Breaking







Showing posts with label Biography - জীবনী. Show all posts
Showing posts with label Biography - জীবনী. Show all posts

Thursday, 1 October 2026

October 01, 2026

মহাত্মা গান্ধীর জীবনী | Mahatma Gandhi Biography in Bengali

মহাত্মা গান্ধীর জীবনী PDF | Mahatma Gandhi Biography in Bengali PDF

মহাত্মা গান্ধীর জীবনী | Mahatma Gandhi Biography in Bengali
মহাত্মা গান্ধীর জীবনী | Mahatma Gandhi Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা মহাত্মা গান্ধীর জীবনী তুলে ধরা হলো। এখানে গান্ধীজির শৈশব জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, স্বাধীনতা আন্দোলনে ভূমিকা, সম্মাননা এবং জীবনাবসান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মহাত্মা গান্ধীর জীবনী


মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই;
দীন-দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই।

বিদেশী পণ্য বর্জন ও দেশীয় পণ্য গ্রহণের মাধ্যমে সমগ্র ভারতবাসীর মধ্যে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীনতা জয় গান, তিনি হলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী। সত্য ও অহিংসা ছিল যার পরম গুরু।

পরিচিতি বিবরণ
নামমোহনদাস করমচাঁদ গান্ধী
জন্ম২ অক্টোবর ১৮৬৯
জন্মস্থানপোরবন্দর, গুজরাট, ব্রিটিশ ভারত
অন্যান্য নামমহাত্মা গান্ধী, বাপুজি, গান্ধীজি
মৃত্যু৩০ জানুয়ারি ১৯৪৮

জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ২রা অক্টোবর ১৮৬৯ খ্রিষ্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষের অন্তর্গত কাথীয়াবাড় প্রদেশের পোরবন্দরের এক জনৈক বেনিয়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা করমচাঁদ উত্তরচাঁদ গান্ধী এক প্রতিষ্ঠিত রাষ্ট্রনেতা ছিলেন এবং তাঁর মাতা পূত্তলিবাই ছিলেন হিন্দু শাস্ত্র মতে একজন নিষ্ঠাবান মহিলা। গান্ধীজি ১৩ বছর বয়সে সমবয়সী কস্তুরবা এর সহিত বিবাহ সম্পন্ন করেন এবং চার সন্তানের পিতাও হন।

শিক্ষা জীবন

শৈশব অবস্থা থেকেই পিতার কাছ থেকে সত্য ও সাহসের শিক্ষার পাশাপাশি মাতার কাছে পেয়েছেন কঠোর ব্রত পালনের শিক্ষা। এরপর কাথিয়াবাড়ে বাল্য শিক্ষা সম্পন্ন করে ১৮ বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। বড়ো ভাইয়ের ইচ্ছাস্বরূপ ব্যারিস্টারী পড়তে বিলাতে যেতে চাইলে পরিবার পরিজন ছেড়ে ১৮৮৮ খ্রিষ্টাব্দে বিলাতের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে কঠোর অধ্যবসার মাধ্যমে ১৮৯১ খ্রিষ্টাব্দে ব্যারিস্টারী পাশ করে দেশে ফেরেন।

কর্ম জীবন

বিলেত থেকে ব্যারিস্টারি শিক্ষায় সফলতা লাভের পর আইনজীবী হিসাবে কাজ করতে থাকেন। তার পরবর্তীতে আব্দুল্লা এন্ড সন্স এর আইনজীবি হিসাবে দক্ষিণ আফ্রিকা সফর করেন, যা গান্ধীজির জীবনে এনে দেয় নাটকীয় পরিবর্তন। এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণত বৈষম্যের স্বীকার হন, তাই সেখানে ভারতীয়দের অধিকার সচেতন করে তুলতে ১৮৯৪ সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। সেখানকার ভারতীয়দের নিয়ে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ আন্দোলন শুরু করেন। এরপর ১৯১৫ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারী ভারতবর্ষে পুনরায় প্রত্যাগমন করার মাধ্যমে সক্রিয়ভাবে ভারতীয় রাজনীতিতে অংশ গ্রহণ করেন।

চম্পারন ও খেদা সত্যাগ্রহ আন্দোলন

১৯১৮ সালের চম্পারণ বিক্ষোপ ও খেদা সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকার প্রস্যুত জমিদারদের কৃষক সমাজের প্রতি বর্বরোচিত অত্যাচার ও খাজনা আদায়ের বিরুদ্ধে সর্দার বল্লভভাই প্যাটেলের সহযোগে আন্দোলন শুরু করেন। ফলস্বরূপ খাজনা আদায় বন্ধ ও বন্দীদের মুক্তিদান করেন।

অসহযোগ আন্দোলন

গান্ধীজির মতে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হওয়া প্রয়োজন অসহযোগ ও শান্তিপূর্ণ প্রতিরোধ করা। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ভারতীয়দের ওপর বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা করেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণবিক্ষোপ ঘোষণা করেন। স্বরাজের দাবিতে ১৯২১ সালে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন। স্বরাজের দাবিতে খাদি চরকিতে সুতা কাটার মাধ্যমে বিদেশী পণ্য বর্জন স্বদেশী পণ্য গ্রহণের আহ্বান জানান। এসময় অসহযোগ আন্দোলন জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করে। অপ্রত্যাশিতভাবে উত্তরপ্রদেশের চৌরিচৌরাতে সংঘর্ষ বাঁধলে এ আন্দোলনের সমাপ্তি ঘটে।

স্বরাজ ও লবণ সত্যাগ্রহ আন্দোলন

বিংশ শতাব্দীর ২০ দশকে নিজেকে নীরব রাখার মাধ্যমে স্বরাজ পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে বাধা দূর করার চেষ্টা করেন। ১৯২৮ সালের ডিসেম্বরে ব্রিটিশ সরকারের প্রতি ভারতকে ডোমিনিয়মের মর্যাদা দেবার দাবি জানানোর মাধ্যমে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে হুমকি দেন। ১৯২৯ সালের ৩১শে ডিসেম্বর জাতীয় পতাকা উন্মোচন ও ১৯৩০ সালের ২৬শে জানুয়ারী ভারতীয় জাতীয় কংগ্রেস এই দিনটিকে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করে।

এসময় প্রত্যাহিক অত্যাব্শকিয় পণ্য লবণের উপর কর আরোপের বিরুদ্ধে লবণ সত্যাগ্রহ আন্দোলন কুচকাওয়াজ করেন। আত্মনির্ভরভাবে নিজ হাতে লবণ তৈরির উদ্দেশ্যে এলাহাবাদ থেকে ডান্ডি পযর্ন্ত ৪০০ কিলোমিটার পায়ে হেঁটে যায়। 

এই আন্দোলন সফল হলে ব্রিটিশ সরকার ৬০০০০ জন ভারতীয়কে গ্রেফতার করে। ১৯৪১ সালে গান্ধী - ডারউইন অ্যাক্ট এর মাধ্যমে অসহযোগ আন্দোলন বন্ধের বিনিময়ে বন্দীদের মুক্তি আদায় করেন ও স্বাধীনতার পথ সুপ্রস্থ করেন।

গান্ধীজির শিক্ষানীতি

গান্ধীজির লক্ষ্যই ছিল সত্যের পথে শিক্ষাকে অবৈতনিক সর্বসাধারণের জন্য প্রতিষ্ঠিত করা। তিনি ছিলেন শিশুকেন্দ্রিক শিক্ষার পক্ষপাতি। ভারতবর্ষের বুনিয়াদি শিক্ষা প্রতিষ্ঠাই ছিল তার অমর কৃতি।

সম্মাননা

স্বাধীনতা সংগ্রামী তথা আধ্যাতিক চেতনার অধিকারী মোহনদাস করমচাঁদ গান্ধীর খ্যাতি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং সমগ্র বিশ্ব জুড়ে মহাত্মা গান্ধী নামে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি ছিলেন সমগ্র ভারতবাসীর জাতির জনক তাই ভারত সরকারের তরফে ২রা অক্টোবর তার জন্মদিনে গান্ধী জয়ন্তী উদযাপন করে থাকেন। ২০০৭ সালে ১৫ই জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস দিবস হিসাবে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ভারতীয় সংসদ ভবনে গান্ধীজির প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে।

জীবনাবসান

স্বাধীনতার প্রতি কঠোর সংগ্রাম করা গান্ধীজি মহাশয় পাননি স্বাধীনতার চরমস্বাদ। বরং ১৯৪৮ সালে ৩০শে জানুয়ারী দিল্লীতে অনুষ্ঠিত এক প্রার্থনা সভায় নাথুরাম গডসের করা গুলিতে নিহত হন।
⬇️ মহাত্মা গান্ধীর জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Mahatma Gandhi Biography
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

Sunday, 27 September 2026

September 27, 2026

ভগৎ সিং এর জীবনী | Bhagat Singh Biography in Bengali

ভগৎ সিং এর জীবনী PDF | Bhagat Singh Biography in Bengali PDF

ভগৎ সিং এর জীবনী PDF | Bhagat Singh Biography in Bengali PDF
ভগৎ সিং এর জীবনী | Bhagat Singh Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে ভগৎ সিং-এর শিক্ষাজীবন, কর্মজীবন, স্বাধীনতা সংগ্রাম, বিপ্লবী কর্মকাণ্ড, জীবন ও সম্মাননা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

তাই ভগৎ সিং-এর জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে ভগৎ সিং-এর জীবনী PDF সংগ্রহ করে রাখতে পারেন।

ভগৎ সিং এর জীবনী


অন্ধকার ছিল যখন
এই ভারতমাতার বুকে,
তোমার মতো বীরসেনানী
আলো দেখলো স্বাধীনতার চিত্তে।

ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অন্যতম জাতীয়তাবাদী প্রভাবশালী ব্যক্তি ভগৎ সিং। যাহার জীবন সংগ্রাম মাতৃসম ভারতমাতাকে এনে দিয়েছেন স্বাধীনতার স্বাদ। তার এরূপ বিপ্লবী মনোভাব ভারতীয় যুবকদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়।

পরিচিতি বিবরণ
নামভগৎ সিং বা ভগৎ সিংহ
জন্ম২৮ সেপ্টেম্বর, ১৯০৭
জন্মস্থানলায়ালপুর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
মৃত্যু২৩ মার্চ, ১৯৩১

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের শহীদ বিপ্লবী ভগৎ সিং ২৮শে সেপ্টেম্বর ১৯০৭ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লায়ালপুর জেলার নিকটস্থ খাতকর কালান গ্রামের এক জট সান্ধু শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্দার কিষান সিংহ সান্ধু মাতা বিদ্যাবতী ও পরিবারের প্রায় সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দেশপ্রেমিক শিখ পরিবারের সদস্য। বলাবাহুল্য ভগৎ সিংয়ের দাদাঠাকুর অর্জুন সিংহ ছিলেন হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের তথা আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। সময়ের পরবর্তীতে ভগৎ সিংও এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

শিক্ষা জীবন

তৎকালীন সময়ে অধিকাংশ স্কুলে ব্রিটিশ কর্তৃপক্ষের আনুগত্য পালন করার জন্য ঠাকুরদা ওই সকল স্কুলে পাঠাতে রাজি ছিলেন না। তাই ভগৎ সিং এর পিতা তাঁকে আর্যসমাজি বিদ্যালয় দয়ানন্দ অ্যা‍ংলো বৈদিক স্কুলে ভর্তি করেন। সেখান প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা পূর্বক স্কুলের পাঠ্যবই ও বিলাতি স্কুল ইউনিফর্ম পুড়িয়ে মাত্র চোদ্দ বছর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। এখান থেকেই তার স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত ঘটে।

মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদানের কিছু দিন পরেই চৌরি-চৌরা গণহিংসায় কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলে হতাশাগ্রস্থ ভগৎ সিং যুব বিপ্লবী আন্দোলনে যোগদান করেন। সেখানে সশস্ত্র বিপ্লবের পন্থায় ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার কথা প্রচার শুরু করেন।

কিশোর বয়সে লাহোরের ন্যাশানাল কলেজে পড়াশোনা আরম্ভ করলেও বাল্য বিবাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান।

কর্ম জীবন-স্বাধীনতা সংগ্রাম

বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তিনি 'নওজাওয়ান ভারত সভা' সদস্যপদ গ্রহণের মাধ্যমে যোগদান করেন। কিছুদিনের মধ্যেই তার সহকর্মী যুবকদের মধ্যে জনপ্রিয়ও হয়ে ওঠেন। এরপর প্রফেসর বিদ্যালংকরের পরিচিত হওয়ার মাধ্যমে হিন্দুস্থান রিপাবলিক এসোসিয়েশনে যোগদান করেন। এই সংগঠনের কর্মকান্ড হিসাবে 'কাকরি ট্রেন লুঠ' করতে গেলেও অজ্ঞাত কারণে লাহোরে ফিরে আসেন। ১৯২৬ সালের অক্টোবর মাসে নবরাত্রিতে লাহোরে বোমা বিস্ফোরণ ঘটলে, ভগৎ সিংকে লাহোর বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করে। গ্রেফতারের পাঁচ সপ্তাহ পরে জামিনে মুক্তি দেওয়া হয়। এই সময়ে তিনি অমৃতসর থেকে পাঞ্জাবী ও উর্দু ভাষায় পত্রিকা লেখেন তার পাশাপাশি সম্পাদনাও করেন । ১৯২৮ সালে অক্টোবর মাসে 'কৃতি কৃষাণ পার্টি' পতাকাতলে সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা একত্রিত হলে ওই সভায় তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তার বৈপ্লবিক কর্মকান্ডের জেরে তাকে ঐ সমিতির প্রধান বানানো হয়।

এছাড়াও জেলে ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সমানাধিকারের দাবিতে সমর্থন আদায় করা ছিল তার ঐকাংক্ষিক প্রচেষ্টা। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে হিন্দুস্থান সোশ‍্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ভগৎ সিং এবং শিবরাম রাজগুরু এক ব্রিটিশ পুলিশ সুপার জেমস স্কটকে হত্যা করতে চাইলে ভুল বশতঃ ২১ বছর বয়সী ব্রিটিশ সুপারিন্টেড মিস্টার স্যান্ডার্সকে প্রথমে বোমা মেরে আহত করে তারপর তিনি কাছ থেকে গুলি করে হত্যা করেন। ভগৎ সিং ও রাজগুরু পালিয়ে যাওয়ার সময় একজন ভারতীয় পুলিশ কনস্টেবল ধাওয়া করলে অপর এক সহযোগী চন্দ্র শেখর আজাদ চেন্নান সিংকে গুলি করে হত্যা করেন।

পালিয়ে যাওয়ার পর ভগৎ সিং ও তার সহযোদ্ধারা প্রকাশ্যে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেন। এরপর ভগৎ সিং কিছুদিন পলাতক থাকার পর পিতার সুপারিশ মতো ১৯২৯ সালের এপ্রিল মাসে এক সহযোগী বটুকেশ্বর দত্তের সহযোগে দিল্লিতে কেন্দ্রীয় বিধানসভায় কম তীব্রতার দুটি বোমা ফেলেন। গ্যালারি থেকে নিচে বসে থাকা বিধায়কদের উপর লিফলেট বর্ষণ করে স্লোগান দেন ও কর্তৃপক্ষকে গ্রেফতার করার অনুমতি দেন। গ্রেফতারের পর সন্ডার্স হত্যাকান্ড মামলায় কারাবাস করেন। বিচারের অপেক্ষায় ভগৎ সিং ও সহ আসামী যতীন দাস কারাগারে ভারতীয় বন্দিদের ভালো অবস্থার দাবিতে অনশন করতে থাকেন। দীর্ঘ ৬৪ দিন অনশন করার পর অনাহারে যতীন দাসের মৃত্যু হয়। এরপর জন সোন্ডার্স ও চেন্নান সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন।

সম্মাননা

২০১৫ সালের ১৫ই আগস্ট প্রাপ্তন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল মহাশয়া বিপ্লবী ভগৎ সিংয়ের সম্মানার্থে সংসদ ভবনে মূর্তি উন্মোচন করেন। ২০০৭ সালের ২৮শে সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মদিন উপলক্ষে ভারতীয় সুপ্রিমকোর্ট ঐতিহাসিক বিষয়গুলি প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘর নির্মাণ করেছেন। এছাড়াও ভগৎ সিংয়ের ৫০তম মৃত্যুবার্ষিকীতে পৈতৃক ভিটে খটকার কালানে শহীদ-ই-আজম সর্দার ভগৎ সিং মিউজিয়াম স্থাপন করা হয়েছে। ১৯৬৮ সালে ভগৎ সিং এর সম্মানার্থে ২০ টাকার ডাকটিকিট ও ২০১২ সালে ৫ টাকার কয়েন প্রেরণ করেন। 

সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ছত্রিশগড় বিমানবন্দরের নামের পরিবর্তে 'শহীদ ভগৎ সিং এয়ারপোর্ট' নাম করার ঘোষণা করেছেন।

মৃত্যুবরণ

জন সোন্ডার্স ও চেন্নান সিং হত্যা মামলায় ২৩শে মার্চ ১৯৩১ সালে মাত্র ২৩ বৎসর বয়সে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোর জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
⬇️ ভগৎ সিং এর জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Bhagat Singh Biography
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

Saturday, 26 September 2026

September 26, 2026

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী | Ishwar Chandra Vidyasagar Biography in Bengali

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী PDF | Ishwar Chandra Vidyasagar Biography in Bengali PDF

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী PDF | Ishwar Chandra Vidyasagar Biography in Bengali PDF
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী | Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে তাঁর ব্যক্তিজীবন, শিক্ষাজীবন, কর্মজীবন, সাহিত্যচর্চা, পুরস্কার ও সম্মাননা সহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী


জীবনে আজ যতটুকু শিক্ষা হইলো সারা,
আমি নিরুত্তর হয়ে ভাবি, তুমি না থাকিলে সেটুকুও হত কিনা সারা…!!

কি ভাবছেন, কাকে স্বরণ করছি? তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ তথা বাংলা ভাষার জনক ও বাঙালি জীবনের স্মারক সিংহশিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও যিনি দেখিয়েছেন কর্ম-নিষ্ঠা ও আত্মবিশ্বাসকে পাথেয় করে কিভাবে ব্যক্তিত্বশীল পুরুষ হয়ে ওঠা যায়। তিনিই শিখিয়েছেন সমাজকে রক্ষা করতে ও বাঙালি জাতিকে স্বমহিমায় বিরাজ করতে।

পরিচিতি বিবরণ
নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র শর্মা
জন্ম ২৬শে সেপ্টেম্বর, ১৮২০
জন্মস্থান বীরসিংহ গ্রাম, হুগলী জেলা, ব্রিটিশ ভারত
ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
মৃত্যু ২৯শে জুলাই, ১৮৯১

ব্যক্তি জীবন

ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে 'দয়ার সাগর' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন (বীরসিংহ গ্রামটি তৎকালীন সময়ে হুগলী জেলার অন্তর্গত হলেও তা অধুনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন পেশায় কলকাতায় স্বল্প বেতনের চাকুরীজিবী ও মাতা ভগবতী দেবী ছিলেন গৃহপত্নী। এ কারণেই বিদ্যাসাগর মহাশয়ের শৈশব জীবন তার মা ও ঠাকুরমা শ্রীমতী দূর্গাদেবীর সঙ্গেই অতিবাহিত হয়। ১৮৩৪ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ষষ্ঠ শ্রেণীতে পঠনরত সময়ে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দীনময়ী দেবীর সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন।

শিক্ষা জীবন

পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাল্যশিশু ঈশ্বরচন্দ্রকে মাত্র চার বছর নয় মাস বয়সে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। তার পরবর্তীতে ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী জ্ঞানী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করলে আট বছর বয়সে ঈশ্বরচন্দ্র ঐ পাঠশালায় ভর্তি হন। আদর্শ শিক্ষক কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেন।

১৮২৮ সালের নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। কথিত আছে, পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় শিক্ষাগুরু কালীকান্ত মহাশয় ও চাকর আনন্দরামের সহিত পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় পথের ধারে মাইলফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প বয়সেই আয়ত্ত করেছিলেন। কলকাতার বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে থাকাকালীন সময়ে মাত্র নয় বছর বয়সে ১৮২৯ সালের জুন মাসে কলকাতা গভর্মেন্ট সংস্কৃত কলেজে (যা বর্তমানে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামে পরিচিত) ব্যাকরণের তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। এরপর তিনি একই শ্রেণীতে সাড়ে তিন বছর অধ্যায়ন করেন। এই কলেজে ঈশ্বরচন্দ্রের সহপাঠী ছিলেন বিখ্যাত মদনমোহন তর্কালঙ্কার।

ঈশ্বরচন্দ্র ব্যাকরণ পাঠের পাশাপাশি ১৮৩০ সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণিতেও ভর্তি হন। ১৮৩১ সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক পাঁচ টাকা হারে বৃত্তি এবং ‘আউট স্টুডেন্ট’ হিসেবে একটি ব্যাকরণ গ্রন্থ ও আট টাকা পারিতোষিক পান। তিন বছর ব্যাকরণ শ্রেণিতে পঠনপাঠনের পর বারো বছর বয়সে প্রবেশ করেন কাব্য শ্রেণিতে। ১৮৩৩ সালে ‘পে স্টুডেন্ট’ হিসেবেও ঈশ্বরচন্দ্র ২ টাকা পান। ১৮৩৪ সালে ইংরেজি ষষ্ঠ শ্রেণির ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য ৫ টাকা মূল্যের পুস্তক পারিতোষিক হিসেবে পান। ১৯৩৫ সালের নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরাজি শিক্ষা উঠিয়ে দেওয়া হলে এখানেই ইংরাজি শিক্ষার সমাপ্তি ঘটে। দ্বিতীয় বর্ষের সাহিত্য পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে পনেরো বছর বয়সে অলংকার শ্রেণীতে প্রবেশ করেন। অলংকার শাস্ত্র একটি কঠিন বিষয় হওয়ার সত্ত্বেও মাত্র এক বছরের মধ্যে সাহিত্য দর্পন, কাব্যপ্রকাশ ও রস গঙ্গাধর প্রভৃতি অলংকার গ্রন্থে ব্যুৎপত্তি অর্জন করে।

১৮৩৬ সালে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার অর্জনের মাধ্যমে অলংকার পাঠ শেষ করেন। ১৮৩৭ সালের মে মাসে ঈশ্বরচন্দ্রের মাসিক বৃত্তি বেড়ে হয় আট টাকা। সে বছরই অর্থাৎ ১৮৩৭ সালে ঈশ্বরচন্দ্র স্মৃতি শ্রেণিতে ভর্তি হন। এই পরীক্ষাতেও তিনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরও পিতার অনুরোধে ভর্তি হন বেদান্ত শ্রেণিতে। ১৮৩৮ সালে বেদান্ত পাঠে প্রথম স্থান অধিকার অর্জনের মাধ্যমে তা সমাপ্ত করেন। সংস্কৃতে শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য ১০০ টাকা পুরস্কারও পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র। ১৮৪০-৪১ সালে ন্যায় শ্রেণিতে পঠনপাঠন করেন ঈশ্বরচন্দ্র। ন্যায় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ১০০ টাকা, পদ্য রচনার জন্য ১০০ টাকা, দেবনাগরী হস্তাক্ষরের জন্য ৮ টাকা ও বাংলায় রেগুলেশন বিষয়ক পরীক্ষায় ২৫ টাকা-সর্বসাকুল্যে ২৩৩ টাকা পারিতোষিক পেয়েছিলেন।

কর্ম জীবন

১৮৪১ সালে সংস্কৃত কলেজের শিক্ষা সম্পন্ন করার পর মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে ৫০ টাকা বেতনে বাংলা বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হন। ১৮৪৬ সালের ৫ই এপ্রিল এই পদে দায়িত্ব সামলানোর পর ৬ই এপ্রিল থেকে একই বেতনে সংস্কৃত কলেজে সহকারী সম্পাদকের ভার গ্রহণ করে।

১৮৪৭ সালে গড়ে তোলেন সংস্কৃত প্রেস ডিপজেটরি নামে একটি বইয়ের দোকান এবং বন্ধু মদনমোহনের সম-অংশী দারিত্বে গড়ে তোলেন সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা। এখানের তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশটি প্রকাশিত হয়। ১৮৪৭ সালের জুলাই মাসে কলেজ পরিচালনার কাজে সেক্রেটারি রসময় দত্তের সাথে মতান্তর ঘটলে সংস্কৃত কলেজের সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। এরপর ১৮৪৯ সালের মার্চ মাসে ফোর্ট উইলিয়াম কলেজে হেড রাইটার ও কোষাধ‍্যক্ষ পদে চাকুরী গ্রহণ করেন। ১৮৫০ সালে ফোর্ট উইলিয়াম কলেজের চাকুরী পরিত্যাগ করে সংস্কৃত কলেজের সাহিত্য বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন। ১৮৫১ সালের জানুয়ারি মাসে ঐ কলেজেরই অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। এরপর ১৮৫৩ সালে তার জন্মভূমি বিরসিংহ গ্রামে চালু করেন প্রথম অবৈতনিক বিদ্যালয়। ১৮৫৫ সালের ১৩ই এপ্রিল অর্থাৎ ১৯১২ সংস্কৃত বর্ষের ১লা বৈশাখ বাংলা শিশু পাঠ্য বর্ণমালা শিক্ষাগ্রন্থ বর্ণপরিচয় প্রকাশিত হয়। ঐ বৎসরের জুলাই মাসে সংস্কৃত কলেজের অধীনে নর্ম‍্যাল স্কুল স্থাপন করেন। এরপর দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ নদীয়া জেলায় ৫টি, হুগলী জেলায় ৫টি, বর্ধমান জেলায় ৫টি ও মেদিনীপুর জেলায় ৪টি বঙ্গবিদ্যালয় স্থাপন করেন। ১৮৫৭ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি হুগলী জেলায় ৭টি ও বর্ধমান জেলায় ১টি বালিকা বিদ্যালয় গড়ে তোলেন । এছাড়াও ১৯৫৮ সালে হুগলী জেলায় আরো ১৩টি, বর্ধমান জেলায় ১০টি, মেদিনীপুরে ৩টি ও নদীয়া জেলায় ১টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ১৮৫৮ সালের নভেম্বরে অধিকর্তার সাথে মতবিরোধের জেরে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন।

শিক্ষা-সমাজ সংস্কার

যুগে যুগে সমাজে যখনই দেখা দিয়েছে সামাজিক সংকট তখনই দেখা দিয়েছে ভগবানের এক রূপ। তেমনি ঈশ্বরচন্দ্রের হাত ধরে এসেছে তৎকালীন সমাজের পুরুষ শাষিত নারীর অত্যাচার থেকে মুক্তি। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে নারীশিক্ষার প্রগতি না করতে পারলে নারী সমাজের অগ্রগতি কখনই সম্ভব না। তাই তিনি ১৮৫৭-১৮৫৮ বর্ষে চারটি জেলায় মোট নারী ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া বাংলা তথা মাতৃভাষা শিক্ষার অগ্রগতির জন্য তারই তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপন করেন। এছাড়াও হার্ডিঞ্জের পরিকল্পনা মতো ১০১টি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন। বাংলা ভাষার হাতেখড়ি জন্য তিনি বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড রচনাও করেন।

মাতা ভগবতী দেবীকে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্য স্বরূপ নারীমুক্তি আন্দোলনকে পাথেয় করে তোলেন। শাস্ত্রীক নিয়মের দোহাই দেওয়া সমাজপতিদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিধবা নারীরাও মানুষ, তাদেরও সমাজে বাঁচার অধিকার আছে। লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় রাজা রামমোহন রায় যে 'সতীদাহ প্রথা' রদ করেছিলেন, তারই পন্থা হিসাবে বিদ্যাসাগর মহাশয় ১৮৫৬ সালের ২৬শে জুলাই 'বিধবা বিবাহ আইন' পাশও করিয়ে বিধবা নারীদের দেন সমাজে মুক্তির স্বাদ। এমনকি তিনি নিজ খরচে বিধবাদের বিবাহও দিয়েছিলেন। এর পাশাপাশি তিনি তথাকথিত পুরুষ সমাজের বহু বিবাহ রদ করতে চেয়ে ছিলেন।

সাহিত্য চর্চা

১৮৪৭ সালে বেতাল পঞ্চবিংশতী হিন্দি থেকে বাংলা অনুবাদ করার মাধ্যমে তার সাহিত্যচর্চায় খ্যাতি অর্জন করতে থাকে। এরপর তিনি শকুন্তলা, সীতার বনবাস, মহাভারতের উপক্রমনীকা সংস্কৃত থেকে বাংলায় এবং বাঙ্গালার ইতিহাস, জীবন চরিত, নীতিবোধ, বোধদয়, কথামালা ইংরাজি থেকে বাংলায় রচনা করেন।

শিক্ষামূলক গ্রন্থ হিসাবে ১৮৫৫ সালে বর্ণপরিচয়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড, ১৮৫১-১৮৫২ তে ঋজুপাঠের ১ম, ২য় ও ৩য় খণ্ড, ১৮৫৩ সালে ব্যাকরণ কৌমদি ও সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন।
এছাড়াও তার সম্পাদনায় কিছু গ্রন্থ অন্নদামঙ্গল, কুমারসম্ভবম, রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম প্রকাশিত হয়।

এর পাশাপাশি তিনি মৌলিক গ্রন্থও রচনা করেছিলেন; যেমন সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, ব্রজবিলাস, প্রভাবতী সম্ভাষণ, রত্নপরীক্ষা, শব্দমঞ্জুরী; সমাজসংস্কার মূলক- 'বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব', বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিশয়ক প্রস্তাব' বিষয়ে রচনা করেন।

পুরস্কার ও সম্মাননা

বাঙালি সমাজ তথা সমগ্র ভারতবাসীর কাছে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৮৩৯ সালের ২২ শে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার ফলস্বরূপ ১৬মে ল কমিটির কাছ থেকে 'বিদ্যাসাগর' উপাধিটি পান। এছাড়াও তার স্মৃতি রক্ষার্থে এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় 'বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়' স্থাপিত হয়েছে, কলকাতায় আধুনিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে 'বিদ্যাসাগর সেতু' নামকরণ করা হয়েছে।

জীবনবসান

বাংলার নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিভারে ক্যানসার আক্ৰান্ত হয়ে ১৮৯১ সালের ২৯শে জুলাই রাত্রি দুটো আঠারো মিনিটে তার কলকাতার বাদুড়বাগানস্থ বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
⬇️ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররের জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Ishwar Chandra Vidyasagar Biography
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 03

Saturday, 5 September 2026

September 05, 2026

সর্বপল্লী রাধাকৃষ্ণণ জীবনী | Sarvepalli Radhakrishnan Biography in Bengali

সর্বপল্লী রাধাকৃষ্ণণ জীবনী PDF | Sarvepalli Radhakrishnan Biography in Bengali PDF

সর্বপল্লী রাধাকৃষ্ণণ জীবনী PDF | Sarvepalli Radhakrishnan Biography in Bengali PDF
সর্বপল্লী রাধাকৃষ্ণণ জীবনী | Sarvepalli Radhakrishnan Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী সম্পর্কে আলোচনা করলাম। যেটিতে সর্বপল্লী রাধাকৃষ্ণণের ব্যক্তি জীবন, শিক্ষা জীবন, কর্ম জীবন, রাজনৈতিক জীবন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে।

সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী


"শিক্ষা মোদের প্রাণের গুরু
আদর্শের-ই প্রতীক।
তার দেখানো পথে হেঁটে
ছাত্র-ছাত্রীরা পথিক।"

এই মহান প্রতিভার পেশায় কখনো কোনো অভাব হয় না। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের শিক্ষার্থী সমাজ আজও যাঁদের নিয়ে গর্ব করে, সেই শিক্ষাকেন্দ্রীক মনীষীদের প্রধান পুরুষ হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। তিনি শুধুমাত্র ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতিই ছিলেন না তিনি ছিলেন আদর্শ শিক্ষক। তাঁর দেশপ্রেম, ভারতীয়তা বোধ, আদর্শ রাষ্ট্রনেতৃত্ব, তাঁর সহজ-সরল অনাড়ম্বর জীবনধারণ, চেতনাশীল সুশিক্ষা এবং ছাত্রদের সঙ্গে অনুকরণীয় আচরণই ছিল প্রধান। এই অসাধারণত্বের জন্যই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের এত খ্যাতি।

পরিচিতি বিবরণ
নাম ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
জন্ম ৫ই সেপ্টেম্বর ১৮৮৮
জন্মস্থান তিরুট্টানি, তামিলনাড়ু, দক্ষিণ ভারত
মৃত্যু ১৭ই এপ্রিল ১৯৭৫
পূর্বসূরী রাজেন্দ্র প্রসাদ
উত্তরসূরী জাকির হুসেন

সর্বপল্লী রাধাকৃষ্ণণের ব্যক্তি জীবন

আদর্শ শিক্ষক তথা ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর ১৮৮৮ খ্রিস্টাব্দে তামিলনাড়ুর পল্লী অঞ্চলের তিরুট্টানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্বপল্লী বীরস্বামী পেশায় একজন বিদ্বান ব্রাহ্মণ পন্ডিত ছিলেন এবং মাতা সীতাম্মা ছিলেন গৃহপত্নী। তিনি একে একে শৈশব, কৈশোর জীবন পাড় করে যৌবন পর্যায়ের প্রথম ভাগে মাত্র ১৬ বছর বয়সে ১৯০৪ খ্রিস্টাব্দে শিবুকামু দেবীর সঙ্গে দাম্পত্য জীবনে আবদ্ধ হন এবং পাঁচ কন্যা ও এক পুত্রের প্রতিপালন করেন। মহান ইতিহাসবিদ সর্বপল্লী গোপাল ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের একমাত্র পুত্র।

সর্বপল্লী রাধাকৃষ্ণণের শিক্ষা জীবন

সর্বপল্লী রাধাকৃষ্ণণ প্রথম থেকেই মেধাবী ছাত্র ছিলেন। তিরুট্টানি গ্রামে শিক্ষায় হাতেখড়ি করার পর তার পিতা তিরুপতিতে লুথারান খ্রিষ্টান মিশন স্কুলে ভর্তি করান, সেখানে ১৮৯৪ থেকে ১৯০০ সাল যাবৎ শিক্ষা অর্জনের পর ভেলোরের এক কলেজে শিক্ষা গ্রহণ করেন। এরপর মাদ্রাজ খ্রিষ্টান কলেজে পরবর্তী শিক্ষা শেষ করেন। ১৯০৬ খ্রিস্টাব্দে দর্শনশাস্ত্র বিষয়ের ওপর স্নাতোকোত্তর (MA) করেন তার বিষয় ছিল 'বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা'। শিক্ষা ক্ষেত্রে আজীবন কাল বৃত্তি লাভ করেন।

সর্বপল্লী রাধাকৃষ্ণণের কর্ম জীবন

কঠোর পরিশ্রমের মাধ্যমে দরিদ্র পরিবারের অত্যন্ত মেধাবী শান্ত ছাত্রটি ১৯০৯ সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক হন, ১৯১৬ সালে দর্শনের সহকারী অধ্যাপক হন। ১৯১৮ সালে মহীশুর বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ভাবে অধ্যাপনা শুরু করেন। মাদ্রাজ যে কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে সেই কলেজেই উপাচার্য হন। তিনি বেনারস বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন। এমনকি তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছিলেন।

সর্বপল্লী রাধাকৃষ্ণণের লেখনী

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এক সময়ে তিনি বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ গুলির মধ্যে প্রথম The philosophy of Rabindranath Tagore এবং দ্বিতীয় গ্রন্থ The Reign of Religion in Contemporary Philosophy's প্রকাশিত হয়।

সর্বপল্লী রাধাকৃষ্ণণের রাজনৈতিক জীবন

পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীকালে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে জওহরলাল নেহেরু সর্বপল্লী রাধাকৃষ্ণণকে সোভিয়েত ইউনিয়নের সাথে বিশেষ রাষ্ট্রদূত হিসাবে কূটনৈতিক কাজগুলি সম্পন্ন করার জন্য অনুরোধ জানালে তিনি স্বমহিমায় কথা মান্যতা দিয়ে কাজে লিপ্ত হন। এসময় তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত গণপরিষদের সদস্য হিসেবেও কাজ সম্পাদন করেন। তার সফল শিক্ষাজীবনের পর রাজনীতিতেও কর্মকান্ড ও আচরণের ভূয়সী প্রশংসার অধিকারী হন। সংসদে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করেন।

স্বাধীন ভারতের সংবিধান রচনার প্রাক্কালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৩ই মে ১৯৫২ সাল থেকে ১৩ই মে ১৯৬২ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর দেশের প্রথম উপরাষ্ট্রপতি পদে ছিলেন। এসময়ে তিনি শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করতে চেয়েছিলেন। এরপর তিনি ১৩ই মে ১৯৬২ সালে স্বাধীন ভাবে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন, ১৩ই মে ১৯৬৭ সাল পর্যন্ত কার্যক্ষম থাকেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মাধ্যমে যেমন একদিকে চীন ও পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে চীনের কাছে ভারতের পরাজয় অন্যদিকে দুই প্রধানমন্ত্রীর মৃত্যুও ঘটলে রাষ্ট্রে অচল অবস্থার সম্মুখীন হতে হয়েছে। তবে বলা বাহুল্য তার রাষ্ট্রপতি কার্যক্রম সময়কালে তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও বন্ধুরা তার জন্মদিন বিশেষ ভাবে পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে এই ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে তিনি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করবো। সে সময় অর্থাৎ ১৯৬২ সাল থেকে আজও তার জন্মদিনটিকে প্রাধান্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়।

সর্বপল্লী রাধাকৃষ্ণণের পুরস্কার-সম্মান

আদর্শ শিক্ষাবিদ, দার্শনিক, রাজনৈতিকবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৯৩১ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন। এছাড়া তিনি ১৯৩৩-১৯৩৭ খ্রিস্টাব্দ প‍র্যন্ত পাঁচবার সাহিত্য বিভাগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন এবং ১৯৩৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ একাডেমির ফেলো হিসাবেও মনোনীত হন। ১৯৫৪ খ্রিস্টাব্দে পেয়েছেন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার, ঐ বছরই পেয়েছেন জার্মানী বিজ্ঞান ও কলা বিভাগের সাম্মানিক পুরস্কার। ১৯৬১ সালে German Book Trade তত্ত্বাবোধনে পেয়েছেন শান্তি পুরস্কার এবং ১৯৬৮ সালে পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার।

জীবনাবসান

বিরাট প্রতিভার অধিকারী ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৭ই এপ্রিল ১৯৭৫ খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
⬇️ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Sarvepalli Radhakrishnan Biography
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

Wednesday, 26 August 2026

August 26, 2026

মাদার তেরেসা জীবনী | Mother Teresa Biography in Bengali

মাদার তেরেসার জীবনী PDF | Mother Teresa Biography in Bengali PDF

মাদার তেরেসার জীবনী PDF | Mother Teresa Biography in Bengali PDF
মাদার তেরেসা জীবনী | Mother Teresa Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আলবেনীয় বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক মাদার তেরেসার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে তাঁর প্রারম্ভিক জীবন, কর্মজীবন, মানবসেবামূলক কার্যক্রম, প্রাপ্ত পুরস্কার, বার্ধক্য জীবন এবং মৃত্যু সবকিছু সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

মাদার টেরিজার জীবনী


"কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়
হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ।"

দুর্ভিক্ষের কালোছায়া যখনই নেমে এসেছে বা এক মুঠো অন্নের হাহাকার বুকফাটা কান্না যখনই ফুঁটে উঠেছে- ঠিক তখনই যুগ যুগ ধরে আবির্ভুত হয়েছেন ঈশ্বরের মূর্তিমতী জীবন্ত বিগ্রহ। তেমনই মাতৃহৃদয় মোহীয়সী অ্যাগনিশ গঞ্জা বোজাঝিউ ওরফে মাদার টেরেজা আবির্ভূত হয়েছেন।

পরিচিতি বিবরণ
আসল নাম অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ
পরিচিত নাম মাদার তেরেসা
জন্ম ২৬ আগস্ট, ১৯১০
জন্মস্থান ইউস্কুব, অটোম্যান সাম্রাজ্য
মৃত্যু ৫ সেপ্টেম্বর, ১৯৯৭

প্রারম্ভিক জীবন

মেরি টেরিজা বোজাঝিউ ২৬শে আগস্ট ১৯১০ সালে যুগোস্লোভিয়ার স্কোপিয়ে শহরে এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। জন্মসূত্রে আলবানিয় জাতি হওয়ায় খ্রিস্টধর্ম দীক্ষা ও সেবাধর্মে দীক্ষিত হয়ে আঠারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান।

কর্মজীবন

১৯২৮ খ্রিস্টাব্দে সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করে তিনি আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্টধর্ম প্রচার অভিযানে আসেন। ভারতে আসার পরই দার্জিলিং এ স্কুল শিক্ষিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর কলকাতার এন্টালিতে সেন্ট মেরিজ হাইস্কুলে ভূগোল শিক্ষিকা হিসাবে কাজ শুরু করেন, পরে লরেটো স্কুলেও যোগদান করেন। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রাককালে ভারতীয় নাগরিকত্ব পান। এখানে থাকা অবস্থায় পঞ্চাশের মন্বন্তর, হিন্দু-মুসলমান দাঙ্গা শহরে নেমে আসে অবর্ণনীয় দুঃখ আর মৃত্যুর মিছিল যা মাদার টেরিজার মনে এনেছেন গভীর ক্ষতি। তার পরবর্তীতে ১৯৪৮ খ্রিস্টাব্দে দারিদ্রের মধ্যে ধর্মপ্রচার শুরু করার মধ্য দিয়ে লরেটো অভ্যাস ত্যাগ করেন। ১৯৫০ খ্রিস্টাব্দে 'ডায়োসিসান ধর্মপ্রচারকদের সংঘ' করার জন্য ভ্যাটিকানের অনুমতি লাভ করেন। এই সংঘই পরবর্তীতে 'মিশনারিস অফ চ্যারিটি' হিসাবে আত্মপ্রকাশ করে কলকাতার মতিঝিল বস্তির দুঃস্থ ও দুর্গত মানুষদের দেখে হতদরিদ্র এবং দুরারোগ্য মানুষদের আশ্রয় ও চিকিৎসা দিতে ১৯৫২ খ্রিস্টাব্দে কলকাতার কালীঘাটে এক পরিত্যক্ত হিন্দু মন্দিরকে 'কালীঘাট হোম ফর দ্যা ডাইং' -এ রূপান্তরিত করেন, পরবর্তীতে ইহার নাম পরিবর্তন করে রাখেন 'নির্মল হৃদয়'। এসময়ই মাদার টেরিজা টিটাগড়ে কুষ্ঠরোগীদের সেবার জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন যার নাম দেন 'শান্তি নগর'। তিনি মিশনারিস অফ চ্যারিটির উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলেও কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন। এছাড়াও অনাথ শিশুদের লালন পালন করতেন এবং তাদের জন্য থাকার জন্য ১৯৫৫ খ্রিস্টাব্দে 'নির্মল শিশু ভবন' স্থাপন করেন যা বসতিহীন শিশুদের কাছে এনে দিয়েছিল একধরণের স্বর্গ।

পুরস্কার

মাদার টেরিজার খ্যাতি যে শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ছিল তা বলার বাহুল্য রাখে না। সেবা ধর্ম-কর্মের জন্য ১৯৭৯ খ্রিস্টাব্দে ভারতের প্রথম মহিলা হিসাবে 'নোবেল শান্তি পুরস্কার' পান ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'ভারতরত্ন' লাভ করেন। নোবেল ও ভারতরত্ন পুরস্কার ছাড়াও তিনি পেয়েছেন ১৯৬২ তে 'পদ্মশ্রী পুরস্কার', ১৯৭২ তে 'নেহেরু পুরস্কার', ১৯৭৮ তে পেয়েছিলেন 'বালজান পুরস্কার' ও ১৯৮৫ খ্রিস্টাব্দে পেয়েছেন 'প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রীডম'। এছাড়াও বিশ্বভারতীর 'দেশিকত্তম উপাধি' এবং ভ্যাটিকান সিটির ২৩তম পোপ জন পুরস্কার পান।

বার্ধক‍্য জীবন ও মৃত্যু

আত্ম মানুষের নিঃস্বার্থ সেবা ও অক্লান্ত কর্মপ্রচেষ্টার পরও তার বার্ধক্য জীবন মোটেও সুখদায়ক ছিল না। ১৯৮৩ সালে পোপ জনপল ২ এর সাথে দেখা করার উদ্দেশ্যে রোম সফরের সময় মাদার টেরিজার প্রথম হার্ট অ্যাটাক হয়। ১৯৮৯ সালে আবারও হার্ট অ্যাটাক হওয়ার পর তার দেহে কৃত্রিম প্রেসমেকার স্থাপন করা হয়। ১৯৯১ সালে মেক্সিকোতে থাকার সময় নিউমোনিয়া হওয়ায় হৃদরোগের আরও অবনতি ঘটে। এই পরিস্থিতিতে তিনি মিশনারিস অফ চ্যারিটির প্রধানের পদ ছেড়ে দেয়ার প্রস্তাব করেন। ১৯৯৭ সালের ১৩ই মার্চ মিশনারিস অফ চ্যারিটির প্রধানের পদ থেকে সরে দাড়ান। ৫ই সেপ্টেম্বর ১৯৯৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
⬇️ মাদার তেরেসার জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Mother Teresa Biography
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

Tuesday, 26 May 2026

May 26, 2026

কাজী নজরুল ইসলাম জীবনী PDF | Kazi Nazrul Islam Biography in Bengali

কাজী নজরুল ইসলাম জীবনী PDF | Kazi Nazrul Islam Biography in Bengali PDF

কাজী নজরুল ইসলাম জীবনী PDF | Kazi Nazrul Islam Biography in Bengali PDF
কাজী নজরুল ইসলাম জীবনী | Kazi Nazrul Islam Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের কাছে উপস্থাপন করলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী। এখানে সহজ-সরল ও সুন্দর ভাষায় তাঁর জীবন, সাহিত্যকর্ম এবং অবদানের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করি, এই প্রতিবেদনটি আপনাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে ও তাঁর জীবনদর্শন বুঝতে সহায়তা করবে।

কাজী নজরুল ইসলাম
নাম কাজী নজরুল ইসলাম
জন্ম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪শে মে ১৮৯৯)
জন্মস্থান চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু ১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ (২৯শে আগস্ট ১৯৭৬)
মৃত্যুস্থান ঢাকা, বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম জীবনী


"মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান,
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।"

বাংলা সাহিত্য জগতে গৌরবময় ইতিহাস খুব সংক্ষিপ্ত নয়। এই গৌরবোজ্জল ধারাতেই বিংশ শতাব্দীর বাংলার সাহিত্য জগতে রবিতাপে হারিয়ে না গিয়ে প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভেঙে বিদ্রোহের নিশানা উঁচিয়ে বাঙালী কবি ও সঙ্গীতকার রূপে কাজী নজরুল ইসলামের আগমন ঘটে। তার হাত ধরে এপার-ওপার বাংলার বাঙালীজাতির বিদ্রোহীর ছলে সাহিত্যের প্রাণময়তার শিকড়ের সন্ধান ঘটেছে। প্রেমিক কবির 'নজরুল গীতি' ভরিয়ে তুলেছে হিন্দু-মুসলমান মিলন মৈত্রীর গান। তাঁর এই বহুধা খ্যাতির সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচলন ঘটলেও তার প্রধান পরিচিতি তিনি একজন কবি তথা বিদ্রোহী কবি।

জন্ম ও বাল্য পরিচয়

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে (বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রাম) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী ফকির আহম্মেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় 'দুখু মিয়া' নামেই বেশি পরিচিত ছিল।

কর্ম জীবন

পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনে শিক্ষাজীবন বাঁধাগ্রস্থ হয়ে মাত্র দশ বছর বয়সেই কর্মজীবন শুরু করতে বাধ্য হন। মক্তবে শিক্ষকতার কাজ শুরু করার পাশাপাশি হাজী পালোয়ানের কবরের সেবক ও মসজিদের মুয়ানযিন হিসেবে কাজ শুরু করেন। এসব কাজের মধ্য থেকেই পরবর্তীকালে সাহিত্য কর্মে বিপুলভাবে আকৃষ্ঠ হয়ে পড়ে।

তবে বাল্য বয়সের স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা বশবর্তী হয়েই লেটো (ভাম্রমান নাট্য দল) দলে যোগদান করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধ প্রাককালে সৈন্যদলে যোগ দেন করেন। এছাড়াও মোক্তবেও শিক্ষকতার কাজও করেন। এছাড়াও তিনি সাংবাদিকতার কাজও করেন।

মানুষের কবি

সমসাময়িক পেক্ষাপট বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন-প্রথম বিশ্বযুদ্ধের প্রাকপালে তার মনকে ভাড়াকাতর না করে সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তার 'আমার কৈফিয়ৎ' কবিতা তারই ফলশ্রুতি। তিনি সদাসর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভবনা, মানুষের চিরন্তন আশা, সুখ-দুঃখ, প্রেম-প্রীতি, বীর-বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। তাই তাকে 'মানুষের কবি' বলেও আখ্যায়িত করা হয়।

বিদ্রোহী কবি

মহামানবের তীরে মানবিক গুনসম্পন্ন কবিচিত্ত মানুষের উপরে নির্যাতন, শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের সুর লেখনীর মাধ্যমে। তিনি অরাজনৈতিক ভাবেই বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন। অগ্নিবীর (১৯২২), ভাঙার গান (১৯২৪) ও বিষের বাঁশি (১৩৩১) মতো লেখনী তারই ফলশ্রুতি।

সাহিত্য কীর্তি

ঠিক রবির কিরণ যখন মধ্য গগনে তখন রবি তাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহীর বার্তা উঁচিয়ে লেখনীর মধ্যে নিয়ে এলেন অপ্রতিম প্রতিভা। যার সাহিত্য কৃতি দুই বাংলার মানুষকে দিয়েছেন অনাবিল প্রেম-প্রীতি, সাম্যবাদী নজরুল গীতি। দোলনচাঁপা (১৯২৭), চক্রবাক (১৯২৯), সিন্ধু হিল্লোল (১৯২৭), অগ্নিবীণা (১৯২২) -র মতো রচনা সংকলন এছাড়াও ১৯২২ সালের ব্যথার দান, যুগবাণীর মতো গল্প সংকলন প্রভূত খ্যাতি এনে দিয়েছিল।

চলচ্চিত্র

নজরুল ইসলাম 'ধুপছায়া' নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেন। এছাড়া পাতালপুরী, গোরা, রজতজয়ন্তী, সাপুড়ে, নন্দিনী, অভিনয় -এর মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। বলাবাহুল্য চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি ৭টি হিন্দি গানও লেখেন।

পুরস্কার ও সম্মাননা

১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক বাংলা সাহিত্যর 'জগত্তারিণী স্বর্ণপদক' পাওয়ার পর ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। এছাড়া ২০১২ সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে 'কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর' নামকরণ করা হয়েছে। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণী ও মেট্রো স্টেশনেরও নামকরণ করা হয়েছে।

১৯৭৬ সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে 'একুশে পদকে' ভূষিত করে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহাকে সাম্মানিক ডি.লিট উপাধিতে ভূষিত করেন। এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন।

জীবনাবসান

শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯শে আগস্ট পরলোক গমন করেন।
⬇️ কাজী নজরুল ইসলাম জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Kazi Nazrul Islam Biography 
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

Friday, 8 May 2026

May 08, 2026

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী PDF | Rabindranath Tagore Biography in Bengali

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী PDF | Rabindranath Tagore Biography in Bengali PDF Download

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী PDF | Rabindranath Tagore Biography in Bengali PDF Download
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী PDF | Rabindranath Tagore Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা যার জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বৈচিত্র্যময় জীবনপ্রবাহ, সাহিত্যসাধনা এবং বিশ্বসাহিত্যে অসামান্য অবদান আজও সমানভাবে সমাদৃত। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধ— সাহিত্যর প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন অনন্য কৃতিত্বের ছাপ। নীচে তাঁর জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী
নাম রবীন্দ্রনাথ ঠাকুর
ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর
জন্ম ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ (৭ই মে ১৮৬১)
জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা
পেশা কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, গল্পকার
মৃত্যু ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ (৭ই আগস্ট ১৯৪১)

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী


বিশ্বজনীন মাতা এ পৃথিবীর বুকে যে সকল মহান ব্যক্তিদের জন্ম দিয়েছেন তাঁহার মধ্যে অসাধারণ সাহিত্য প্রতিভা সৃষ্টিকারী ব্যক্তিত্ব হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জগৎকে দেখিয়েছেন ঋষিসুলভ কর্মপ্রবাহের মধ্য দিয়ে সাহিত্য রচনায় রূপায়ণে, বিচারে ও ব্যাক্ষায়নে সমদৃষ্টিমান চিরন্তন প্রবাহকে। তার ব্যক্তি জীবনের সাহিত্যকৃতি কোন একক মানুষের উপলব্ধি করা বিস্ময় মাত্র। এই মহামানবের জীবনী মানুষের ইতিহাসে অত্যন্ত দুর্লভ।

শিক্ষা জীবন―

ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমী এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশোনা করলেও স্কুল শিক্ষার মনস্তত্ব না হওয়ায় বাড়িতে গৃহশিক্ষকের দ্বারাই তাহার প্রারম্ভিক শিক্ষা সম্পন্ন হয়। এরপর ১৮৭৮ সালে ব্যারিস্টারী ইংল্যান্ডে গমন করেন এবং সেখানেই প্রথম ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। তারপর ১৮৭৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। বলাবাহুল্য এখানে থাকাকালীন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক শেক্সপিয়ার সহ নানা গুণী মানুষের শরণাপন্ন হন। দীর্ঘ দেড় বছর সেখানে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়েই, ব্যারিস্টারি পড়া শুরু না করেই ১৮৮০ সালে দেশে ফিরে আসেন।

কর্মজীবন―

শৈশব জীবন থেকেই সাহিত্যচর্চার যে অসীম ভালোবাসা ছিল তা বলার বাহুল্য রাখে না। মাত্র আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরুর মধ্যে দিয়ে তিনি ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, সর্বমোট ৯৫টি ছোট গল্প ও ১৯১৫ খানি গান রচনা করে গেছেন। এছাড়াও তবে ১৮৯১ সালে পিতার আদেশে নদীয়া, পাবনা, রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারগুলির তদারকির কাজও করেন।

সাহিত্যচর্চা―

কবি, উপন্যাসিক, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, চিত্রশিল্পী তথা গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর তার অতি মূল্যবান মানব জীবনে রেখে গিয়েছেন অসাধারণ সাহিত্য কৃতিত্ব। নিত্য নতুন করে নূতন সৃষ্টির মধ্যে বিহারই রবীন্দ্র জীবনের ধর্ম। কল্পনা, নৈবেদ্য, গীতাঞ্জলী, গীতিমাল্য, পুনশ্চ, শেষসপ্তক কাব্যগুলির তাহার অসামান্য অবদান রেখেছেন। এছাড়াও ভারতী, সাধনা, ভান্ডার, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার সূত্রেই তাহার প্রবন্ধগুলো রচিত হয়েছে। রক্তকরবী, রাজা, মুক্তধারা, ডাকঘর প্রভৃতি নাটক ছিল বস্তুনিষ্ঠ রসাবেদন মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। এছাড়া ঊনবিংশ ও বিংশ শতকের বাঙালীর ভাবনাজীবনকে ভাবনাময় করে তুলে ছিলেন তার রাজনীতি ও স্বদেশ প্রেম, ব্যক্তি ও ব্যক্তির দ্বন্দ, হিন্দু ব্রাম্ভের ভাবসংঘাত, চোখের বালি উপন্যাসের সৃষ্টির মাধ্যমে।

নোবেল পুরস্কার বিজয়―

গীতাঞ্জলী কাব্যগ্রন্থ ইংরাজিতে অনুবাদ করার জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন।

শেষ জীবন―

১৯৪১ সালে ৭ই আগস্ট দীর্ঘ রোগভোগের পর বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন।
⬇️ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Rabindranath Tagore Biography
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 01

Wednesday, 15 April 2026

April 15, 2026

ডঃ বি আর আম্বেদকর জীবনী PDF | Dr BR Ambedkar Biography in Bengali PDF

ডঃ বি আর আম্বেদকর জীবনী PDF | Dr BR Ambedkar Biography in Bengali PDF

ডঃ বি আর আম্বেদকর জীবনী PDF | Dr BR Ambedkar Biography in Bengali PDF
ডঃ বি আর আম্বেদকর জীবনী PDF | Dr BR Ambedkar Biography in Bengali PDF
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সামনে তুলে ধরা হলো ভারতের সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরের জীবনী। আমরা আশাবাদী, এই পোস্টটির মাধ্যমে আপনারা তাঁর জীবন, সংগ্রাম এবং অবদান সম্পর্কে বিস্তারিত ও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।

আম্বেদকরের জীবনী


ভীমরাও রামজী আম্বেদকর ওরফে ডঃ বি আর আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা। ঐতিহাসিক সৃষ্টি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান তারই অমর কৃতিত্ব। যিনি বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত ছিলেন। তিনিই ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির কার্যনির্বাহী সভাপতি অর্থাৎ তিনি রাজনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। নিম্ন শ্রেণীভুক্ত সমাজ থেকে উঠে আসা এই অতিসাধারণ ব্যক্তিই ছিলেন একদিকে বৌদ্ধ আন্দোলনকারী, ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ জ্যুরিস্ট, দার্শনিক, নৃতত্ত্ববিদ, সুবক্তা এবং একজন ঐতিহাসিক জাতীয়তাবাদী রাষ্ট্রবিপ্লবী। তিনিই ছিলেন জাতীয়তাবাদী দলিত আন্দোলনের অন্যতম পুরোধা।

Dr B. R. Ambedkar
নাম ভীমরাও রামজি আম্বেদকর
ডাক নাম বাবা, বাবাসাহেব, বোধিসত্ত্ব, ভীমা, মুখ্যনায়ক, আধুনিক বুদ্ধ
জন্ম ১৪ই এপ্রিল ১৮৯১
জন্মস্থান মহোও, কেন্দ্রীয় প্রদেশ (এখন মধ্যপ্রদেশ), ব্রিটিশ ভারত
মৃত্যু ৬ই ডিসেম্বর ১৯৫৬

ভীমরাও রামজী আম্বেদকর ১৮৯১ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় প্রদেশের মহোওতে এক অস্পৃষ্ট (তৎকালীন সমাজ অনুসারে) হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। আম্বেদকর ছিলেন রামজী শাকপাল ও ভীমাবাইয়ের ১৪তম তথা সর্বকনিষ্ঠ সন্তান। তার পারিবারিক বাসস্থান বর্তমানে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় আম্ভোভাদ শহরে। অস্পৃষ্ট জাতিভুক্ত হওয়ায় আর্থসামাজিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে তার পরিবার। তবে তার পরিবার ইংরেজ শাসনকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়াকোম্পানির সেনাবাহিনীতে নিযুক্ত থাকতেন। ডঃ বি আর আম্বেদকর ১৯০৬ খ্রিস্টাব্দে রামবাই ও ১৯৪৮ খ্রিস্টাব্দে সভিতাকে দাম্পত্যসঙ্গী হিসাবে বিবাহ করেন।

শিক্ষা জীবন―

অস্পৃষ্ট নিম্নবিত্ত সম্প্রদায় থেকে আসা আম্বেদকরের শিক্ষাজীবন মোটেও সুখদায়ক ছিল না। নিম্ন শ্রেণীভুক্ত হাওয়ায় প্রতিটি ক্ষেত্রে তাকে বইতে হয়েছে বঞ্চনা। উচ্চশ্রেণীর লোকদের কাছে নিগৃহীত হতে হতে একদা ব্রাহ্মণ শিক্ষক মহাদেব আম্বেদকর তার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। ১৯০২ সালে মুম্বাইয়ে চলে আসার পর এলফিনস্টোন এর সরকারি বিদ্যালয়ে প্রথম অস্পৃষ্ট ছাত্র হিসেবে শিক্ষা অর্জন করতে থাকেন। ১৯০৭ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম অস্পৃষ্ট হয়ে বোম্বে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। ১৯০৮ সালে এলফিনস্টোন কলেজে ভর্তি হন এবং স্মাতক ডিগ্রি অর্জন করেন। ১৯১৩ খ্রিস্টাব্দে অর্থনীতি বিষয়ে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে বিদেশে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন দক্ষিণ এশিয়া মহাদেশের প্রথম পি এইচ ডি ডিগ্রিধারী। এছাড়াও তিনি দুবার ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আম্বেদকরই ছিলেন প্রথম ও একমাত্র ব্যক্তি যিনি লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্ম জীবন―

আম্বেদকর মহাশয় ১৯৩৫ খ্রিস্টাব্দে মুম্বাইয়ের আইন মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক ক্ষেত্রে তার যে খ্যাতি ছিল তা বলার বাহুল্য থাকে না। ১৫ই আগস্ট ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা অর্জন কালে নব্য গঠিত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী। এরপর ২৯শে আগস্ট সঙ্গবিধানের খসড়া সমিতির সভাপতি নির্বাচিত করা হয়। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান তারই পরম সৃষ্টি। ১৯৪৯ সালের ২৬ই নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধানটি গৃহীত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর রূপরেখা ও নীতি নির্দেশিকা হিল্টন ইয়ং কমিশনে তাঁর দেওয়া প্রস্তাবনা থেকে তৈরি হয়। এছাড়াও তিনি অস্পৃষ্টতা দূরীকরণের জন্য বিভিন্ন সংগ্রাম করে গেছেন।

জীবনাবসান―

নিপীড়িত, উৎপারিত অবহেলিত মানব জাতির দাদা সাহেব ডঃ বি আর আম্বেদকর ১৯৫৬ খ্রিস্টাব্দে ৬ই ডিসেম্বর মাত্র ৬৩ বছর বয়সে পরলোক গমন করেন।
⬇️ ডঃ বি আর আম্বেদকর জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Dr BR Ambedkar Biography 
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 01

Monday, 12 January 2026

January 12, 2026

স্বামী বিবেকানন্দ জীবনী | Swami Vivekananda Biography in Bengali

স্বামী বিবেকানন্দ জীবনী PDF | Swami Vivekananda Biography in Bengali PDF

স্বামী বিবেকানন্দ জীবনী PDF | Swami Vivekananda Biography in Bengali PDF
স্বামী বিবেকানন্দ জীবনী | Swami Vivekananda Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করলাম। যেটির মধ্যে অত্যন্ত সহজ ভাষায় বিবেকানন্দের শৈশব জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, সম্মাননা ও জীবনাবসান সম্পর্কে আলোচনা করা আছে। সুতরাং স্বামী বিবেকানন্দ জীবনী দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

স্বামীজীর জীবনী

ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতার সিমলার সুবিখ্যাত উচ্চবিত্ত হিন্দু কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মকালীন শৈশবে বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত নামের অধিকারই ছিলেন। তবে পাড়ার সকলে আত্মীয় পরিজনের কাছে 'বিলে' বা 'বীরেশ্বর' নামেই অতি পরিচিত ছিলেন। স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত কলকাতার উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন। জনপ্রিয় রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী ছিলেন বিবেকানন্দের মাতা। পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য ছিলেন স্বামী বিবেকানন্দ।

স্বামী বিবেকানন্দ
নামনরেন্দ্রনাথ দত্ত
জন্ম১২ই জানুয়ারি ১৮৬৩
জন্মস্থানকলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
গুরুরামকৃষ্ণ
মৃত্যু৪ঠা জুলাই ১৯০২

শিক্ষা জীবন

শৈশব জীবন থেকেই অতি চতুর, সাহসী, কৌতূহল প্রিয়ই ছিলেন নরেন্দ্রনাথ। প্রথম জীবনে গৃহশিক্ষকের কাছে প্রারম্ভিক শিক্ষা অর্জনের পরে মেট্রোপলিটন ইন্সটিটিউশন থেকে নরেন্দ্রনাথ প্রথম বিভাগে প্রবেশিকা পাশ করে প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন। সেখান থেকে এলেন স্কটিশ চার্চ কলেজ। এখান হতে এফ এ পাশ করে দর্শনশাস্ত্র নিয়ে বি এতে ভর্তি হন। এই কলেজ হতেই দর্শনশাস্ত্র নিয়ে তিনি স্নাতক হন৷ ছোটবেলা থেকেই ঈশ্বরেবিশ্বাসী নরেন্দ্রনাথ সংকীর্ণ জাতপাতের গন্ডির মধ্যে সীমায় আবদ্ধ থাকেননি। বরং ছাত্রাবস্থায় ব্রম্ভসমাজে নিয়মিত যাতায়াত করতেন। এফ এ পড়বার সময় তিনি পরমপুরুষ রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন। তার কাছেই আধ্যাত্মিক জীবনচর্চার মন্ত্রে দীক্ষিত হন।

রামকৃষ্ণের সানিধ্য লাভ 

স্কটিশ চার্চ কলেজের Hestic সাহেবের কাছে Wordworth এর Excursion কবিতাটি পড়ার সময় তিনি দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাব সমাধির কথা শুনে শুনে তার সানিধ্য পরিচিত হতে চাইলেন। এই সংস্পর্শে আসার প্রথম দিন থেকেই তিনি ওনার প্রতি আশ্চর্য্য এক গভীর গভীর আকর্ষণ অনুভব করেন এবং শ্রী শ্রী ঠাকুর তাঁর ঐ আধ্যাত্মিক ক্ষমতা তরুণ নরেন্দ্রোনাথকে দান করার মাধ্যমে নতুন মন্ত্রে দীক্ষিত করেন। তার সানিধ্যেই নরেন্দ্রনাথ তথা বিরেশ্বর 'জীবসেবার সেবার মধ্য দিয়েই ঈশ্বর সেবার' দৃঢ় ভাবে বিশ্বাসী ছিলেন। এসময়ে নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবের শিষ্য হয়ে সন্ন্যাস গ্রহণ করে 'বিবেকানন্দ' নামের অধিকারী হলেন। তিনি ছিলেন রামকৃষ্ণদেবের কাছে সাধারণ সন্ন্যাসীর মতন ছিলেন না, বরং তিনি ছিলেন বীরসন্ন্যাসী। ১৮৮৬ খ্রিস্টাব্দে রামকৃষ্ণদেবের তিরোধান ঘটলে তিনি পরিব্রাজক হয়ে তিনবছর সারা ভারত পরিক্রমা করেন।

শিকাগো ধর্ম মহাসভা

রামকৃষ্ণদেবের পরোমধন্য বিরসন্ন্যাসীর ভারত পরিক্রমার পরবর্তীতে রামকৃষ্ণদেবের ধ্যানধারণা চারিদিকে ছড়িয়ে দেবার জন্য বিদেশ ভ্রমনও করেন। ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগো রওনা হলেন 'ধর্ম মহাসভার'। এই মহাসভার হিন্দুসম্প্রদায়ের সম্পর্কে বক্তব্য প্রেরণের মাধ্যমে ধর্ম সম্পর্কে বিশ্ব আলোড়ন সৃষ্টি করার ফলস্বরূপ অসাধারণ প্রসিদ্ধি লাভ করেন। তৎকালীন ব্রিটিশ যুক্তরাষ্ট্রের ও আমেরিকার বহু নরনারীগণ তাঁর ধর্মমতে আকৃষ্ঠ হয়ে শিষ‍্যত্ব গ্রহণ করেন।

ভগিনী নিবেদিতার সানিধ্য লাভ

সমগ্র বিশ্বের যত নরনারীগণ যখন বিবেকানন্দের শিষ্যত্ব লাভ করতে চাইলেন তার মধ্যে একজন ছিলেন মিস মার্গানেট নোবেল। ইনিই পরে 'ভগিনী নিবেদিতা' নামে পরিচিতি লাভ করেন। ইনিই বিবেকানন্দ পথের পথিক হয়ে সেবাধর্মে দীক্ষা নেন।

কর্মজীবন

ঈশ্বরে বিশ্বাসী, সর্ব ধর্ম প্রতি শ্রদ্ধাশীল, আধ্যাত্মিক চেতনার অধিকারী পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য বিরসন্ন্যাসী বিবেকানন্দ সেবা ও ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষেই তিনি সারাটা জীবন অতিক্রান্ত করেন। সুদূর আমেরিকা থেকে 'ধর্ম মহাসভার' বিজয়ীর সম্মান নিয়ে ফেরার পরবর্তীতে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার মাধ্যমে মানবসেবা, বেদান্ত দর্শন ও সংকীর্ণ জাতপাত এবং দরিদ্র- আর্ত মানুষদের মধ্যে জীবন অতিবাহিত করেন।

বিবেকানন্দের শিক্ষাদর্শন

আধুনিক শিক্ষার প্রাণপুরুষ রূপে তিনি বলেন "Education is the manifestation of perfection already in man" অর্থাৎ তিনি বলেন মানুষের মধ্যে যে অন্তনিহিত সুপ্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে তার পরিপূর্ণ বিকাশসাধনই হল শিক্ষা। তিনি বৃত্তি শিক্ষা, ধর্ম শিক্ষা, শারীরশিক্ষা, গণশিক্ষা ও সাধারণ শিক্ষাদান পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।

মিশন ও সম্মাননা

১৮৯৭ খ্রিস্টাব্দে তারই সৃষ্টি 'রামকৃষ্ণ মিশন' এবং ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন 'বেলুড় মঠ'। তাহার এই অমরসৃষ্টি কৃতি সারা বিশ্বে থেকে এনেছে বহু খ্যাতি। তার নামের প্রতি শ্রদ্ধা জানাতে বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ প্রদান করা হয় এবং তার মহত্বের স্বীকৃতি স্বরূপ ভারতের দক্ষিণ প্রান্তে 'স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল হল' প্রতিষ্ঠিত হয়েছে।

জীবনাবসান

১৮৯৯ খ্রিস্টাব্দে বিবেকানন্দ দ্বিতীয়বারের জন্য আমেরিকায় যান। সেখানে ১৯০০ খ্রিস্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন। সেখান থেকে ভগ্নস্বাস্থ্য নিয়ে দেখে ফেরার পরবর্তীতে ১৯০২ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই রাত্রি ৯টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে গমন করেন।

পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Swami Vivekananda Biography
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Wednesday, 3 December 2025

December 03, 2025

ক্ষুদিরাম বসুর জীবনী | Khudiram Bose Biography in Bengali

ক্ষুদিরাম বসু | শৈশব জীবন, কৈশোর জীবন, শিক্ষাজীবন, কর্মজীবন, বৈপ্লবিক কর্মকাণ্ড, সংগ্রামী জীবন

ক্ষুদিরাম বসুর জীবনী | Khudiram Bose Biography in Bengali
ক্ষুদিরাম বসুর জীবনী | Khudiram Bose Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
যারা কিশোর বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসু সম্পর্কে জানার জন্য বা ক্ষুদিরাম বসু নিয়ে রচনা লেখার জন্য অথবা ক্ষুদিরাম বসু সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য ভালো ধরনের আর্টিকেল অনুসন্ধান করছেন, তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট।

এই পোস্টটিতে ক্ষুদিরাম বসুর জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, আমরা আশা রাখবো পোস্টটির মাধ্যমে আপনারা ক্ষুদিরাম বসু সম্পর্কে বিস্তারিতভাবে জেনে যাবেন। সুতরাং ক্ষুদিরাম বসুর জীবনী দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ক্ষুদিরাম বসুর জীবনী

"একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসি।
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
একবার বিদায় দে মা ঘুরে আসি।"

-পীতাম্বর দাস

ঊনবিংশ শতকের গোড়ার দিকে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্যে এগিয়ে এলেন বাংলার তরুণ প্রজন্ম। তাঁদের মধ্যে অগ্নি কিশোর বৈপ্লবিক ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম শহীদ, যার সৎ সাহস ও ঐকান্তিক প্রবৃত্তি সবাইকে বিস্মিত করতাে।

ক্ষুদিরাম বসু
নামক্ষুদিরাম বসু
জন্ম৩রা ডিসেম্বর ১৮৮৯
জন্মস্থানমোহবনী (হবিবপুর), পশ্চিম মেদিনীপুর
মৃত্যু১১ই আগস্ট ১৯০৮
জাতীয়তাভারতীয়
জাতিসত্তাবাঙালি

শৈশব জীবন

তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে ৩রা ডিসেম্বর ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসু হলেন পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষীপ্রিয় দেবীর চতুর্থ সন্তান। পরবর্তী সময়ে পুত্রের মৃত্যুর আশঙ্কায় তাঁহারা তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাদের পুত্রকে তার বড় বোনের কাছে তিন মুঠি খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু তার বড়ো দিদি অপরুপা দেবীর ছত্রছায়ায় ও স্নেহ-ভালোবাসার বড়ো হতে থাকে। অপরুপা দেবীর স্বামী অমৃতলালবাবুর চাকরী ক্ষেত্রে স্থান বদলী হলে ক্ষুদিরাম বসুকেও একজায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হত।

কৈশোর জীবন

ক্ষুদিরাম বসু প্রাপ্তবয়সে পৌঁছানোর অনেক আগেই একজন ডানপিটে, বাউন্ডুলে, রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিতি লাভ করেন। কিন্তু ১৯০২-০৩ খ্রিস্টাব্দ কালে যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ এবং সিস্টার-নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে জনসম্মুখে বক্তব্য রাখলে, সেখানে উপস্থিত তরুণ ছাত্র ক্ষুদিরাম বসু বিপ্লবে অনুপ্রাণিত হন এবং স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন। ১৯০৪ খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতলালবাবুর সাথে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন।

শিক্ষাজীবন

ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন।

কর্মজীবন

ক্ষুদিরাম বসু ছিলেন একজন প্রাণদরদী ও ভালোবাসার মানুষ। স্বাভাবিক ভাবেই মানুষের দুঃখ-কষ্ট দেখলে তার প্রাণও কেঁদে উঠতো। জনগণ এর সেবাই ছিল তাঁর কাছে পরম ব্রত। প্রকৃতির নানান দুর্যোগে মানুষের সাহায্যের জন্য বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে দুটি অন্নের ব্যবস্থা করতেন। দেশসেবা ও মাতৃ জননী ভারতমায়ের স্বাধীনতার দাবিতে বিপ্লবী সংগঠনে যুক্ত হয়ে জীবন উৎসর্গ করেন।

বৈপ্লবিক কর্মকাণ্ডের জীবন

মেদিনীপুরে আসার পরই তাঁর বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। ১৯০২ সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশবিরোধীদের দ্বারা পরিচালিত হতো। ওই সংগঠনের নেতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তাঁরই নির্দেশে "সোনার বাংলা" শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। ১৯০৬ সালে কাঁসাই নদীর বন্যার সময়ে রণপার সাহায্যে ত্রাণকাজ চালান।

সংগ্রামী জীবন

ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বোস এর নিকট হতে এবং শ্রীমদ্ভগবদগীতা পড়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন। তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। ১৬ বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে ৩ বছর পর তাকে আটক করা হয়। ৩০শে এপ্রিল ১৯০৮ এ মুজাফফরপুর, বিহারে রাতে সাড়ে আটটায় ক্ষুদিরাম ও প্রফুল্ল যৌথ ভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ড হত্যা পরিকল্পনায় বোমা ছুড়লে গাড়িতে উপস্থিত জনৈক বৃটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন।

ক্ষুদিরামের ফাঁসি

ইউরোপিয়ান ক্লাবের সামনে তিনজনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় ২১শে মে ১৯০৮ তারিখে যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়। বিচারক ছিলেন জনৈক বৃটিশ মি. কর্নডফ এবং দুইজন ভারতীয়, লাথুনিপ্রসাদ ও জানকিপ্রসাদ। রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স খুব কম ছিল। বিচারক কর্নডফ তাকে প্রশ্ন করেন, তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা সে বুঝেছে কিনা ? ক্ষুদিরাম আবার মুচকে হাসলে বিচারক আবার প্রশ্নটি করেন। ক্ষুদিরাম তখন ওপরে উদ্ধৃত কথাটি বলেন। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর ছয় টায়। দিনটা ছিল ১৯০৮ সালের ১১ই আগস্ট। সেই দিন খুব ভােরে ক্ষুদিরাম উঠে পড়লেন, ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্যে বিদায় নিতে হবে। অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন সরছিল না। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্যে তৈরি হলেন। মনের মধ্যে তিনি যেন একটা শক্তির সন্ধান পেয়েছিলেন। তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন।

পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Khudiram Bose Biography
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download