Breaking







Showing posts with label Geography - ভূগোল. Show all posts
Showing posts with label Geography - ভূগোল. Show all posts

Sunday, 15 March 2026

March 15, 2026

হরমুজ প্রণালী কী? কোথায় অবস্থিত ও কেন গুরুত্বপূর্ণ

হরমুজ প্রণালী কী? কোথায় অবস্থিত ও কেন গুরুত্বপূর্ণ | Strait of Hormuz

হরমুজ প্রণালী কী? কোথায় অবস্থিত ও কেন গুরুত্বপূর্ণ | Strait of Hormuz
হরমুজ প্রণালী কী? কোথায় অবস্থিত ও কেন গুরুত্বপূর্ণ
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে হরমুজ প্রণালী কী, কোথায় অবস্থিত এবং কেন এটি গুরুত্বপূর্ণ -এই বিষয়গুলি সহজভাবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আপনারা হরমুজ প্রণালী সম্পর্কে একটি পরিষ্কার ও স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন।

হরমুজ প্রণালী কী? কোথায় অবস্থিত ও কেন গুরুত্বপূর্ণ


হরমুজ প্রণালী কী

হরমুজ প্রণালী (Strait of Hormuz) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমুদ্র প্রণালী। এটি পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজগুলো মূলত এই প্রণালী দিয়েই আরব সাগর ও ভারত মহাসাগরের দিকে যাতায়াত করে।

সহজভাবে বলতে গেলে, হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সরু কিন্তু অত্যন্ত কৌশলগত সমুদ্রপথ; যার মাধ্যমে পারস্য উপসাগরের জাহাজগুলো আরব সাগর ও ভারত মহাসাগরের দিকে যেতে পারে।

হরমুজ প্রণালী কোথায় অবস্থিত 

হরমুজ প্রণালী মূলত দুটি দেশের মাঝখানে অবস্থিত—
  • ইরান
  • ওমান
এই প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল রপ্তানি করা হয়।

হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ

হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। এর গুরুত্বের প্রধান কারণগুলো হলো—
  • এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
  • বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।
  • মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজগুলোর প্রধান সমুদ্রপথ এটি।
  • আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে এর গুরুত্ব অত্যন্ত বেশি।

হরমুজ প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে

হরমুজ প্রণালী মূলত ইরান ও ওমান -এই দুটি দেশকে পৃথক করেছে। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ।

সংক্ষেপে বলা যায়, হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা বিশ্ব তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে।

Tuesday, 6 January 2026

January 06, 2026

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত | River Bank Cities in West Bengal

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত | River Bank Cities in West Bengal
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে কোন শহর অবস্থিত তার তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর

নদী তীরবর্তী শহর
হুগলী কলকাতা
হুগলী হাওড়া
হুগলী ব্যারাকপুর
হুগলী চন্দননগর
হুগলী ত্রিবেণী
মহানন্দা মালদা
মহানন্দা শিলিগুড়ি
মহানন্দা ইটাহার
মহানন্দা ইসলামপুর
মহানন্দা ইংরেজ বাজার
দামোদর দুর্গাপুর
দামোদর আসানসোল
দামোদর রাণীগঞ্জ
অজয় কেন্দুলি
অজয় আসানসোল
অজয় ইলাম বাজার
ভাগীরথী কাটোয়া
ভাগীরথী মুর্শিদাবাদ
ভাগীরথী নবদ্বীপ
কংসাবতী পুরুলিয়া
কংসাবতী মেদিনীপুর
জলঢাকা মাথাভাঙা
জলঢাকা ধূপগুড়ি
ইছামতী বনগাঁ
ইছামতী বসিরহাট
তিস্তা জলপাইগুড়ি
তিস্তা কালিম্পং
কালজানি আলিপুরদুয়ার
দ্বারকেশ্বর বাঁকুড়া
আত্রেয়ী বালুরঘাট
তোর্সা‌ কোচবিহার
জলঙ্গী কৃষ্ণনগর
কোপাই বোলপুর
ময়ূরাক্ষী সিউড়ি
গন্ধেশ্বরী বাঁকুড়া
রূপনারায়ণ কোলাঘাট
চূর্ণী রাণাঘাট

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : River Bank Cities in West Bengal
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Important Questions ::

■ আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত?
Ans: কালজানি নদীর তীরে।

■ জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
Ans: তিস্তা নদীর তীরে।

■ কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত?
Ans: তোর্সা নদীর তীরে।

■ শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
Ans: মহানন্দা নদীর তীরে।

■ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
Ans: হুগলী।

■ হাওড়া কোন নদীর তীরে অবস্থিত?
Ans: হুগলী।

■ রাণাঘাট কোন নদীর তীরে অবস্থিত?
Ans: চূর্ণী নদীর তীরে।

■ রাণীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
Ans: দামোদর।

■ কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?
Ans: জলঙ্গী। 

■ বাঁকুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
Ans: দ্বারকেশ্বর।

Tuesday, 19 August 2025

August 19, 2025

একনজরে সৌরজগৎ PDF | সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর

একনজরে সৌরজগৎ PDF | সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Solar System GK in Bengali

একনজরে সৌরজগৎ | সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর
সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

একনজরে সৌরজগৎ

০১. সৌরজগৎ কে আবিষ্কার করেন?
উত্তরঃ কোপার্নিকাস।

০২. সূর্যের ব্যাস কত কিলোমিটার?
উত্তরঃ প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার।

০৩. সূর্যের বয়স কত?
উত্তরঃ আনুমানিক ৪.৬ বিলিয়ন বছর।

০৪. সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত?
উত্তরঃ ৫৭৭৮ ডিগ্রি কেলভিন।

০৫. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তরঃ প্রায় ১৫ কোটি কিলোমিটার। 

০৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
উত্তরঃ ৮ মিনিট ৩২ সেকেন্ড।

০৭. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

০৮. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তরঃ ৬৩৭১ কিলোমিটার।

০৯. চাঁদের ব্যাস কত?
উত্তরঃ ৩৪৭৪.৮ কিলোমিটার।

১০. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তরঃ ৩,৮৪,০০০ কিলোমিটার।

১১. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে?
উত্তরঃ ২৭ দিন ৮ ঘণ্টা। 

১২. বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি?
উত্তরঃ ৮টি।

১৩. অন্তঃস্থ গ্রহ কাদের বলা হয়?
উত্তরঃ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল।

১৪. বহিঃস্থ গ্রহ কাদের বলা হয়?
উত্তরঃ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 

১৫. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
উত্তরঃ গ্যানিমেড।

১৬. গ্যানিমেড কোন গ্রহের উপগ্রহ?
উত্তরঃ বৃহস্পতি।

১৭. সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি?
উত্তরঃ ডিমোস।

১৮. ডিমোস কোন গ্রহের উপগ্রহ?
উত্তরঃ মঙ্গল।

১৯. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি।

২০. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ শনি।

২১. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।

২২. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ। 

২৩. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

২৪. সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
উত্তরঃ প্লুটো (বামন গ্রহ)।

২৫. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তরঃ পক্সিমা।

২৬. সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুততম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।

২৭. সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ ও শুক্র।

২৮. সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?
উত্তরঃ শনি।

২৯. শুকতারা বা সন্ধ্যাতারা নামে কোন গ্রহ পরিচিত?
উত্তরঃ শুক্র।

৩০. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

৩১. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

৩২. সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
উত্তরঃ ইউরেনাস।

৩৩. সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
উত্তরঃ মঙ্গল।

৩৪. কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তরঃ পৃথিবী।

৩৫. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তরঃ ইউরেনাস।

৩৬. পৃথিবীর যমজ গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

৩৭. সৌরজগতের সব থেকে ভারী গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি।

৩৮. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তরঃ ৭৬ বছর।

৩৯. মহাবিষুব কত তারিখে হয়?
উত্তরঃ ২১শে মার্চ।

৪০. জলবিষুব কত তারিখে হয়?
উত্তরঃ ২৩শে সেপ্টেম্বর।

৪১. কোন গ্রহে আবহমণ্ডল দেখা যায় না?
উত্তরঃ বুধ।

৪২. শনির বৃহত্তম উপগ্রহের নাম কি?
উত্তরঃ টাইটান।

৪৩. অপসূর অবস্থান কাকে বলে?
উত্তরঃ যে সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, তাকে অপসূর অবস্থান বলে।

৪৪. অনুসূর অবস্থান কাকে বলে?
উত্তরঃ যে সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, তাকে অনুসূর অবস্থান বলে।

৪৫. অপসূর অবস্থান হয় কোন তারিখে?
উত্তরঃ ৪ঠা জুলাই।

৪৬. অনুসূর অবস্থান হয় কোন তারিখে?
উত্তরঃ ৩রা জানুয়ারি।

৪৭. সূর্য কোন ছায়াপথের অন্তর্গত?
উত্তরঃ আকাশ গঙ্গা।

৪৮. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?
উত্তরঃ চাঁদ।

৪৯. সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বোচ্চ?
উত্তরঃ পৃথিবী।

৫০. সৌরজগতের কম ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি?
উত্তরঃ শনি।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Solar System GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Friday, 16 May 2025

May 16, 2025

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | Geography of West Bengal GK in Bengali

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | Geography of West Bengal GK in Bengali PDF

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | Geography of West Bengal GK in Bengali
পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF
কলম 
প্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গের আয়তন, জনসংখ্যা, জলবায়ু, মৃত্তিকা, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি টপিকগুলি থেকে বাছাই করা ৫০০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। 

বইটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : পশ্চিমবঙ্গের ভূগোল বই
Language : Bengali
Size : 08 mb 
No. of Pages : 18
Download Link : Click Here To Download

■ Full Credit : sohojogita.com


Thursday, 1 May 2025

May 01, 2025

ভারতের নদ নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী

ভারতের নদ-নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য | উৎসস্থল | পতনস্থল | উপনদী

ভারতের নদ নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী
ভারতের নদ নদী PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের নদ নদী PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী প্রভৃতি খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। 

বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে, সুতরাং সময় অপচয় না করে একনজরে দেখে নাও ভারতের নদ নদী এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

একনজরে ভারতের নদ-নদী

গঙ্গা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫২৫ কিমি
■ উৎসস্থলঃ গঙ্গোত্রী হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ যমুনা, কোশী, ঘর্ঘরা, গণ্ডক, গোমতী
■ ভারতের প্রধান নদী

যমুনা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩৮০ কিমি
■ উৎসস্থলঃ যমুনেত্রী হিমবাহ
■ উপনদীঃ গিরি, চম্বল, বেতোয়া
■ গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী

সিন্ধু নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩১৮০ কিমি, আর ভারতে এই নদের দৈর্ঘ্য ৭০৯ কিমি
■ উৎসস্থলঃ সিন-কা-কাব উষ্ণ প্রসবণ
■ পতনস্থলঃ আরব সাগর
■ উপনদীঃ বিপাসা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র 

ব্রহ্মপুত্র নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৯০০ কিমি, তবে ভারতে এই নদের দৈর্ঘ্য ৮৮৫ কিমি
■ উৎসস্থলঃ চেমাযুংদুং হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ তিস্তা, তোর্সা
■ এটি পৃথিবীর উচ্চতম নদী, তাই এই নদীকে আকাশ নদী [Sky River] বলে

শতদ্রু নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৫০ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ১০৫০ কিমি
■ উৎসস্থলঃ তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী রাক্ষস তাল
■ পতনস্থলঃ সিন্ধুর উপনদী
■ উপনদীঃ বিপাশা
■ এটি একটি পূর্ববর্তী নদী এবং সিন্ধুর দীর্ঘতম উপনদী

বিতস্তা নদী বা ঝিলাম নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ৪০০ কিমি
■ উৎসস্থলঃ কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ
■ পতনস্থলঃ চেনাব বা চন্দ্রভাগা নদী
■ উপনদীঃ লিডার, পীরপঞ্জল, পোহরু
■ কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

চেনাব বা চন্দ্রভাগা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১১৮০ কিমি
■ উৎসস্থলঃ বারালাচা পাস 
■ সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী

লুনি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৫০ কিমি
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালি
■ পতনস্থলঃ কচ্ছের রণ
■ উপনদীঃ জোজরী, সাগি নদী
■ ভারতের মরুভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

মহানদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৫৮ কিমি
■ উৎসস্থলঃ সিয়াওয়ারা উচ্চভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইব, হাঁসদেও, মান্দ

গোদাবরী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৬৫ কিমি
■ উৎসস্থলঃ ত্রিম্বক মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইন্দ্রাবতি, প্রাণাহিতা, মঞ্জিরা

কৃষ্ণা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪০০ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর 
■ উপনদীঃ তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা

কাবেরী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০৫ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা

নর্মদা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩১২ কিমি
■ উৎসস্থলঃ অমরকন্টক শৃঙ্গ
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ হিরণ, বর্ণা, ওরসাং

তাপ্তী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি
■ উৎসস্থলঃ সাতপুরার মুলতাই 
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ পূর্ণা, গিরনা 

সবরমতী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪১৬ কিমি 
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ ওয়াকাল, হরনভ

সুবর্ণরেখা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৭৭ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ কাঞ্চী, খরকাই, দুলুং, কারফারি

মাহী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩৩ কিমি
■ উৎসস্থলঃ বিন্ধ্য পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর

ধানসিঁড়ি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৫৪ কিমি
■ উৎসস্থলঃ নাগা পাহাড় 
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ নামবার, কল্যাণ

ব্রাহ্মণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০০ মিটার
■ উৎসস্থলঃ রৌরকেল্লা
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ টিকরা, কারা

ভাইগাই নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫৮ কিমি
■ উৎসস্থলঃ ভারুসানাদু পাহাড়
■ পতনস্থলঃ পক উপসাগর
■ উপনদীঃ ভারাগা, মনজালারু, খিরদুমাল

জলঢাকা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৮৫ কিমি
■ উৎসস্থলঃ সিকিমের হিমালয়
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ মুক ও দিহানা

তুঙ্গভদ্রা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ ভারদা, হবরি

ময়ূরাক্ষী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪১ কিমি
■ উৎসস্থলঃ সাঁওতাল পরগণা মালভূমি
■ পতনস্থলঃ ভাগীরথী নদী
■ উপনদীঃ ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর

মুসী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪০ কিমি
■ উৎসস্থলঃ মেডাক জেলা
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ আলেরু

ঘাটপ্রভা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৮৩ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ হিরণ্য কাশী

তিস্তা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩০৯ কিমি
■ উৎসস্থলঃ পয়োহুনরি হিমবাহ
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র 
■ উপনদীঃ রঙ্গীত, রজনী

ভীমা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৬১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ মুলা 

বিপাশা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৬০ কিমি
■ উৎসস্থলঃ রোটাং গিরিদার 
■ পতনস্থলঃ শতদ্রু নদী

কর্ণফুলি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৪ কিমি
■ উৎসস্থলঃ মিজোরাম 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর

দামোদর নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৪১ কিমি
■ উৎসস্থলঃ খামারপোৎ শৃঙ্গ 
■ পতনস্থলঃ হুগলী নদী
■ উপনদীঃ বরাকর

বৈতরণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৬৫ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ সালা নদী


ভারতের নদ নদী PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : একনজরে ভারতের নদ নদী
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download
 

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো।
উত্তরঃ সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, লুনি নদী। 

প্রশ্নঃ কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি।

প্রশ্নঃ কয়েকটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা নদী।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি?
উত্তরঃ যমুনা।

প্রশ্নঃ দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদী কে বলা হয়?
উত্তরঃ কাবেরী।

প্রশ্নঃ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ গোদাবরী।

প্রশ্নঃ গঙ্গার প্রধান উপনদীর নাম কী? 
উত্তরঃ যমুনা।

প্রশ্নঃ উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কী? 
উত্তরঃ সিন্ধু নদ। 

প্রশ্নঃ উত্তর-পূর্ব ভারতের প্রধান নদীর নাম কী? 
উত্তরঃ ব্রহ্মপুত্র।

প্রশ্নঃ তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? 
উত্তরঃ সাংপাে ।

প্রশ্নঃ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ লুনি ।

প্রশ্নঃ "Sky River" নামে কোন নদী পরিচিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র

Saturday, 26 April 2025

April 26, 2025

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF | Rivers in India

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF | Rivers in India

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF | Rivers in India
ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF | Rivers in India
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
আজকের এই পোস্টে ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন নদী এবং তাদের উৎসস্থল ও পতনস্থলের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোন হিমবাহ? নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? গোদাবরী নদীর উৎস কোথায়? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

নদী উৎসস্থল পতনস্থল
গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ বঙ্গোপসাগর
গোদাবরী ত্রিম্বক পর্বত বঙ্গোপসাগর
কাবেরী ব্রহ্মগিরি শৃঙ্গ বঙ্গোপসাগর
মহানদী সিয়াওয়ারা উচ্চভূমি বঙ্গোপসাগর
কৃষ্ণা মহাবালেশ্বর শৃঙ্গ বঙ্গোপসাগর
ব্রহ্মপুত্র চেমাযুংদুং হিমবাহ বঙ্গোপসাগর
সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি বঙ্গোপসাগর
কর্ণফুলি মিজোরাম বঙ্গোপসাগর
বৈতরণী ছোটনাগপুর মালভূমি বঙ্গোপসাগর
ব্রাহ্মণী রৌরকেল্লা বঙ্গোপসাগর
তাপ্তি মহাদেব পর্বত খাম্বাত উপসাগর
নর্মদা অমরকন্টক শৃঙ্গ খাম্বাত উপসাগর
সবরমতী আরাবল্লী পর্বত খাম্বাত উপসাগর
মাহি বিন্ধ্য পর্বত খাম্বাত উপসাগর
সিন্ধু সিন-কা-কাব উষ্ণ প্রস্রবণ আরব সাগর
ভাইগাই ভারুসানাদু পাহাড় পক উপসাগর
লুনি পুষ্কর ভ্যালি কচ্ছের রণ
বিতস্তা বা ঝিলাম ভেরিনাগ প্রস্রবণ চেনাব নদী
বিপাশা রোটাং গিরিপথ শতদ্রু নদী
শতদ্রু রাক্ষস তাল হ্রদ সিন্ধুর উপনদী
দামোদর খামারপোৎ শৃঙ্গ হুগলী নদী
ময়ূরাক্ষী সাঁওতাল পরগণা মালভূমি ভাগীরথী নদী
ভীমা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
তুঙ্গভদ্রা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
মুসী মেডাক জেলা কৃষ্ণা নদী
ঘাটপ্রভা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
তিস্তা পয়োহুনরি হিমবাহ ব্রহ্মপুত্র
জলঢাকা সিকিমের হিমালয় ব্রহ্মপুত্র
ধানসিঁড়ি নাগা পাহাড় ব্রহ্মপুত্র
যমুনা যমুনেত্রী হিমবাহ ***
চেনাব বা চন্দ্রভাগা বারালাচা পাস ***

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Tuesday, 25 March 2025

March 25, 2025

ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF | Geography GK in Bengali PDF

ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF | Geography GK Questions Answers in Bengali PDF

ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF | Geography GK in Bengali PDF
ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভূগোল জিকে প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ভূগোল বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভূগোল জিকে প্রশ্ন উত্তর

০১. কোরকু উপজাতিদের বাসস্থান কোন রাজ্যে ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

০২. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি ?
উত্তরঃ সাহারা মরুভূমি।

০৩. গরমপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ আসাম।

০৪. পশ্চিমবঙ্গের কোন জেলায়  বনভূমির পরিমাণ সবচেয়ে কম ?
উত্তরঃ কলকাতা।

০৫. জাপভো কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তরঃ কোহিমা। 

০৬. গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয় ?
উত্তরঃ রণ।

০৭. চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।

০৮. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তরঃ সপ্তম। 

০৯. পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ মালদহ।

১০. উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

১১. বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগণা।

১২. নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ কালিম্পং।

১৩. কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় ?
উত্তরঃ তিস্তা নদীকে।

১৪. পূর্বঘাট পর্বতের অপর নাম কি ?
উত্তরঃ মলয়াদ্রি।

১৫. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি ?
উত্তরঃ বুর্জ খলিফা। 

১৬. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি। 

১৭. কোন সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় ?
উত্তরঃ ২০১৪ সালে।

১৮. ফারাক্কা নদী বাঁধ কত সালে গড়ে উঠেছে ?
উত্তরঃ ১৯৭৫ সালে।

১৯. কাজী নজরুল ইসলাম বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ অন্ডাল। 

২০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ সিদ্রাপং।

২১. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস। 

২২. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
উত্তরঃ রোমকে।  

২৩. এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
উত্তরঃ তৈগা। 

২৪. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি ?
উত্তরঃ গ্রিনল্যান্ড। 

২৫. ওড়িশা রাজ্যের রাজ্য পশুর নাম কি ?
উত্তরঃ সম্বর হরিণ। 

২৬. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি ?
উত্তরঃ সুন্দরবন। 

২৭. যমজ গ্রহ কাদের বলা হয় ?
উত্তরঃ পৃথিবী ও শুক্রকে। 

২৮. কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে। 

২৯. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?
উত্তরঃ পামির মালভূমি। 

৩০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি ?
উত্তরঃ আন্দিজ। 

৩১. পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরের নাম কি ?
উত্তরঃ টোকিও। 

৩২. ‘আমন ব্রিজ’ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
উত্তরঃ ভারত-পাকিস্তান। 

৩৩. সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলে ?
উত্তরঃ অস্ট্রেলিয়াকে। 

৩৪. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ?
উত্তরঃ আফ্রিকাকে। 

৩৫. বাংলার দুঃখ কাকে বলে ?
উত্তরঃ দামোদর নদকে। 

৩৬. ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?
উত্তরঃ মুম্বাই। 

৩৭. নীলনদের দান কাকে বলে ?
উত্তরঃ মিশরকে।

৩৮. নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
উত্তরঃ নরওয়েকে। 

৩৯. হাজার হ্রদের দেশ কাকে বলে ?
উত্তরঃ ফিনল্যান্ড। 

৪০. সোনালি চতুর্ভুজ দ্বারা কোন পথকে নির্দেশ করা হয় ?
উত্তরঃ সড়ক পথ। 

৪১. কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় ?
উত্তরঃ হাইগ্রোমিটার। 

৪২. ভিল উপজাতি কোথায় বাস করে ?
উত্তরঃ মধ্য ভারতে। 

৪৩. ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি ?
উত্তরঃ ডুরান্ড লাইন। 

৪৪. ভারতের কোথায় থোরিয়াম পাওয়া যায় ?
উত্তরঃ কেরল উপকূলে। 

৪৫. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
উত্তরঃ হায়দ্রাবাদ। 

৪৬. সবুজ বিপ্লব কোন ক্ষেত্রকে বলা হয় ?
উত্তরঃ গম উৎপাদন। 

৪৭. ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সবথেকে বেশি ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

৪৮. ভারতের সবথেকে পুরানো জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক। 

৪৯. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?
উত্তরঃ আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে।

৫০. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
উত্তরঃ কার্ল মার্ক্স। 

৫১. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
উত্তরঃ লিওনার্দো-দ্য-ভিঞ্চি। 

৫২. সবুজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তরঃ ইউরেনাসকে।

৫৩. হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল ?
উত্তরঃ ১৯৮৬ সালে।

৫৪. কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে ?
উত্তরঃ ৭৬ বছর।

৫৫. ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।

৫৬. ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি ?
উত্তরঃ লাক্ষাদ্বীপ।

৫৭. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃ গ্রেট ব্যারিয়ার রিফ।

৫৮. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী ?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার।

৫৯. ভারতের প্রাচীনতম পর্বতের নাম কী ?
উত্তরঃ আরাবল্লী।

৬০. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তরঃ সান্দাকফু।

৬১. ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ জামনগর।

৬২. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী ?
উত্তরঃ হিরাকুঁদ।

৬৩. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম ?
উত্তরঃ হরিয়ানাতে ।

৬৪. ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্প কি ?
উত্তরঃ চিনি শিল্প।

৬৫. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উত্তরঃ স্তূপ পর্বত। 

৬৬. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উত্তরঃ মরু মাটিতে।

৬৭. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গে।

৬৮. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ পলিমৃত্তিকা।

৬৯. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ আনাইমুদি।

৭০. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে। 

৭১. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ। 

৭২. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
উত্তরঃ ডলফিন।

৭৩. জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দ্বীপের অবস্থান ?
উত্তরঃ কোরিয়া উপদ্বীপ। 

৭৪. পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
উত্তরঃ বাহরাইন দ্বীপ। 

৭৫. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
উত্তরঃ ইয়াংসিকিয়াং। 

৭৬. এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উত্তরঃ সালউইন। 

৭৭. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
উত্তরঃ সানপো। 

৭৮. কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
উত্তরঃ ভারত ও পাকিস্তান। 

৭৯. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ আরব সাগরে। 

৮০. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ বঙ্গোপসাগরে। 

৮১. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায় ?
উত্তরঃ মরু অঞ্চলে। 

৮২. লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
উত্তরঃ আফ্রিকা। 

৮৩. এশিয়া মাইনর কাকে বলে ?
উত্তরঃ ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে। 

৮৪. এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
উত্তরঃ গোবি মরুভূমি। 

৮৫. এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ?
উত্তরঃ পশ্চিম সাইবেরিয়া। 

৮৬. এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ?
উত্তরঃ ইউরেশিয়া। 

৮৭. পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ?
উত্তরঃ কাস্পিয়ান সাগর। 

৮৮. বাহরাইন কোথায় অবস্থিত ?
উত্তরঃ পারস্য উপসাগরে। 

৮৯. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ চীন।

৯০. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তরঃ দ্বিতীয়। 

৯১. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
উত্তরঃ মহীশূর। 

৯২. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে  ?
উত্তরঃ শ্রীলঙ্কা। 

৯৩. যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ যমুনোত্রী।

৯৪. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নক্রেক।

৯৫. কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে ?
উত্তরঃ হরিদ্বারে। 

৯৬. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গোদাবরী। 

৯৭. ভারতে জলসেচ সবচেয়ে বেশী কীসের সাহায্যে হয়  ?
উত্তরঃ খালের সাহায্যে।

৯৮. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
উত্তরঃ বোম্বে হাই।

৯৯. নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের ?
উত্তরঃ হিন্দু।

১০০. ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তরঃ মানস।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Geography GK
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Saturday, 22 March 2025

March 22, 2025

আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিভিন্ন দেশের সীমারেখা

আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিখ্যাত দৈশিক সীমানা | International Boundaries Bengali PDF

আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিখ্যাত দৈশিক সীমানা | International Boundaries Bengali PDF
আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিভিন্ন দেশের সীমারেখা
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন দেশের সীমারেখা বা বর্ডার গুলির নাম দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় র‌্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

আন্তর্জাতিক সীমারেখা তালিকা

সীমারেখাঅবস্থান
র‍্যাডক্লিফ লাইনভারত ও পাকিস্তান
ম্যাকমোহন লাইনভারত ও চীন
তিন বিঘা করিডোরভারত ও বাংলাদেশ
গ্রেট চ্যানেলভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা
জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা
মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা
লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা
ম্যাগিনট লাইন জার্মানি ও ফ্রান্স
সিগফ্রেড লাইন জার্মানি ও ফ্রান্স
ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান
ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স
লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান
ম্যানারহেম রেখা রাশিয়া ও ফিনল্যান্ড
হিনডেন বার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড
ওডার-নাইসে লাইন পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীন
১৬তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা
১৭তম প্যারালাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
২৪তম প্যারালাল ভারত ও পাকিস্তান
২৮তম প্যারালাল ভারত ও পাকিস্তান
৩৭তম প্যারালাল ভারত ও মায়ানমার
৩৮তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
৪৯তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
সাত-এল-আরব ইরাক ও ইরান
৮⁰ চ্যানেল  ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
৯⁰ চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়
১০⁰ চ্যানেল আন্দামান ও নিকোবর
ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটন আন্দামান
সমব্রেরো চ্যানেল আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ
লাইন অফ ডিমারকেশন পর্তুগাল ও স্পেন

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : International Boundaries
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Friday, 14 March 2025

March 14, 2025

পশ্চিমবঙ্গের নদ নদী তালিকা PDF | পশ্চিমবঙ্গের নদনদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী, বৈশিষ্ট্য

পশ্চিমবঙ্গের নদ নদী তালিকা PDF | পশ্চিমবঙ্গের নদনদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী, বৈশিষ্ট্য | Rivers of West Bengal

পশ্চিমবঙ্গের নদ নদী তালিকা PDF | পশ্চিমবঙ্গের নদনদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী, বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গের নদ নদী তালিকা PDF | পশ্চিমবঙ্গের নদনদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী, বৈশিষ্ট্য
কলম 
সুপ্রিয় বন্ধুরা
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের নদনদীর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ-নদী, তাদের দৈর্ঘ্য, উৎসস্থল, মোহনা বা পতনস্থল ও উপনদী সমূহ প্রভৃতি সমস্ত কিছু দেওয়া আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে।

পশ্চিমবঙ্গের নদ-নদী

পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। উৎপত্তি ও গতিপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদ-নদীকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা - 
 
০১. উত্তরবঙ্গের নদ-নদী
০২. গঙ্গা ও তার উপনদী
০৩. পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ-নদী
০৪. সুন্দরবন অঞ্চলের নদ-নদী

০১. উত্তরবঙ্গের নদ-নদীঃ 

তিস্তা নদী
■ দৈর্ঘ্যঃ ৪১৩ কিমি, ভারতে ২৯১ কিমি এবং পশ্চিমবঙ্গে ১২২ কিমি। 
■ উৎসস্থলঃ সিকিমের জেমু হিমবাহ। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা নদীতে। 
■ শাখানদী ও উপনদীঃ রঙ্গিত, জলঢাকা, কালীঝোড়া, লিস। 
■ বৈশিষ্ট্যঃ এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং এই নদী ‘ত্রাসের নদী’ নামে পরিচিত। 

মহানন্দা নদী
■ দৈর্ঘ্যঃ ২৯০ কিমি।
■ উৎসস্থলঃ মহালধিরাম পার্বত্য অঞ্চল। 
■ পতনস্থলঃ বাংলাদেশের পদ্মা নদীতে। 
■ উপনদীঃ গুলুমা খোলা, ডৌক, মেচি, বালাসন। 
■ বৈশিষ্ট্যঃ এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এবং মহানন্দা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। 

জলঢাকা নদী
■ দৈর্ঘ্যঃ ২৩৬ কিমি। 
■ উৎসস্থলঃ সিকিম-ভুটানের বিদাং হ্রদ। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা নদীতে।
■ উপনদীঃ ধরলা, গিধারী, ডলং, ডায়না। 
■ বৈশিষ্ট্যঃ গরুমারা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। 

তোর্সা নদী
■ দৈর্ঘ্যঃ ৩৫৮ কিমি। 
■ উৎসস্থলঃ টং গিরিপথের চুম্বি উপত্যকা। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা নদীতে।
■ উপনদীঃ মালেঙ্গি, বেলা, সুনজাই। 
■ বৈশিষ্ট্যঃ শাখানদী - চিলী, তোর্সা ও চর তোর্সা। 

কালজানি নদী
■ উৎসস্থলঃ ভুটান পাহাড়। 
■ পতনস্থলঃ তোর্সার সাথে মিশে ব্রহ্মপুত্রে। 
■ উপনদীঃ গদাধর, চেকো, নেনাই। 
■ বৈশিষ্ট্যঃ আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নাম কালজানি। 

রায়ডাক নদী
■ উৎসস্থলঃ ভুটানের অ্যাকাংচু শৃঙ্গ। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা। 
■ উপনদীঃ দীপা। 

বালাসন নদী
■ উৎসস্থলঃ লেপচা জগৎ
■ পতনস্থলঃ মহানন্দা। 
■ উপনদীঃ রঙ, বিং। 

০২. গঙ্গা ও তার উপনদীঃ 

গঙ্গা নদী
■ দৈর্ঘ্যঃ মোট ২৫২৫ কিমি, পশ্চিমবঙ্গে ৫২০ কিমি। 
■ উৎসস্থলঃ গঙ্গোত্রী হিমবাহ। 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর। 
■ উপনদীঃ দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়। 
■ বৈশিষ্ট্যঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী। মুর্শিদাবাদ থেকে হুগলী পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে এবং হুগলী থেকে মোহনা পর্যন্ত হুগলী নদী নামে পরিচিত। 

০৩. পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ-নদীঃ

দামোদর নদ
■ দৈর্ঘ্যঃ ৫৯২ কিমি। 
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়। 
■ পতনস্থলঃ উলুবেড়িয়ার কাছে ভাগীরথী-হুগলী নদী। 
■ উপনদীঃ বরাকর, কোনার, বোকারো, আয়ার। 
■ বৈশিষ্ট্যঃ বাংলার দুঃখ নামে পরিচিত। 

সুবর্ণরেখা নদী
■ দৈর্ঘ্যঃ ৪৭৪ কিমি।
■ উৎসস্থলঃ ঝাড়খণ্ডের পালামৌ জেলার টোরির নিকট। 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর। 
■ উপনদীঃ শাংখো, সাপুলিনালা, রুপাই, ডুলুং। 

কংসাবতী নদী
■ দৈর্ঘ্যঃ ৩৩৬ কিমি।
■ উৎসস্থলঃ অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড়। 
■ পতনস্থলঃ হুগলী নদী। 
■ উপনদীঃ কুমারী, পাটলো। 

অজয় নদ
■ দৈর্ঘ্যঃ ২৭৬ কিমি।
■ উৎসস্থলঃ ঝাড়খণ্ডের দুমকা। 
■ পতনস্থলঃ ভাগীরথী নদী। 
■ উপনদীঃ কুণুর, হিংলা, তুমুনি।

ময়ূরাক্ষী নদী
■ দৈর্ঘ্যঃ ২৫০ কিমি।
■ উৎসস্থলঃ বৈদ্যনাথধামের ত্রিকূট পাহাড়। 
■ পতনস্থলঃ ভাগীরথী নদী। 
■ উপনদীঃ পুস্কানী।

রূপনারায়ণ নদী
■ দৈর্ঘ্যঃ ৮০ কিমি। 
■ উৎসস্থলঃ পশ্চিমের মালভূমি। 
■ পতনস্থলঃ হুগলী নদী। 
■ উপনদীঃ মুন্ডশ্বরী। 

হলদি নদী
■ দৈর্ঘ্যঃ ২৪ কিমি। 
■ উৎসস্থলঃ কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ।
■ পতনস্থলঃ ভাগীরথী নদী। 

০৪. সুন্দরবন অঞ্চলের নদ-নদীঃ

এই অঞ্চলের নদ-নদীগুলি প্রধানত জোয়ারের জলে পুষ্ট এবং এগুলির সবই হুগলীর শাখা নদী। সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদ-নদীগুলি হল - মাতলা, ইছামতী, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালী, ঠাকুরান, কালিন্দী ইত্যাদি।

পশ্চিমবঙ্গের নদ নদী PDF টির ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Rivers of West Bengal
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Tuesday, 19 November 2024

November 19, 2024

পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা PDF | অবস্থান, প্রতিষ্ঠাকাল ও উল্লেখযোগ্য বন্যপ্রাণী

পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা PDF | Wildlife Sanctuaries in West Bengal Bengali PDF

পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা PDF | অবস্থান, প্রতিষ্ঠাকাল ও উল্লেখযোগ্য বন্যপ্রাণী
পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের অবস্থান, প্রতিষ্ঠাকাল ও উল্লেখযোগ্য বন্যপ্রাণী
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্যের নাম, অবস্থান ও প্রতিষ্ঠাকাল সমূহ খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে।

সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য পোস্টটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা

০১. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ 
■ অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, শুশুক, বন্যশূকর, বনমোরগ

০২. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, বিভিন্ন ধরনের জলচারী পাখি

০৩. হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, বন্যশূকর, নোনা জলের কুমির, রয়েল বেঙ্গল টাইগার

০৪. বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ উত্তর চব্বিশ পরগনা
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৮০ 
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ চিতল হরিণ, নানারকম পাখি, বনবিড়াল

০৫. চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ জলপাইগুড়ি
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এশীয় হাতি, বাঘ, সম্বর হরিণ, বন্য বরাহ

০৬. জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ দার্জিলিং
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৮৫
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হিমালয়ান স্যালামান্ডার

০৭. সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ দার্জিলিং
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হিমালয়ান ভল্লুক, হরিণ

০৮. মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ দার্জিলিং
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ 
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এশীয় হাতি, বাঘ, কাকর হরিণ, চিতল হরিণ, সম্বর হরিণ

০৯. রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৮৫
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ বক, পানকৌড়ি, ফিঙে, দোয়েল
■ এটি কুলিক পখিরালয় নামেও পরিচিত

১০. রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ বর্ধমান
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৮১
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ চিতল হরিণ

১১. বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ বীরভূম
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৭
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হরিণ, ময়ূর, বিভিন্ন ধরনের পাখি

১২. বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
■ অবস্থিতঃ নদীয়া
■ প্রতিষ্ঠাকালঃ ১৯৮০
■ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হরিণ, সাপ, সজারু, খরগোশ

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Wildlife Sanctuaries in West Bengal
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Sunday, 17 November 2024

November 17, 2024

ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ তালিকা PDF | ভারতের বিভিন্ন নদী বাঁধ

ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ তালিকা PDF | ভারতের বিভিন্ন নদী বাঁধ | Major Dams in India

ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ তালিকা PDF | ভারতের বিভিন্ন নদী বাঁধ | Major Dams in India
ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ তালিকা PDF | ভারতের বিভিন্ন নদী বাঁধ
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের উল্লেখযোগ্য নদী বাঁধ এবং সেটি কোন রাজ্য ও কোন নদীর উপর অবস্থিত তার তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। 

ভারতের উল্লেখযোগ্য নদী বাঁধ

বাঁধ
রাজ্য
নদী
তেহরি বাঁধ
উত্তরাখণ্ড
ভাগীরথী
হীরাকুঁদ বাঁধ
ওড়িশা
মহানদী
ভাকরা নাঙ্গাল বাঁধ
পাঞ্জাব
শতদ্রু
ভবানী সাগর বাঁধ
তামিলনাড়ু
ভবানী
মেত্তুর বাঁধ
তামিলনাড়ু
কাবেরী
কৃষ্ণরাজ সাগর বাঁধ
কর্ণাটক
কাবেরী
নাগার্জুন সাগর বাঁধ
অন্ধ্রপ্রদেশ
কৃষ্ণা
মাইথন বাঁধ
ঝাড়খণ্ড
বরাকর
রিহান্দ বাঁধ
উত্তরপ্রদেশ
রিহান্দ
ইন্দ্রাবতী বাঁধ
ওড়িশা
ইন্দ্রাবতী
গান্ধী সাগর বাঁধ
মধ্যপ্রদেশ
চম্বল
উরি বাঁধ
জম্মু ও কাশ্মীর
ঝিলাম
সালাল বাঁধ
জম্মু ও কাশ্মীর
চেনাব
ফারাক্কা বাঁধ
পশ্চিমবঙ্গ
গঙ্গা
কয়না বাঁধ 
মহারাষ্ট্র
কয়না
রাজঘাট বাঁধ
উত্তরপ্রদেশ
বতোয়া
রানাপ্রতাপ সাগর বাঁধ
রাজস্থান
চম্বল
ম্যাসেঞ্জার বাঁধ
পশ্চিমবঙ্গ
ময়ূরাক্ষী
সর্দার সরোবর বাঁধ
গুজরাট
নর্মদা
উকাই বাঁধ
গুজরাট
তাপ্তি
বান সাগর বাঁধমধ্যপ্রদেশশোন
তুঙ্গভদ্রা বাঁধকর্ণাটকতুঙ্গভদ্রা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
 
File Details:
PDF Name : Major Dams in India
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Thursday, 3 October 2024

October 03, 2024

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF | Important River Projects in India

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF | Important River Projects in India

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF | Important River Projects in India
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF | Important River Projects in India
কলম ✏  
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন নদী প্রকল্প, সেই প্রকল্পের অবস্থান ও কোন নদীর উপর অবস্থিত তা তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে তেহরি বাঁধ প্রকল্প কোথায় অবস্থিত? শিবসমুদ্রম প্রকল্প কোথায় অবস্থিত? ভাকরা নাঙ্গল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা

পরিকল্পনা নদী রাজ্য
ময়ূরাক্ষী প্রকল্প ময়ূরাক্ষী পশ্চিমবঙ্গ
ফারাক্কা প্রকল্প গঙ্গা পশ্চিমবঙ্গ
কংসাবতী প্রকল্প কংসাবতী পশ্চিমবঙ্গ
হিরাকুঁদ প্রকল্প মহানদী ওড়িশা
তেহরি বাঁধ প্রকল্প ভাগীরথী উত্তরাখণ্ড
পং বাঁধ প্রকল্প বিপাশা পাঞ্জাব
ভাকরা নাঙ্গাল প্রকল্প শতুদ্র পাঞ্জাব
ঘাটপ্রভা প্রকল্প ঘাটপ্রভা কর্ণাটক
ভদ্রা প্রকল্প ভদ্রা কর্ণাটক
মালপ্রভা প্রকল্প মালপ্রভা কর্ণাটক
কৃষ্ণা প্রকল্প কৃষ্ণা কর্ণাটক
শিবসমুদ্রম প্রকল্প কাবেরী কর্ণাটক
সরাবতী প্রকল্প সরাবতী কর্ণাটক
মানডি প্রকল্প বিপাশা হিমাচল প্রদেশ
নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ
পোচমপাদ প্রকল্প গোদাবরী অন্ধ্রপ্রদেশ
সোমাসিলা বাঁধ প্রকল্প পেন্না অন্ধ্রপ্রদেশ
কয়না বাঁধ প্রকল্প কয়না মহারাষ্ট্র
ভীমা প্রকল্প পবন মহারাষ্ট্র
টাটা হাইডাল প্রকম্প ভীমা মহারাষ্ট্র
জায়াকওয়াদি প্রকল্প গোদাবরী মহারাষ্ট্র
উকাই প্রকল্প তাপ্তি গুজরাট
পানামা প্রকল্প পানামা গুজরাট
কাকড়াপাড়া প্রকল্প তাপ্তি গুজরাট
কার্জন প্রকল্প কার্জন গুজরাট
রাণাপ্রতাপ সাগর প্রকল্প চম্বল রাজস্থান
জওহর সাগর প্রকল্প চম্বল রাজস্থান
হাসদেও বাংগো প্রকল্প হাসদেও মধ্যপ্রদেশ
তাওয়া প্রকল্প তাওয়া মধ্যপ্রদেশ
গঙ্গা সাগর প্রকল্প চম্বল মধ্যপ্রদেশ
সালাল প্রকল্প চেনাব জম্মু ও কাশ্মীর
উরি পাওয়ার প্রকল্প ঝিলাম জম্মু ও কাশ্মীর
ইদুক্কি প্রকল্প পেরিয়ার কেরালা
কুণ্ডা প্রকল্প কুণ্ডা তামিলনাড়ু
রামগঙ্গা প্রকল্প রামগঙ্গা উত্তরপ্রদেশ
গণ্ডক প্রকল্প গণ্ডক উত্তরপ্রদেশ ও বিহার
পাঞ্চেত প্রকল্প দামোদর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
চম্বল উপত্যকা প্রকল্প চম্বল মধ্যপ্রদেশ ও রাজস্থান
তুঙ্গভদ্রা প্রকল্প তুঙ্গভদ্রা কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ
মাটাটিলা প্রকল্প বেতোয়া উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ
নর্মদা সাগর প্রকল্প নর্মদা মধ্যপ্রদেশ ও গুজরাট
দুর্গাপুর ব্যারেজ প্রকল্প দামোদর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড
সর্দার সরোবর প্রকল্প নর্মদা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান

তালিকাটির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Important River Projects in India
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download