
- Data Entry Operator (DEO): Pay level-4 অনুযায়ী মাসিক বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা এবং Pay level-5 অনুযায়ী মাসিক বেতন ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা পর্যন্ত।
- Data Entry Operator, Grade ‘A’: Pay level-4 অনুযায়ী মাসিক বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। কিছু নির্দিষ্ট DEO পদের ক্ষেত্রে অতিরিক্ত বিষয়ভিত্তিক যোগ্যতা প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
- Tier-I: Computer Based Examination (CBT)
- Tier-II: Computer Based Examination (CBT) + Skill Test/Typing Test
- Document Verification
আবেদন ফি
১০০/- টাকা। তবে SC, ST, PwBD, ESM, মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ: ৭ অক্টোবর ২০২৬
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
| বিষয় | লিঙ্ক |
|---|---|
| অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download |
| আবেদন করুন | Apply Now |
| অফিশিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |

No comments:
Post a Comment