Breaking







Showing posts with label Scholarship. Show all posts
Showing posts with label Scholarship. Show all posts

Wednesday, 4 March 2026

March 04, 2026

নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026

নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026

নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026
নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
নবান্ন স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অধীনে পরিচালিত একটি শিক্ষাবৃত্তি। এই স্কলারশিপ মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।  

প্রতি বছর বহু শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার খরচের একটি বড় অংশ পূরণ করার সুযোগ পান। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে- কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করার যোগ্যতা কী, কত টাকা পাওয়া যায় এবং কীভাবে আবেদন করতে হবে।

সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের এই প্রতিবেদন নবান্ন স্কলারশিপ 2026। এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে—
  • নবান্ন স্কলারশিপ কী
  • নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা
  • নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়
  • নবান্ন স্কলারশিপে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট
  • নবান্ন স্কলারশিপে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি

নবান্ন স্কলারশিপ কী?

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের পক্ষ থেকে প্রতিবছর দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত।

নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

নবান্ন স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা সাধারণত ১০,০০০/- টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। টাকার পরিমাণ শিক্ষাগত স্তর ও কোর্সের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। 

নবান্ন স্কলারশিপ 2026-এর যোগ্যতা

নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য সাধারণত নীচের যোগ্যতাগুলি থাকতে হয়—
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গের কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে পাশ করে পশ্চিমবঙ্গেরই কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে এমন ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • যারা মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে এবং গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশের উপর এবং ৫৩ শতাংশের নীচে নম্বর পেয়েছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • সেসকল ছাত্রছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। 
  • বাৎসরিক পারিবারিক আয় ১,২০,০০০/- টাকার কম হতে হবে।

নবান্ন স্কলারশিপ এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে

নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য নীচের ডকুমেন্টগুলি প্রয়োজন হয়—
  • স্কলারশিপের আবেদনপত্র
  • শেষ পরীক্ষার মার্কশিট
  • বর্তমান কোর্সে ভর্তির রশিদ
  • এন্ট্রান্স পরীক্ষায় দেওয়া রাঙ্ক কার্ড
  • A ক্যাটাগরির সরকারী অফিসারদের (DM/SDO/BDO/Joint BDO/ Executive Officer in Municipality/ Deputy Commissioner of Corporation) কাছ থেকে প্রাপ্ত বাৎসরিক আয়ের সার্টিফিকেট
  • এলাকার MP/MLA এর রেকমেন্ডেশন লেটার
  • সেল্ফ ডিক্লারেশন
  • ব্যাঙ্কের পাশবুকের প্রথম পাতা
  • কন্টাক্ট ডিটেলস সঙ্গে নিজের মোবাইল নম্বর

নবান্ন স্কলারশিপ 2026 আবেদন পদ্ধতি

অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতির মাধ্যমেই এই স্কলারশিপে জন্য আবেদন করা যায়।

অফলাইন আবেদন পদ্ধতি:

  • নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করুন
  • ফর্মটি সঠিকভাবে পূরণ করুন
  • প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন
  • নির্দিষ্ট ঠিকানায় জমা দিন

অনলাইন আবেদন পদ্ধতি:

  • অফিশিয়াল ওয়েবসাইট https://cmrf.wb.gov.in/ -তে যান
  • Apply For Financial Assistance for Education অপশনে ক্লিক করুন
  • Sign Up করুন
  • তারপর Login করুন
  • সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন
  • ডকুমেন্ট আপলোড করুন
  • সাবমিট করুন

নবান্ন স্কলারশিপ 2026 Start Date | নবান্ন স্কলারশিপ 2026 Last Date

নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের চলতি শিক্ষাবর্ষে যেকোনো সময় এই কোর্সের জন্য আবেদন করতে পারেন। 

নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক

নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক করা জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করুন—
  • অফিশিয়াল ওয়েবসাইট https://cmrf.wb.gov.in/ -তে যান
  • Applicant Services-এর ঘরে থাকা Check Application Status অপশনটিতে ক্লিক করুন
  • রেজিস্টার মোবাইল নম্বর ইনপুট করে Sent OTP বাটনে ক্লিক করুন
  • মোবাইলে নম্বরে পাঠানো OTP-টি দিন এবং সঠিকভাবে ক্যাপচা কোডটি পূরণ করুন
  • সাবমিট বাটনে ক্লিক করুন

নবান্ন স্কলারশিপ 2026 – অফিসের ঠিকানা ও হেল্পলাইন নম্বর

  • নবান্ন অফিসের ঠিকানা: Nabanna, 14th Floor, 325, Sarat Chatterjee Road, Shibpur, Howrah - 711102

  • উত্তরকন্যা অফিসের ঠিকানা: Uttarkanya, P.O. - Satellite Township, Fulbari, Jalpaiguri – 734015

  • হেল্পলাইন নম্বর: 033 2253 5335


নবান্ন স্কলারশিপ 2026 ফর্ম ডাউনলোড PDF | Nabanna Scholarship 2026 Application Form PDF Download

নবান্ন স্কলারশিপ 2026 -এর জন্য আবেদন করার সময় নীচে দেওয়া প্রয়োজনীয় ফর্মগুলো ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। সকল ফর্মের PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলো-

নবান্ন স্কলারশিপ 2026 – FAQ


নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগে?
মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে এবং গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশের উপর এবং ৫৩ শতাংশের নীচে নম্বর থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

নবান্ন স্কলারশিপ কত টাকা দেয়?
সাধারণত ১০,০০০/- টাকা (বি.দ্র. - কোর্সের উপর নির্ভরশীল)।

নবান্ন স্কলারশিপ কি কি লাগবে?
শেষ পরীক্ষার মার্কশিট, বর্তমান কোর্সে ভর্তির রশিদ, ইনকাম সার্টিফিকেট, MP/MLA এর রেকমেন্ডেশন লেটার, সেল্ফ ডিক্লারেশন, ব্যাঙ্কের পাশবুক, মোবাইল নম্বর ইত্যাদি।

নবান্ন স্কলারশিপ 2026 কবে থেকে শুরু হবে?
নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের চলতি শিক্ষাবর্ষে যেকোনো সময় এই কোর্সের জন্য আবেদন করতে পারেন।

নবান্ন বৃত্তি 2026 আবেদন করার শেষ তারিখ?
আবেদন প্রক্রিয়া সাধারণত সারা বছর ধরেই চালু থাকে। 

Sunday, 4 May 2025

May 04, 2025

মাধ্যমিক পাশে কি কি স্কলারশিপ আছে | Top 5 Scholarships after Madhyamik Exam

মাধ্যমিক পাশে কি কি স্কলারশিপ আছে | Top 5 Scholarships after Madhyamik Exam

মাধ্যমিক পাশে কি কি স্কলারশিপ আছে | Top 5 Scholarships after Madhyamik Exam
মাধ্যমিক পাশে কি কি স্কলারশিপ আছে | Top 5 Scholarships after Madhyamik Exam
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের প্রতিবেদনে মাধ্যমিক পাশে কি কি স্কলারশিপ আছে সেগুলি সম্পর্কে আলোচনা করলাম। মাধ্যমিক পাশের পর অনেক ধরণের সরকারি ও বেসরকারি স্কলারশিপ পাওয়া যায়, তারই মধ্যে থেকে আমরা সেরা পাঁচটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করলাম। নীচে স্কলারশিপগুলির নাম, স্কলারশিপের টাকার পরিমাণ এবং আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখিত আছে। 

মাধ্যমিক পাশের পর সেরা ৫টি স্কলারশিপ

❏ বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ::

পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রতি বছর মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের টাকার পরিমাণ মাসিক ১০০০ টাকা এবং এই স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

এছাড়াও ছাত্রছাত্রীদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাৎসরিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে। আর মনে রাখবেন, সেসকল ছাত্রছাত্রীরা নবান্ন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

এই স্কলারশিপ পদ্ধতিটি একটি অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে (svmcm.wbhed.gov.in) ভিজিট করে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

❏ নবান্ন স্কলারশিপ ::

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের পক্ষ থেকে প্রতিবছর দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপের টাকার পরিমাণ বাৎসরিক ১০,০০০ টাকা। যারা মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে নম্বর পেয়েছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাৎসরিক পারিবারিক আয় ১,২০,০০০ টাকার কম হতে হবে এবং মনে রাখবেন সেসকল ছাত্রছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

এই স্কলারশিপ পদ্ধতিটি সম্পূর্ণ অফলাইন একটি পদ্ধতি। আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের নবান্নের অফিসে এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের উত্তরকন্যার যে অফিস আছে, সেখানে পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে জমা দিয়ে আসতে হয়।

❏ ঐক্যশ্রী স্কলারশিপ ::

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, খ্রিস্টান, পার্সি এবং শিখ) আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এটি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন দ্বারা পরিচালিত। এই স্কলারশিপের টাকার পরিমাণ বাৎসরিক সর্বাধিক ১৬,৫০০ টাকা পর্যন্ত। এই স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 

একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এমন আবেদনকারীরাই যোগ্য এবং পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা ২ লাখ টাকা পর্যন্ত।

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর, আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সঙ্গে ব্যাঙ্কের পাসবইয়ের একটি ফটোকপিও জমা দিতে হবে যাতে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডের উল্লেখ আছে। 

❏ সীতারাম জিন্দাল স্কলারশিপ ::

সীতারাম জিন্দাল স্কলারশিপ হলো সীতারাম জিন্দাল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত একটি বৃত্তি যা উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এই স্কলারশিপের টাকার পরিমাণ ৫০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। এই স্কলারশিপে আবেদনের জন্য মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর (ছেলেদের জন্য) এবং ৬৫ শতাংশ নম্বর (মেয়েদের জন্য) থাকতে হবে। 

এই স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

❏ অনন্ত মেরিট স্কলারশিপ :: 

অনন্ত মেরিট স্কলারশিপ হল একটি বেসরকারি স্কলারশিপ। যেটি অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ নামক প্রাইভেট সংস্থা থেকে প্রদান করা হয়। অনন্ত মেরিট স্কলারশিপের টাকার পরিমাণ বাৎসরিক ৬,০০০ টাকা

যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং যাদের পরিবারের মাসিক আয় ৫০০০ টাকা তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে অনন্ত মেরিট ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফলাইন পদ্ধতিতে আবেদনের জন্য আবেদনপত্রটি অনন্ত মেরিট ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

***মনে রাখবেন সবসময় স্কলারশিপগুলির আবেদন যোগ্যতা এক থাকেনা, তাই যেকোনো স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আগে ওই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। জানার জন্য আপনারা আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে যোগাযোগ করতে পারেন।

Wednesday, 22 May 2024

May 22, 2024

অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি

অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি | Anant Merit Scholarship 2024 Details in Bengali

অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি | Anant Merit Scholarship 2024 Details in Bengali
অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অনন্ত মেরিট স্কলারশিপ 2024 সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যেটিতে অনন্ত মেরিট স্কলারশিপ কি, অনন্ত মেরিট স্কলারশিপের টাকার পরিমাণ কত, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন ইত্যাদি সমস্ত কিছু উল্লেখিত আছে।
 
অনন্ত মেরিট স্কলারশিপ ২০২৪

অনন্ত মেরিট স্কলারশিপ কি?

অনন্ত মেরিট স্কলারশিপ হল একটি বেসরকারি স্কলারশিপ। যেটি অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ নামক প্রাইভেট সংস্থা থেকে প্রদান করা হয়। এই স্কলারশিপটি সাধারণত পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়ে থাকে।

অনন্ত মেরিট স্কলারশিপের টাকার পরিমাণ কত?

অনন্ত মেরিট স্কলারশিপের টাকার পরিমাণ বাৎসরিক ছয় হাজার টাকা।

কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং যাদের পরিবারের মাসিক আয় ৫০০০ টাকা। এছাড়াও শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে অনন্ত মেরিট ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন স্কলারশিপ অপশনে ক্লিক করতে হবে। তারপর যে ওয়েব পেজটি আসবে ওখানে নাম, ঠিকানা, ফোন নম্বর, পারিবারিক আয় সহ সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করে করতে হবে।

অফলাইন পদ্ধতিতে আবেদনের জন্য প্রথমে আপনাকে আবেদনপত্রটি অনন্ত মেরিট ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্টআউট করে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

  • আধার কার্ড
  • বিডিও দ্বারা ইস্যু করা পারিবারিক আয়ের শংসাপত্র
  • জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট
  • বিপিএল কার্ড
  • ব্যাঙ্কের পাসবুক
  • অভিভাবকের আধার/প্যান কার্ড
  • শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজ ফটো

অনন্ত মেরিট স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া

প্রথমে শিক্ষার্থীদের দ্বারা জমা দেওয়া আবেদনগুলি অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হবে এবং মেধা ও পরিবারের বাৎসরিক আয়ের ওপর ভিত্তি করে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। তারপরে উক্ত শর্টলিস্টেড শিক্ষার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং এই ইন্টারভিউয়ের মাধ্যমে কোন কোন শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে তা নির্বাচন করা হবে।

আবেদন শুরু বা শেষের তারিখ

এই স্কলারশিপে আবেদনের কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা উল্লেখ নেই, বর্তমান কোর্সে ভর্তির পরেই সাধারণত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

■ অফিশিয়াল ওয়েবসাইট- ananteducation.org

Wednesday, 15 May 2024

May 15, 2024

বিকাশ ভবন স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপ 2024 সম্পর্কিত বিস্তারিত আলোচনা | Bikash Bhavan Scholarship 2024 Details in Bengali

বিকাশ ভবন স্কলারশিপ 2024 সম্পর্কিত বিস্তারিত আলোচনা | Bikash Bhavan Scholarship 2024 Details in Bengali
বিকাশ ভবন স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিকাশ ভবন স্কলারশিপ 2024 যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যেটির মধ্যে এই স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করবে, এই স্কলারশিপের টাকার পরিমাণ কত প্রভৃতি সমস্ত কিছু উল্লেখ করা আছে।

Swami Vivekananda Merit-cum-Means Scholarship Details in Bengali ::

■ স্কলারশিপের নামঃ 
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ।

■ বিকাশ ভবন স্কলারশিপঃ
পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগের তরফ থেকে প্রতি বছর মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।  

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের যোগ্যতাঃ
  • ছাত্রছাত্রীদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বাৎসরিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
  • সেসকল ছাত্রছাত্রীরা নবান্ন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। 

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম যে নম্বর থাকতে হয়ঃ

  • বর্তমান কোর্স - উচ্চ মাধ্যমিক
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৬০%

  • বর্তমান কোর্স - স্নাতক স্তর (কলা/বাণিজ্য/বিজ্ঞান/ অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স)
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৬০% 

  • বর্তমান কোর্স - স্নাতকোত্তর স্তর (কলা/বাণিজ্য/বিজ্ঞান/পেশাদারি কোর্স)
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৫৩% নম্বর

  • বর্তমান কোর্স - পলিটেকনিক
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৬০%

  • বর্তমান কোর্স - স্নাতক স্তর  (মেডিক্যাল ডিগ্রি) এবং ডিপ্লোমা কোর্স
  • ন্যূনতম নম্বর - ৬০%

■ বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণঃ
কোর্স অনুযায়ী এই স্কলারশিপের টাকার পরিমাণ নির্ভর করে। নীচে কোর্স অনুযায়ী তা দেওয়া হল - 

  • কোর্স - উচ্চ মাধ্যমিক
  • মাসিক হার - ১০০০ টাকা

  • কোর্স - স্নাতক স্তর (কলা/বাণিজ্য)
  • মাসিক হার - ১০০০ টাকা

  • কোর্স - স্নাতক স্তর (বিজ্ঞান/ অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স)
  • মাসিক হার - ১৫০০ টাকা

  • কোর্স - স্নাতকোত্তর স্তর (কলা/বাণিজ্য)
  • মাসিক হার - ২০০০ টাকা

  • কোর্স - স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান/পেশাদারি কোর্স)
  • মাসিক হার - ২৫০০ টাকা

  • কোর্স - পলিটেকনিক
  • মাসিক হার - ১৫০০ টাকা

  • কোর্স - স্নাতক স্তর (মেডিক্যাল ডিগ্রি) এবং ডিপ্লোমা কোর্স
  • মাসিক হার - ৫০০০ এবং ১৫০০ টাকা যথাক্রমে

■ প্রয়োজনীয় ডকুমেন্টঃ
বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র লাগে, সেগুলি নীচে দেওয়া হল -
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট,
  • শেষ বোর্ড/কাউন্সিল/কলেজ/বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট,
  • পারিবারিক আয়ের শংসাপত্র যা জয়েন্ট বিডিও/বিডিও (গ্রামীণ এলাকায়)/এক্সিকিউটিভ অফিসার (মিউনিসিপ্যালিটি)/ডেপুটি কমিশনার (কর্পোরেশন)/গ্রুপ - A গেজেটেড অফিসারদের দ্বারা প্রদত্ত (কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) হতে হবে,
  • বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড/ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত শংসাপত্র,
  • ব্যাঙ্কের পাশ বুকের প্রথম পাতার স্ক্যান কপি,
  • ভর্তি রশিদ

উপরে উল্লেখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হয়। 

■ আবেদন পদ্ধতিঃ
এই স্কলারশিপ পদ্ধতিটি একটি অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে (svmcm.wbhed.gov.in) ভিজিট করে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। নীচে ইউজার ম্যানুয়েল নামে একটি পিডিএফ দেওয়া আছে, তাতে এই স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবে তা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। 

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের শুরুর তারিখঃ নভেম্বর মাস থেকে

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের শেষ তারিখঃ পরের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত

■ বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বরঃ 18001028014

■ বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডিঃ helpdesk.svmcmwb@gov.in

■ User Manual (Online Application Process) : Download

■ Official Website : Visit Now

*** এছাড়াও এই স্কলারশিপ সম্বন্ধে আরো যদি কিছু জানার থাকে, নীচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাও।