ভারতের বিভিন্ন রাজনৈতিক দল | List of Political Parties in India with Founders & Founding Year in Bengali PDF
![]() |
| ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সাল তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল দেশের প্রশাসন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দলগুলির প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল জানা সাধারণ জ্ঞান তথা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এই কারণে আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সাল তালিকা PDF শেয়ার করা হলো। যেখানে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নাম এবং দলগুলির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সাল একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ
| রাজনৈতিক দল | প্রতিষ্ঠা সাল | প্রতিষ্ঠাতা |
|---|---|---|
| ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (INC) | ১৮৮৫ | অ্যালান অক্টাভিয়ান হিউম |
| কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (CPI) | ১৯২৫ | প্রধান উদ্যোক্তা— মানবেন্দ্রনাথ রায় |
| দ্রাবিড় মুনেত্র কাজগম (DMK) | ১৯৪৯ | সি. এন. আন্নাদুরাই |
| কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) (CPI-M) | ১৯৬৪ | পি. সুন্দরিয়া ই. এম. এস. নম্বুদিরিপাদ এ. কে. গোপালন জ্যোতি বসু |
| শিবসেনা (SS) | ১৯৬৬ | বাল ঠাকরে |
| অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম (AIADMK) | ১৯৭২ | এম. জি. রামচন্দ্রন |
| ভারতীয় জনতা পার্টি (BJP) | ১৯৮০ | এটি Bharatiya Jana Sangh-এর উত্তরসূরি দল, যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। প্রধান নেতা— অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী। |
| বহুজন সমাজ পার্টি (BSP) | ১৯৮৪ | কানশি রাম |
| সমাজবাদী পার্টি (SP) | ১৯৯২ | মুলায়ম সিং যাদব |
| অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (TMC) | ১৯৯৮ | মমতা বন্দ্যোপাধ্যায় |
| ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) | ১৯৯৯ | শরদ পওয়ার পি. এ. সাংমা তারিক আনোয়ার |
| আম আদমি পার্টি (AAP) | ২০১২ | অরবিন্দ কেজরিওয়াল |
| ন্যাশনাল পিপলস পার্টি (NPP) | ২০১৩ | পি. এ. সাংমা |
⬇️ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সাল তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
- PDF Name: List of Political Parties in India with Founders & Founding Year
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 01
ভারতের রাজনৈতিক দল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য―
- ভারতীয় জাতীয় কংগ্রেস ― ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল (১৮৮৫)
- ভারতের কমিউনিস্ট পার্টি ― ভারতের প্রথম কমিউনিস্ট দল (১৯২৫)
- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ― ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আলাদা হয়ে গঠিত (১৯৯৮)
- জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ― ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ভেঙে গঠিত (১৯৯৯)
- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ― ভারতের কমিউনিস্ট পার্টি থেকে বিভক্ত (১৯৬৪)

No comments:
Post a Comment