Breaking







Showing posts with label গ্রাম পঞ্চায়েত | WB Gram Panchayat. Show all posts
Showing posts with label গ্রাম পঞ্চায়েত | WB Gram Panchayat. Show all posts

Monday, 6 July 2026

July 06, 2026

পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন উত্তর | Panchayat Questions Answers Quiz in Bengali

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত প্রশ্ন উত্তর কুইজ | Panchayat Questions Answers Quiz in Bengali

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত প্রশ্ন উত্তর কুইজ | Panchayat Questions Answers Quiz in Bengali
পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন উত্তর | Panchayat Questions Answers Quiz in Bengali
কলম
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করতে আজকের এই পোস্টে পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কুইজ আকারে শেয়ার করা হয়েছে। এখানে পরীক্ষার জন্য সম্ভাব্য ৫০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে, যা সাম্প্রতিক ও পরীক্ষার সিলেবাসভিত্তিক বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হয়েছে।

এই কুইজে অংশগ্রহণের মাধ্যমে আপনি শুধু নিজের প্রস্তুতির মান যাচাই করতে পারবেন না, পাশাপাশি কোন কোন বিষয় আরও ভালোভাবে পড়া প্রয়োজন তাও সহজেই বুঝতে পারবেন। নিয়মিত এমন কুইজ অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনাও অনেক বেড়ে যায়।

পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন উত্তর কুইজ শুরু করতে নিচে দেওয়া Start the Quiz বাটনে ক্লিক করুন এবং এখনই নিজের প্রস্তুতি যাচাই করুন।

Panchayat Questions Answers Quiz


Panchayat GK Quiz Part-03
বিষয় জিকে
মোট প্রশ্ন ৫০টি
সময় ৩০ সেকেন্ড/ প্রশ্ন
Panchayat GK Quiz Part-03

Panchayat GK Quiz Part-03

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Tuesday, 30 June 2026

June 30, 2026

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট PDF | WB Gram Panchayat Practice Set PDF

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট PDF | WB Gram Panchayat Practice Set PDF | Free

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট PDF | WB Gram Panchayat Practice Set PDF Download
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট PDF | WB Gram Panchayat Practice Set PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট PDF শেয়ার করা হলো। এই প্র্যাকটিস সেটে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত এই চারটি বিষয় থেকে বাছাই করা ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে।

নিয়মিত এই ধরনের প্র্যাকটিস সেট অনুশীলন করলে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি নিজের দুর্বল বিষয়গুলো সহজেই চিহ্নিত করে সেগুলোর উন্নতি করার সুযোগ পাবেন। তাই সময় নষ্ট না করে আজই প্র্যাকটিস সেটটি সমাধান করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান।
⬇️ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: WB Gram Panchayat Practice Set 01
  • Language: Bengali
  • Total Pages: 05
  • Size: 01 mb 

Saturday, 27 June 2026

June 27, 2026

গ্রাম পঞ্চায়েত বিগত বছরের প্রশ্ন PDF | WB Gram Panchayat Previous Year Question Paper PDF

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্রশ্নপত্র PDF | WB Gram Panchayat Previous Year Question Paper PDF

গ্রাম পঞ্চায়েত বিগত বছরের প্রশ্ন PDF | WB Gram Panchayat Previous Year Question Paper PDF
গ্রাম পঞ্চায়েত বিগত বছরের প্রশ্ন PDF | WB Gram Panchayat Previous Year Question Paper PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত বিগত বছরের প্রশ্নপত্র PDF | WB Gram Panchayat Previous Year Question Paper PDF শেয়ার করা হলো। এখানে ২০১৮ সালে মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদের প্রশ্নপত্র দেওয়া রয়েছে।

এই পিডিএফগুলিতে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।

শীঘ্রই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিগত বছরের প্রশ্নপত্রগুলি পরীক্ষার ধরন, প্রশ্নের মান এবং সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে অত্যন্ত সহায়ক হবে বলে আমরা আশা করছি।
⬇️ নীচে পদ অনুযায়ী প্রশ্নপত্রের PDF Download Link দেওয়া রয়েছে।

WB Gram Panchayat Previous Year Question Paper PDF


QUESTION PAPER LINK
Gram Panchayat Executive Assistant Download
Gram Panchayat Karmee Download
Gram Panchayat Nirman Sahayak  Download
Gram Panchayat Sahayak Download
Gram Panchayat Secretary Download

Tuesday, 23 June 2026

June 23, 2026

WB Gram Panchayat Book in Bengali | Mission Gram Panchayat eBook

Mission Gram Panchayat eBook 2026 | The Ultimate Study Guide

Mission Gram Panchayat eBook 2026 | The Ultimate Study Guide
WB Gram Panchayat Book in Bengali | Mission Gram Panchayat eBook
কলম
সুপ্রিয় ছাত্রছাত্রী,
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য Mission Gram Panchayat eBook হতে পারে একটি নির্ভরযোগ্য স্টাডি ম্যাটেরিয়াল।
 
দীর্ঘ কয়েক বছর পর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপদে নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের একাধিক পদে নিয়োগকে সামনে রেখে অসংখ্য চাকরিপ্রার্থী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। এই প্রস্তুতিকে আরও সহজ, সুশৃঙ্খল এবং কার্যকর করে তুলতেই কলম টিম প্রকাশ করেছে মিশন গ্রাম পঞ্চায়েত ইবুক
 
এই ইবুকটি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের অধীনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র, সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের ধরণ এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। বিষয়ভিত্তিক নোট, গুরুত্বপূর্ণ তথ্য এবং অনুশীলনী এমনভাবে সাজানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।
 
আমাদের বিশ্বাস, এই ইবুকটি শুধু পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য নয়, বরং পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও সমানভাবে সহায়ক হবে।
 

ইবুকটির বিশেষত্ব

  • ২০২৬ সালের বিভাগভিত্তিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স।
  • পশ্চিমবঙ্গ, পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, বাংলা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ভারতীয় সংবিধান, কম্পিউটার, সাধারণ বিজ্ঞান, পুরস্কার ও সম্মাননা-সহ বিভিন্ন বিষয় থেকে প্রায় ১০,০০০টি বাছাইকৃত SAQ এবং MCQ
  • প্রতিটি বিষয়ের সহজ ভাষায় ব্যাখ্যাসহ পরীক্ষা-উপযোগী ডেসক্রিপটিভ নোট।
  • দ্রুত রিভিশনের জন্য প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ তালিকা।
  • ইবুকের শেষে রয়েছে মক টেস্ট এবং বিগত বছরের প্রশ্নপত্র।
 
ইবুকটির দাম 125/- টাকা এবং এতে রয়েছে মোট ৭১৭টি পৃষ্ঠা। পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আজই Mission Gram Panchayat eBook সংগ্রহ করুন। ইবুকটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের View Demo বাটনে ক্লিক করুন।

দ্রষ্টব্য: এটি একটি ইবুক অর্থাৎ PDF ফাইল। কোনো হার্ড কপি বা প্রিন্টেড বই প্রদান করা হবে না।
Mission Gram Panchayat eBook
ইবুকটি সংগ্রহ করতে উপরে দেওয়া নির্দেশিকাটি ফলো করুন
যোগাযোগ: ইবুকটি সম্বন্ধে কোনোরকম জিজ্ঞাস্য থাকলে 8649821527 এই নম্বরে যোগাযোগ করুন। 

Tuesday, 9 June 2026

June 09, 2026

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন | WB Panchayat Registration Process 2026

গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন ২০২৬ | West Bengal Panchayat Registration Online 2026 | সম্পূর্ণ গাইড

গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন ২০২৬ | West Bengal Panchayat Registration Online 2026 | সম্পূর্ণ গাইড
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন | WB Panchayat Registration Process 2026
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে আসন্ন নিয়োগের জন্য আবেদন করতে হলে প্রথমেই প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বর্তমানে পঞ্চায়েত নিয়োগের সমস্ত প্রক্রিয়া WBPRMS (West Bengal Panchayat Recruitment Management System) পোর্টালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই পোর্টালে একবার রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে বিভিন্ন পদের জন্য সহজেই আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য: বর্তমানে পঞ্চায়েত পোর্টালে শুধুমাত্র One Time Registration এবং Profile Update-এর কাজ চলছে। এখনও কোনো পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়নি।

ভবিষ্যতে জেলা স্তরের নির্বাচন কমিটি (DLSC) বিভিন্ন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করলে তখন আবেদন প্রক্রিয়া শুরু হবে।

পঞ্চায়েত রেজিস্ট্রেশন করার জন্য কী কী প্রয়োজন?

রেজিস্ট্রেশন করার আগে নিম্নলিখিত তথ্য প্রস্তুত রাখুন—
  • বৈধ মোবাইল নম্বর
  • ই-মেইল আইডি

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন পদ্ধতি | WB Panchayat Registration Process

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন—

ধাপ ১: অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন

প্রথমে WBPRMS-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। পোর্টালে গিয়ে Register Now অপশনে ক্লিক করুন।

ধাপ ২: প্রাথমিক তথ্য প্রদান করুন

এবার নিম্নলিখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন— 
  • মোবাইল নম্বর
  • ই-মেইল আইডি
  • প্রার্থীর নাম
  • জন্মতারিখ
  • লিঙ্গ

ধাপ ৩: পাসওয়ার্ড তৈরি করুন

সব তথ্য পূরণ করার পর একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। ভবিষ্যতে লগইন করার সময় এই পাসওয়ার্ড ব্যবহার হবে।

ধাপ ৪: ক্যাপচা কোড পূরণ করুন

স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন। 

ধাপ ৫: OTP যাচাই করুন

এরপর Sent Otp বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর এবং ই-মেইল আইডিতে একটি OTP পাঠানো হবে। সেই OTP নির্দিষ্ট স্থানে লিখে Verify & Register বাটনে ক্লিক করুন।

ধাপ ৬: লগইন করুন

রেজিস্ট্রেশন সফল হলে Mobile Number Password ব্যবহার করে পোর্টালে লগইন করুন।

ধাপ ৭: প্রোফাইল সম্পূর্ণ করুন

লগইন করার পর নিচের তথ্যগুলি পূরণ করতে হবে—
  • ব্যক্তিগত তথ্য
  • ঠিকানা
  • শিক্ষাগত যোগ্যতা
সব তথ্য সঠিকভাবে পূরণ করে সংরক্ষণ করুন।

ধাপ ৮: প্রয়োজনীয় নথি আপলোড করুন

নিচের নথিগুলি আপলোড করুন—
  • ছবি
  • স্বাক্ষর
  • শিক্ষাগত যোগ্যতার নথি
  • পরিচয়পত্র

গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন লিংক | West Bengal Panchayat Registration Link

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে WBPRMS (West Bengal Panchayat Recruitment Management System) পোর্টালে ভিজিট করতে হবে। 

গুরুত্বপূর্ণ পরামর্শ

  • মোবাইল নম্বর ও ই-মেইল আইডি অবশ্যই সক্রিয় রাখুন।
  • সমস্ত তথ্য নথি অনুযায়ী পূরণ করুন।
  • পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখুন। 
  • মোবাইল নম্বর, ই-মেইল আইডি, নাম, জন্মতারিখ এবং লিঙ্গ রেজিস্ট্রেশনের পর পরিবর্তন করা যাবে না। তাই রেজিস্ট্রেশনের সময় তথ্যগুলি সতর্কতার সঙ্গে পূরণ করুন।

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগে আবেদন করার প্রথম ধাপ হলো অনলাইন রেজিস্ট্রেশন। তাই আগ্রহী প্রার্থীদের এখনই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট সম্পন্ন করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এটি বিশেষভাবে সাহায্য করবে।

Wednesday, 3 June 2026

June 03, 2026

গ্রাম পঞ্চায়েত জিকে মক টেস্ট | Gram Panchayat GK Mock Test in Bengali

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে মক টেস্ট | Gram Panchayat GK Mock Test in Bengali Part-02

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে মক টেস্ট | Gram Panchayat GK Mock Test in Bengali Part-02
গ্রাম পঞ্চায়েত জিকে মক টেস্ট | Gram Panchayat GK Mock Test in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে একটি গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত জিকে মক টেস্ট শেয়ার করা হলো। এই মক টেস্টে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাসভিত্তিক ৫০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর রয়েছে। মক টেস্টটিতে অংশ গ্রহণ করতে নিচে দেওয়া Start the Quiz বাটনে ক্লিক করুন।

Gram Panchayat GK Mock Test


Gram Panchayat GK Mock Test Part-02
বিষয় জিকে
মোট প্রশ্ন ৫০টি
সময় ৩০ সেকেন্ড/ প্রশ্ন
Gram Panchayat GK Quiz

Gram Panchayat GK Mock Test 02

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Friday, 29 May 2026

May 29, 2026

গ্রাম পঞ্চায়েত জিকে PDF | WB Gram Panchayat GK in Bengali PDF

গ্রাম পঞ্চায়েত জিকে PDF | WB Gram Panchayat GK in Bengali PDF Part-03

গ্রাম পঞ্চায়েত জিকে PDF | WB Gram Panchayat GK in Bengali PDF
গ্রাম পঞ্চায়েত জিকে PDF | WB Gram Panchayat GK in Bengali PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গ্রাম পঞ্চায়েত জিকে PDF টি শেয়ার করা হলো। এই পিডিএফে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ ৫০টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ PDF ফাইলটি সংগ্রহ করে নিন।

গ্রাম পঞ্চায়েত জিকে


১৫১| দইয়ে কোন অ্যাসিড থাকে?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড।

১৫২| ভারতের নেপোলিয়ান কাকে আখ্যা দেওয়া হয়েছে?
উত্তর: সমুদ্রগুপ্ত।

১৫৩| কত সালে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৮৮৫ সালে।

১৫৪| দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ কত সালে শুরু হয়েছিল?
উত্তর: ১৭৮০ সালে।

১৫৫| বৃত্তকলা মডেলের কেন্দ্রক অঞ্চলের নাম কি?
উত্তর: কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল (Central Business District বা CBD)।

১৫৬| মরু অঞ্চলে গঠিত মাটির নাম কি?
উত্তর: সিরোজেম। 

১৫৭| ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে?
উত্তর: ১৭ নং ধারায়। 

১৫৮| রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৫৩ সালে।

১৫৯| ভারতের পঞ্চবার্ষিকীর ধারনাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে?
উত্তর: রাশিয়া থেকে।

১৬০| লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তর: জওহরলাল নেহেরু।

১৬১| কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থবিলের সার্টিফিকেট প্রদান করেন?
উত্তর: ১১০ নং ধারায়।

১৬২| ইলবার্ট বিল চালু করেন কে?
উত্তর: লর্ড রিপন।

১৬৩| রণথম্বোর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: রাজস্থানে।

১৬৪| উরুগুয়ের রাজধানীর নাম কি?
উত্তর: মন্টেভিডিও।

১৬৫| ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নরেন্দ্রচন্দ্র দত্ত।

১৬৬| স্পীড পোস্ট ভারতে চালু হয় কোন সাল থেকে?
উত্তর: ১৯৮৬ সাল থেকে।

১৬৭| গামা রশ্মি আবিষ্কার করেন কে?
উত্তর: পল ভিলার্ড।

১৬৮| পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোনটির নাম কি?
উত্তর: একডাইসোন।

১৬৯| কার্বনের কয়টি আইসোটোপ আছে?
উত্তর: তিনটি।

১৭০| কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?
উত্তর: নিউক্লিয়াস। 

১৭১| লঘু মস্তিষ্কের কাজ কি?
উত্তর: ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

১৭২| ‘গো-ব্রাহ্মণ প্রতিপালক’ উপাধি ধারণ করেন কে?
উত্তর: শিবাজী।

১৭৩| আকবর ‘কবিপ্রিয়’ উপাধি দিয়েছিলেন কাকে?
উত্তর: বীরবলকে। 

১৭৪| রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৭৮৩ সালে।

১৭৫| ‘বাদশাহ নামা’ গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর: আব্দুল হামিদ লাহোরী।

১৭৬| ইবাদ খানা কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: আকবর।

১৭৭| উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: নতুন দিল্লী।

১৭৮| OPEC এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনাতে।

১৭৯| ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে?
উত্তর: লর্ড মেয়োর আমলে, ১৮৭২ সালে।

১৮০| কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে?
উত্তর: বিবেকানন্দ।

১৮১| দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে?
উত্তর: আলোকবর্ষ এককের সাহায্যে। 

১৮২| ‘চন্ডীমঙ্গল’ কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?
উত্তর: মুকুন্দরাম চক্রবর্তী। 

১৮৩| কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয়? 
উত্তর: ৩০শে জানুয়ারি।

১৮৪| চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি?
উত্তর: টাইফুন।

১৮৫| নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উত্তর: ১৯২০ সালে। 

১৮৬| নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিল?
উত্তর: ১৭৩৯ সালে।

১৮৭| MRI তে কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
উত্তর: বেতার তরঙ্গ।

১৮৮| পায়রার বায়ুথলি সংখ্যা কয়টি?
উত্তর: নয়টি।  

১৮৯| রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা?
উত্তর: ক্যাবিনেট মন্ত্রীরা।

১৯০| মাসকট কোন দেশের রাজধানী?
উত্তর: ওমান।

১৯১| সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয়?
উত্তর: স্পাইরিলাম। 

১৯২| কোন বিজ্ঞানকে ফাইটোলজি বলে?
উত্তর: উদ্ভিদ বিজ্ঞানকে। 

১৯৩| বার্নিশের প্রধান উপাদান কি?
উত্তর: রেজিন।

১৯৪| কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হয়?
উত্তর: ভিটামিন K। 

১৯৫| কবে প্রথম মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯২২ সালে।

১৯৬| তুঘলক বংশের প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর: ১৩২০ সালে। 

১৯৭| গুপ্তযুগের প্রধান সেনাপতিকে কি বলা হত?
উত্তর: মহাদণ্ডনায়ক।  

১৯৮| আমুক্ত মালদা গ্রন্থটি কার লেখা? 
উত্তর: কৃষ্ণদেব রায়। 

১৯৯| ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি?
উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

২০০| ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর: ১লা এপ্রিল, ১৯৩৬ সালে।
⬇️ গ্রাম পঞ্চায়েত জিকে PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: WB Gram Panchayat GK Part 03
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

Monday, 25 May 2026

May 25, 2026

গ্রাম পঞ্চায়েত জিকে কুইজ | Gram Panchayat GK Quiz in Bengali

গ্রাম পঞ্চায়েত জিকে কুইজ | Gram Panchayat GK Quiz in Bengali Part-01

গ্রাম পঞ্চায়েত জিকে কুইজ | Gram Panchayat GK Quiz in Bengali Part-01
গ্রাম পঞ্চায়েত জিকে কুইজ | Gram Panchayat GK Quiz in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে একটি গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত জিকে কুইজ শেয়ার করা হলো। এখানে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার উপযোগী ৫০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে। কুইজটিতে অংশ নিতে নীচে দেওয়া Start the Quiz বাটনে ক্লিক করুন।

Gram Panchayat GK Quiz


Gram Panchayat GK Quiz Part-01
বিষয় জিকে
মোট প্রশ্ন ৫০টি
সময় ৩০ সেকেন্ড/ প্রশ্ন
Gram Panchayat GK Quiz

Gram Panchayat GK Quiz

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: