RRB NTPC Graduate Recruitment 2026 | রেলের চাকরির খবর 2026
![]() |
| RRB NTPC Recruitment 2026: 3548 শূন্যপদে রেলে নিয়োগ | Apply Online |
কলম ✏
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে Non-Technical Popular Categories (Graduate) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। CEN No. 06/2026-এর অধীনে ভারতীয় রেলের বিভিন্ন Graduate Level পদে মোট ৩,৫৪৮টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
এই নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিচে RRB NTPC Graduate Recruitment 2026-এর শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, গুরুত্বপূর্ণ তারিখ, নির্বাচন পদ্ধতি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো।
RRB NTPC Graduate Recruitment 2026
| বিষয় | বিবরণ |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | Railway Recruitment Boards (RRB) |
| পরীক্ষার নাম | RRB NTPC Graduate 2026 |
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 06/2026 |
| মোট শূন্যপদ | ৩,৫৪৮টি |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাশ |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ৮ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৬ নভেম্বর ২০২৬ |
| অফিসিয়াল আবেদন পোর্টাল | rrbapply.gov.in |
পদের নাম
এই নিয়োগের মাধ্যমে Graduate Level-এর যে সকল পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো—
- Chief Commercial-cum-Ticket Supervisor
- Goods Train Manager
- Junior Account Assistant-cum-Typist
- Senior Clerk-cum-Typist
শুন্যপদ
এই নিয়োগের মাধ্যমে Graduate Level-এর মোট ৩,৫৪৮টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো—
- Chief Commercial-cum-Ticket Supervisor: ১২৭টি
- Goods Train Manager: ২,৭৫০টি
- Junior Account Assistant-cum-Typist: ৩০০টি
- Senior Clerk-cum-Typist: ৩৭১টি
শিক্ষাগত যোগ্যতা
RRB NTPC Graduate Recruitment 2026-এ আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন
Chief Commercial-cum-Ticket Supervisor পদের মাসিক প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা। অন্যদিকে, Goods Train Manager, Junior Account Assistant-cum-Typist এবং Senior Clerk-cum-Typist পদগুলির মাসিক প্রাথমিক বেতন ২৯,২০০ টাকা।
নির্বাচন পদ্ধতি
RRB NTPC Graduate নিয়োগে সাধারণত নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়—
- Computer Based Test (CBT-1)
- Computer Based Test (CBT-2)
- Typing Skill Test অথবা Computer Based Aptitude Test (পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে)
- Document Verification
- Medical Examination
আবেদন ফি
RRB NTPC Graduate Recruitment 2026-এ আবেদন করার জন্য SC/ ST/ Ex-Serviceman/ Female/ Transgender/ Minorities/ EBC প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যদিকে, অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা।
আবেদন পদ্ধতি
RRB NTPC Graduate Recruitment 2026-এ অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- প্রথমে অফিসিয়াল আবেদন পোর্টাল https://www.rrbapply.gov.in/ খুলুন।
- CEN No. 06/2026 — Non-Technical Popular Categories (Graduate) বিজ্ঞপ্তিটি নির্বাচন করুন।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- লগইন করে আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করুন।
- প্রয়োজনীয় নথি ও ছবি নির্ধারিত নিয়মে আপলোড করুন।
- প্রযোজ্য আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র Submit করুন।
- আবেদন সম্পন্ন হলে আবেদনপত্রের কপি ডাউনলোড করে রাখুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| কার্যক্রম | তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরু | ৮ অক্টোবর ২০২৬ |
| অনলাইন আবেদনের শেষ তারিখ | ৬ নভেম্বর ২০২৬ |
| আবেদন ফি জমার শেষ তারিখ | ৮ নভেম্বর ২০২৬ |
| আবেদনপত্র সংশোধনের সময়সীমা | ৯–১৮ নভেম্বর ২০২৬ |
| পরীক্ষার তারিখ | পরে জানানো হবে |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

No comments:
Post a Comment