Breaking







Showing posts with label Kolkata Police Exam. Show all posts
Showing posts with label Kolkata Police Exam. Show all posts

Wednesday, 31 December 2025

December 31, 2025

Kolkata Police SI and Sergeant Mains Question Paper 2025 PDF

2025 কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট মেন প্রশ্নপত্র | Kolkata Police SI and Sergeant Mains Question Paper 2025 PDF

Kolkata Police SI and Sergeant Main Question Paper 2025 PDF
Kolkata Police SI and Sergeant Main Question Paper 2025 PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police SI and Sergeant Mains Question Paper 2025 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার মেন তথা ফাইনাল পরীক্ষার তিনটি পেপারের প্রশ্নপত্র দেওয়া আছে। যেটি আপনাদের আগত কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

Kolkata Police SI Mains Question Paper 2025 PDF

File Details:
PDF Name : Kolkata Police SI and Sergeant Mains Question Paper 2025
Language : Bengali
Size : 03 mb 
No. of Pages : 14
Download Link : Click Here To Download


Monday, 22 December 2025

December 22, 2025

Kolkata Police Constable Main Question Paper 2023 PDF

কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্নপত্র 2023 PDF | Kolkata Police Constable Main Question Paper 2023 PDF

Kolkata Police Constable Main Question Paper 2023 PDF
Kolkata Police Constable Main Question Paper 2023 PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police Constable Main Question Paper 2023 PDF | কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্নপত্র 2023 PDFটি শেয়ার করলাম। যেটি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেন তথা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এবং আগত কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

KP Constable Mains Question Paper 2023

Board Name West Bengal Police Recruitment Board
Exam Name Kolkata Police Constable Mains
Exam Date 3rd Dec 2023
Topic Question Paper
Official Website prb.wb.gov.in

প্রশ্নপত্রটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : KP Constable Main Question Paper 2023
Language : Bengali
Size : 02 mb 
No. of Pages : 16
Download Link : Click Here To Download

Sunday, 21 December 2025

December 21, 2025

Kolkata Police Constable Question Paper 2025 PDF | Preliminary Exam

2025 কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র PDF | Kolkata Police Constable PreliminaryQuestion Paper 2025 PDF | Official

2025 কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র PDF | Kolkata Police Constable PreliminaryQuestion Paper 2025 PDF | Official
Kolkata Police Constable Question Paper 2025 PDF | Preliminary Exam
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police Constable Preliminary Question Paper 2025 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৫ সালের ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি দেওয়া আছে। প্রশ্নপত্রটি আপনাদের KP CONSTABLE PRELIMS 2025 পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা দিতে এবং আগত পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

Kolkata Police Constable Preliminary Question Paper 2025 PDF

প্রশ্নপত্রটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : KP Constable Prelims Question Paper 2025
Language : Bengali
Size : 03 mb 
No. of Pages : 16
Download Link : Click Here To Download


Monday, 15 December 2025

December 15, 2025

Kolkata Police Constable GK Mock Test in Bengali

Kolkata Police Constable GK Mock Test in Bengali | কলকাতা পুলিশ কনস্টেবল মক টেস্ট || Part-01

Kolkata Police Constable GK Mock Test in Bengali
Kolkata Police Constable GK Mock Test in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police Constable GK Mock Test টি শেয়ার করলাম, যেটি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নিন।

Kolom Quiz
পরীক্ষা কলকাতা পুলিশ কনস্টেবল
বিষয় জিকে
প্রশ্ন সংখ্যা ৪০
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


Saturday, 13 December 2025

December 13, 2025

Kolkata Police Constable Question Paper 2023 PDF | Preliminary & Main

2023 কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র PDF | KP Constable Question Paper 2023 PDF | Preliminary & Main

Kolkata Police Constable Question Paper 2023 PDF | Preliminary & Main
Kolkata Police Constable Question Paper 2023 PDF | Preliminary & Main
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police Constable Question Paper 2023 PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ২০২৩ সালে অনুষ্ঠিত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারি ও মেন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া রয়েছে। যার মাধ্যমে আপনারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন এবং আগত পরীক্ষার প্রস্তুতিকে সঠিকভাবে এগিয়ে নিতে পারবেন।

KP Constable Question Paper 2023 PDF

EXAM QUESTION PAPER
Preliminary Download
Main Download

Friday, 5 December 2025

December 05, 2025

কলকাতা পুলিশ জিকে PDF | Kolkata Police GK in Bengali PDF

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK in Bengali PDF

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK in Bengali PDF
কলকাতা পুলিশ জিকে PDF | Kolkata Police GK in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ জিকে PDF টি শেয়ার করলাম। যেটিতে বাছাই করা গুরুত্বপূর্ণ ১০০টি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টরসার্জেন্ট ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর

০১.পিঁপড়া ও মৌমাছির কামড়ে কোন এসিড থাকে? 
উত্তরঃ ফরমিক এসিড/মিথানয়িক এসিড।

০২.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর।

০৩.অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
উত্তরঃ মৌলভী আহমদ উল্লাহ।

০৪.শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি?
উত্তরঃ SEBI.

০৫.ভারতে লোকসভার প্রধান কার্যপরিচালক কে?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।

০৬.ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে?
উত্তরঃ ওম বিড়লা।

০৭.সুয়েজ খাল সংযুক্ত করেছে-
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।

০৮.সারনাথের 'Lion Capital' টি কোন রাজা নির্মাণ করেন?
উত্তরঃ অশোক।

০৯.ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন?
উত্তরঃ সপ্তসিন্ধু এলাকায়।

১০.আর্যরা কবে ভারতে আসে? 
উত্তরঃ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে।

১১.রেগুর মৃত্তিকা অপর নাম কি?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

১২.মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? 
উত্তরঃ সিরোজেম।

১৩.গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলে?
উত্তরঃ রণ।

১৪.ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।

১৫.দক্ষিণ রেলপথের সদর দফতর কোথায় আছে?
উত্তরঃ চেন্নাইতে।

১৬.বনচাঁড়ালের পাতার চলনকে কী বলে?
উত্তরঃ প্রকরণ বক্রচলন।

১৭.মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয়?
উত্তরঃ হিমাচুরিয়া।

১৮.ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? 
উত্তরঃ শ্যামজি কৃষ্ণ বর্মা।

১৯.হান্টার কমিশন কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৮৮২ সালে।

২০.আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ২রা অক্টোবর। 

২১.সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ ফুটবল।

২২.অলিম্পিক গেমসের সূচনা কবে হয়েছিল?
উত্তরঃ ১৮৯৬ সালে।

২৩.তামা ও টিনের মিশ্রণে কোন ধাতু তৈরি হয়?
উত্তরঃ ব্রোঞ্জ। 

২৪.ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে?
উত্তরঃ ২টি।

২৫.ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত?
উত্তরঃ করমন্ডল উপকূল।

২৬.ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়?
উত্তরঃ মুম্বাইয়ে।

২৭.সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ ফ্রী স্টাইল কুস্তি।

২৮.দেহে অতিরিক্ত শর্করা কোন রূপে সঞ্চিত থাকে?
উত্তরঃ গ্লাইকোজেন রূপে।

২৯.অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন?
উত্তরঃ ভানু আথাইয়া।

৩০.সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৫২ সালে।

৩১.কে বা কারা ভারতবর্ষেপঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন?
উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

৩২.৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন? 
উত্তরঃ মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল-সিসি।

৩৩.ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ লিওনেল মেসি।

৩৪.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তরঃ মঙ্গল পান্ডে।

৩৫.ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন?
উত্তরঃ রাল্ফ ফিচ। 

৩৬.জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?
উত্তরঃ ২৬শে নভেম্বর।

৩৭.ভারতীয় সংবিধানে কয়টি তফসিলের উল্লেখ আছে?
উত্তরঃ ১২টি।

৩৮.'দেবানং প্রিয় প্রিয়দর্শী' উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ অশোক।

৩৯.কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।

৪০.ল্যাপটপ কথাটির সঙ্গে সকলেই পরিচিত এখানে 'ল্যাপ' কথাটির অর্থ কি?
উত্তরঃ কোল। 

৪১.হুতোম প্যাঁচা কার ছন্দনাম?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।

৪২.একটি মিশ্র স্নায়ুর নাম কি?
উত্তরঃ ভেগাস।

৪৩.মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ ৭টি।

৪৪.ভারতীয় কোন তথ্য চিত্র সম্প্রতি সালে অস্কার লাভ করলো?
উত্তরঃ দ্য এলিফ্যান্ট হুইস্পারর্স।

৪৫.মাটির রং লাল হয় কেন?
উত্তরঃ লৌহের উপস্থিতির কারণে।

৪৬.'হেপাটাইটিস-বি' ভাইরাস কোন রোগের কারণ?
উত্তরঃ জন্ডিস।

৪৭.পৃথিবীতে কোন ফল বেশি উৎপন্ন হয়?
উত্তরঃ কলা।

৪৮.স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কিসের স্লোগান?
উত্তরঃ ফরাসী বিপ্লবের।

৪৯.সুরজিৎ চ্যাটার্জী কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ পিয়ানো।

৫০.'কাদম্বরী'- গ্রন্থের লেখক কে?
উত্তরঃ বাণভট্ট।

৫১.স্বর্ণমন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত?
উত্তরঃ শিখ।

৫২.ভারতের প্রাচীনতম গ্রন্থ কি?
উত্তরঃ ঋকবেদ।

৫৩.ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার শিবপুরে।

৫৪.উদয়শঙ্কর কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ নৃত‍্য।

৫৫.নোভাক জকোভিচের ডাকনাম কী?
উত্তরঃ নোল (Nole)।

৫৬.মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ টেনিস।

৫৭.পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল?
উত্তরঃ ৫৬২ টি।

৫৮.ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭,৫১৬.৬ কিলোমিটার।

৫৯.বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে।

৬০.উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুতে বর্জ্য পদার্থ জমা হয়?
উত্তরঃ ভ্যাকুওল। 

৬১.কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করে?
উত্তরঃ গ্রাফাইট।

৬২.কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্থক্য একই?
উত্তরঃ -৪০ডিগ্রি সেলসিয়াস।

৬৩.বঙ্গোপসাগরে অবস্থিত আগ্নেয় দ্বীপ কোনটি?
উত্তরঃ ব্যারেন দ্বীপ।

৬৪.ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি?
উত্তরঃ মারিনা ব্রিচ।

৬৫.জলে ভাসে এমন ধাতুর নাম বলো?
উত্তরঃ লিথিয়াম ও সোডিয়াম।

৬৬.২০১১ সালের জনগণনা অনুসারে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ চতুর্থ।

৬৭.কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে?
উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে।

৬৮.ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ ডায়াবেটিস।

৬৯.কোন পেশিতে অনুপ্রস্থ রেখা দেখা যায় না?
উত্তরঃ অরেখ পেশিতে।

৭০.ভারতের সংবিধান সংশোধন করা হয় কোন ধারা অনুসারে?
উত্তরঃ ৩৬৮নং ধারা।

৭১.মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কবে বাদ দেওয়া হয়?
উত্তরঃ ১৯৭৮ সালে।

৭২.প্রথম শিখ যুদ্ধ কবে হয়? 
উত্তরঃ ১৮৪৫-৪৬ খ্রিস্টাব্দে।

৭৩.কোন শহরকে "সিটি অফ প্যালেস" বলা হয়?
উত্তরঃ কলকাতা।

৭৪.জন-গণ-মন জাতীয় সংগীতটি কবে প্রথম গাওয়া হয়?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে।

৭৫.ভারতীয় ফুটবলে প্রথম 'অর্জুন পুরস্কার' কে পান?
উত্তরঃ পি.কে.ব্যানার্জী।

৭৬.কে ভারতের প্রথম মডেল যিনি বিশ্ব সুন্দরী হন?
উত্তরঃ রীতা ফারিয়া।

৭৭.কবে হিজরি যুগের সূচনা হয়?
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।

৭৮.কেরলের প্রধান ভাষা কি?
উত্তরঃ মালায়লাম।

৭৯.২০২২ সালের রিপোর্ট অনুসারে ভারতের দুষিততম শহর কোনটি?
উত্তরঃ দিল্লী।

৮০.ভারতের ৭৮তম দাবা গ্র্যান্ড মাষ্টার কে হলেন?
উত্তরঃ কৌস্তব চ্যাটার্জী।

৮১.'কৌলিন্য প্রথা' কে প্রবর্তন করেন?
উত্তরঃ বল্লাল সেন ।

৮২.একাধিক হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীর দেহে?
উত্তরঃ কেঁচো।

৮৩.পৃথিবীর একদিন চাঁদের কত দিনের সমান?
উত্তরঃ ১৪ দিনের সমান।

৮৪.প্রথম সবাক চিত্র কোনটি?
উত্তরঃ আলম আরা।

৮৫.ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি?
উত্তরঃ জামনগর।

৮৬.কোন শহরকে 'ভারতের প্যারিস' বলা হয়?
উত্তরঃ জয়পুর।

৮৭.ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কি থেকে?
উত্তরঃ কয়লা।

৮৮.যানবাহনে কোন দর্পণ ব্যবহৃত হয়?
উত্তরঃ উত্তল দর্পণ।

৮৯.শের-ই-পাঞ্জাব কাকে বলা হয়?
উত্তরঃ রঞ্জিৎ সিংহকে।

৯০.দিল্লির 'লালকেল্লা' কে নির্মাণ করেন?
উত্তরঃ শাহজাহান।

৯১.'ভিব্ৰিও কলেরি' কোন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া?
উত্তরঃ কলেরা।

৯২.আর্সেনিকের প্রভাবে সৃষ্ট রোগের নাম হলো-
উত্তরঃ ব্ল্যাকফুট ডিজিজ।

৯৩.পশ্চিমবঙ্গের আইনসভা কত কক্ষ বিশিষ্ট্য?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ঠ।

৯৪.স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তরঃ ভিটামিন C। 

৯৫.মহিলারা কোন সালে প্রথম অলিম্পিকে অংশ নেয়?
উত্তরঃ ১৯০০ সালে।

৯৬.অন্ত্যোদয় আন্না যোজনা (AAY) কোন সালে চালু হয়?
উত্তরঃ ২০০০ সালে।

৯৭.'সংবাদ কৌমুদি' পত্রিকাটির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায় ।

৯৮.কোন উদ্ভিদকে ইংরাজিতে 'লুকিং গ্লাস ট্রি' নামে  অভিহিত করা হয়?
উত্তরঃ সুন্দরী।

৯৯.মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বীরভূম।

১০০.সিটি অফ জয় কোন শহরকে বলা হয়?
উত্তরঃ কলকাতা।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : 100 Kolkata Police GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Thursday, 16 October 2025

October 16, 2025

Kolkata Police DEO Question Paper 2025 PDF | Data Entry Operator

Kolkata Police DEO Question Paper 2025 PDF | কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর প্রশ্নপত্র 2025 PDF

Kolkata Police DEO Question Paper 2025 PDF | কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর প্রশ্নপত্র 2025 PDF
Kolkata Police DEO Question Paper 2025 PDF | Data Entry Operator
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police DEO Question Paper 2025 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৫ সালের ১২ই অক্টোবর অনুষ্ঠিত কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি দেওয়া রয়েছে। যেটি আপনাদের কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা দিতে এবং আগত পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

Kolkata Police DEO Question Paper 2025 PDF

প্রশ্নপত্রটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police DEO Question Paper 2025
Language : English
Size : 02 mb 
No. of Pages : 12
Download Link : Click Here To Download


Monday, 4 August 2025

August 04, 2025

Kolkata Police Constable Question Paper 2023 PDF | Preliminary Exam

কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্রশ্নপত্র 2023 PDF | Kolkata Police Constable Question Paper 2023 PDF | Preliminary Exam

Kolkata Police Constable Question Paper 2023 PDF | Preliminary Exam
Kolkata Police Constable Question Paper 2023 PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police Constable Preliminary Question Paper 2023 PDF | কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্রশ্নপত্র 2023 PDF টি শেয়ার করলাম। তোমরা যারা আগত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাদের এই প্রশ্নপত্রটি খুবই সাহায্য করবে। সুতরাং নীচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে প্রশ্নপত্রটি সংগ্রহ করে নাও।

KP Constable Question Paper 2023

Board Name West Bengal Police Recruitment Board
Exam Name Kolkata Police Constable Prelims
Exam Date 4th June 2023
Topic Question Paper
Official Website prb.wb.gov.in

প্রশ্নপত্রটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : KP Constable Prelims Question Paper 2023
Language : Bengali
Size : 08 mb 
No. of Pages : 23
Download Link : Click Here To Download

Thursday, 29 February 2024

February 29, 2024

Kolkata Police SI & Sergeant Preliminary Answer Key 2024 PDF

কলকাতা পুলিশ SI অফিশিয়াল আনসার কি | Kolkata Police SI & Sergeant Preliminary Official Answer Key 2024 PDF

কলকাতা পুলিশ SI অফিশিয়াল আনসার কি | Kolkata Police SI & Sergeant Preliminary Official Answer Key 2024 PDF
Kolkata Police SI & Sergeant Preliminary Answer Key 2024 PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police SI & Sergeant Preliminary Answer Key 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত ২৮শে জানুয়ারি ২০২৪ তারিখে সংঘটিত কলকাতা পুলিশে সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অফিশিয়াল আনসার কি দেওয়া আছে। নীচে দেওয়া লিংক থেকে আনসার কি এর পিডিএফটি সংগ্রহ করে নাও।

File Details:
PDF Name : Kolkata Police SI & Sergeant Preliminary Answer Key 2024 PDF
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 21
Download Link : Click Here To Download


Wednesday, 28 February 2024

February 28, 2024

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | Kolkata Police Constable Syllabus 2024 in Bengali

2024 কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF | Kolkata Police Constable Syllabus & Exam Pattern 2024 in Bengali PDF

2024 কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF | Kolkata Police Constable Syllabus & Exam Pattern 2024 in Bengali PDF
কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | Kolkata Police Constable Syllabus 2024 in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | Kolkata Police Constable Syllabus 2024 in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৪ সালের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরণ ও সিলেবাস প্রভৃতি সমস্ত কিছু বাংলা ভাষায় দেওয়া আছে। সুতরাং সিলেবাসটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।

কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2024

রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ
পদের নাম কলকাতা পুলিশ কনস্টেবল
শুন্যপদ ৩৭৩৪টি
আবেদন মাধ্যম অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in

২৭শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কনস্টেবল ও লেডি কনস্টেবল মিলিয়ে মোট ৩৭৩৪টি শুন্যপদের উল্লেখ আছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে ১লা মার্চ থেকে ২৯শে মার্চ ২০২৪ তারিখের মধ্যে।

কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া

কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াগুলি হল-
  • প্রিলিমিনারি পরীক্ষা
  • শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা
  • মেন পরীক্ষা
  • ইন্টারভিউ
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল
প্রিলিমিনারি পরীক্ষা

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ৪০ ৪০
গণিত (মাধ্যমিক) ৩০ ৩০
রিজনিং ৩০ ৩০
মোট ১০০ ১০০

কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাটি ১০০ নম্বরের হবে এবং সময় থাকবে ৬০ মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হয়। প্রশ্নপত্র বাংলা ও নেপালি এই দুটি ভাষায় হয়। 

শারীরিক পরিমাপ পরীক্ষা

পুরুষ-

প্রার্থী উচ্চতা ওজন ছাতি
গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটিদের ক্ষেত্রে ১৬০ সেমি  ৫৩ কেজি ৭৬ সেমি
অন্যান্য ১৬৭ সেমি ৫৭ কেজি ৭৮ সেমি

মহিলা-

প্রার্থী উচ্চতা ওজন
গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটিদের ক্ষেত্রে ১৫২ সেমি ৪৫ কেজি
অন্যান্য ১৬০ সেমি ৪৯ কেজি

থার্ড জেন্ডার- 

প্রার্থী উচ্চতা ওজন
গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটিদের ক্ষেত্রে ১৫৫ সেমি ৪৮ কেজি
অন্যান্য ১৬৩ সেমি ৫২ কেজি

শারীরিক দক্ষতা পরীক্ষা

প্রার্থী দৌড় সময়
পুরুষ ১৬০০ মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ড
মহিলা ৮০০ মিটার ৪ মিনিট
থার্ড জেন্ডার ৮০০ মিটার ৩ মিনিট ৩০ সেকেন্ড

মেন পরীক্ষা

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ২৫ ২৫
ইংরেজি ১০ ১০
গণিত (মাধ্যমিক) ২৫ ২৫
রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস ২৫ ২৫
মোট ৮৫ ৮৫

কলকাতা পুলিশ কনস্টেবল মেন বা ফাইনাল পরীক্ষাটি ৮৫ নম্বরের হবে এবং সময় থাকবে ৬০ মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হয়। প্রশ্নপত্র বাংলা ও নেপালি এই দুটি ভাষায় হয় (ইংরেজি বিষয়টি ছাড়া )।

ইন্টারভিউ

ইন্টারভিউয়ের জন্য নম্বর থাকে ১৫। মেন পরীক্ষার মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। মেন পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

সিলেবাসের বিষয়বস্তু

■ জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ভারতের অর্থনীতি
  • ভারতের ইতিহাস
  • ভারতীয় সংস্কৃতি
  • ভারতীয় সাহিত্য
  • ভারতীয় সংবিধান
  • সাধারণ বিজ্ঞান
  • খেলাধুলা
  • পুরস্কার
  • চলচ্চিত্র
  • কম্পিউটার

■ গণিত
  • ভগ্নাংশ
  • গসাগু ও লসাগু 
  • অনুপাত ও সমানুপাত
  • অংশীদারি কারবার
  • সময় ও কার্য
  • নল ও চৌবাচ্চা
  • সময় ও দূরত্ব
  • নৌকা ও স্রোত 
  • শতকরা
  • লাভ ও ক্ষতি
  • সরল সুদ
  • মিশ্রণ

■ রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস
  • সংখ্যা শ্রেনি
  • বর্ণ শ্রেনি
  • শ্রেনিবিভাজন
  • সাদৃশ্য
  • সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
  • দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
  • ভেনচিত্র
  • লুপ্ত সংখ্যা নির্ণয়
  • ম্যাট্রিক্স কোডিং
  • বর্ণমালা সংক্রান্ত সমস্যা
  • সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
  • ক্রম নির্ণয়
  • গাণিতিক ক্রিয়া
  • যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
  • রক্তের সম্পর্ক
  • আসন বিন্যাস 
  • বিবৃতি ও অনুমান
  • চিত্রদল গঠন
  • জ্যামিতিক চিত্র গণনা

■ ইংলিশ
  • Fill in the Blanks 
  • Article and Preposition
  • Synonyms
  • Antonyms 
  • One Word Substitution
  • Sentence Completion
  • Phrasal Verb
  • Spotting Errors
  • Idioms and Phrases
  • Para Completion
  • Spelling Test
  • Error Correction

সিলেবাসটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

Sunday, 28 January 2024

January 28, 2024

Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2024 PDF

2024 কলকাতা পুলিশ SI প্রশ্নপত্র PDF | Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2024 PDF

Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2024 PDF
Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2024 PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৪ সালে অনুষ্ঠিত কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া লিংক থেকে প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

KP SI and Sergeant Preli Exam 2024

Board Name West Bengal Police Recruitment Board
Exam Name KP SI & Sergeant Preli
Exam Date 28.01.2024
Category Question Paper
Official Website prb.wb.gov.in

প্রশ্নপত্রটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2024
Language : Bengali
Size : 03 mb 
No. of Pages : 22
Download Link : Click Here To Download

Saturday, 27 January 2024

January 27, 2024

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF | Part-02

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF
কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF
কলম 
প্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পোস্টে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে জেনারেল স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Kolkata Police SI & Sergeant Practice Set 02

০১. ২০২১ সালের কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন হল কোন দেশ ?
ⓐ পেরু
ⓑ আর্জেন্টিনা
ⓒ ব্রাজিল
ⓓ কলম্বিয়া

০২. ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে ২০২১ পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন –
ⓐ রজার ফেডারার 
ⓑ স্তেফানোস সিতসিপাস
ⓒ নোভাক জকোভিচ
ⓓ রাফায়েল নাদাল

০৩. সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ফুটবল খেলোয়াড় মারা গেলেন ?
ⓐ নারায়ণ দাস
ⓑ মিরান্ডা রায়েস
ⓒ সমীর সুভাষ নায়েক
ⓓ এম. প্রশন্নন

০৪. ফ্লিপকার্ট কার সাথে যুক্ত হল অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে ডিজিটাইজ করার জন্য ?
ⓐ ফোন পে
ⓑ পেটিএম
ⓒ মোবিউইক
ⓓ পেইউবিজ 

০৫. কে ‘ফোর্থ লায়ন : এসেস ফর গোপালকৃষ্ণ গান্ধি’ –বইটি লিখেছেন ?
ⓐ অরুন্ধতী রায়
ⓑ অরুণ তেওয়ারি
ⓒ এম. কে. গান্ধি
ⓓ বেণুমাধব গোবিন্দ

০৬. রিচার্ড ডনার যিনি সম্প্রতি মারা যান, তিনি ছিলেন –
ⓐ চিত্র নির্মাতা
ⓑ সঙ্গীতকার
ⓒ ক্রিকেটার
ⓓ সিনেমাটোগ্রাফার 

০৭. কে ‘মৎস্য সেতু’ নামক অ্যাপটির চালনা করলো ভারতের সামুদ্রিক মাছ চাষিদের জন্য ?
ⓐ রাজনাথ সিং
ⓑ নিতীন গড়করী
ⓒ অমিত শাহ
ⓓ গিরিরাজ সিং

০৮. কে উয়েফা ইউরো ২০২০ এর শ্রেষ্ঠ খেলোয়াড় কে নির্বাচিত হলেন ?
ⓐ হ্যারি কেন
ⓑ জর্জিও চিয়েলিল্লী
ⓒ জিয়ানুইগী দোনারুমা  
ⓓ লিওনার্দো বোনুচ্চি  

০৯. কেন্দ্রীয় ব্যাঙ্কের অতিরিক্ত ট্রান্সফারের দিক থেকে ভারতের স্থান কত ?
ⓐ প্রথম
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ

১০. কোন সংস্থা বিশ্বের প্রথম কাঠের নির্মিত উপগ্রহ পাঠাবে ?
ⓐ নাসা
ⓑ ইসরো
ⓒ জাক্সা
ⓓ ইউরোপিয়ান স্পেস

১১. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ?
ⓐ সৈয়দ আহমেদ খান
ⓑ মহম্মদ আলী জিন্নাহ
ⓒ অরুণা আসফ আলী
ⓓ সলিমুল্লাহ

১২. হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় ?
ⓐ ১৮৫৫ সালে
ⓑ ১৮৫৬ সালে
ⓒ ১৮৫৭ সালে
ⓓ ১৮৫৮ সালে

১৩. কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন ?
ⓐ অশোক
ⓑ মিহিরকুল
ⓒ বিন্দুসার
ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য

১৪. মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?
ⓐ সিধু
ⓑ বাপট
ⓒ বিরসা
ⓓ কোড়া মান্না

১৫. ভারতে সুলতানী সাম্রাজ্যের সূচনা করেন কে ?
ⓐ বলবন
ⓑ ইলতুৎমিস
ⓒ কুতুবউদ্দিন আইবক
ⓓ ইব্রাহিম লোদি

১৬. বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কোন সালে ?
ⓐ ১৭৬৪ সালে
ⓑ ১৭৬৫ সালে
ⓒ ১৭৯৩ সালে
ⓓ ১৮৫৭ সালে

১৭. কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি আহূত হয়েছিল ?
ⓐ অশোক
ⓑ অজাতশত্রু
ⓒ কালাশোক
ⓓ কনিষ্ক 

১৮. শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে ?
ⓐ শ্রীচৈতন্য দেব
ⓑ জয়দেব
ⓒ চন্ডীদাস  
ⓓ কালিদাস 

১৯. শ্রীচৈতন্য ঋগবেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন ?
ⓐ উত্তর ভারতে
ⓑ সমগ্র ভারতে
ⓒ ভারতের পূর্বাংশে
ⓓ সপ্তসিন্ধু এলাকায়

২০. বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা ?
ⓐ বল্লাল সেন
ⓑ লক্ষ্মণ সেন
ⓒ বিক্রম সেন
ⓓ বিজয় সেন

২১. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা উৎপন্ন হয় ?
ⓐ ওড়িশা
ⓑ ঝাড়খণ্ড
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ ছত্তিশগড়

২২. মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ হরিয়ানা  
ⓑ ঝাড়খণ্ড
ⓒ মহারাষ্ট্র 
ⓓ তামিলনাড়ু

২৩. কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয় ?
ⓐ ১৯৮৪ সালে
ⓑ ১৯৮৫ সালে
ⓒ ১৯৯০ সালে
ⓓ ১৯৯৫ সালে

২৪. রেগুর মাটিতে কোন চাষ ভালো হয় ?
ⓐ সরিষা
ⓑ গম
ⓒ তুলা
ⓓ ধান

২৫. কিরু জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ আসাম
ⓑ কর্ণাটক
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ জম্মু ও কাশ্মীর  

২৬. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
ⓐ কর্ণাটক
ⓑ গোয়া
ⓒ মিজোরাম
ⓓ পশ্চিমবঙ্গ

২৭. কাজিরাঙ্গা অভয়ারণ্য কীসের জন্য বিখ্যাত ?
ⓐ একশৃঙ্গ গণ্ডার  
ⓑ দুই শৃঙ্গ গন্ডার
ⓒ হাতি
ⓓ বাঘ

২৮. গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় ?
ⓐ ২১শে মার্চ
ⓑ ২১শে জুন
ⓒ ২৩শে সেপ্টেম্বর
ⓓ ২রা ডিসেম্বর

২৯. রবি শস্য কোন সময় রোপণ করা হয় ?
ⓐ সেপ্টেম্বর - অক্টোবর
ⓑ অক্টোবর - নভেম্বর
ⓒ জুন - জুলাই
ⓓ মে - জুলাই 

৩০. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
ⓐ সিন্ধু
ⓑ গঙ্গা
ⓒ হোয়াং হো
ⓓ ইয়াংজে

৩১. পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘ছৌ-নৃত্য’র উৎপত্তি হয়েছে ?
ⓐ ঝাড়গ্রাম
ⓑ পুরুলিয়া
ⓒ পূর্ব মেদিনীপুর
ⓓ পশ্চিম মেদিনীপুর

৩২. শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন ?
ⓐ গোবিন্দ দাস
ⓑ জ্ঞান দাস
ⓒ মালাধর বসু
ⓓ কৃষ্ণদাস কবিরাজ

৩৩. ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটি কার লেখা ?
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓑ সুকান্ত ভট্টাচার্য
ⓒ মধুসূদন দত্ত
ⓓ জীবনানন্দ দাশ  

৩৪. বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি ?
ⓐ চৈতন্য ভাগবত  
ⓑ চৈতন্য চরিতামৃত 
ⓒ চৈতন্য পদাবলী
ⓓ কোনটাই নয় 

৩৫. ভ্রান্তিবিলাস নাটকটির রচয়িতা কে ?
ⓐ মাইকেল মধুসূদন দত্ত
ⓑ রামমোহন রায়
ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓓ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৬. তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে ?
ⓐ রাষ্ট্রপতি
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ স্পীকার
ⓓ অনগ্রসর উন্নয়ন মন্ত্রী

৩৭. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায়না ?
ⓐ ভারতের রাষ্ট্রপতি
ⓑ ভারতের প্রধানমন্ত্রী
ⓒ লোকসভার অধ্যক্ষ
ⓓ কেন্দ্রীয় অর্থমন্ত্রী

৩৮. ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে ?
ⓐ দুটি
ⓑ তিনটি  
ⓒ চারটি 
ⓓ পাঁচটি 

৩৯. ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন –
ⓐ এটর্নি জেনারেল
ⓑ লেফট্যানেন্ট জেনারেল
ⓒ সলিসিটর জেনারেল
ⓓ অ্যাকাউন্ট্যান্ট

৪০. জেলা পরিষদের কার্যকাল কত বছর ?
ⓐ তিন বছর
ⓑ চার বছর
ⓒ পাঁচ বছর
ⓓ ছয় বছর

৪১. লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় ?
ⓐ অগ্ন্যাশয়
ⓑ অস্থিমজ্জা
ⓒ হৃদয়
ⓓ যকৃৎ 

৪২. নীচের কোনটি সাধারণ লবণের উৎস ?
ⓐ হেলাইট
ⓑ পাইরাইট
ⓒ বক্সাইট
ⓓ ক্যালসাইট 

৪৩. পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে বলে - 
ⓐ ইকোলজি
ⓑ ইটিমোলজি
ⓒ এন্টোমোলজি  
ⓓ অ্যান্থোলজি

৪৪. নিম্নলিখিত কোনটি নিউক্লিও প্রোটিন ? 
ⓐ ক্যাপসিড
ⓑ হিস্টোন
ⓒ প্রায়ন 
ⓓ টাইবোসোম 

৪৫. হার্জ কিসের একক -
ⓐ কম্পাঙ্কের
ⓑ বেগের
ⓒ ত্বরণের
ⓓ দ্রুতির

৪৬. কোন টেনিস টুর্নামেন্টের সিঙ্গেলস জয়ীদের ‘মাস্কাটিয়ার্স ট্রফি’ দেওয়া হয় ?
ⓐ অস্ট্রেলিয়া ওপেন
ⓑ ইউএস ওপেন
ⓒ ফ্রেঞ্চ ওপেন
ⓓ উইম্বলডন ওপেন

৪৭. বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ⓐ ক্যারাম
ⓑ ব্রিজ
ⓒ স্নুকার
ⓓ দাবা

৪৮. কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয় ?
ⓐ ১৯৩০ সালে
ⓑ ১৯৩৪ সালে
ⓒ ১৯৩৮ সালে
ⓓ ১৯৫০ সালে

৪৯. কানাডার জাতীয় খেলার নাম কি ?
ⓐ ক্রিকেট
ⓑ ভলিবল
ⓒ আইস হকি
ⓓ ফিল্ড হকি

৫০. বার্ষিক সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে ?
ⓐ ২১টি
ⓑ ২২টি
ⓒ ২৩টি
ⓓ ২৪টি


সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police SI & Sergeant Practice Set 02
Language : Bengali
Size : 0.8 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download