Breaking







Monday, 18 May 2026

পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি | অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ

West Bengal Government Job New Age Limit | পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে নতুন বয়সসীমা চালু

WB Government Job New Age Limit | পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে নতুন বয়সসীমা চালু
পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি | অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে সরকারি চাকরির নিয়োগে বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই বিষয়ে ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ভিত্তিতেই গত ১৬ মে ২০২৬ তারিখে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে।
 
এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন গ্রুপের সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া বহু চাকরিপ্রার্থীর জন্য এটি অত্যন্ত খুশির খবর। নিচে সংশোধিত নতুন বয়সসীমাগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
 

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির নতুন বয়সসীমা

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী—
  • Group ‘A’ পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর।
  • Group ‘B’ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪৪ বছর।
  • Group ‘C’ Group ‘D’ পদে সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধি করে করা হয়েছে ৪৫ বছর।

তবে যে সমস্ত পদে আগে থেকেই ৪১ বছরের বেশি বয়সসীমা ছিল, সেগুলির ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল থাকবে বলে জানানো হয়েছে।
 

নতুন বয়সসীমা কোন কোন নিয়োগে প্রযোজ্য

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর আওতাভুক্ত নয় এমন স্টেট গভর্নমেন্টের অধীন বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি এবং লোকাল অথরিটিজে নিয়োগের ক্ষেত্রেও এই সংশোধিত বয়সসীমা প্রযোজ্য হবে।
 

নতুন বয়সসীমা কার্যকর হওয়ার তারিখ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংশোধিত এই বয়সসীমার নিয়ম ১১ মে, ২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য করা হবে। অর্থাৎ, ওই তারিখের পর পশ্চিমবঙ্গে প্রকাশিত সমস্ত নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা এই বর্ধিত বয়সসীমার সুবিধা পাবেন।
 
বয়সের কারণে যারা এতদিন সরকারি চাকরির আবেদন করতে পারছিলেন না, তাদের জন্য এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ এনে দিল। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়াল ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রতিদিন কলম ওয়েবসাইট ভিজিট করুন। পাশাপাশি নিয়মিত আপডেটের জন্য সোশ্যাল মিডিয়ায় কলম-কে ফলো করে রাখুন।

No comments:

Post a Comment