বন সহায়ক প্রশ্ন উত্তর | WB Forest Bana Sahayak GK in Bengali PDF Download
![]() |
| বন সহায়ক জিকে PDF | WB Bana Sahayak GK in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের এই পোস্টে বন সহায়ক জিকে PDF | WB Bana Sahayak GK in Bengali PDF শেয়ার করা হলো। এই পিডিএফে পশ্চিমবঙ্গ বনদপ্তরের বন সহায়ক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টিরও বেশি বাছাইকৃত জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে।
যারা বন সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নোত্তরগুলি অত্যন্ত সহায়ক হবে। তাই প্রতিটি প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়ুন এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য বন সহায়ক জিকে PDF-টি সংগ্রহ করে রাখুন।
বন সহায়ক জিকে প্রশ্ন উত্তর
০১. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২১শে মার্চ।
০২. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৭২ সালে।
০৩. ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৮০ সালে।
০৪. আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতায়।
০৫. জীববৈচিত্র্য মূলত কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।
০৬. রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ’ (International Year of Biodiversity) কোন বছর?
উত্তরঃ ২০১০ সাল।
০৭. ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫৮টি।
০৮. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে?
উত্তরঃ ২০০২ সালে।
০৯. Indian Tiger project চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
১০. WWF-এর পুরো কথা কি?
উত্তরঃ World Wide Fund for Nature।
১১. ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুনে।
১২. ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৫ সালে।
১৩. আন্দামান কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত?
উত্তরঃ সুন্দাল্যান্ড।
১৪. ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তরঃ জিম করবেট।
১৫. নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মেঘালয়।
১৬. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
১৭. বর্তমানে পৃথিবীতে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট (Biodiversity Hotspot) রয়েছে?
উত্তরঃ ৩৬টি।
১৮. ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ হেমিস জাতীয় উদ্যান।
১৯. Valley of Flowers কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ডে।
২০. বন্যপ্রাণী লুপ্ত হওয়ার একটি প্রধান কারণ লেখো।
উত্তরঃ বাসস্থান বিলুপ্ত হওয়া।
২১. ‘Wild Life Protection Society of India’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৪ সালে।
২২. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ অসমে ।
২৩. জীববৈচিত্র্যের হটস্পট শব্দটির আবিষ্কারক কে?
উত্তরঃ ব্রিটিশ পরিবেশবিদ নরম্যান মায়ার্স।
২৪. ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ভারতের অভয়ারণ্য সংখ্যা কত?
উত্তরঃ ৫৭৩টি।
২৫. পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৫ই জুন।
২৬. কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়?
উত্তরঃ রাজস্থানের চুরু জেলায় অবস্থিত তাল ছাপার অভয়ারণ্যে।
২৭. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনে ।
২৮. কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশে ।
২৯. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে ।
৩০. রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয় কত সালে?
উত্তরঃ ১৯৯২ সালে ।
৩১. UNESCO মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি গ্রহণ করে কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে।
৩২. শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কি?
উত্তরঃ জলাভূমি ভরাট।
৩৩. ‘জীবসম্পর্কিত বৈচিত্র্য’ পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ টমাস ই লাভজয়।
৩৪. সুন্দরবন কত সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?
উত্তরঃ ১৯৮৭ সালে।
৩৫. কবে বসুন্ধরা দিবস পালিত হয়?
উত্তরঃ ২২শে এপ্রিল।
৩৬. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৫ই মে।
৩৭. পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।
৩৮. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তরঃ প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।
৩৯. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ পূর্বদিকে।
৪০. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগর।
৪১. আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগণা।
৪২. জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগণা।
৪৩. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?
উত্তরঃ কলকাতা।
৪৪. পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত?
উত্তরঃ স্থলভাগ।
৪৫. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কলকাতা।
৪৬. পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উত্তরঃ বাংলা।
৪৭. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল।
৪৮. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।
৪৯. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ শিউলি।
৫০. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ ছাতিম।
৫১. পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় নৃত্য।
৫২. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
৫৩. পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ বিধানচন্দ্র রায়।
৫৪. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।
৫৫. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি?
উত্তরঃ ২৩টি।
৫৬. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫টি।
৫৭. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ১৬টি।
৫৮. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ৪২টি।
৫৯. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪টি।
৬০. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ।
৬১. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ ভুটান।
৬২. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তরঃ ওড়িশা।
৬৩. ‘পশ্চিমবঙ্গের দোসর’ বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ত্রিপুরা রাজ্যকে।
৬৪. সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ ডোডো।
৬৫. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সান্দাকফু।
৬৬. বক্সা কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ।
৬৭. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত?
উত্তরঃ গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা।
৬৮. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা।
৬৯. পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম লেখো।
উত্তরঃ দামোদর।
৭০. ‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দামোদর।
৭১. গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উত্তরঃ দ্বারকেশ্বর।
৭২. দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি?
উত্তরঃ মুণ্ডেশ্বরী।
৭৩. পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত?
উত্তরঃ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে।
৭৪. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ু।
৭৫. পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো।
উত্তরঃ দার্জিলিং।
৭৬. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মালভূমি।
৭৭. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি?
উত্তরঃ কয়লা
৭৮. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জে।
৭৯. পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়?
উত্তরঃ জলপাইগুড়িতে।
৮০. কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে?
উত্তরঃ হরিণঘাটায়।
৮১. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে?
উত্তরঃ উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত সুন্দরবন অঞ্চলে।
৮২. বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উত্তরঃ অশ্বক্ষুরাকৃতি।
৮৩. পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি?
উত্তরঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়া।
৮৪. পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়?
উত্তরঃ পশ্চিমী ঝঞ্ঝা।
৮৫. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উত্তরঃ পাট শিল্প।
৮৬. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ নরেন্দ্র মোদী।
৮৭. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ দ্রৌপদী মুর্মু।
৮৮. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।
৮৯. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
৯০. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
৯১. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তরঃ সুকুমার সেন।
৯২. বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।
৯৩. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড উইলিউম বেন্টিঙ্ক।
৯৪. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।
৯৫. প্রথম ভারতীয় নোবেল প্রাপক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৯৬. ভারতের সর্বোচ্চ আদালত কোনটি?
উত্তরঃ সুপ্রিম কোর্ট।
৯৭. স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কী?
উত্তরঃ হরিলাল কানিয়া।
৯৮. ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন?
উত্তরঃ ৬৫ বছর।
৯৯. হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন?
উত্তরঃ ৬২ বছর।
১০০. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১০১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন A।
১০২. কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড ডালহৌসি।
⬇️ বন সহায়ক জিকে PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
File Details:- PDF Name: 100+ GK Questions Answers for WB Forest Bana Sahayak
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 05

Sir Bana sahayak ei pdf khubi upokrito holam..apnadike asangkha dhanyabad.jadi ei samparke aro kichhu theke thake please sir diben.
ReplyDeleteMost Welcome Dear..r amra aro notes deoya chesta korbo...
Deletebana sahayak ki permanent job..aktu janaben please
Deleteae bana sahayak job ta ki govtment er...ae ata ki permanent job...please janaben aktu
DeleteSir jadi Kolkata Mazdoor post er janya kichhu pdf den to upokrito hotam.
ReplyDeleteআচ্ছা আমরা চেষ্টা করছি ...
DeleteThank You Sir..
Deleteধন্যবাদ। দাদা আপনারা আমাদের এই ভাবেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রাকটিস্ সেট দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদের মঙ্গল কামনা করি।
ReplyDeleteএত সুন্দর কমেন্টের জন্য আপনাকে কলমের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।
DeleteSir please Bengali written ER kichu din
ReplyDeleteঠিকাছে, আমরা চেষ্টা করবো।
Deleteঅসংখ্য ধন্যবাদ স্যার ,আপনারা এভাবে আমাদের সাহায্য করুন খুব উপকৃত হব। আপনাদের মঙ্গল কামনা করি
ReplyDeleteWelcome Dear..আর আমরা এইভাবেই আপনাদের সহযোগিতা করে যাবো।
DeleteDownload Employment News Pdf for Latest Government Job Notification
ReplyDeletePlease sir ektu Jodi upsc 2001-2019 prelims solved paper den khub upokrito hobo please sir ektu chesta kore dekhben ei vabei Amder pase theke sahajyo Korun apnader Mongol kamona Kori dhanyabad sir 🙏
ReplyDeleteachha, amra chesta korbo..
Deleteae bana sahayak job ta ki govtment er...ae ata ki permanent job...please janaben aktu
ReplyDeleteplease aktu janaben ae kaj ta permanent kina
ReplyDeleteনা পার্মানেন্ট নয়, চুক্তিভিত্তিক।
DeleteNice dada
ReplyDeleteThank You...
Deleteধন্যবাদ স্যার, আমরা অনেক ভাগ্যমান যে আপনাদের মতো সাইটে আমরা যুক্ত হতে পেরেছি।ঈশ্বর আপনার মঙ্গল করুক।
ReplyDeleteBest group for competitive exam
ReplyDeletePdf is best
Thank you admin sir
ReplyDeleteOnek dhonyobad dada... notes gulo peye. onek kosto kore porashona korchi apnader deua notes gulo peye khub e upokrito holam.
ReplyDeleteInterview te personality ki rkm thaka jaruri.... dresscode ki hbe...plz ektu janaben
ReplyDelete