Breaking







Thursday, 19 February 2026

যুব সাথী ফর্ম ডাউনলোড PDF | Banglar Yuva Sathi Form PDF

যুব সাথী ফর্ম ডাউনলোড PDF | বাংলার যুব সাথী প্রকল্প আবেদন ফর্ম | Banglar Yuva Sathi Form PDF

যুব সাথী ফর্ম ডাউনলোড PDF | বাংলার যুব সাথী প্রকল্প আবেদন ফর্ম | Banglar Yuva Sathi Form PDF
যুব সাথী ফর্ম ডাউনলোড PDF | Banglar Yuva Sathi Form PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের প্রতিবেদনে বাংলার যুব সাথী প্রকল্প আবেদন ফর্ম PDF টি শেয়ার করলাম। এছাড়াও সেই সঙ্গে যুব সাথী প্রকল্প সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে। যাতে করে আপনারা বাংলার যুব সাথী প্রকল্প সম্পর্কে স্বচ্ছ ও স্পষ্ট ধারণা লাভ করতে পারেন।

যুব সাথী ফর্মDownload

যুব সাথী প্রকল্প কি

যুব সাথী প্রকল্প হলো বাংলার শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ একটি প্রকল্প। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যুবক-যুবতী এখনও চাকরি পাননি এবং কোনও স্কলারশিপ ব্যতীত কোনও সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সেইসব যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। 

এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনও চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী ১লা এপ্রিল, ২০২৬ থেকে এই সহায়তা প্রদান করা হবে। 

যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট/ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 
  • আধার কার্ড 
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশ বইয়ের প্রথম পাতা
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • মোবাইল নম্বর (ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত) 
  • ইমেল আইডি (যদি থাকে)

যুব সাথী প্রকল্প কারা পাবে
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বর্তমানে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না।
  • আধার কার্ডের সঙ্গে সংযুক্ত একটি সক্রিয় ও একক (নিজস্ব) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

যুব সাথী প্রকল্প কারা পাবে না
  • বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা
  • সরকারী চাকরিজীবীরা 
  • নিয়মিত বেতনভোগী কর্মীরা 
  • বয়সসীমার বাইরে হলে
  • যারা রাজ্য সরকারের অন্য কোনও স্কিমের টাকা পান অর্থাৎ যারা ইতিমধ্যেই যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মতো কোনো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন। 

যুব সাথী প্রকল্পে আবেদনের পদ্ধতি

অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতির মাধ্যমেই যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। অনলাইন মাধ্যমে আবেদন করতে চাইলে নীচে দেওয়া Apply Now বাটনে ক্লিক করুন।

অনলাইনে আবেদন করুনApply Now

অফলাইন মাধ্যমে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার বা স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করেছে। ওখানে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করুন এবং সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ জমা দিন।

ক্যাম্প লিস্টCheck Now

যুব সাথী প্রকল্পে আবেদনের শুরু ও শেষের তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু১৫ই ফেব্রুয়ারি ২০২৬
আবেদন প্রক্রিয়া শেষ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

যুব সাথী ক্যাম্প কোথায় বসবে

২৯৪টি বিধানসভা কেন্দ্রেই যুব সাথী ক্যাম্প আয়োজিত হবে। 

যুব সাথী প্রকল্প মেয়েরা পাবে

হ্যাঁ, যুব সাথী প্রকল্প মেয়েরাও পাবে।

No comments:

Post a Comment