2026 পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য তালিকা PDF | West Bengal GI Tag Products List 2026
![]() |
| পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা 2026 PDF | West Bengal GI Tag Products List 2026 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ (GI Tag) প্রাপ্ত পণ্যের তালিকা PDF শেয়ার করলাম। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত GI Tag প্রাপ্ত পণ্যের নাম, কোন সালে GI Tag পেয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সুন্দভাবে টেবিল আকারে দেওয়া রয়েছে।
WBCS | WBPSC | WBP | SSC | ICDS | Railway সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রায়ই প্রশ্ন আসে। সুতরাং তালিকাটি ভালোভাবে দেখে শেষে দেওয়া পিডিএফ সংগ্রহ করে রাখুন।
পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা
| ক্র. | পণ্যের নাম | বিভাগ | জেলা | সাল |
|---|---|---|---|---|
| ১ | দার্জিলিং চা | কৃষিজ পণ্য | দার্জিলিং | ২০০৪ |
| ২ | শান্তিনিকেতনের চর্মদ্রব্য | হস্তশিল্প | বীরভূম | ২০০৭ |
| ৩ | নকশিকাঁথা | হস্তশিল্প | বীরভূম | ২০০৮ |
| ৪ | ফজলি আম | কৃষিজ পণ্য | মালদা | ২০০৮ |
| ৫ | লক্ষণভোগ আম | কৃষিজ পণ্য | মালদা | ২০০৮ |
| ৬ | ক্ষীরশাপাতি (হিমসাগর) আম | কৃষিজ পণ্য | মুর্শিদাবাদ | ২০০৮ |
| ৭ | শান্তিপুরী শাড়ি | হস্তশিল্প | নদীয়া | ২০০৯ |
| ৮ | ধনেখালি শাড়ি | হস্তশিল্প | হুগলী | ২০১১ |
| ৯ | বিষ্ণুপুরের বালুচরি শাড়ি | হস্তশিল্প | বাঁকুড়া | ২০১২ |
| ১০ | জয়নগরের মোয়া | খাদ্যদ্রব্য | দক্ষিণ ২৪ পরগণা | ২০১৫ |
| ১১ | বাংলার রসগোল্লা | খাদ্যদ্রব্য | সমগ্র পশ্চিমবঙ্গ | ২০১৭ |
| ১২ | সীতাভোগ | খাদ্যদ্রব্য | পূর্ব বর্ধমান | ২০১৭ |
| ১৩ | মিহিদানা | খাদ্যদ্রব্য | পূর্ব বর্ধমান | ২০১৭ |
| ১৪ | গোবিন্দভোগ চাল | কৃষিজ পণ্য | পূর্ব বর্ধমান | ২০১৭ |
| ১৫ | তুলাইপাঞ্জি চাল | কৃষিজ পণ্য | উত্তর দিনাজপুর | ২০১৭ |
| ১৬ | বাংলার পটচিত্র | হস্তশিল্প | পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়া | ২০১৮ |
| ১৭ | মাদুর কাঠি | হস্তশিল্প | পূর্ব ও পশ্চিম মেদিনীপুর | ২০১৮ |
| ১৮ | বাংলার ডোকরা শিল্প | হস্তশিল্প | বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর | ২০১৮ |
| ১৯ | ছৌ মুখোশ | হস্তশিল্প | পুরুলিয়া | ২০১৮ |
| ২০ | পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া | হস্তশিল্প | বাঁকুড়া | ২০১৮ |
| ২১ | কুশমণ্ডির কাঠের মুখোশ | হস্তশিল্প | দক্ষিণ দিনাজপুর | ২০১৮ |
| ২২ | ডাল্লে খুরসানি | কৃষিজ পণ্য | দার্জিলিং ও কালিম্পং | ২০২১ |
| ২৩ | বাংলার মসলিন | হস্তশিল্প | *** | ২০২৪ |
| ২৪ | সুন্দরবন মধু | কৃষিজ পণ্য | দক্ষিণ ২৪ পরগণা | ২০২৪ |
| ২৫ | টাঙ্গাইল শাড়ি | হস্তশিল্প | নদীয়া ও পূর্ব বর্ধমান | ২০২৪ |
| ২৬ | গরদ শাড়ি | হস্তশিল্প | মুর্শিদাবাদ ও বীরভূম | ২০২৪ |
| ২৭ | কোরিয়াল শাড়ি | হস্তশিল্প | মুর্শিদাবাদ ও বীরভূম | ২০২৪ |
| ২৮ | কালো নুনিয়া চাল | কৃষিজ পণ্য | উত্তরবঙ্গ | ২০২৪ |
| ২৯ | নলেন গুড়ের সন্দেশ | খাদ্যদ্রব্য | সমগ্র পশ্চিমবঙ্গ | ২০২৫ |
| ৩০ | কামারপুকুরের সাদা বোঁদে | খাদ্যদ্রব্য | হুগলী | ২০২৫ |
| ৩১ | ছানাবড়া | খাদ্যদ্রব্য | মুর্শিদাবাদ | ২০২৫ |
| ৩২ | বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু | খাদ্যদ্রব্য | বাঁকুড়া | ২০২৫ |
| ৩৩ | রাঁধুনিপাগল চাল | কৃষিজ পণ্য | *** | ২০২৫ |
| ৩৪ | বারুইপুরের পেয়ারা | কৃষিজ পণ্য | দক্ষিণ ২৪ পরগণা | ২০২৫ |
| ৩৫ | নিস্তারি রেশম সুতো | হস্তশিল্প | মালদা | ২০২৫ |
| ৩৬ | ম্যান্ডারিন কমলালেবু | কৃষিজ পণ্য | দার্জিলিং | ২০২৫ |
| ৩৭ | শান্তিনিকেতনের বাটিক | হস্তশিল্প | বীরভূম | ২০২৬ |
| ৩৮ | শান্তিনিকেতনের একতারা | হস্তশিল্প | বীরভূম | ২০২৬ |
| ৩৯ | বেলিয়াতোড়ের মেচা সন্দেশ | খাদ্যদ্রব্য | বাঁকুড়া | ২০২৬ |
| ৪০ | হটোগ্রামের শাঁখা শিল্প | হস্তশিল্প | বাঁকুড়া | ২০২৬ |
| ৪১ | বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল | হস্তশিল্প | বাঁকুড়া | ২০২৬ |
| ৪২ | বলাগড়ের নৌ শিল্প | হস্তশিল্প | হুগলী | ২০২৬ |
| ৪৩ | জনাইয়ের মনোহরা | খাদ্যদ্রব্য | হুগলী | ২০২৬ |
| ৪৪ | চন্দননগরের জলভরা সন্দেশ | খাদ্যদ্রব্য | হুগলী | ২০২৬ |
| ৪৫ | বেগমপুরের শাড়ি | হস্তশিল্প | হুগলী | ২০২৬ |
| ৪৬ | কলকাত্তি গয়না | হস্তশিল্প | কলকাতা | ২০২৬ |
| ৪৭ | বলরামপুরের লাক্ষা শিল্প | হস্তশিল্প | পুরুলিয়া | ২০২৬ |
| ৪৮ | মুর্শিদাবাদ সিল্ক | হস্তশিল্প | মুর্শিদাবাদ | ২০২৬ |
| ৪৯ | আশাপুরের বেগুন | কৃষিজ পণ্য | মালদহ | ২০২৬ |
| ৫০ | নতুনগ্রামের কাঠের পুতুল | হস্তশিল্প | পূর্ব বর্ধমান | ২০২৬ |
⬇️ পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
File Details:- PDF Name: West Bengal GI Tag Products List 2026
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 02
GI Tag সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১| GI Tag কী?
উত্তর: GI (Geographical Indication) Tag হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য, গুণমান বা সুনামের সঙ্গে যুক্ত পণ্যকে দেওয়া হয়।
২| GI-এর পূর্ণরূপ কী?
উত্তর: Geographical Indication (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন)।
৩| GI Tag-এর সুবিধাগুলি কী কী?
উত্তর: ক) পণ্যের ভৌগোলিক পরিচয় ও ঐতিহ্য রক্ষা করে। খ) নকল বা ভেজাল পণ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা প্রদান করে। গ) উৎপাদকদের অর্থনৈতিক লাভ বৃদ্ধি করে। ঘ) দেশ-বিদেশে পণ্যের সুনাম ও বাজারমূল্য বাড়ায়। ঙ) স্থানীয় শিল্প, কারুশিল্প ও কৃষিপণ্যের উন্নয়নে সহায়তা করে।
৪| প্রথম GI Tag প্রাপ্ত ভারতীয় পণ্য কোনটি?
উত্তর: দার্জিলিং চা।
৫| পশ্চিমবঙ্গের প্রথম GI Tag প্রাপ্ত পণ্য কোনটি?
উত্তর: দার্জিলিং চা।
৬| দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পায়?
উত্তর: ২০০৪ সালে।
৭| ভারতের প্রথম GI Tag প্রাপ্ত রাজ্য কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গ।
৮| পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলি GI Tag রয়েছে?
উত্তর: ৫০টি (২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী)।
৯| ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিআই ট্যাগ আছে?
উত্তর: উত্তরপ্রদেশ।
১০| গোবিন্দভোগ চাল কোন শ্রেণির GI পণ্য?
উত্তর: কৃষিজ পণ্য।

No comments:
Post a Comment