Breaking







Showing posts with label GK - সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label GK - সাধারণ জ্ঞান. Show all posts

Saturday, 18 July 2026

July 18, 2026

বন সহায়ক জিকে PDF | WB Bana Sahayak GK in Bengali PDF

বন সহায়ক প্রশ্ন উত্তর | WB Forest Bana Sahayak GK in Bengali PDF Download

বন সহায়ক প্রশ্ন উত্তর | WB Forest Bana Sahayak GK in Bengali PDF Download
বন সহায়ক জিকে PDF | WB Bana Sahayak GK in Bengali PDF
কলম
সুপ্রিয় বন্ধুরা,
আজকের এই পোস্টে বন সহায়ক জিকে PDF | WB Bana Sahayak GK in Bengali PDF শেয়ার করা হলো। এই পিডিএফে পশ্চিমবঙ্গ বনদপ্তরের বন সহায়ক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টিরও বেশি বাছাইকৃত জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে।

যারা বন সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নোত্তরগুলি অত্যন্ত সহায়ক হবে। তাই প্রতিটি প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়ুন এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য বন সহায়ক জিকে PDF-টি সংগ্রহ করে রাখুন।

বন সহায়ক জিকে প্রশ্ন উত্তর


০১. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২১শে মার্চ। 

০২. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৭২ সালে। 

০৩. ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৮০ সালে। 

০৪. আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতায়। 

০৫. জীববৈচিত্র্য মূলত কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।

০৬. রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ’ (International Year of Biodiversity) কোন বছর?
উত্তরঃ ২০১০ সাল।

০৭. ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫৮টি। 

০৮. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে?
উত্তরঃ ২০০২ সালে। 

০৯. Indian Tiger project চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।

১০. WWF-এর পুরো কথা কি?
উত্তরঃ World Wide Fund for Nature।

১১. ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুনে।

১২. ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৫ সালে।

১৩. আন্দামান কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত?
উত্তরঃ সুন্দাল্যান্ড।

১৪. ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তরঃ জিম করবেট।

১৫. নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মেঘালয়। 

১৬. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

১৭. বর্তমানে পৃথিবীতে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট (Biodiversity Hotspot) রয়েছে?
উত্তরঃ ৩৬টি। 

১৮. ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ হেমিস জাতীয় উদ্যান। 

১৯. Valley of Flowers কোথায় অবস্থিত? 
উত্তরঃ উত্তরাখণ্ডে।

২০. বন্যপ্রাণী লুপ্ত হওয়ার একটি প্রধান কারণ লেখো।
উত্তরঃ বাসস্থান বিলুপ্ত হওয়া।

২১. ‘Wild Life Protection Society of India’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৪ সালে। 

২২. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ অসমে ।

২৩. জীববৈচিত্র্যের হটস্পট শব্দটির আবিষ্কারক কে?
উত্তরঃ ব্রিটিশ পরিবেশবিদ নরম্যান মায়ার্স। 

২৪. ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ভারতের অভয়ারণ্য সংখ্যা কত?
উত্তরঃ ৫৭৩টি। 

২৫. পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৫ই জুন। 

২৬. কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়?
উত্তরঃ রাজস্থানের চুরু জেলায় অবস্থিত তাল ছাপার অভয়ারণ্যে।

২৭. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনে ।

২৮. কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশে ।

২৯. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে ।

৩০. রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয় কত সালে?
উত্তরঃ ১৯৯২ সালে ।

৩১. UNESCO মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি গ্রহণ করে কত সালে? 
উত্তরঃ ১৯৭১ সালে। 

৩২. শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কি?
উত্তরঃ জলাভূমি ভরাট।

৩৩. ‘জীবসম্পর্কিত বৈচিত্র্য’ পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ টমাস ই লাভজয়। 

৩৪. সুন্দরবন কত সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?
উত্তরঃ ১৯৮৭ সালে। 

৩৫. কবে বসুন্ধরা দিবস পালিত হয়?
উত্তরঃ ২২শে এপ্রিল। 

৩৬. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৫ই মে। 

৩৭. পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।

৩৮. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তরঃ প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।

৩৯. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ পূর্বদিকে।

৪০. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগর।

৪১. আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগণা। 

৪২. জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগণা। 

৪৩. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? 
উত্তরঃ কলকাতা। 

৪৪. পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত?
উত্তরঃ স্থলভাগ।

৪৫. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কলকাতা।

৪৬. পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উত্তরঃ বাংলা। 

৪৭. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল।

৪৮. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।

৪৯. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ শিউলি।

৫০. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ ছাতিম। 

৫১. পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় নৃত্য।

৫২. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ। 

৫৩. পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ বিধানচন্দ্র রায়। 

৫৪. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী। 

৫৫. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 
উত্তরঃ ২৩টি।

৫৬. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫টি। 

৫৭. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ১৬টি।

৫৮. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ৪২টি। 

৫৯. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪টি। 

৬০. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ।

৬১. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ ভুটান।

৬২. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তরঃ ওড়িশা।

৬৩. ‘পশ্চিমবঙ্গের দোসর’ বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ত্রিপুরা রাজ্যকে।

৬৪. সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ ডোডো। 

৬৫. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সান্দাকফু।

৬৬. বক্সা কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। 

৬৭. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত?
উত্তরঃ গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা।

৬৮. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা।

৬৯. পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম লেখো।
উত্তরঃ দামোদর।

৭০. ‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দামোদর।

৭১. গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উত্তরঃ দ্বারকেশ্বর। 

৭২. দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি?
উত্তরঃ মুণ্ডেশ্বরী।

৭৩. পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? 
উত্তরঃ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। 

৭৪. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ু।

৭৫. পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো।  
উত্তরঃ দার্জিলিং।

৭৬. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মালভূমি।

৭৭. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি?
উত্তরঃ কয়লা
  
৭৮. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জে।
   
৭৯. পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? 
উত্তরঃ জলপাইগুড়িতে।

৮০. কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? 
উত্তরঃ হরিণঘাটায়।

৮১. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে?
উত্তরঃ উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত সুন্দরবন অঞ্চলে।
    
৮২. বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উত্তরঃ অশ্বক্ষুরাকৃতি।

৮৩. পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি?
উত্তরঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়া।

৮৪. পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? 
উত্তরঃ পশ্চিমী ঝঞ্ঝা। 

৮৫. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উত্তরঃ পাট শিল্প।

৮৬. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ নরেন্দ্র মোদী।

৮৭. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ দ্রৌপদী মুর্মু।

৮৮. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

৮৯. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। 

৯০. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

৯১. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তরঃ সুকুমার সেন। 

৯২. বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

৯৩. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড উইলিউম বেন্টিঙ্ক।

৯৪. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।

৯৫. প্রথম ভারতীয় নোবেল প্রাপক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

৯৬. ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? 
উত্তরঃ সুপ্রিম কোর্ট।

৯৭. স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কী?
উত্তরঃ হরিলাল কানিয়া। 

৯৮. ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন?
উত্তরঃ ৬৫ বছর। 

৯৯. হাইকোর্টের বিচারক কত বছর  বয়সে  অবসর  নেন?
উত্তরঃ ৬২ বছর। 

১০০. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ  করেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি। 

১০১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? 
উত্তরঃ ভিটামিন A। 

১০২. কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন? 
উত্তরঃ লর্ড ডালহৌসি।
⬇️ বন সহায়ক জিকে PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: 100+ GK Questions Answers for WB Forest Bana Sahayak
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 05

Sunday, 28 June 2026

June 28, 2026

পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা 2026 PDF | West Bengal GI Tag Products List 2026

2026 পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য তালিকা PDF | West Bengal GI Tag Products List 2026

2026 পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য তালিকা PDF | West Bengal GI Tag Products List 2026
পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা 2026 PDF | West Bengal GI Tag Products List 2026
কলম
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ (GI Tag) প্রাপ্ত পণ্যের তালিকা PDF শেয়ার করলাম। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত GI Tag প্রাপ্ত পণ্যের নাম, কোন সালে GI Tag পেয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সুন্দভাবে টেবিল আকারে দেওয়া রয়েছে।

WBCS | WBPSC | WBP | SSC | ICDS | Railway সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রায়ই প্রশ্ন আসে। সুতরাং তালিকাটি ভালোভাবে দেখে শেষে দেওয়া পিডিএফ সংগ্রহ করে রাখুন।

পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা


ক্র. পণ্যের নাম বিভাগ জেলা সাল
দার্জিলিং চাকৃষিজ পণ্যদার্জিলিং২০০৪
শান্তিনিকেতনের চর্মদ্রব্যহস্তশিল্পবীরভূম২০০৭
নকশিকাঁথাহস্তশিল্পবীরভূম২০০৮
ফজলি আমকৃষিজ পণ্যমালদা২০০৮
লক্ষণভোগ আমকৃষিজ পণ্যমালদা২০০৮
ক্ষীরশাপাতি (হিমসাগর) আমকৃষিজ পণ্যমুর্শিদাবাদ২০০৮
শান্তিপুরী শাড়িহস্তশিল্পনদীয়া২০০৯
ধনেখালি শাড়িহস্তশিল্পহুগলী২০১১
বিষ্ণুপুরের বালুচরি শাড়িহস্তশিল্পবাঁকুড়া২০১২
১০জয়নগরের মোয়াখাদ্যদ্রব্যদক্ষিণ ২৪ পরগণা২০১৫
১১বাংলার রসগোল্লাখাদ্যদ্রব্যসমগ্র পশ্চিমবঙ্গ২০১৭
১২সীতাভোগখাদ্যদ্রব্যপূর্ব বর্ধমান২০১৭
১৩মিহিদানাখাদ্যদ্রব্যপূর্ব বর্ধমান২০১৭
১৪গোবিন্দভোগ চালকৃষিজ পণ্যপূর্ব বর্ধমান২০১৭
১৫তুলাইপাঞ্জি চালকৃষিজ পণ্যউত্তর দিনাজপুর২০১৭
১৬বাংলার পটচিত্রহস্তশিল্পপশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়া২০১৮
১৭মাদুর কাঠিহস্তশিল্পপূর্ব ও পশ্চিম মেদিনীপুর২০১৮
১৮বাংলার ডোকরা শিল্পহস্তশিল্পবাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর২০১৮
১৯ছৌ মুখোশহস্তশিল্পপুরুলিয়া২০১৮
২০পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়াহস্তশিল্পবাঁকুড়া২০১৮
২১কুশমণ্ডির কাঠের মুখোশহস্তশিল্পদক্ষিণ দিনাজপুর২০১৮
২২ডাল্লে খুরসানিকৃষিজ পণ্যদার্জিলিং ও কালিম্পং২০২১
২৩বাংলার মসলিনহস্তশিল্প***২০২৪
২৪সুন্দরবন মধুকৃষিজ পণ্যদক্ষিণ ২৪ পরগণা২০২৪
২৫টাঙ্গাইল শাড়িহস্তশিল্পনদীয়া ও পূর্ব বর্ধমান২০২৪
২৬গরদ শাড়িহস্তশিল্পমুর্শিদাবাদ ও বীরভূম২০২৪
২৭কোরিয়াল শাড়িহস্তশিল্পমুর্শিদাবাদ ও বীরভূম২০২৪
২৮কালো নুনিয়া চালকৃষিজ পণ্যউত্তরবঙ্গ২০২৪
২৯নলেন গুড়ের সন্দেশখাদ্যদ্রব্যসমগ্র পশ্চিমবঙ্গ২০২৫
৩০কামারপুকুরের সাদা বোঁদেখাদ্যদ্রব্যহুগলী২০২৫
৩১ছানাবড়াখাদ্যদ্রব্যমুর্শিদাবাদ২০২৫
৩২বিষ্ণুপুরের মতিচুর লাড্ডুখাদ্যদ্রব্যবাঁকুড়া২০২৫
৩৩রাঁধুনিপাগল চালকৃষিজ পণ্য***২০২৫
৩৪বারুইপুরের পেয়ারাকৃষিজ পণ্যদক্ষিণ ২৪ পরগণা২০২৫
৩৫নিস্তারি রেশম সুতোহস্তশিল্পমালদা২০২৫
৩৬ম্যান্ডারিন কমলালেবুকৃষিজ পণ্যদার্জিলিং২০২৫
৩৭শান্তিনিকেতনের বাটিকহস্তশিল্পবীরভূম২০২৬
৩৮শান্তিনিকেতনের একতারাহস্তশিল্পবীরভূম২০২৬
৩৯বেলিয়াতোড়ের মেচা সন্দেশখাদ্যদ্রব্যবাঁকুড়া২০২৬
৪০হটোগ্রামের শাঁখা শিল্পহস্তশিল্পবাঁকুড়া২০২৬
৪১বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোলহস্তশিল্পবাঁকুড়া২০২৬
৪২বলাগড়ের নৌ শিল্পহস্তশিল্পহুগলী২০২৬
৪৩জনাইয়ের মনোহরাখাদ্যদ্রব্যহুগলী২০২৬
৪৪চন্দননগরের জলভরা সন্দেশখাদ্যদ্রব্যহুগলী২০২৬
৪৫বেগমপুরের শাড়িহস্তশিল্পহুগলী২০২৬
৪৬কলকাত্তি গয়নাহস্তশিল্পকলকাতা২০২৬
৪৭বলরামপুরের লাক্ষা শিল্পহস্তশিল্পপুরুলিয়া২০২৬
৪৮মুর্শিদাবাদ সিল্কহস্তশিল্পমুর্শিদাবাদ২০২৬
৪৯আশাপুরের বেগুনকৃষিজ পণ্যমালদহ২০২৬
৫০নতুনগ্রামের কাঠের পুতুলহস্তশিল্পপূর্ব বর্ধমান২০২৬
⬇️ পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: West Bengal GI Tag Products List 2026
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

GI Tag সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


১| GI Tag কী?
উত্তর: GI (Geographical Indication) Tag হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য, গুণমান বা সুনামের সঙ্গে যুক্ত পণ্যকে দেওয়া হয়।

২| GI-এর পূর্ণরূপ কী?
উত্তর: Geographical Indication (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন)।

৩| GI Tag-এর সুবিধাগুলি কী কী?
উত্তর: ক) পণ্যের ভৌগোলিক পরিচয় ও ঐতিহ্য রক্ষা করে। খ) নকল বা ভেজাল পণ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা প্রদান করে। গ) উৎপাদকদের অর্থনৈতিক লাভ বৃদ্ধি করে। ঘ) দেশ-বিদেশে পণ্যের সুনাম ও বাজারমূল্য বাড়ায়। ঙ) স্থানীয় শিল্প, কারুশিল্প ও কৃষিপণ্যের উন্নয়নে সহায়তা করে।

৪| প্রথম GI Tag প্রাপ্ত ভারতীয় পণ্য কোনটি?
উত্তর: দার্জিলিং চা।

৫| পশ্চিমবঙ্গের প্রথম GI Tag প্রাপ্ত পণ্য কোনটি?
উত্তর: দার্জিলিং চা।

৬| দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পায়?
উত্তর: ২০০৪ সালে।

৭| ভারতের প্রথম GI Tag প্রাপ্ত রাজ্য কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গ।

৮| পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলি GI Tag রয়েছে?
উত্তর: ৫০টি (২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী)।

৯| ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিআই ট্যাগ আছে?
উত্তর: উত্তরপ্রদেশ।

১০| গোবিন্দভোগ চাল কোন শ্রেণির GI পণ্য?
উত্তর: কৃষিজ পণ্য।

Saturday, 9 May 2026

May 09, 2026

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF | List of Chief Ministers of West Bengal in Bengali

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা PDF | List of Chief Ministers of West Bengal in Bengali PDF Download

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা PDF | List of Chief Ministers of West Bengal in Bengali PDF Download
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF | List of Chief Ministers of West Bengal in Bengali PDF
কলম
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীদের তালিকা PDF শেয়ার করা হলো। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নাম, কার্যকাল এবং রাজনৈতিক দলের তথ্য এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

পোস্টটির মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, বর্তমানে কে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন এবং কোন মুখ্যমন্ত্রী কত বছর দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও এই পোস্টে ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেমন— নিয়োগ, যোগ্যতা, কার্যকাল, অপসারণ, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা


মুখ্যমন্ত্রীর নাম কার্যকাল রাজনৈতিক দল
প্রফুল্ল চন্দ্র ঘোষ ১৫ আগস্ট ১৯৪৭ – ২২ জানুয়ারি ১৯৪৮ ভারতীয় জাতীয় কংগ্রেস
বিধান চন্দ্র রায় ২৩ জানুয়ারি ১৯৪৮ – ২৫ জানুয়ারি ১৯৫০ ভারতীয় জাতীয় কংগ্রেস
বিধান চন্দ্র রায় ২৬ জানুয়ারি ১৯৫০ – ৩০ মার্চ ১৯৫২ ভারতীয় জাতীয় কংগ্রেস
বিধান চন্দ্র রায় ৩১ মার্চ ১৯৫২ – ৫ এপ্রিল ১৯৫৭ ভারতীয় জাতীয় কংগ্রেস
বিধান চন্দ্র রায় ৬ এপ্রিল ১৯৫৭ – ২ এপ্রিল ১৯৬২ ভারতীয় জাতীয় কংগ্রেস
বিধান চন্দ্র রায় ৩ এপ্রিল ১৯৬২ – ১ জুলাই ১৯৬২ ভারতীয় জাতীয় কংগ্রেস
প্রফুল্ল চন্দ্র সেন ৯ জুলাই ১৯৬২ – ২৮ ফেব্রুয়ারি ১৯৬৭ ভারতীয় জাতীয় কংগ্রেস
অজয় কুমার মুখার্জি ১ মার্চ ১৯৬৭ – ২১ নভেম্বর ১৯৬৭ বাংলা কংগ্রেস
প্রফুল্ল চন্দ্র ঘোষ ২১ নভেম্বর ১৯৬৭ – ১৯ ফেব্রুয়ারি ১৯৬৮ Independent
রাষ্ট্রপতি শাসন ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ – ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ ***
অজয় কুমার মুখার্জি ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ – ১৬ মার্চ ১৯৭০ বাংলা কংগ্রেস
রাষ্ট্রপতি শাসন ১৯ মার্চ ১৯৭০ – ৩০ জুলাই ১৯৭০ ***
রাষ্ট্রপতি শাসন ৩০ জুলাই ১৯৭০ – ২ এপ্রিল ১৯৭১ ***
অজয় কুমার মুখার্জি ২ এপ্রিল ১৯৭১ – ২৮ জুন ১৯৭১ ভারতীয় জাতীয় কংগ্রেস
রাষ্ট্রপতি শাসন ২৯ জুন ১৯৭১ – ২০ মার্চ ১৯৭২ ***
সিদ্ধার্থ শঙ্কর রায় ২০ মার্চ ১৯৭২ – ৩০ এপ্রিল ১৯৭৭ ভারতীয় জাতীয় কংগ্রেস
রাষ্ট্রপতি শাসন ৩০ এপ্রিল ১৯৭৭ – ২০ জুন ১৯৭৭ ***
জ্যোতি বসু ২১ জুন ১৯৭৭ – ২৩ মে ১৯৮২ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
জ্যোতি বসু ২৪ মে ১৯৮২ – ২৯ মার্চ ১৯৮৭ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
জ্যোতি বসু ৩০ মার্চ ১৯৮৭ – ১৮ জুন ১৯৯১ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
জ্যোতি বসু ১৯ জুন ১৯৯১ – ১৫ মে ১৯৯৬ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
জ্যোতি বসু ১৬ মে ১৯৯৬ – ৫ নভেম্বর ২০০০ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
বুদ্ধদেব ভট্টাচার্য ৬ নভেম্বর ২০০০ – ১৪ মে ২০০১ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
বুদ্ধদেব ভট্টাচার্য ১৫ মে ২০০১ – ১৭ মে ২০০৬ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
বুদ্ধদেব ভট্টাচার্য ১৮ মে ২০০৬ – ১৩ মে ২০১১ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
মমতা ব্যানার্জী ২০ মে ২০১১ – ২৫ মে ২০১৬ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
মমতা ব্যানার্জী ২৬ মে ২০১৬ – ৪ মে ২০২১ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
মমতা ব্যানার্জী ৫ মে ২০২১ – ৭ মে ২০২৬ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
শুভেন্দু অধিকারী ৯ মে ২০২৬ – বর্তমান ভারতীয় জনতা পার্টি
⬇️ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।

ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য―

ভারতের শাসনব্যবস্থায় মুখ্যমন্ত্রী হলেন একটি রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মন্ত্রীসভার নেতা। রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য জানা বিশেষ প্রয়োজনীয়। নিচে ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে আলোচনা করা হলো—

নিযুক্তি―

সংবিধানে নিয়োগ সংক্রান্ত বিস্তৃত উল্লেখ না থাকলেও ১৬৪(১) নং ধারা অনুযায়ী রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন। 
 

যোগ্যতা―

  • ভারতীয় নাগরিক হতে হবে।
  • কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে।
  • আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না।
 

কার্যকাল ও অপসারণ―

সাধারণত ৫ বছরের জন্য নির্বাচিত হন। তবে কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে পারেন।
 

ক্ষমতা ও কার্যাবলী―

  • রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে তিনি কাজ করেন।
  • বিধানসভার প্রধান নেতা হিসাবে অধিবেশন আহ্বান, স্থগিত, কার্যকাল প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন। 
  • বিধানসভায় বিরোধী দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। 
  • মুখ্যমন্ত্রী হলেন ক্যাবিনেট তোরণের মূল প্রস্তর। তিনি মন্ত্রীসভার দপ্তর বণ্টন বিষয়ে স্বাধীনতা ভোগ করেন। 
 
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ। 

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর: শুভেন্দু অধিকারী। 

Thursday, 19 March 2026

March 19, 2026

ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF | Indian State Animals & Birds

ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF | Indian State Animals & Birds in Bengali PDF

ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF | Indian State Animals & Birds in Bengali PDF
ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF | Indian State Animals & Birds
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব একটি করে রাজ্য পশু ও রাজ্য পাখি নির্ধারিত রয়েছে। এই তালিকা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকে টপিক, কারণ প্রায় সব পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসে।

আজকের এই পোস্টে ভারতের সমস্ত রাজ্যের রাজ্য পশু ও পাখির তালিকা PDF সহ শেয়ার করা হয়েছে। এখানে প্রতিটি রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট পশু ও পাখির নাম সহজভাবে দেওয়া আছে, যা আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলবে।

ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা


রাজ্য পশু পাখি
পশ্চিমবঙ্গ মেছো বিড়াল সাদাবুক মাছরাঙা
অন্ধ্রপ্রদেশ কৃষ্ণসার নীলকণ্ঠ পাখি
আসাম ভারতীয় গণ্ডার বাদি হাঁস
মণিপুর সাঙ্গাই হরিণ কাঠমৌর
বিহার গৌর চড়ুই
ছত্তিশগড় বুনো মোষ পাতি ময়না
ওড়িশা সম্বর হরিণ নীলকণ্ঠ পাখি
গোয়া গৌর পাইকনোনোটাস
গুজরাট এশিয় সিংহ ফ্লেমিঙ্গো
হরিয়ানা কৃষ্ণসার কালো তিতির
হিমাচল প্রদেশ তুষার চিতা ব্লাইদের ট্রাগোপ্যান
উত্তরপ্রদেশ বারশিঙ্গা সারস
কর্ণাটক ভারতীয় হাতি নীলকণ্ঠ পাখি
রাজস্থান উট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
তামিলনাড়ু নীলগিরি বনছাগল সবুজ ঘুঘু
মেঘালয় মেঘলা চিতা পাতি ময়না
মধ্যপ্রদেশ বারশিঙ্গা শাহ বুলবুল
মহারাষ্ট্র ভারতীয় বৃহৎ কাঠবিড়ালী সবুজ ঘুঘু
কেরল ভারতীয় হাতি রাজ ধনেশ
ঝাড়খণ্ড ভারতীয় হাতি কোয়েল
নাগাল্যান্ড গয়াল ব্লাইদের ট্রাগোপ্যান
সিকিম লাল পাণ্ডা রক্তমৌর
পাঞ্জাব কৃষ্ণসার ঘোষোক
উত্তরাখণ্ড আলপাইন কস্তুরীমৃগ হিমালয়ের মোনাল
ত্রিপুরা চশমাপরা হনুমান সবুজ রাজকীয় পায়রা
অরুণাচল প্রদেশ গয়াল গ্রেট হর্নবিল
দিল্লী নীলগাই চড়ুই
পুদুচেরি কাঠবিড়ালী কোয়েল
লাক্ষাদ্বীপ প্রজাপতি মাছ সুটি টার্ন
জম্মু ও কাশ্মীর হঙ্গুল কালোঘাড় সারস
⬇️ ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।

Wednesday, 4 March 2026

March 04, 2026

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | West Bengal Government Schemes List

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা PDF 2026 | West Bengal Government Schemes List PDF Download

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal
কলম ✏  
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষ, নারী, কৃষক, ছাত্রছাত্রী ও বেকার যুবক-যুবতীদের আর্থিক ও সামাজিক উন্নতির লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে আর্থিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করা হয়ে থাকে।

এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা PDF সহ তুলে ধরেছি। এখানে পশ্চিমবঙ্গের নতুন ও পুরনো গুরুত্বপূর্ণ সরকারি স্কিম বা প্রকল্পগুলির নাম, সূচনাকাল এবং মূল উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের নতুন প্রকল্প 2026 সম্পর্কিত তথ্যও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা বিষয়টি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। সেই কারণে এই প্রতিবেদনটি চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা যায়। এছাড়াও, যারা সরকারি প্রকল্পগুলিতে আবেদন করতে চান, তাদের কাছেও এই প্রতিবেদনটি যথেষ্ট উপকারী হবে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ


মাতৃযান প্রকল্প

  • সূচনাকাল: ২০১১
  • উদ্দেশ্য: প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।

কন্যাশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য।  ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। 

যুবশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান। 

মধুর স্নেহ প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: মিউম্যান মিল্ক ব্যাঙ্ক।

শিশুসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা।

শিক্ষাশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান। 

গতিধারা প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। 

ঐক্যশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। 

কর্মতীর্থ প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি। 

সামাজিক সুরক্ষা যোজনা

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা প্রদান। 

সুফল বাংলা প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 

সবুজ সাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৫
  • উদ্দেশ্য: নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান। 

মুক্তির আলো প্রকল্প

  • সূচনাকাল: ২০১৫
  • উদ্দেশ্য: আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। 

খাদ্যসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান। 

সবুজশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে। 

সমব্যথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার টাকা প্রদান। 

স্বাস্থ্য সাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান। 

উৎকর্ষ বাংলা প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। 

সেফ ড্রাইভ সেভ লাইফ

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: পথ দুর্ঘটনা আটকানো। 

রুপশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৮
  • উদ্দেশ্য: ১৮ বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান। 

মানবিক পেনশন প্রকল্প

  • সূচনাকাল: ২০১৮
  • উদ্দেশ্য: প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান। 

কৃষক বন্ধু প্রকল্প

  • সূচনাকাল: ২০১৯
  • উদ্দেশ্য: কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা। 

জাগো প্রকল্প প্রকল্প

  • সূচনাকাল: ২০১৯
  • উদ্দেশ্য: স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান। 

কর্মসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান। 

পথশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: পুরানো সড়কের মেরামত। 

দুয়ারে সরকার প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 

স্নেহালয় প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান। 

স্নেহের পরশ প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান। 

বাংলাশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান। 

চা সুন্দরী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া। 

হাসির আলো প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। 

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। 

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান। 

মা প্রকল্প

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান। 

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প

  • উদ্দেশ্য: রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন। 

সবলা প্রকল্প

  • উদ্দেশ্য: কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। 

গীতাঞ্জলী  প্রকল্প

  • উদ্দেশ্য: প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা। 

পথসাথী প্রকল্প 

  • উদ্দেশ্য: পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা। 

উৎসশ্রী  প্রকল্প

  • উদ্দেশ্য: যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন।

দুয়ারে রেশন

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: এই প্রকল্পে খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের দোরগোড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা হয়।

কর্মশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২৪ 
  • উদ্দেশ্য: একটি আর্থিক বছরে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে পঞ্চাশ দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা। 

আমাদের পাড়া আমাদের সমাধান

  • সূচনাকাল: ২০২৫ 
  • উদ্দেশ্য: নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলির দ্রুত সমাধান করা।

যোগ্যশ্রী প্রকল্প

  • উদ্দেশ্য: সম্পূর্ণ বিনামূল্যে JEE, WBJEE এবং NEET পরীক্ষার প্রস্তুতির কোচিং এবং মাসিক স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা। 

শ্রমশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২৫
  • উদ্দেশ্য: রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং তাঁদের জীবন ও জীবিকার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদান করা।

যুবসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০২৬
  • উদ্দেশ্য: রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে আর্থিক সহায়তা প্রদান করা।

ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প

  • সূচনাকাল: ২০২৬ 
  • উদ্দেশ্য: ভূমিহীন ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রদান। 
⬇️ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে।

Saturday, 24 January 2026

January 24, 2026

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা PDF | International Organizations and their Headquarters

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা PDF || International Organizations and their Headquarters

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা PDF | International Organizations and their Headquarters
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা PDF | International Organizations and their Headquarters
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নাম এবং তাদের সদর দপ্তর দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে সার্কের সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর

সংস্থাসদর দপ্তর
রেড ক্রস জেনেভা 
জাতিসংঘ নিউইয়র্ক
সার্ক কাঠমান্ডু
আন্তর্জাতিক আদালত হেগ
ইন্টারপোল লিঁও
এশীয় উন্নয়ন ব্যাঙ্ক  মেট্রো ম্যানিলা
আইসিসি দুবাই
ফিফা জুরিফ
কমনওয়েলথ  লন্ডন 
ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলস
WWF সুইজারল্যান্ড 
NATO ব্রাসেলস
OPEC ভিয়েনা
WHO জেনেভা
ILO জেনেভা
UNESCO প্যারিস
AP নিউইয়র্ক
UNICEF নিউইয়র্ক
UNU টোকিও
OAPEC সাফাৎ, কুয়েত
World Bank ওয়াশিংটন ডিসি
FAO রোম
ASEAN জাকার্তা 
IMF ওয়াশিংটন ডিসি
UNDP নিউইয়র্ক
WIPO জেনেভা
WTO জেনেভা
UNIDO ভিয়েনা
OPCW হেগ
WMO জেনেভা
WTO জেনেভা
UNPF নিউইয়র্ক
WFP রোম 
IFAD রোম
IMO লন্ডন 
WMO জেনেভা
UNAIDS জেনেভা
UNHCR জেনেভা
UNIDIR জেনেভা
UNITAR জেনেভা
EU ব্রাসেলস
EEC ব্রাসেলস
OECD প্যারিস
ADB মান্দালুওং
ESA প্যারিস 
ITU জেনেভা
AFP প্যারিস

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : International Organizations and their Headquarters
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Friday, 31 October 2025

October 31, 2025

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF | ভারতের লোকনৃত্য

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF | ভারতের লোকনৃত্য | Indian States and their Dance Forms

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF | ভারতের লোকনৃত্য | Indian States and their Dance Forms
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF | ভারতের লোকনৃত্য
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সমস্ত রাজ্যের লোক নৃত্য বা প্রচলিত নৃত্যের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় তামাশা কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

রাজ্য
নৃত্য
পশ্চিমবঙ্গ
ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা, গম্ভীরা
অসম
বিহু, খেল গোপাল, কোঙ্গালি, রাসলীলা
মণিপুর
রাসলীলা, মণিপুরী, কাবুই
মেঘালয়
লাহো, নংক্রেম
নাগাল্যান্ড
রংমা, বাম্বু
মিজোরাম
খুয়াল্লাম, চেরাউ, লাম, বাঁশ-নৃত্য, চেরোকান
ঝাড়খণ্ড
ছৌ, সরহুল
গুজরাট
গর্বা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ভাবাই
বিহার
যাতা যতিন, ঝিঝিয়া, কাজারি
হিমাচল প্রদেশ
 ঝোড়া, ঝালি, ছাড়ি, নাটি, কায়াঙ্গা
কর্ণাটক
যক্ষগণ, হাত্তারি, সুগি, কুনিথা, লাম্বি
মহারাষ্ট্র
তামাশা, লেজিন, গাফা, দাহিকলা, লোভানি
ওড়িশা
ওডিশি, সাভারি, ছৌ, ঘুমারা, রনপা
কেরালা
কথাকলি, মোহিনীনাট্টম, কাইকোটিকালি, থেইয়াম, তুল্লাল
পাঞ্জাব
ভাংরা, গিদ্দা, ধামান, ডাফ
রাজস্থান
ঘুমার, চক্রী, গাঙ্গোর, ঝুমা, ঝুলন লীলা
তামিলনাড়ু
ভরতনাট্যম, কুমি, কলাট্টম
উত্তরপ্রদেশ
নটঙ্কি, রাসলীলা, কাজরী, চাপেলি
ত্রিপুরা
হোজাগিরি
উত্তরাখণ্ড
কাজরী, রাসলীলা, চাপেলি
গোয়া
তালগাদি, মান্ডো
মধ্যপ্রদেশ
মাটকি, আদা, ফুলপতি
অরুণাচল প্রদেশ
চালো, পপির
সিকিম
সিকমারি, খুকুরি
অন্ধ্রপ্রদেশ
কুচিপুড়ি
ছত্রিশগড়
পন্থি
জম্মু ও কাশ্মীর
রাউফ, হিকাত, দামালি, হেমিসগাম্পা, চাকরী
উত্তর ভারত
কত্থক

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian States and their Dance Forms
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Thursday, 30 October 2025

October 30, 2025

ঘূর্ণিঝড়ের নামের তালিকা [2004-2025] PDF | List of Cyclone Names in Bengali PDF

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা [2004-2025] PDF | List of Cyclone Names in Bengali PDF

[2004-2025] ঘূর্ণিঝড়ের নামের তালিকা PDF | List of Cyclone Names in Bengali PDF
[2004-2025] ঘূর্ণিঝড়ের নামের তালিকা PDF | List of Cyclone Names in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ঘূর্ণিঝড়ের নামের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০০৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম, নামের অর্থ, নামকরণকারী দেশ এবং সাল তালিকাকারে দেওয়া রয়েছে।

বিভিন্ন পরীক্ষায় ঘূর্ণিঝড় ফণী শব্দের অর্থ কি? ঘূর্ণিঝড় আম্ফান নামকরণ করে কোন দেশ? বুলবুল ঝড় কত সালে হয়েছিল? ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করেছে কোন দেশ এবং এর অর্থ কি? ঘূর্ণিঝড় মন্থা শব্দের অর্থ কি? 2025 সালের ঘূর্ণিঝড়ের নাম কি? নতুন ঘূর্ণিঝড়ের নাম কি 2025 ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম তালিকা

ঝড়ের নাম নামের অর্থ নামকরণকারী দেশ সাল
অনিল বাতাস বাংলাদেশ ২০০৪
মুকদা *** থাইল্যান্ড ২০০৬
আকাশ উদার ভারত ২০০৭
সিডর চোখ শ্রীলঙ্কা ২০০৭
গণু *** মালদ্বীপ ২০০৭
নার্গিস ফুল পাকিস্তান ২০০৮
রেশমি কোমল শ্রীলঙ্কা ২০০৮
খাইরুন উত্তম ওমান ২০০৮
নিশা নারী বাংলাদেশ ২০০৮
বিজলি বিদ্যুৎ ভারত ২০০৯
আইলা ডলফিন মালদ্বীপ ২০০৯
ওয়ার্ড ফুল ওমান ২০০৯
মহাসেন সৌন্দর্য্য শ্রীলঙ্কা ২০১৩
হুদহুদ একটি পাখির নাম ওমান ২০১৪
কোমেন বিস্ফোরক থাইল্যান্ড ২০১৫
রোয়ানু নারকেল ছোবড়ার দড়ি মালদ্বীপ ২০১৬
নাদা দ্রমূর্তির নারী ওমান ২০১৬
মোরা সাগরের তারা থাইল্যান্ড ২০১৭
তিতলি প্রজাপতি পাকিস্তান ২০১৮
গাজা হাতি শ্রীলঙ্কা ২০১৮
ফণী সাপ বাংলাদেশ ২০১৯
বুলবুল একটি পাখি পাকিস্তান ২০১৯
কিয়ার বাঘ মায়ানমার ২০১৯
হিক্কা Hiccup মালদ্বীপ ২০১৯
বায়ু বাতাস ভারত ২০১৯
মহা *** ওমান ২০১৯
আম্ফান আকাশ থাইল্যান্ড ২০২০
নিসর্গ প্রকৃতি বাংলাদেশ ২০২০
গতি গতি ভারত ২০২০
নিভার নিবারণ ইরান ২০২০
বুরেভী ব্ল্যাক ম্যানগ্রোভ মালদ্বীপ ২০২০
টাউকটে সরীসৃপ (গেকো) মায়ানমার ২০২১
ইয়াস/যশ হতাশা ওমান ২০২১
জাওয়াদ মহান/উদার সৌদি আরব ২০২১
অশনি ক্রোধ শ্রীলঙ্কা ২০২২
সিত্রাং পাতা থাইল্যান্ড ২০২২
মোকা/মোচা ইয়েমেনের একটি বন্দর ইয়েমেন ২০২৩
বিপর্যয় দুর্যোগ বাংলাদেশ ২০২৩
তেজ শক্তি/বল ভারত ২০২৩
হামুন হ্রদ বা বড় জলাশয় ইরান ২০২৩
মিধিলি বিশাল গাছ মালদ্বীপ ২০২৩
মিচাং স্থিতিস্থাপকতা বা দৃঢ়তা মায়ানমার ২০২৩
রেমাল বালু ওমান ২০২৪
আসনা প্রশংসা পাকিস্তান ২০২৪
দানা উদারতা কাতার ২০২৪
মন্থা সুগন্ধি ফুল বা সুন্দর ফুল থাইল্যান্ড ২০২৫

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : List of Cyclone Names
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download