WBPSC Miscellaneous Recruitment 2026 | মিসলেনিয়াস নিয়োগ বিজ্ঞপ্তি 2026
![]() |
| WBPSC Miscellaneous Recruitment 2026 Notification |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পক্ষ থেকে Miscellaneous Services Recruitment Examination-এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
WBPSC Miscellaneous Recruitment 2026
| WBPSC Miscellaneous Recruitment 2026 |
|---|
| সংস্থার নাম | WBPSC |
| পরীক্ষার নাম | Miscellaneous Services Recruitment Examination |
| বিজ্ঞপ্তি নম্বর | 13/2024 |
| শিক্ষাগত যোগ্যতা | গ্র্যাজুয়েশন |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ৩০শে এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ | ২০শে মে ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://psc.wb.gov.in/ |
পরীক্ষার নাম―
Miscellaneous Services Recruitment Examination
পদের নাম―
WBPSC Miscellaneous পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে একাধিক পদে নিয়োগ করা হয়, যেমন—
- অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার
- ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার/ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার
- ব্লক ইয়ুথ অফিসার/ মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার/ ব্যুরো ইয়ুথ অফিসার
- ব্লক ওয়েলফেয়ার অফিসার/ ওয়েলফেয়ার অফিসার
- ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার
- অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার
- অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার
- কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
- ইনস্পেক্টর অব এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স
- কাস্টমার ওয়েলফেয়ার অফিসার
- সেভিং ডেভেলপমেন্ট অফিসার
- পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস
- অডিটর অব কো-অপারেটিভ সোসাইটি
- অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অব রেভিনিউ
- এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
- লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
- অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
- ইনভেস্টিগেশন ইনস্পেক্টর
- রেভিনিউ ইনস্পেক্টর
শিক্ষাগত যোগ্যতা―
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা―
আবেদনকারীর বয়স সাধারণত ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
মাসিক বেতন―
উপরে উল্লিখিত অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার থেকে শুরু করে সেভিং ডেভেলপমেন্ট অফিসার পর্যন্ত পদের মাসিক বেতন ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা এবং পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস থেকে রেভিনিউ ইনস্পেক্টর পর্যন্ত পদের অফিসারদের মাসিক বেতন ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি―
WBPSC Miscellaneous পরীক্ষায় মোট তিনটি ধাপ থাকে—
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেন পরীক্ষা
- পার্সোনালিটি টেস্ট
আবেদন পদ্ধতি―
- WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি―
আবেদন মূল্য ১৬০/- টাকা। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ―
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬
- আবেদন শুরু: ৩০ এপ্রিল, ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৬
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ―
| DESCRIPTION | LINK |
|---|---|
| অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download |
| আবেদন করুন | Apply Now |
| অফিশিয়াল ওয়েবসাইট | Visit Now |

No comments:
Post a Comment