Breaking







Friday, 10 April 2026

উচ্চমাধ্যমিক পাশে পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026
উচ্চমাধ্যমিক পাশে পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
West Bengal Municipal Service Commission (WBMSC)-এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা উল্লেখ করা আছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

রাজ্যের ১৩টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ


WBMSC Computer Assistant Recruitment 2026
সংস্থার নাম WBMSC
পদের নাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ + কম্পিউটার ডিপ্লোমা
মোট শুন্যপদ ১৩টি
আবেদনের শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৬


নিয়োগকারী সংস্থা

West Bengal Municipal Service Commission (WBMSC)। 

পদের নাম

কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট।

শুন্যপদ

১৩টি।
মোট ১৩টি ডেভেলপমেন্ট অথরিটির প্রতিটিতে ১টি করে শূন্যপদ রয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রতিটি পদই অসংরক্ষিত (Unreserved) শ্রেণির প্রার্থীদের জন্য নির্ধারিত।

ডেভেলপমেন্ট অথরিটিগুলির নাম

  1. Burdwan Development Authority
  2. Jaigaon Development Authority
  3. Sriniketan Santiniketan Development Authority
  4. Gangasagar Bakkhali Development Authority
  5. Tarapith Rampurhat Development Authority
  6. Bakreswar Development Authority
  7. Patharchapuri Development Authority
  8. Furfura Sharif Development Authority
  9. Tarakeswar Development Authority
  10. Changrabandha Development Authority
  11. Mukutmanipur Development Authority
  12. Gazaldoba Development Authority
  13. Mohabani Development Authority

মাসিক বেতন

পে লেভেল–৬ অনুযায়ী প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন (Diploma in Computer Application)-এ ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতি, পরীক্ষার স্কিম এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন ফি

  • General/ OBC প্রার্থীদের জন্য ২০০/- টাকা। 
  • SC/ ST/ PWD প্রার্থীদের জন্য ৫০/- টাকা। 

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য, নীচে দেওয়া PDF ফাইলটি সংগ্রহ করুন। এই ফাইলটিতে স্টেপ বাই স্টেপ নির্দেশাবলী দেওয়া রয়েছে, যা আপনাকে অনলাইনে আবেদন করার সময় সঠিকভাবে গাইড করবে।

How To Apply

Download Guide PDF

আবেদনের শেষ তারিখ

অনলাইন আবেদন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ১৭ই এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে।
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
নোটিফিকেশনDownload
আবেদন করুনApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

No comments:

Post a Comment