Breaking







Showing posts with label চাকরির খবর. Show all posts
Showing posts with label চাকরির খবর. Show all posts

Saturday, 10 October 2026

October 10, 2026

RRB NTPC Recruitment 2026: 3548 শূন্যপদে রেলে নিয়োগ | Apply Online

RRB NTPC Graduate Recruitment 2026 | রেলের চাকরির খবর 2026

RRB NTPC Graduate Recruitment 2026 | রেলের চাকরির খবর 2026
RRB NTPC Recruitment 2026: 3548 শূন্যপদে রেলে নিয়োগ | Apply Online

কলম ✏ 
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে Non-Technical Popular Categories (Graduate) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। CEN No. 06/2026-এর অধীনে ভারতীয় রেলের বিভিন্ন Graduate Level পদে মোট ৩,৫৪৮টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।

এই নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিচে RRB NTPC Graduate Recruitment 2026-এর শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, গুরুত্বপূর্ণ তারিখ, নির্বাচন পদ্ধতি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো।

RRB NTPC Graduate Recruitment 2026


বিষয় বিবরণ
নিয়োগকারী সংস্থা Railway Recruitment Boards (RRB)
পরীক্ষার নাম RRB NTPC Graduate 2026
বিজ্ঞপ্তি নম্বর CEN No. 06/2026
মোট শূন্যপদ ৩,৫৪৮টি
শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ৮ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৬
অফিসিয়াল আবেদন পোর্টাল rrbapply.gov.in

পদের নাম

এই নিয়োগের মাধ্যমে Graduate Level-এর যে সকল পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো—
  • Chief Commercial-cum-Ticket Supervisor
  • Goods Train Manager
  • Junior Account Assistant-cum-Typist
  • Senior Clerk-cum-Typist
 

শুন্যপদ

এই নিয়োগের মাধ্যমে Graduate Level-এর মোট ৩,৫৪৮টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো—
  • Chief Commercial-cum-Ticket Supervisor: ১২৭টি
  • Goods Train Manager: ২,৭৫০টি
  • Junior Account Assistant-cum-Typist: ৩০০টি
  • Senior Clerk-cum-Typist: ৩৭১টি
 

শিক্ষাগত যোগ্যতা

RRB NTPC Graduate Recruitment 2026-এ আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
 

মাসিক বেতন

Chief Commercial-cum-Ticket Supervisor পদের মাসিক প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা। অন্যদিকে, Goods Train Manager, Junior Account Assistant-cum-Typist এবং Senior Clerk-cum-Typist পদগুলির মাসিক প্রাথমিক বেতন ২৯,২০০ টাকা।

নির্বাচন পদ্ধতি

RRB NTPC Graduate নিয়োগে সাধারণত নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়—
  1. Computer Based Test (CBT-1)
  2. Computer Based Test (CBT-2)
  3. Typing Skill Test অথবা Computer Based Aptitude Test (পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে)
  4. Document Verification
  5. Medical Examination
 

আবেদন ফি

RRB NTPC Graduate Recruitment 2026-এ আবেদন করার জন্য SC/ ST/ Ex-Serviceman/ Female/ Transgender/ Minorities/ EBC প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যদিকে, অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা।

আবেদন পদ্ধতি

RRB NTPC Graduate Recruitment 2026-এ অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
  • প্রথমে অফিসিয়াল আবেদন পোর্টাল https://www.rrbapply.gov.in/ খুলুন।
  • CEN No. 06/2026 — Non-Technical Popular Categories (Graduate) বিজ্ঞপ্তিটি নির্বাচন করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  • লগইন করে আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথি ও ছবি নির্ধারিত নিয়মে আপলোড করুন।
  • প্রযোজ্য আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র Submit করুন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদনপত্রের কপি ডাউনলোড করে রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখ

কার্যক্রম তারিখ
অনলাইন আবেদন শুরু ৮ অক্টোবর ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৬
আবেদন ফি জমার শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৬
আবেদনপত্র সংশোধনের সময়সীমা ৯–১৮ নভেম্বর ২০২৬
পরীক্ষার তারিখ পরে জানানো হবে
এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিঙ্ক

বিষয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ Download
আবেদন করুন Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট Visit Now
আমাদের টেলিগ্রাম Join Now

Tuesday, 6 October 2026

October 06, 2026

পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Clerkship Recruitment Notification 2026

পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Clerkship Recruitment Notification 2026

পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Clerkship Recruitment Notification 2026
পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Clerkship Recruitment Notification 2026
কলম ✏ 
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত একটি Indicative Advertisement তথা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর আজ, ৬ অক্টোবর ২০২৬ তারিখে ওই নিয়োগের Detailed Advertisement তথা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। নিচে WBPSC Clerkship Recruitment 2026 সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

WBPSC Clerkship Recruitment 2026


বিষয় তথ্য
পরীক্ষার নাম Clerkship Examination
পরিচালনাকারী সংস্থা WBPSC
বিজ্ঞপ্তি নম্বর 12/2024
পদের নাম Clerk
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
বয়সসীমা ১৮–৪৫ বছর
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ৬ অক্টোবর ২০২৬
আবেদন শেষ ২৬ অক্টোবর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in

পদের নাম

Clerkship Examination-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অধীন বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ অথবা বাংলায় প্রতি মিনিটে ১০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

মাসিক বেতন

পিএসসি ক্লার্ক পদের বেতন ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, মেডিক্যাল এবং অন্যান্য সরকারি ভাতাও পাওয়া যায়।

নিয়োগ পদ্ধতি

ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হবে—
  • Part-I – Objective Type
  • Part-II – Conventional Type (Written)

আবেদন পদ্ধতি

WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ১১০/- টাকা। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

  • Indicative Advertisement প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪
  • Detailed Advertisement প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬
  • অনলাইন আবেদন শুরু: ৬ অক্টোবর ২০২৬
  • অনলাইন আবেদন শেষ: ২৬ অক্টোবর ২০২৬
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

বিষয় লিঙ্ক
Indicative Advertisement Download
Detailed Advertisement Download
অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in

Tuesday, 8 September 2026

September 08, 2026

SSC CHSL 2026 Recruitment: শূন্যপদ, যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি

SSC CHSL Recruitment 2026: শূন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সম্পূর্ণ তথ্য

SSC CHSL Recruitment 2026: শূন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সম্পূর্ণ তথ্য
SSC CHSL 2026 Recruitment: শূন্যপদ, যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি
কলম ✏ 
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
কেন্দ্র সরকারের Staff Selection Commission (SSC)-এর পক্ষ থেকে SSC CHSL 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও প্রতিষ্ঠানে Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO) এবং Data Entry Operator, Grade ‘A’ পদে নিয়োগ করা হবে।

এই নিয়োগে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ-সহ যাবতীয় তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

SSC CHSL Recruitment 2026


বিষয় বিবরণ
পরীক্ষার নাম SSC CHSL 2026
নিয়োগকারী সংস্থা Staff Selection Commission (SSC)
পদের নাম LDC, JSA, DEO/DEO Grade A
শুন্যপদ ২৫৩৬টি
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
আবেদনের তারিখ ৭ সেপ্টেম্বর – ৭ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in

পদের নাম

  • Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)
  • Data Entry Operator (DEO)
  • Data Entry Operator, Grade ‘A’

শুন্যপদ

এই নিয়োগের মাধ্যমে মোট ২,৫৩৬টি শুন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন

  • Lower Divisional Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA): Pay level-2 অনুযায়ী মাসিক বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত।
  • Data Entry Operator (DEO): Pay level-4 অনুযায়ী মাসিক বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা এবং Pay level-5 অনুযায়ী মাসিক বেতন ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা পর্যন্ত।
  • Data Entry Operator, Grade ‘A’: Pay level-4 অনুযায়ী মাসিক বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। কিছু নির্দিষ্ট DEO পদের ক্ষেত্রে অতিরিক্ত বিষয়ভিত্তিক যোগ্যতা প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া

  • Tier-I: Computer Based Examination (CBT)
  • Tier-II: Computer Based Examination (CBT) + Skill Test/Typing Test
  • Document Verification

আবেদন ফি

১০০/- টাকা। তবে SC, ST, PwBD, ESM, মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ: ৭ অক্টোবর ২০২৬
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

বিষয় লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি Download
আবেদন করুন Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in

Thursday, 4 June 2026

June 04, 2026

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 | WB Gram Panchayat Recruitment 2026
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। আজ মৃত্তিকা ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন যে, পূর্বে ঘোষিত ৬,৫০০ শূন্যপদের পরিবর্তে এবার ১১,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।

তিনি জানান, বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর মিলিয়ে মোট ১১,১৫৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা পরিষদে ৫৫৮টি শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন পঞ্চায়েতে কর্মীর ঘাটতির কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই দ্রুত এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানা যাবে।

তাই যারা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের জন্য অপেক্ষা করছেন, তাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। নিয়োগ সংক্রান্ত কোনো নতুন বিজ্ঞপ্তি বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে, আমরা সেই আপডেট আপনাদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 
বিশেষ ঘোষণা: খুব শীঘ্রই কলম টিমের পক্ষ থেকে মিশন গ্রাম পঞ্চায়েত নামে একটি ইবুক প্রকাশ করা হবে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ইবুকটি তৈরি করা হচ্ছে, যাতে পরীক্ষার সিলেবাসভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্নোত্তর ও প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল অন্তর্ভুক্ত থাকবে।
আমাদের বিশ্বাস, এই ইবুকটি আপনাদের পরীক্ষার সঠিক ও কার্যকর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইবুক প্রকাশ সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য এখানে আলাদা আলাদা পদ রয়েছে।

বয়সসীমা

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফি

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

Wednesday, 20 May 2026

May 20, 2026

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৬ | পশ্চিমবঙ্গে ২০ হাজার পুলিশ নিয়োগ

WB Police New Recruitment 2026: দুর্গাপুজোর আগে ২০ হাজার শুন্যপদে নিয়োগের সম্ভাবনা

WB Police New Recruitment 2026: দুর্গাপুজোর আগে ২০ হাজার শুন্যপদে নিয়োগের সম্ভাবনা
পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৬ | পশ্চিমবঙ্গে ২০ হাজার পুলিশ নিয়োগ
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে বড় নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে। আর.টি.আই সূত্র অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ মিলিয়ে প্রায় ৫৫ হাজার থেকে ৬০ হাজার শূন্যপদ রয়েছে। বিশেষ করে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে কর্মীসংখ্যার ঘাটতি রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও আবগারি দফতরে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সেখানে কয়েক হাজার পদ ফাঁকা রয়েছে বলেও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশের কর্মী সঙ্কট মেটাতে দুর্গাপুজোর মধ্যেই প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। অন্যদিকে যেসব পুলিশকর্মীর ১৫ বছর চাকরি সম্পূর্ণ হয়েছে, তাদের নিজ জেলায় পোস্টিং দেওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই পদসংখ্যা ও আবেদন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশনের অপেক্ষা করতে হবে। 

কবে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি?

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। বিশেষ করে পুজোর আগেই যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করার লক্ষ্য থাকে, তাহলে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Thursday, 14 May 2026

May 14, 2026

RRB ALP নিয়োগ 2026: ভারতীয় রেলে ১১,১২৭টি শূন্যপদে নিয়োগ

RRB ALP Recruitment 2026 Notification (CEN 01/2026) Out

RRB ALP Recruitment 2026 Notification (CEN 01/2026) Out
RRB ALP নিয়োগ 2026: ভারতীয় রেলে ১১,১২৭টি শূন্যপদে নিয়োগ
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি (CEN No. 01/2026) প্রকাশ করা হয়েছে। যেখানে ১১,১২৭টি শুন্যপদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মাধ্যমিক পাশের সঙ্গে টেকনিক্যাল যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

RRB ALP Recruitment 2026
সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
বিজ্ঞপ্তি নম্বর CEN No. 01/2026
পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট
মোট শূন্যপদ ১১,১২৭টি
আবেদন পদ্ধতি অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in

পদের নাম―

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)। 

শুন্যপদ―

মোট শুন্যপদ ১১,১২৭টি। 

মাসিক বেতন―

Pay level-2 অনুযায়ী মাসিক বেতন ১৯,৯০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা―

প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI (NCVT/SCVT) অথবা Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering-এ Diploma/Degree থাকতে হবে।

বয়সসীমা―

১লা জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া―

  • CBT-1 পরীক্ষা
  • CBT-2 পরীক্ষা
  • Computer Based Aptitude Test (CBAT)
  • Document Verification
  • Medical Examination

আবেদন ফি―

SC/ ST/ Ex-Serviceman/ মহিলা/ Transgender/ Minorities/ EBC প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০/- টাকা। অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি―

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখসমূহ―

  • আবেদন শুরু: ১৫ মে, ২০২৬।
  • আবেদনের শেষ: ১৪ জুন, ২০২৬।
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ―

DESCRIPTIONLINK
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদনের পোর্টালApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Sunday, 26 April 2026

April 26, 2026

SSC Stenographer Recruitment 2026 | Apply Online

SSC Stenographer Recruitment 2026: 731 শূন্যপদে নিয়োগ, আবেদন শুরু

SSC Stenographer Recruitment 2026 | Apply Online
SSC Stenographer Recruitment 2026 | Apply Online
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্র সরকারের Staff Selection Commission (SSC)-এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় স্টেনোগ্রাফার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৭৩১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

SSC Stenographer Recruitment 2026


SSC Stenographer Recruitment 2026
পরীক্ষার নাম SSC Stenographer 2026
নিয়োগকারী সংস্থা Staff Selection Commission (SSC)
পদের নাম স্টেনোগ্রাফার
শুন্যপদ ৭৩১টি
আবেদন পদ্ধতি অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in

পদের নাম―

Stenographer (Group C & D)

শিক্ষাগত যোগ্যতা―

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং স্টেনোগ্রাফি স্পীড থাকতে হবে।

বয়সসীমা―

১লা আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী, স্টেনোগ্রাফার গ্রেড সি পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া―

  1. Computer Based Test (CBT)
  2. Skill Test (Stenography)

আবেদন ফি―

১০০/- টাকা; তবে ST/ SC/ PwBD/ ESM এবং মহিলা প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।

আবেদন পদ্ধতি―

আগ্রহী প্রার্থীরা Staff Selection Commission-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ―

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬
  • আবেদন শুরু: ২৪ এপ্রিল ২০২৬
  • আবেদনের শেষ: ১৫ মে ২০২৬
  • CBT পরীক্ষা: জুলাই–আগস্ট ২০২৬
🔔 এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ―

DESCRIPTIONLINK
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload
আবেদন করুনApply Now
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now