Breaking







Showing posts with label WBP Constable Exam. Show all posts
Showing posts with label WBP Constable Exam. Show all posts

Friday, 25 September 2026

September 25, 2026

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন | West Bengal Police Constable Salary 2026

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন কাঠামো | West Bengal Police Constable Salary 2026

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন কাঠামো | West Bengal Police Constable Salary 2026
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন | West Bengal Police Constable Salary 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের কাছে বেতন ও চাকরির সুযোগ-সুবিধা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কনস্টেবল পদে যোগদানের পর Basic Pay-এর পাশাপাশি বিভিন্ন সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হয়। চাকরির মেয়াদ বৃদ্ধি এবং নিয়ম অনুযায়ী Increment-এর মাধ্যমে সময়ের সঙ্গে Basic Pay-ও বৃদ্ধি পায়।

তাই আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। যারা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Salary Structure সম্পর্কে ধারণা থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
 

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিচে দেওয়া হলো–

বিষয় তথ্য
রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)
পদের নাম পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর
আবেদন মাধ্যম অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের একাধিক ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলি হলো–
  1. লিখিত পরীক্ষা
  2. শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)
  3. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  4. ইন্টারভিউ
  5. ডকুমেন্ট ভেরিফিকেশন
  6. মেডিক্যাল পরীক্ষা
প্রতিটি ধাপে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য বিবেচনা করা হয়।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন

বর্তমান বেতন কাঠামো অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদটি Pay Level-6-এর আওতাভুক্ত। এই Pay Level-এ Basic Pay 22,700/- থেকে শুরু হয় এবং Pay Matrix অনুযায়ী ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে 58,500/- পর্যন্ত যেতে পারে।

Basic Pay-এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী কর্মীরা Dearness Allowance (DA), House Rent Allowance (HRA), Medical Allowance ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন।

বেতনের বিষয় পরিমাণ
Pay Level Level-6
Pay Scale 22,700/- – 58,500/-
Basic Pay 22,700/-
HRA (12%) 2,724/-
DA (38%) ₹8,626/-
Medical Allowance (MA) 500/-
মোট 34,550/-

অর্থাৎ, চাকরির শুরুতে Basic Pay, DA, HRA এবং Medical Allowance মিলিয়ে মাসিক মোট বেতন প্রায় 34,550/- টাকা।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল In-Hand Salary

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে কর্মরতদের Gross Salary থেকে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের Deduction বা কর্তন করা হতে পারে। এর মধ্যে GPF, Professional Tax ইত্যাদি উল্লেখযোগ্য। ফলে Gross Salary এবং কর্মীর হাতে পাওয়া Net বা In-Hand Salary-এর মধ্যে কিছুটা পার্থক্য থাকে।
 
মাসিক বেতন থেকে সম্ভাব্য Deduction-এর একটি হিসাব নিচে দেওয়া হলো–

Deduction পরিমাণ
GPF (6%) 1,362/-
Professional Tax 150/-
মোট 1,512/-

সেক্ষেত্রে 34,550/- Gross Salary থেকে 1,512/- মোট Deduction বাদ দিলে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে মাসিক In-Hand Salary দাঁড়ায় প্রায় 33,038/- টাকা।
নোট: In-Hand Salary প্রত্যেক কর্মীর ক্ষেত্রে একই নাও হতে পারে। প্রযোজ্য Deduction, Allowance এবং অন্যান্য সরকারি নিয়মের কারণে হাতে পাওয়া প্রকৃত বেতন কিছুটা কম-বেশি হতে পারে।

Thursday, 13 August 2026

August 13, 2026

West Bengal Police Constable Previous 5 Years Question Papers in Bengali PDF

West Bengal Police Constable Previous 5 Years Question Papers in Bengali PDF Download

West Bengal Police Constable Previous 5 Years Question Papers in Bengali PDF
West Bengal Police Constable Previous 5 Years Question Papers in Bengali PDF
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে West Bengal Police Constable Previous 5+ Years Question Papers in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের PDF শেয়ার করা হলো। এই পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার প্রশ্নপত্র একত্রে দেওয়া হয়েছে।

যারা আগামী WB Police Constable পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নপত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রস্তুতির দিশা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

তাই নিচে দেওয়া তালিকা থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রয়োজনীয় প্রশ্নপত্রের PDF সংগ্রহ করে প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

WBP Constable Previous 5+ Year Question Paper


YEAR PRELIMS MAINS
2013 Download -
2015 Download -
2016 Download -
2018 Download Download
2018
(Lady Constable)
Download Download
2019 Download Download
2020 Download Download
2023
(Lady Constable)
Download Download
2025 Download -

Sunday, 30 November 2025

November 30, 2025

WBP Constable Question Paper 2025 PDF

2025 কনস্টেবল প্রশ্নপত্র PDF | WB Police Constable Question Paper 2025 PDF

WBP Constable Question Paper 2025 PDF
WBP Constable Question Paper 2025 PDF
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBP Constable Question Paper 2025 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৫ সালের ৩০শে নভেম্বর অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি দেওয়া আছে। প্রশ্নপত্রটি আপনাদের WBP CONSTABLE 2025 পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা দিতে এবং আগত পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

WB Police Constable Question Paper 2025

প্রশ্নপত্রটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP Constable Question Paper 2025
Language : Bengali
Size : 02 mb 
No. of Pages : 16
Download Link : Click Here To Download

■ Answer Key : Download


Friday, 25 April 2025

April 25, 2025

West Bengal Police Constable Mock Test in Bengali

West Bengal Police Constable Mock Test in Bengali | Part-01

West Bengal Police Constable Mock Test in Bengali
West Bengal Police Constable Mock Test in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য তোমরা কতটা প্রস্তুত তা যাচাই করতে এবং পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করতে আজকের পোস্টে West Bengal Police Constable Mock Test টি শেয়ার করলাম। যার মধ্যে সিলেবাসভিত্তিক সম্পূর্ণ একশোটি প্রশ্ন দেওয়া আছে, সুতরাং দেরী না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নাও এবং কত স্কোর হল নীচে অবশ্যই কমেন্ট করে জানিও।

WBP Constable Mock Test 01

বিষয় প্রশ্ন মান
জিকে ৫০ ৫০
অঙ্ক ৩০ ৩০
রিজনিং ২০ ২০
মোট ১০০ ১০০

Quiz Application

প্রত্যেকটি প্রশ্নের জন্যে সময় ১২০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Sunday, 28 April 2024

April 28, 2024

West Bengal Police Constable Mock Test 2024 | New Pattern

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট | West Bengal Police Constable Mock Test 2024 | New Pattern

West Bengal Police Constable Mock Test 2024 | New Pattern
West Bengal Police Constable Mock Test 2024 | New Pattern
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট | West Bengal Police Constable Mock Test 2024 টি শেয়ার করলাম। যেটিতে নতুন প্যাটার্ন অনুযায়ী সিলেবাসভিত্তিক ৮৫টি প্রশ্ন দেওয়া আছে। মকটেস্টটি তোমাদের আগত পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

Kolom Mock Test
পরীক্ষা পুলিশ কনস্টেবল
পর্ব ০১
প্রশ্ন সংখ্যা ৮৫টি
সময় ৬০ মিনিট

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: