Breaking







Thursday, 14 May 2026

RRB ALP নিয়োগ 2026: ভারতীয় রেলে ১১,১২৭টি শূন্যপদে নিয়োগ

RRB ALP Recruitment 2026 Notification (CEN 01/2026) Out

RRB ALP Recruitment 2026 Notification (CEN 01/2026) Out
RRB ALP নিয়োগ 2026: ভারতীয় রেলে ১১,১২৭টি শূন্যপদে নিয়োগ
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি (CEN No. 01/2026) প্রকাশ করা হয়েছে। যেখানে ১১,১২৭টি শুন্যপদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মাধ্যমিক পাশের সঙ্গে টেকনিক্যাল যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

RRB ALP Recruitment 2026
সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
বিজ্ঞপ্তি নম্বর CEN No. 01/2026
পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট
মোট শূন্যপদ ১১,১২৭টি
আবেদন পদ্ধতি অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in

পদের নাম―

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)। 

শুন্যপদ―

মোট শুন্যপদ ১১,১২৭টি। 

মাসিক বেতন―

Pay level-2 অনুযায়ী মাসিক বেতন ১৯,৯০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা―

প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI (NCVT/SCVT) অথবা Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering-এ Diploma/Degree থাকতে হবে।

বয়সসীমা―

১লা জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া―

  • CBT-1 পরীক্ষা
  • CBT-2 পরীক্ষা
  • Computer Based Aptitude Test (CBAT)
  • Document Verification
  • Medical Examination

আবেদন ফি―

SC/ ST/ Ex-Serviceman/ মহিলা/ Transgender/ Minorities/ EBC প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০/- টাকা। অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি―

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখসমূহ―

  • আবেদন শুরু: ১৫ মে, ২০২৬।
  • আবেদনের শেষ: ১৪ জুন, ২০২৬।
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

DESCRIPTIONLINK
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদনের পোর্টালApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

No comments:

Post a Comment