ভারতের রামসার সাইট তালিকা ২০২৬ PDF | ভারতের মোট 99টি রামসার সাইটের তালিকা | Ramsar Sites in India 2026
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের রামসার সাইট তালিকা 2026 PDF শেয়ার করা হলো। এই PDF-এ মনোনীত বছর অনুযায়ী ভারতের সমস্ত রামসার সাইটের নাম ও অবস্থান সুন্দরভাবে তালিকাকারে দেওয়া রয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই এমন প্রশ্ন দেখা যায়― ভারতে মোট কয়টি রামসার সাইট রয়েছে? ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়? ইত্যাদি।
রামসার সাইট―
জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন, যেটি রামসার কনভেনশন নামে পরিচিত। এককথায় বলা যায়, রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে। ভারতের বৃহত্তম রামসার সাইট হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি এবং ক্ষুদ্রতম রামসার সাইট হলো হিমাচল প্রদেশের রেণুকা হ্রদ। ভারতের প্রথম রামসার সাইটগুলি হলো ওড়িশার চিল্কা হ্রদ এবং রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান।
ভারতে বর্তমানে মোট ৯৯টি রামসার সাইট রয়েছে। এই বছর অর্থাৎ ২০২৬ সালে আপাতত ভারতের মোট ৩টি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। নতুন এই ৩টি রামসার সাইটের মধ্যে উত্তরপ্রদেশের ২টি এবং গুজরাটের ১টি জলাভূমি রয়েছে।
ভারতের সমস্ত রামসার সাইটের তালিকা
| নং | রামসার সাইট | অবস্থান | সাল |
|---|---|---|---|
| ১ | চিল্কা হ্রদ | ওড়িশা | ১৯৮১ |
| ২ | কেওলাদেও জাতীয় উদ্যান | রাজস্থান | ১৯৮১ |
| ৩ | হরিকে জলাভূমি | পাঞ্জাব | ১৯৯০ |
| ৪ | লোকটাক হ্রদ | মণিপুর | ১৯৯০ |
| ৫ | সম্বর হ্রদ | রাজস্থান | ১৯৯০ |
| ৬ | উলার হ্রদ | জম্মু ও কাশ্মীর | ১৯৯০ |
| ৭ | অষ্টমুদি জলাভূমি | কেরালা | ২০০২ |
| ৮ | ভিতরকণিকা ম্যানগ্রোভ | ওড়িশা | ২০০২ |
| ৯ | ভোজ জলাভূমি | মধ্যপ্রদেশ | ২০০২ |
| ১০ | দিপর বিল | আসাম | ২০০২ |
| ১১ | পূর্ব কলকাতা জলাভূমি | পশ্চিমবঙ্গ | ২০০২ |
| ১২ | কাঞ্জলি জলাভূমি | পাঞ্জাব | ২০০২ |
| ১৩ | কোল্লেরু হ্রদ | অন্ধ্রপ্রদেশ | ২০০২ |
| ১৪ | Point Calimere Wildlife and Bird Sanctuary | তামিলনাড়ু | ২০০২ |
| ১৫ | পং ড্যাম হ্রদ | হিমাচল প্রদেশ | ২০০২ |
| ১৬ | রোপার জলাভূমি | পাঞ্জাব | ২০০২ |
| ১৭ | সস্থামকোট্টা হ্রদ | কেরালা | ২০০২ |
| ১৮ | Tsomoriri | লাদাখ | ২০০২ |
| ১৯ | ভেম্বনাদ কয়াল জলাভূমি | কেরালা | ২০০২ |
| ২০ | চন্দ্র তাল | হিমাচল প্রদেশ | ২০০৫ |
| ২১ | হোকেরা জলাভূমি | জম্মু ও কাশ্মীর | ২০০৫ |
| ২২ | রেণুকা হ্রদ | হিমাচল প্রদেশ | ২০০৫ |
| ২৩ | রুদ্রসাগর জলাভূমি | ত্রিপুরা | ২০০৫ |
| ২৪ | সুরিনসার-মানসার হ্রদ | জম্মু ও কাশ্মীর | ২০০৫ |
| ২৫ | ঊর্ধ্ব গঙ্গা নদী | উত্তরপ্রদেশ | ২০০৫ |
| ২৬ | নল সরোবর পক্ষী অভয়ারণ্য | গুজরাট | ২০১২ |
| ২৭ | বিয়াস সংরক্ষণ রিজার্ভ | পাঞ্জাব | ২০১৯ |
| ২৮ | কেশোপুর-মিয়ানী কমিউনিটি রিজার্ভ | পাঞ্জাব | ২০১৯ |
| ২৯ | নান্দুর মধ্যমেশ্বর | মহারাষ্ট্র | ২০১৯ |
| ৩০ | নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য | পাঞ্জাব | ২০১৯ |
| ৩১ | নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩২ | পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৩ | সমন পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৪ | সমসপুর পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৫ | স্যান্ডি পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৬ | সরসাই নবার ঝিল | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৭ | সুন্দরবন জলাভূমি | পশ্চিমবঙ্গ | ২০১৯ |
| ৩৮ | লোনার হ্রদ | মহারাষ্ট্র | ২০২০ |
| ৩৯ | আসান সংরক্ষণ রিজার্ভ | উত্তরাখণ্ড | ২০২০ |
| ৪০ | কার্বাতাল জলাভূমি | বিহার | ২০২০ |
| ৪১ | সুর সরোবর | উত্তরপ্রদেশ | ২০২০ |
| ৪২ | Tso Kar Wetland | লাদাখ | ২০২০ |
| ৪৩ | ওয়াধভানা জলাভূমি | গুজরাট | ২০২১ |
| ৪৪ | থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য | গুজরাট | ২০২১ |
| ৪৫ | তাম্পারা হ্রদ | ওড়িশা | ২০২১ |
| ৪৬ | সুলতানপুর জাতীয় উদ্যান | হরিয়ানা | ২০২১ |
| ৪৭ | সাতকোশিয়া ঘাট | ওড়িশা | ২০২১ |
| ৪৮ | পালা জলাভূমি | মিজোরাম | ২০২১ |
| ৪৯ | খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য | গুজরাট | ২০২১ |
| ৫০ | কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২১ |
| ৫১ | হীরাকুদ জলাধার | ওড়িশা | ২০২১ |
| ৫২ | হায়দেরপুর জলাভূমি | উত্তরপ্রদেশ | ২০২১ |
| ৫৩ | চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২১ |
| ৫৪ | ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য | হরিয়ানা | ২০২১ |
| ৫৫ | বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০২১ |
| ৫৬ | আনশুপা হ্রদ | ওড়িশা | ২০২১ |
| ৫৭ | মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর | তামিলনাড়ু | ২০২২ |
| ৫৮ | হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভ | জম্মু ও কাশ্মীর | ২০২২ |
| ৫৯ | কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৬০ | কারিকিলি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৬১ | নন্দা হ্রদ | গোয়া | ২০২২ |
| ৬২ | পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্ট | তামিলনাড়ু | ২০২২ |
| ৬৩ | পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট | তামিলনাড়ু | ২০২২ |
| ৬৪ | রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য | কর্ণাটক | ২০২২ |
| ৬৫ | সখ্য সাগর | মধ্যপ্রদেশ | ২০২২ |
| ৬৬ | শালবুগ জলাভূমি কনজারভেশন রিজার্ভ | জম্মু ও কাশ্মীর | ২০২২ |
| ৬৭ | সিরপুর জলাভূমি | মধ্যপ্রদেশ | ২০২২ |
| ৬৮ | সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স | তামিলনাড়ু | ২০২২ |
| ৬৯ | থানে ক্রিক | মহারাষ্ট্র | ২০২২ |
| ৭০ | উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭১ | ভাদুভুর পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭২ | বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭৩ | ভেলোড পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭৪ | ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স | তামিলনাড়ু | ২০২২ |
| ৭৫ | যশবন্ত সাগর | মধ্যপ্রদেশ | ২০২২ |
| ৭৬ | আঘনাশিনী মোহনা | কর্ণাটক | ২০২৪ |
| ৭৭ | অঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ | কর্ণাটক | ২০২৪ |
| ৭৮ | কারাইভেটি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৪ |
| ৭৯ | লংউড শোলা রিজার্ভ ফরেস্ট | তামিলনাড়ু | ২০২৪ |
| ৮০ | মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ | কর্ণাটক | ২০২৪ |
| ৮১ | নাগি পক্ষী অভয়ারণ্য | বিহার | ২০২৪ |
| ৮২ | নাকতি পক্ষী অভয়ারণ্য | বিহার | ২০২৪ |
| ৮৩ | নাঞ্জারায়ণ পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৪ |
| ৮৪ | কাজুভেলি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৪ |
| ৮৫ | তাওয়া জলাধার | মধ্যপ্রদেশ | ২০২৪ |
| ৮৬ | সাক্কারকোট্টাই পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৫ |
| ৮৭ | থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৫ |
| ৮৮ | খেচেওপালরি জলাভূমি | সিকিম | ২০২৫ |
| ৮৯ | উধওয়া হ্রদ | ঝাড়খণ্ড | ২০২৫ |
| ৯০ | খিচান | রাজস্থান | ২০২৫ |
| ৯১ | মেনার | রাজস্থান | ২০২৫ |
| ৯২ | গোকুল জলাধার | বিহার | ২০২৫ |
| ৯৩ | উদয়পুর ঝিল | বিহার | ২০২৫ |
| ৯৪ | গোগাবিল হ্রদ | বিহার | ২০২৫ |
| ৯৫ | কোপরা জলাশয় | মধ্যপ্রদেশ | ২০২৫ |
| ৯৬ | সিলিসার হ্রদ | রাজস্থান | ২০২৫ |
| ৯৭ | পাটনা পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০২৬ |
| ৯৮ | ছারি-ধান্ড জলাভূমি | গুজরাট | ২০২৬ |
| ৯৯ | শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০২৬ |
⬇️ 2026 ভারতের রামসার সাইট তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
- PDF Name: 99 Ramsar Sites in India 2026
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 03
Important Questions―
১| রামসার সাইট কি?
উত্তর: জলাভূমি অর্থাৎ রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।
২| বর্তমানে ভারতের রামসার সাইট কয়টি?
উত্তর: ৯৯টি।
৩| ভারতে মোট কয়টি রামসার সাইট আছে 2026?
উত্তর: ৯৯টি।
৪| ভারতের প্রথম রামসার সাইট কোনটি?
উত্তর: ভারতের প্রথম রামসার সাইটগুলি হল ওড়িশার চিল্কা হ্রদ এবং রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান।
৫| ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি।
৬| ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কি?
উত্তর: হিমাচল প্রদেশের রেণুকা হ্রদ।
৭| সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় কত সালে?
উত্তর: ২০১৯ সালে।
৮| পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট আছে ও কি কি?
উত্তর: পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট রয়েছে, পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবন জলাভূমি।
৯| কত সালে প্রথমবার বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছিল?
উত্তর: ১৯৯৭ সালে।
১০| বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়?
উত্তর: ২রা ফেব্রুয়ারি।
১১| অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত?
উত্তর: কেরালা।
১২| উলার হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর: জম্মু ও কাশ্মীর।
১৩| রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: হিমাচলপ্রদেশ।
১৪| রামসার কনভেনশন কোন বিষয়ের সিদ্ধান্ত?
উত্তর: জলাভূমি সংক্রান্ত।
১৫| ভারতের শেষ রামসার সাইট কোনটি?
উত্তর: শেষ যে তিনটি স্থান রামসার সাইটের মর্যাদা পেয়েছে, সেগুলি হল- তামিলনাড়ুর নাঞ্জারায়ণ পক্ষী অভয়ারণ্য ও কাজুভেলি পক্ষী অভয়ারণ্য এবং মধ্যপ্রদেশের তাওয়া জলাধার।
১৬| ২০২৪ সালে ভারতের কয়টি জলাভূমিকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে?
উত্তর: ১০টি।
১৭| কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে?
উত্তর: তামিলনাড়ু (২০টি)।
১৮| সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া সিলিসার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: রাজস্থান।
১৯| ভারতের ৯৯তম রামসার সাইট কোনটি?
উত্তর: উত্তরপ্রদেশের শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য।

No comments:
Post a Comment