Breaking







Showing posts with label Mathematics - গণিত. Show all posts
Showing posts with label Mathematics - গণিত. Show all posts

Sunday, 19 January 2025

January 19, 2025

অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF

অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF || Part-07

অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
WBP | PSC | PTET | Rail প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সাহায্য করতে আজকের পোস্টে অঙ্ক প্র্যাকটিস সেট PDF শেয়ার করলাম। যেটির মধ্যে বাছাই করা পঁচিশটি অঙ্ক দেওয়া আছে। যেগুলি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবেন।

অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব-০৭

1.28 ঘণ্টায় সুজন নামের এক ব্যক্তি 500 টি প্রদীপ তৈরি করতে পারে। আরও 14 ঘণ্টা বেশী কাজ করলে কতগুলি বেশী প্রদীপ তৈরি হবে?
ক) 199
খ) 250 
গ) 310
ঘ) 410


2.একটি হেডফোন 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। হেডফোনটির ক্রয় মূল্য কত?
ক) 220 টাকা
খ) 280 টাকা
গ) 300 টাকা
ঘ) 320 টাকা 


3.সাহেব, সুজন ও গৌরাঙ্গ যথাক্রমে 5000 টাকা, 5500 টাকা ও 6000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। যদি বছরের শেষে 33000 টাকা লাভ হয়, তবে গৌরাঙ্গ কত টাকা পাবে?
ক) 10000 টাকা
খ) 12000 টাকা 
গ) 14000 টাকা
ঘ) 19000 টাকা 


4.যে বাসের গতিবেগ ঘণ্টায় 25 কিলোমিটার, সেই বাস 600 কিলোমিটার যেতে কত সময় নেবে?
ক) 16 ঘণ্টা
খ) 20 ঘণ্টা
গ) 23 ঘণ্টা
ঘ) 24 ঘণ্টা  


5.এক টাকায় 12 টি লজেন্স বিক্রয় করলে 4% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে?
ক) 6
খ) 7 
গ) 8
ঘ) 9


6.এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধু ল্যাপটপটি 20% লাভে 54000 টাকায় বিক্রয় করে। তবে প্রথমে গাড়িটির ক্রয়মূল্য কত ছিল?
ক) 25,000 টাকা 
খ) 37,000 টাকা
গ) 50,000 টাকা 
ঘ) 60,000 টাকা 


7.এক ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়। তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত?
ক) 14%
খ) 14.5% 
গ) 15%
ঘ) 15.5% 


8.সাহেব ও সুজন একটি কাজ 12 দিনে এবং সাহেব, সুজন ও গৌরাঙ্গ একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে। তবে গৌরাঙ্গ একা কাজটি কতদিনে করবে?
ক) 14 দিন
খ) 16 দিন
গ) 20 দিন
ঘ) 24 দিন 


9.3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ কাজ 5 জন পুরুষ এবং 6 স্ত্রীলোক কতদিনে শেষ করতে পারবে?
ক) 12 দিন
খ) 15 দিন 
গ) 18 দিন
ঘ) 25 দিন 


10.শ্যাম ও যদু একত্রে একটি কাজ যতদিনে করে রাম একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি রাম এবং শ্যাম একত্রে একটি কাজ 15 দিনে করে এবং যদু একা সেই কাজটি 30 দিনে করতে পারে।  তবে রাম একা কাজটি কতদিনে শেষ করবে?
ক) 20 দিন 
খ) 25 দিন
গ) 30 দিন
ঘ) 40 দিন 


11.A নল, B নলের 9 গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চা A নল 30 মিনিটে জলপূর্ণ করতে পারে।  একত্রে পো দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে?
ক) 24 মিনিট
খ) 25 মিনিট 
গ) 27 মিনিট 
ঘ) 28 মিনিট 


12.একজন সাইকেল আরোহী ঘণ্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরী হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্য স্থলের দূরত্ব কত?
ক) 2 কিমি 
খ) 3 কিমি
গ) 4 কিমি
ঘ) 6 কিমি 


13.দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ও 16 ঘণ্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তবে দ্বিতীয়জনের গতিবেগ ঘণ্টায় 27 কিলোমিটার হলে, প্রথমজনের ঘণ্টায় গতিবেগ কত? 
ক) 30 কিমি
খ) 36 কিমি 
গ) 40 কিমি 
ঘ) 48 কিমি 


14.একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?
ক) 50 সেকেন্ডে
খ) 1 মিনিটে 
গ) 80 সেকেন্ডে 
ঘ) 1 ঘণ্টায় 


15.স্রোতের গতিবেগ 7 কিলোমিটার /ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ 35 কিলোমিটার/ঘণ্টা হলে, প্রতিকূলের গতিবেগ কত? 
ক) 21 কিলোমিটার/ঘণ্টা 
খ) 25 কিলোমিটার/ঘণ্টা 
গ) 28 কিলোমিটার/ঘণ্টা
ঘ) 29 কিলোমিটার/ঘণ্টা


16.একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘণ্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘণ্টায়। স্থির জলে নৌকার গতি 12 কিলোমিটার/ঘণ্টা হলে, যাত্রাপথের দূরত্ব কত?
ক) 108 কিমি
খ) 142 কিমি
গ) 162 কিমি  
ঘ) 178 কিমি 


17.বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ-আসল কত হবে?
ক) 150 টাকা
খ) 500 টাকা
গ) 550 টাকা
ঘ) 650 টাকা 


18.কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ-আসল 4 গুণ হবে?
ক) 24 বছরে
খ) 25 বছরে 
গ) 30 বছরে
ঘ) 36 বছরে


19.এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের তিনগুণ। 15 বছর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের এখনকার বয়স কত বছর? 
ক) 15 বছর 
খ) 18 বছর 
গ) 21 বছর 
ঘ) 24 বছর 


20.একটি দেওয়াল ঘড়িতে 5 টা ঘণ্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9 টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
ক) 4.5 সেকেন্ড 
খ) 5.4 সেকেন্ড
গ) 6 সেকেন্ড 
ঘ) 7 সেকেন্ড 


21.একটি আয়তকার বাগানের একপাশের দৈর্ঘ্য 12 মিটার এবং কর্ণ 13 মিটার হলে, বাগানের ক্ষেত্রফল কত?
ক) 45 বর্গমিটার 
খ) 60 বর্গমিটার  
গ) 70 বর্গমিটার
ঘ) 75 বর্গমিটার


22.আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি ও অপরদিকের বাহু 10% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে?
ক) 5% হ্রাস 
খ) 8% বৃদ্ধি  
গ) 10% হ্রাস 
ঘ) 18% বৃদ্ধি 


23.বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
ক) 7 সেন্টিমিটার 
খ) 10.5 সেন্টিমিটার
গ) 14 সেন্টিমিটার 
ঘ) 22 সেন্টিমিটার


24.A বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য B বর্গক্ষেত্রের কর্ণের সমান। A ও B বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক) 1 : 4
খ) 2 : 1 
গ) 1 : 2
ঘ) 0 : 3


25.একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
ক) 16 মিটার 
খ) 17 মিটার
গ) 21 মিটার 
ঘ) 23 মিটার



প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Math Practice Set 07
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download

Wednesday, 4 September 2024

September 04, 2024

গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF

গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF || Part-06

গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গণিত প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটিতে গণিত বিষয়টি থেকে বাছাই করা ২৫টি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবে।

গণিত প্র্যাকটিস সেট

01. 12টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে  যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। নতুন ছেলেটির বয়স কত ?
ক) 5 বছর
খ) 7 বছর 
গ) 9 বছর
ঘ) 19 বছর 

02. রবি 60 টি দ্রব্য কিনল প্রতিটি 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো।  প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য কত হলে সে 20% লাভ করতে পারবে ?
ক) 42.80 টাকা
খ) 43.50 টাকা 
গ) 43.20 টাকা
ঘ) 43.80 টাকা 

03. একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগনাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে। কিলোমিটার প্রতি ঘণ্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত ?
ক) 60 
খ) 64
গ) 68
ঘ) 70

04. দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7 : 3, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3 : 1 হয়। পাত্রে জলের পরিমাণ কত লিটার ?
ক) 6
খ) 9
গ) 12
ঘ) 15 

05. 35 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ ঘণ্টায় 9 কিলোমিটার।
ক) 50 সেকেন্ড
খ) 52 সেকেন্ড
গ) 54 সেকেন্ড
ঘ) 56 সেকেন্ড 

06. একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো।
ক) 45 মিটার 
খ) 50 মিটার 
গ) 55 মিটার 
ঘ) 90 মিটার 

07. একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1 : 2 : 4 । বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা আছে - 
ক) 895
খ) 915
গ) 917 
ঘ) 1001

08. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বৎসর।  10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত ?
ক) 45 বৎসর
খ) 48 বৎসর
গ) 50 বৎসর
ঘ) 54 বৎসর 

09. এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500 টি জিনিস বিক্রয় করে। শেষ 6 দিনে গড়ে 1506 টি জিনিস বিক্রয় করে।  প্রথমদিন কত জিনিস বিক্রয় হয়েছিল ?
ক) 1464 
খ) 1476
গ) 1506
ঘ) 1536 

10. একটি কাচের দণ্ড পড়ে 2 : 3 অনুপাতে বিভক্ত হয়ে যায়। পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4 : 5 অনুপাতে ভাগ হয়। তিনটি খণ্ডের অনুপাত - 
ক) 8 : 10 : 12
খ) 8 : 10 : 27 
গ) 8 : 12 : 27
ঘ) 10 : 12 : 27 

11. প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে, জলমিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে ? 
ক) 7 : 22
খ) 8 : 17
গ) 14 : 25
ঘ) 25 : 14 

12. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে ? 
ক) 125
খ) 245
গ) 260
ঘ) 280 

13. যদি কোনও সংখ্যার তিন-সপ্তমাংশের দুই-পঞ্চমাংশ হয় 198। সংখ্যাটি কত ?
ক) 1055
খ) 1145
গ) 1155 
ঘ) 1255 

14. যদি একজোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা তবে প্রতিটি দ্রব্যের বাজারমূল্য কত ? 
ক) 11 টাকা 
খ) 22 টাকা 
গ) 33 টাকা
ঘ) 44 টাকা 

15. কোনো ঘনকের আয়তন 512 সেমি. হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গসেমি ?
ক) 64
খ) 256
গ) 384
ঘ) 512 

16. 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা, আসলের পরিমাণ কত ?
ক) 3000 টাকা 
খ) 3100 টাকা 
গ) 3105 টাকা
ঘ) 3125 টাকা 

17. কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6 টি বাক্সের বিক্রয়মূল্যের ক্ষতি করে। যদি মোট বিক্রয়মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রমূল্য কত টাকা ?
ক) 38
খ) 40
গ) 48 
ঘ) 50 

18. এক ব্যক্তি 400টি আমের ক্রয়মুল্যের সমান 320 টি আম বিক্রয় করেন। লাভের শতকরা হার কত ?
ক) 10%
খ) 15%
গ) 20%
ঘ) 25% 

19. 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে ?
ক) 1460 টাকা 
খ) 1458 টাকা 
গ) 1500 টাকা
ঘ) 2000 টাকা 

20. কত টাকার 4 বছরে 7% হারে সরল সুদ হয় 70 টাকা ?
ক) 250 
খ) 400
গ) 500
ঘ) 700

21. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গসেমি. ও তার ভূমি ও উচ্চতার অনুপাত 3 : 4 হলে, ওই ত্রিভুজের উচ্চতা কত সেমি ? 
ক) 42
খ) 52
গ) 54
ঘ) 56 

22. একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে সংখ্যাটি কি পরিবর্তন হবে ?
ক) 4% বাড়বে
খ) 4% কমবে 
গ) বাড়বে না কমবে না 
ঘ) এর কোনটিই নয় 

23. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত ?
ক) 16 বর্গসেমি
খ) 18 বর্গসেমি
গ) 20 বর্গসেমি  
ঘ) 22 বর্গসেমি 

24. বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে ? 
ক) 307 টাকা 
খ) 308 টাকা 
গ) 309 টাকা 
ঘ) 310 টাকা 

25. A বছরের শুরুতে 18000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে B 24000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। B কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল ?
ক) 3 মাস  
খ) 6 মাস
গ) 7 মাস
ঘ) 9 মাস


প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Math Practice Set 06
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Monday, 2 September 2024

September 02, 2024

অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF

অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF | Part-05

অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অঙ্ক প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটিতে অঙ্ক বিষয়টি থেকে বাছাই করা ২৫টি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবে। সুতরাং প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে প্র্যাকটিস করার জন্য নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।

অঙ্ক প্র্যাকটিস সেট

➤ পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?
39
40
41 
42


➤ 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে ?
288
285
293
228


➤ 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7,11 ও 13 দ্বারা বিভাজ্য হবে ?
998 
1999
1998
1001


➤ এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘণ্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি/ঘণ্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি/ঘণ্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন ?
12 কিমি
24 কিমি 
20 কিমি 
16 কিমি 


➤ দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশী।  প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত ?
40
80
100
120


➤ একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2; যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশী থাকে, তবে দুধের পরিমাণ কত ?
5 লিটার 
9 লিটার 
10 লিটার 
15 লিটার 


➤ কোন দ্রব্যের বিক্রয়মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়।  ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে ?
46 টাকা
88 টাকা 
72 টাকা 
64 টাকা 


➤ কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে।  যদি উভয় বিষয়ে ফেলের হার 21% হয়, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছিল ?
6%
23% 
25%
35%


➤ একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে।  বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে, কতগুলি সারি আছে ?
76 
78
86
106


➤ একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশী হলে, ঘুড়ির দাম কত ?
5 পয়সা 
10 পয়সা 
20 পয়সা 
25 পয়সা 


➤ রাম, যদু ও আলি যথাক্রমে 800 টাকা, 600 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসায় নামে।  মোট 480 টাকা লাভ হলে যদুর লভ্যাংশ কত ?
120 টাকা 
140 টাকা 
160 টাকা 
200 টাকা 


➤ A ও B এর মাসিক বেতনের অনুপাত 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লে অনুপাত হয় 13:21, A এর কত ছিল ?
2000 টাকা 
2200 টাকা 
2400 টাকা 
2500 টাকা 


➤ কত বছরে কোনও টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে ?
6 বছর 2 মাস
6 বছর 5 মাস 
5 বছর 4 মাস  
4 বছর 5 মাস 


➤ প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরের দুপ্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হয়। মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত ?
128 টাকা 
130 টাকা 
131 টাকা 
132 টাকা 


➤ দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 16 হলে, তাদের গুণফল কত ?
56
112
132 
144


➤ একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4 ও পরিসীমা 81 মিটার।  বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত ?
36 মিটার 
40 মিটার 
50 মিটার 
64 মিটার 


 10 টাকা দরে 11টি করে আপেল কিনে, 11 টাকা দরে 10টি আপেল বিক্রি করায় লাভের হার শতকরা কত হবে ?
10%
11%
15%
21% 


➤ এক ব্যক্তি কোনও জিনিস বিক্রয় করে 10% লাভ করেন।  যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে লাভের হার কত হবে ?
80%
100%
110%
120% 


➤ একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘণ্টা এবং প্রতিকূলে 20 ঘণ্টা করে সময় লাগে।  স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় 9 কিলোমিটার হলে, স্থানটির দূরত্ব কত ছিল ?
60 কিমি 
80 কিমি 
120 কিমি
240 কিমি


➤ বার্ষিক পরীক্ষায় A 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং B পায় A এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, দ্বিতীয় স্থানাধিকারী B এর প্রাপ্ত নম্বর 630 হলে, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল ?
850
900
950
1000 


➤ 1995 সালের 1লা জানুয়ারি রবিবার।  তাহলে 1995 সালে কটি রবিবার ছিল ?
50
51
52
53 


➤ চার বছর পূর্বে পিতা, পুত্রের বয়সের গড় ছিল 27.5 বছর।  বর্তমানে পুত্র এবং পিতার বয়সের অনুপাত 5:16, এখন পুত্রের বয়স কত ?
15 
16
18
21


➤ তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের ল.সা.গু. 180, ছোট সংখ্যাটি কত ?
20
25
35
45 


 12 জন ব্যক্তি 8 দিনে কোনও কাজ করতে পারেন।  তারা কাজ শুরু করার 3 দিন পরে আরও 3 জন তাদের সঙ্গে যোগ দিলেন।  কতদিনে বাকি কাজ শেষ হবে ?
2
6
8


 18টি বস্তুর ক্রয়মূল্য 15টি বস্তুর বিক্রয়মূল্যের সমান।  লাভের শতকরা হার কত ?
15
8
20  
25



প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Math Practice Set 05
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Friday, 19 April 2024

April 19, 2024

পাটিগণিতের সকল সূত্র PDF | All Arithmetic Formula in Bengali

পাটিগণিতের সকল সূত্র PDF | All Arithmetic Formula in Bengali PDF

পাটিগণিতের সকল সূত্র PDF | All Arithmetic Formula in Bengali
পাটিগণিতের সকল সূত্র PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
প্রায় প্রতিটি কম্পেটিটিভ বা চাকরির পরীক্ষার একটা কমন বিষয় হল পাটিগণিত। আর এই পাটিগণিতের অঙ্কগুলি সহজে ও কম সময়ে করে ফেলার জন্য সূত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর তাই আজকের পোস্টে পাটিগণিতের সকল সূত্র PDF টি শেয়ার করলাম।

যেটিতে পাটিগণিতের প্রায় সমস্ত সূত্র সমূহ দেওয়া আছে। পিডিএফটির মধ্যে পাটিগণিতের যে সমস্ত অধ্যায়গুলি আছে, সেগুলি হল -

■ সংখ্যা,
■ ভগ্নাংশ,
■ গড়,
■ বর্গমূল,
■ অনুপাত ও সমানুপাত,
■ শতকরা,
■ লাভ ও ক্ষতি,
■ নৌকা ও স্রোত,
■ ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব,
■ সরল সুদ,
■ চক্রবৃদ্ধি সুদ,
■ নল ও চৌবাচ্চা,
■ সময় ও কাজ,
■ সময় ও দূরত্ব,
■ প্রভৃতি

পাটিগণিতের সকল সূত্র PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : All Arithmetic Formula
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 48
Download Link : Click Here To Download


Wednesday, 17 April 2024

April 17, 2024

জ্যামিতির সকল সংজ্ঞা PDF | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা

জ্যামিতির সকল সংজ্ঞা PDF | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা | Definitions of Geometry in Bengali

জ্যামিতির সকল সংজ্ঞা | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা
জ্যামিতির সকল সংজ্ঞা PDF | জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জ্যামিতির সকল সংজ্ঞা PDF টি শেয়ার করলাম। যেটিতে জ্যামিতির যেসকল টপিকগুলি আছে, সেগুলির সংজ্ঞাগুলি খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাই দেরী না করে জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা গুলি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।

জ্যামিতির সকল সংজ্ঞা

০১. কোণ কাকে বলে ?
উত্তরঃ দুইটি সরলরেখা যদি পরস্পরের সাথে কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়‚ তবে মিলন বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় আর এটাকেই মূলত কোণ বলে।

০২. সূক্ষ্মকোণ কাকে বলে ?
উত্তরঃ এক সমকোণ বা ৯০ ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 

০৩. সমকোণ কাকে বলে ?
উত্তরঃ একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে সমকোণ বলে। এক সমকোণ সমান ৯০ ডিগ্রী।

০৪. স্থূলকোণ কাকে বলে ?
উত্তরঃ এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে। 

০৫. প্রবৃদ্ধ কোণ কাকে বলে ?
উত্তরঃ দুই সমকোণ বা ১৮০ ডিগ্রী অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ বা ৩৬০ ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে।

০৬. সরল কোণ কাকে বলে ?
উত্তরঃ দুটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুপাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে।  এক সরলকোণ সমান ১৮০ ডিগ্রী। 

০৭. বিপ্রতীপ কোণ কাকে বলে ?
উত্তরঃ দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।

০৮. সম্পূরক কোণ কাকে বলে ?
উত্তরঃ দুটি কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রী বা দুই সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে।

০৯. পূরক কোণ কাকে বলে ?
উত্তরঃ যখন দুটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রী বা এক সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়।

১০. একান্তর কোণ কাকে বলে ? 
উত্তরঃ দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদ রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে একান্তর কোণ বলে।

১১. অনুরূপ কোণ কাকে বলে ?
উত্তরঃ দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোন উৎপন্ন হয়, তাকে অনুরূপ কোণ বলে।

১২. সন্নিহিত কোণ কাকে বলে ?
উত্তরঃ যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।

১৩. রেখা কাকে বলে ? 
উত্তরঃ যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে রেখা বলে।

১৪. সরল রেখা কাকে বলে ?
উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা বলে।

১৫. বক্র রেখা কাকে বলে ?
উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে অর্থাৎ সোজাসুজি চলে না তাকে বলে।

১৬. বিন্দু কাকে বলে ? 
উত্তরঃ যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে।

১৭. রেখাংশ কাকে বলে ?
উত্তরঃ যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে।

১৮. সমান্তরাল রেখা কাকে বলে ? 
উত্তরঃ একই সমতলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে। 

১৯. ছেদক কাকে বলে ?
উত্তরঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে।

২০. ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

২১. সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি কোণই এক সমকোণ অথবা ৯০ ডিগ্রী এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।

২২. স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

২৩. সমকোণী ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের অভ্যন্তরীণ কোণগুলির একটি কোণ সমকোণ বা ৯০ ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে।

২৪. সমবাহু ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।

২৫. সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং অপর বাহুটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

২৬. বিষমবাহু ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষোমবাহু ত্রিভুজ বলে।

২৭. বৃত্ত কাকে বলে ? 
উত্তরঃ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। 

২৮. কেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দুরত্ব সমান, ঐ নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে।

২৯. ভরকেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ কোন বস্তুর প্রতিটি কনার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি ঐ বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকেই বা সেই বিন্দু কেই ঐ বস্তুর ভরকেন্দ্র বলে।

৩০. লম্ববিন্দু বা লম্বকেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ত্রিভুজের লম্ববিন্দু বলা হয়।

৩১. জ্যা কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের পরিধির উপর যেই কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে।

৩২. ব্যাস কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে।

৩৩. ব্যাসার্ধ কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যেকোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে।

৩৪. পরিধি কাকে বলে ?
উত্তরঃ বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে।

৩৫. পরিবৃত্ত কাকে বলে ?
উত্তরঃ তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ) গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

৩৬. পরিকেন্দ্র কাকে বলে ?
উত্তরঃ পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে।

৩৭. স্পর্শক কাকে বলে ?
উত্তরঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়।

৩৮. চতুর্ভুজ কাকে বলে ?
উত্তরঃ চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।

৩৯. কর্ণ কাকে বলে ?
উত্তরঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলো দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে।

৪০. সামান্তরিক কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।

৪১. আয়তক্ষেত্র কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

৪২. বর্গক্ষেত্র কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। 

৪৩. রম্বস কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে।

৪৪. ট্রাপিজিয়াম কাকে বলে ?
উত্তরঃ যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।

৪৫. বহুভুজ কাকে বলে ?
উত্তরঃ সরলরেখা দ্বারা আবদ্ধ সমতল যেকোন চিত্রকে বহুভুজ বলা হয়।

৪৬. গোলক কাকে বলে ?
উত্তরঃ কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে বা স্থির রেখে ওই ব্যাসের চারিদিকে অর্ধবৃত্তটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয়, তাকে গোলক বলে। 

৪৭. ঘনক কাকে বলে ?
উত্তরঃ ছয় তলবেষ্টিত যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলে।

৪৮. সিলিন্ডার বা বেলন কাকে বলে ?
উত্তরঃ একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তাকে বেলন বা সিলিন্ডার বলে। 


পিডিএফটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Definitions of Geometry
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Saturday, 6 May 2023

May 06, 2023

বীজগণিতের সকল সূত্র সমূহ PDF | Algebra Formulas in Bengali

বীজগণিতের সকল সূত্র সমূহ PDF | Algebra Formulas in Bengali PDF

বীজগণিতের সকল সূত্র সমূহ PDF | Algebra Formulas in Bengali
বীজগণিতের সকল সূত্র সমূহ PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে বীজগণিতের সকল সূত্র PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বীজগণিতের প্রায় সমস্ত অধ্যায়ের সূত্রাবলী খুব সুন্দর করে দেওয়া আছে, যা তোমাদের বীজগণিতের বিভিন্ন অঙ্ক খুব সহজে সমাধান করতে ভীষণভাবে সাহায্য করবে।

পিডিএফটির মধ্যে বীজগণিতের যে সমস্ত অধ্যায়গুলি আছে, সেগুলি হল -

■ বর্গ,
■ ঘন,
■ উৎপাদক,
■ সূচক,
■ লগারিদম,
■ সরলীকরণ,
■ ধারা,
■ প্রভৃতি

বীজগণিতের সকল সূত্র সমূহ PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Algebra Formulas
Language : Bengali
Size : 03 mb 
No. of Pages : 10
Download Link : Click Here To Download


Wednesday, 3 May 2023

May 03, 2023

পরিমিতির সকল সূত্র PDF | All Mensuration Formulas in Bengali

পরিমিতির সকল সূত্র PDF | All Mensuration Formulas in Bengali PDF

পরিমিতির সকল সূত্র PDF | All Mensuration Formulas in Bengali
পরিমিতির সকল সূত্র PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পরিমিতির সকল সূত্র PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পরিমিতির প্রায় সকল সূত্র সমূহ খুব সুন্দরভাবে উল্লেখিত আছে। যা তোমাদের পরিমিতির বিভিন্ন রকম অঙ্ক করতে ভীষণভাবে সাহায্য করবে।

যে সমস্ত টপিকগুলির সূত্র এই পিডিএফটির মধ্যে পাবে, সেগুলি হল -

■ আয়তক্ষেত্র,
■ বর্গক্ষেত্র,
■ সামান্তরিক,
■ ট্রাপিজিয়াম,
■ রম্বস,
■ বিষমবাহু ত্রিভুজ,
■ সমবাহু ত্রিভুজ,
■ সমকোণী ত্রিভুজ,
■ বৃত্ত,
■ ঘনক,
■ গোলক,
■ প্রভৃতি

পরিমিতির সকল সূত্র PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : All Mensuration Maths Formulas
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 10
Download Link : Click Here To Download