Breaking







Showing posts with label Child Study - শিশুশিক্ষা. Show all posts
Showing posts with label Child Study - শিশুশিক্ষা. Show all posts

Saturday, 23 December 2023

December 23, 2023

শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy

শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy Questions Answers in Bengali

শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy Questions Answers in Bengali
শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে শিশু বিকাশ ও পেডাগজি বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রাইমারি টেট, সিটেট, আইসিডিএস প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে এই প্রশ্নগুলি তোমাদের ভীষণভাবে সাহায্য করবে।

প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Child Development and Pedagogy 03
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


December 23, 2023

শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy

শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy in Bengali Part-02

শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy
শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে শিশু বিকাশ ও শিক্ষণ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নগুলি তোমাদের প্রাইমারি টেট, সিটেট, আইসিডিএস প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে নীচ থেকে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

File Details:
PDF Name : Child Development and Pedagogy 02
Language : Bengali
Size : 03 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Tuesday, 19 December 2023

December 19, 2023

শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি তালিকা PDF | শিক্ষামূলক উক্তি

শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি তালিকা PDF | শিক্ষামূলক উক্তি

শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি তালিকা PDF | শিক্ষামূলক উক্তি
শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি তালিকা PDF | শিক্ষামূলক উক্তি
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে শিক্ষা সম্পর্কিত বিখ্যাত উক্তি এবং উক্তিকারি ব্যক্তির একটি সুন্দর তালিকা দেওয়া আছে। এই টপিকটি থেকে প্রাইমারি টেট, সিটেট প্রভৃতি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি

উক্তিবক্তা
একজন শিক্ষিত মা একশো জন বিদ্যালয়-শিক্ষকের সমান  জর্জ হার্বাট
চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ জর্জ হার্বাট
শিক্ষক হল বাগানের মালির মতো ফ্রয়েবেল
বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র প্রতিলিপি বা মডেল ফ্রয়েবেল
শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হল শিক্ষা রুশো
জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী রুশো
আগ্রহ হল সুপ্ত মনোযোগ, মনোযোগ হল ব্যক্ত আগ্রহ ম্যাকডুগাল
প্রত্যেক শিশুই এক একটি বিশিষ্ট সত্ত্বা মন্তেসরি
পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রতিফলন ঘটায় কিলপ্যাট্রিক
শিখন হল অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন বার্নাড
আগ্রহ হল অভিজ্ঞতা অর্জনের একটি প্রবণতা বিনহাম
মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান হফডিং
মনোবিজ্ঞান হল চেতনার বিজ্ঞান অ্যাঙ্গেল
মনোবিজ্ঞান হল মানুষের আচরণের বিজ্ঞান জে. বি. ওয়াটসন
তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা শুধুমাত্র তথ্য পরিবেশন করেনা, বিশ্বসভ্যতার সহিত মেলবন্ধন ঘটায় রবীন্দ্রনাথ
শিশুদের কার্যধারা পৃথিবী সম্বন্ধে তাদের ধারণা তৈরি করে থাকে পিঁয়াজে 
কৈশোর কাল হল ঝড়ঝঞ্ঝার কাল স্ট্যানলি
বয়ঃসন্ধি হল পীড়ন ও কষ্টের কাল স্ট্যানলি
শিক্ষার লক্ষ্য হল দেহ, মন ও আত্মার শ্রেষ্ঠ গুণাবলীর সমন্বয় মহাত্মা গান্ধী
ভগবান হল সত্য এবং সত্যই ভগবান মহাত্মা গান্ধী
বুদ্ধিকে আমরা বুদ্ধি পরিমাপের দ্বারাই নিরূপণ করতে পারি ফিম্যান
শিক্ষা হল অভিজ্ঞতার পুনঃসংগঠন ডিউই
লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ  জন পেস্তালৎসি
পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশুশিক্ষার উদ্দেশ্য জন পেস্তালৎসি
শিক্ষা হল মানুষের মহত্ত্বের প্রকাশ স্বামী বিবেকানন্দ
শিক্ষা হল চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় স্বামী দয়ানন্দ 
মায়ের কোল শিশুর প্রথম বিদ্যালয় কমেনিয়াস
চেতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি উইলিয়াম জেমস
চাহিদার বস্তুর সঙ্গে প্রতিক্রিয়ার বন্ধন গড়ে ওঠার কৌশলই শিখন উডসওয়ার্থ 

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Monday, 18 December 2023

December 18, 2023

শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক PDF | Child Study

শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক তালিকা PDF | Child Study

শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক PDF | Child Study
শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন? নঈ তালিম শিক্ষার প্রবর্তক কে ছিলেন? কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ইত্যাদি প্রশ্ন প্রাইমারি টেট, সিটেট প্রভৃতি পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক

আবিষ্কারআবিষ্কারক
ব্রেইল পদ্ধতি লুইস ব্রেইল
বুনিয়াদি শিক্ষা গান্ধিজী
প্রচেষ্টা ও ভুল থর্নডাইক
দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান
কিন্ডারগার্টেন ফ্রয়েবেল
অনুবর্তন প্যাভলভ
নঈ তালিম গান্ধিজী
প্রাচীন অনুবর্তন প্যাভলভ
মানসিক ক্ষমতা স্পিয়ারম্যান
নার্সারি বিদ্যালয় মার্গারেট ম্যাকমিলান ও র‍্যাচেল ম্যাকমিলান
অপারেন্ট অনুবর্তন স্কিনার
স্কিমা আর্ট বার্টলেট

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


Thursday, 7 December 2023

December 07, 2023

বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDF | শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন

শিশুশিক্ষা ও বিকাশ সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDF | বিভিন্ন তাত্ত্বিক ও তাঁদের তত্ত্ব

শিশুশিক্ষা ও বিকাশ সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDF
বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা - শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ শিশুশিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে শিশুমনস্তত্ত্ব ও উন্নয়নের বিভিন্ন তত্ত্ব এবং তার প্রবক্তা, আবিষ্কারক বা জনকের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?  প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা কে ? জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনক কে ? ইত্যাদি প্রশ্ন প্রাইমারি টেট, সিটেট প্রভৃতি পরীক্ষায় এসে থাকে। সুতরাং পোস্টটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

শিশুশিক্ষা ও বিকাশ সম্পর্কিত তত্ত্ব ও তাত্ত্বিক

তত্ত্ব তাত্ত্বিক
প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্যাভলভ
প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব থর্নডাইক
জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব পিঁয়াজে
সক্রিয় অনুবর্তন তত্ত্ব স্কিনার
ভাষা বিকাশের তত্ত্ব ভাইগটস্কি
নৈতিক বিকাশের তত্ত্ব কোহলবার্গ
মনোসামাজিক বিকাশ তত্ত্ব এরিকসন
সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব ভাইগটস্কি
বুদ্ধির একক উপাদান তত্ত্ব স্টার্ন
বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান
বহু উপাদান তত্ত্ব থর্নডাইক
দলগত উপাদান তত্ত্ব থাস্টোন
বুদ্ধির বাছাই তত্ত্ব থম্পসন
ত্রিমাত্রিক তত্ত্ব গিলফোর্ড
বুদ্ধির সংগঠন তত্ত্ব গিলফোর্ড
তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব স্টার্নবার্গ
বহুমুখী বুদ্ধি তত্ত্ব গার্ডনার

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : শিশুশিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাত্ত্বিক
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Monday, 4 December 2023

December 04, 2023

শিশুশিক্ষা বিষয়ক বইয়ের নাম ও লেখক তালিকা PDF | Child Studies Related Books & Authors

শিশুশিক্ষা বিষয়ক বই ও লেখক তালিকা PDF | Child Studies Related Books & Authors

শিশুশিক্ষা বিষয়ক বইয়ের নাম ও লেখক তালিকা PDF | Child Studies Related Books & Authors
শিশুশিক্ষা বিষয়ক বইয়ের নাম ও লেখক তালিকা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে শিশুশিক্ষা বিষয়ক বইয়ের নাম ও লেখক তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে শিশুশিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বই ও তার লেখকের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

শিশুশিক্ষা বিষয়ক বই ও লেখক

বইয়ের নাম লেখক
শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুর
ধর্মশিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর
শিক্ষা বিকিরণ রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বেদান্ত গ্রন্থ রাজা রামমোহন রায়
ব্রজসঙ্গীত রাজা রামমোহন রায়
পাশ্চাত্য ভারত স্বামী বিবেকানন্দ
ভারত দর্শন স্বামী বিবেকানন্দ
The Abilities Man স্পিয়ারম্যান
On Education রাসেল
Education and Social Order রাসেল
My Philosophical Development রাসেল
How Gertrude Teaches her Children পেস্তালৎসি
The Education of Man ফ্রয়েবেল
Education Today জন ডিউই
Experience and Education জন ডিউই
Democracy and Education জন ডিউই
The New Meloise রুশো
The Social Contract রুশো
Learning Theories মার্কস
Science and Human Behaviour স্কিনার
General Psychology সুয়িফট
Evaluation of Instruction হাড্ডান
Motivation in School Learning থমসন
Instructional Psychology রেসনিক
Economic Psychology কালোনস
Aptitude and Aptitude Test বিংহাম
The Nature of Intelligence গিলফোর্ড
Dictionary of Psychology ড্রেভার
Outline of Psychology ডুগাল
Modulation of Emotion হীথ
A Manual of Psychology স্টাউট
The Fundamental of Learning থর্নডাইক
Principle of Teaching থর্নডাইক
Emotional Development জেরসিল্ড
Human Psychology ওরেন
Childhood and Society এরিকসন

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Child Studies Related Books & Authors
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Monday, 13 November 2023

November 13, 2023

শিশুশিক্ষা প্রশ্ন ও উত্তর PDF | Child Study Questions in Bengali

শিশুশিক্ষা প্রশ্ন ও উত্তর PDF | Child Study Questions in Bengali

শিশুশিক্ষা প্রশ্ন ও উত্তর PDF | Child Study Questions in Bengali
শিশুশিক্ষা প্রশ্ন ও উত্তর PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের শিশুশিক্ষা প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে শিশুশিক্ষা বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন দেওয়া আছে। যেটি তোমাদের প্রাইমারি টেট, সিটেট ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

প্রশ্নোত্তরের পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Child Study Questions
Language : Bengali
Size : 02 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


November 13, 2023

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF | Child Study & Psychology MCQ in Bengali

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF | Child Study & Psychology MCQ in Bengali

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF | Child Study & Psychology MCQ in Bengali
শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF শেয়ার করলাম। যেটিতে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন MCQ ফরম্যাটে দেওয়া আছে। প্রশ্নগুলি তোমাদের প্রাইমারি টেট, সিটেট প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ :

. প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে -
ক. সার্বিক বিকাশ             
খ. নৈতিক বিকাশ
গ. সামাজিক বিকাশ           
ঘ. আংশিক বিকাশ


২. “বিদ্যার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম” - একথা বলেছেন -
ক. কানিংহম                     
খ. ফ্রয়েবেল
গ. হরনি                            
ঘ. ডিউই


৩. বৌদ্ধিক, সামাজিক, চারিত্রিক বিকাশে সহায়তা করে -
ক. নৈতিক বিকাশে          
খ. ভাষার বিকাশে
গ. দৈহিক বিকাশে           
ঘ. সক্রিয়তার বিকাশে


৪. “শিশুকেন্দ্রিকতাই আধুনিক শিক্ষা” - এই অভিমত -
ক. অরবিন্দর               
খ. মার্ক্সের
গ. রুশোর                 
ঘ. রবীন্দ্রনাথের


৫. কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ -
ক. দ্বন্দ্ব                 
খ. দ্বন্দ্বমূলক বস্তুবাদ
গ. জ্ঞানমূলক দ্বন্দ্ব         
ঘ. সবকটি


৬. মানুষের বৌদ্ধিক বিকাশের দুটি দিকের নাম হল -
ক. চিত্রগত ও ক্রিয়াগত দিক              
খ. জ্ঞানমূলক ও সক্রিয়তাগত  দিক
গ. ভাষাগত ও ভাষাবিহীন দিক           
ঘ. সক্রিয় ও নিষ্ক্রিয় দিক


৭. শিশুর জীবন বিকাশ হয় -
ক. সক্রিয় চিন্তনের মাধ্যমে            
খ. জ্ঞানের মাধ্যমে
গ. সক্রিয়তার মাধ্যমে                    
ঘ. সামাজিকীকরণের ফলে


৮. মনঃসামাজিক বিকাশের তত্ত্বের মূল প্রবক্তা হলেন -
ক. ফ্রয়েড                  
খ. প্যাভলব
গ. এরিকসন             
ঘ. থর্নডাইক


৯. ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় -
ক. শৈশবকালকে            
খ. বাল্যকালকে
গ. প্রাপ্ত বয়স্ক                
ঘ. কৈশোরকালকে


১০. একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা পায় -
ক. সমাজ                 
খ. বিদ্যালয়
গ. মা                       
ঘ. বাবা


১১. শিক্ষার্থীরা সেইসব শিক্ষকের কাছে শিক্ষালাভে বাড়তি আগ্রহ বোধ করে, যারা -
ক. স্নেহপ্রবণ                
খ. পড়াশোনার বিষয়ে কঠোর
গ. প্রচুর জ্ঞানী              
ঘ. কঠোর পরিশ্রমী


১২. Process of growth হল -
ক. সামাজিক পরিবর্তন         
খ. বিকাশগত পরিবর্তন
গ. দৈহিক পরিবর্তন             
ঘ. পরিণমনগত পরিবর্তন


১৩. সবচেয়ে বেশি উত্সাহ বা কৌতুহল দেখা যায় -
ক. শৈশব               
খ. কৈশোর
গ. বাল্যকাল          
ঘ. কোনটিই নয়


১৪. Process of development হল -
ক. সামাজিক পরিবর্তন            
খ. বিকাশগত পরিবর্তন
গ. শারীরিক পরিবর্তন             
ঘ. দৈহিক পরিবর্তন


১৫. সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় হল -
ক. যৌবন                 
খ. কৈশোর
গ. শৈশব                 
ঘ. কোনটাই নয়


১৬. শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কী করা উচিত ?
ক. বকাবকি করা উচিত           
খ. বিষয়টি নিয়ে মজা করা
গ. বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা উচিত          
ঘ. এরিয়ে যাওয়া উচিত


১৭. শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে -
ক. লালনপালন           
খ. সামাজিকীকরণ
গ. বয়স                    
ঘ. নৈতিকতা


১৮. আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য -
ক. শিক্ষককেন্দ্রিক         
খ. শিক্ষার্থীকেন্দ্রিক
গ. বিষয়কেন্দ্রিক          
ঘ. প্রযুক্তিকেন্দ্রিক


১৯. ভাইগটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে -
ক. সামাজিকতা           
খ. সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া
গ. সামাজিক বিকাশ     
ঘ. কোনটাই নয়


২০. শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক বলা হয় -
ক. কমেনিয়াসকে      
খ. রবীন্দ্রনাথকে
গ. রুশোকে             
ঘ. থর্নডাইককে



প্রশ্নগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Child Study & Psychology MCQ
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Friday, 7 October 2022

October 07, 2022

শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF

শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF || শৈশবে ভাষার বিকাশের ধারা তালিকা PDF

শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF
শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, শিশুশিক্ষা ও বিকাশের আরও একটি উল্লেখযোগ্য টপিক হিসাবে শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF; যেটির মধ্যে শিশুরা কত বয়সে কি ভাষা বলতে পারে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। 

এই টপিকটি থেকে প্রাইমারি টেট, সিটেট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। 

শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায়

বয়সভাষার বিকাশ
জন্মের ঠিক পরকান্না
২-৪ মাসকুঁই-কুঁই (Cooing)
৪-৬ মাসআধো আধো স্বরে কথা বলা (Babbling)
১০-১২ মাসএকটি-দুটি শব্দ উচ্চারণ
১৮-২০ মাসদু-তিনটি শব্দের দ্বারা কথা বলার চেষ্টা
২ বছরবাক্যের সাহায্যে কথা বলা
২-৩ বছরছোট ছোট বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা ও প্রশ্ন করা
৬ বছরপঠন-পাঠন করতে শেখা, ক্রমে জটিল বাক্য বলার চেষ্টা
৭ বছরএকাধিক বাক্য পড়ার ক্ষমতা ও প্রশ্নের সঠিক উত্তর দেওয়া
৮ বছরসাবলীলভাবে লেখা পড়তে পারা, একাধিক অর্থযুক্ত শব্দ বুঝতে পারা
৯ বছরঘটনা বা বস্তুকে বিশদভাবে বর্ণনা করতে পারা
১০ বছরকোনো পরিস্থিতির কার্যকরণ ব্যাখ্যা করতে পারে, ব্যাকরণে দক্ষতা বৃদ্ধি

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায়
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


Tuesday, 29 December 2020

December 29, 2020

Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download

Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download for CTET | PTET Exams

Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download
Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download

কলম ✏
নমস্কার বন্ধুরা,
CTET, PTET DELED পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

কিছু নমুনা -

 প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা কে ?
উত্তরঃ থর্নডাইক।

 বুদ্ধি ও সৃজনশীলতা কীরূপ সম্পর্কযুক্ত ?
উত্তরঃ ইতিবাচক সম্পর্কযুক্ত।

 মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা কে ?
উত্তরঃ ডঃ বেঞ্জামিন ব্লুম।

 চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন শিক্ষক কি করবেন ?
উত্তরঃ ধারাবাহিকভাবে মুল্যায়ন করবেন।

 মৌলিক শিক্ষার উদ্দেশ্য কি ?
উত্তরঃ শিক্ষাকে বৃত্তিমূলক করা।

 শিক্ষকতাকে কোন দৃষ্টিতে দেখবেন ?
উত্তরঃ চ্যালেঞ্জিং কাজ।

 বোধ পরীক্ষণের সাথে কোন বিষয়টি সম্পর্কিত ?
উত্তরঃ অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা।

 শিক্ষকতাকে কোন স্তরে ফেলা হয় ?
উত্তরঃ অনুশীলন।

 শিশুর বৌদ্ধিক বিকাশের চারটি বিভিন্ন স্তর চিহ্নিত করেছিলেন কে ?
উত্তরঃ পিঁয়াজে।

 ছাত্রছাত্রীদের অকৃতকার্যতার বৈধ কারণ কি হতে পারে ?
উত্তরঃ পড়াশোনার প্রতি অমনোযোগ।

 শিশুদের আচরণচর্চার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি ধরণের পদ্ধতি ?
উত্তরঃ ব্যক্তিগতচর্চা পদ্ধতি।

 বিদ্যালয়ের কর্তব্য কি ?
উত্তরঃ সমাজের জন্য উন্নত গুণবিশিষ্ট ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলা।

 বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রধান দায়িত্ব কি ?
উত্তরঃ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা।

 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ অরবিন্দ ঘোষ।

 শিখনের ইনসাইট থিওরি কে প্রবর্তন করেছিলেন ?
উত্তরঃ প্যাভলভ।

 শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বলতে কি বোঝায় ?
উত্তরঃ প্রতিদিন ছাত্র বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচি যা যা প্রত্যক্ষ করে।

 শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় ?
উত্তরঃ প্রোজেক্টের কাজ দেওয়া।

 শিক্ষক হিসাবে আপনি কোন ধরণের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন ?
উত্তরঃ সক্রিয় ছাত্রদের।

 ছাত্রদের দক্ষতার মূল্যায়নে কোন বিষয়টি বিশেষ কার্যকরী ?
উত্তরঃ সেমিস্টার পরীক্ষা।

 শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝায় ?
উত্তরঃ অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা।

File Details:
PDF Name : Child Psychology and Pedagogy Questions and Answers
Language : Bengali
Size : 0.5 mb
No. of Pages : 3
Download Link : Click Here To Download

More PDF
Download Link
বিভিন্ন তাত্ত্বিক ও তাঁদের তত্ত্বClick Here

Sunday, 22 March 2020

March 22, 2020

Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam

Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam || Part-4

Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam
Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali for PTET | CTET and All Competitive Exam

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Child Development & Pedagogy Questions and Answers PDF in Bengali; যেটির মধ্যে তোমরা শিশুশিক্ষা ঃ শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর পাবে।

             যেগুলি তোমরা স্টাডির মাধ্যমে আগত PTET | CTET | ICDS ও অন্যান্য Competitive Exam এর প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 



কিছু নমুনা - 

১. একজন ভালো ছাত্রের সর্বশ্রেষ্ঠ গুণ :
উত্তরঃ অনুগত থাকা।

২. শিক্ষককে জাতীয় নির্মাতা বলা হয় কেন ?
উত্তরঃ দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করার জন্য।

৩. বিদ্যালয়ে শিক্ষকের প্রধান কাজ কি ?
উত্তরঃ শিক্ষাদান করা।

৪. একজন শিক্ষকের ব্যক্তিত্ব তৈরি করতে কোন প্রভাব পড়ে ?
উত্তরঃ পরিবেশ ও বংশগতি।

৫. শিশুদের ভালো ফল করতে আগ্রহী করে তুলতে সহজতম পদ্ধতি কি ?
উত্তরঃ কঠোর শ্রেণিবিভাগ।

৬. স্বাধীনতার উত্তরকালে গঠিত প্রথম শিক্ষা কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাধাকৃষ্ণণ।

৭. মহাত্মা গান্ধী কোন শিক্ষানীতির কথা বলেছেন ?
উত্তরঃ বৃত্তিমূলক শিক্ষা।

৮. অভীক্ষা বলতে কি বোঝায় ?
উত্তরঃ বিভিন্ন ধরণের পরীক্ষার মাধ্যমে যাচাই করা।

৯. সুসংহত শিক্ষার সাফল্য নির্ভর করে কীসের ওপর ?
উত্তরঃ শিক্ষণের উপকরণের গুণমানের ওপর।

১০. ক্লাসের মনিটর নির্বাচনের জন্য আপনি কি করবেন ?
উত্তরঃ ভোটের ব্যবস্থা করবেন।

১১. ‘শিক্ষা ভবিষ্যতের আয়োজন নয়; জীবনই শিক্ষা’ – উক্তিটি কার ?
উত্তরঃ কান্ট।

১২. একজন শিক্ষক তার অতিরিক্ত সময় কীভাবে কাটাবেন ?
উত্তরঃ পড়াশোনা করে।

১৩. ডাইডাকটিভ এলিমেন্ট কোন শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয় ?
উত্তরঃ মন্টেসরি শিক্ষা ব্যবস্থা।

১৪. শিশুরা কোন স্তরে তাদের সহপাঠীদের সক্রিয় সদস্য হয়ে ওঠে ?
উত্তরঃ শৈশব স্তরে।

১৫. ‘উন্নয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া’ – এই ধারনাটি কীসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তরঃ ধারাবাহিকতার নীতি।

১৬. বয়স্ক মানুষদের তুলনায় শিশুদের আবেগ গভীরতর হয়।  কারণ :
উত্তরঃ শিশুরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা।

১৭. নিয়মানুগ ধারাবাহিকতা অনুসরণ করে :
উত্তরঃ শিশুর বুদ্ধি ও বিকাশে।

১৮. শেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি ?
উত্তরঃ শেখার ইচ্ছে।

১৯. ক্লাসে সোশ্যাল সায়েন্সের পাঠদান আকর্ষণীয় করে তুলতে একজন শিক্ষক :
উত্তরঃ বিভিন্ন ভূমিকায় অভিনয় করে দেখাবেন।

২০. প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থার কথা কে বলেন ?
উত্তরঃ প্লেটো।

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে ১০০ প্রশ্ন ও উত্তরের সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নাও।