Breaking







Tuesday, 13 October 2026

ক্লার্কশিপ সিলেবাস PDF | WBPSC Clerkship Syllabus in Bengali

পিএসসি ক্লার্কশিপ সিলেবাস PDF | WBPSC Clerkship Official Syllabus PDF Download

পিএসসি ক্লার্কশিপ সিলেবাস PDF | WBPSC Clerkship Syllabus in Bengali PDF
ক্লার্কশিপ সিলেবাস PDF | WBPSC Clerkship Syllabus in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBPSC Clerkship Syllabus PDF শেয়ার করা হলো। এই পিডিএফের মধ্যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ পদ্ধতি, প্রশ্নের ধরন এবং সম্পূর্ণ সিলেবাস সহজভাবে বাংলা ভাষায় দেওয়া হয়েছে।

ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিলেবাসের মাধ্যমে আপনারা পরীক্ষার বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন।

WBPSC Clerkship Syllabus & Exam Pattern 2026


বিষয় বিবরণ
নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
পরীক্ষার নাম WBPSC Clerkship Examination
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
পরীক্ষার ধরন Part-I ও Part-II
অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in

ক্লার্কশিপ নিয়োগ পদ্ধতি

  • Part-I – প্রিলিমিনারি পরীক্ষা
  • Part-II – মেইন পরীক্ষা
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে অবজেক্টিভ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ডেসক্রিপটিভ টাইপের মেইন পরীক্ষা নেওয়া হয়।

ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন


বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
ইংরেজি ৩০ ৩০
জেনারেল স্টাডিজ ৪০ ৪০
পাটিগণিত ৩০ ৩০
মোট ১০০ ১০০

  • মোট নম্বর: ১০০
  • পরীক্ষার সময়: ৯০ মিনিট
  • প্রশ্নের ধরন: MCQ (অবজেক্টিভ টাইপ)

ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস


ইংরেজি

ইংরেজি ভাষার মৌলিক বিষয়াবলি, যেমন—শব্দভাণ্ডার, ব্যাকরণ, বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং এগুলির সঠিক ব্যবহার ইত্যাদি।

জেনারেল স্টাডিজ

দৈনন্দিন পর্যবেক্ষণভিত্তিক বিষয়াবলি, যার মধ্যে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলি এবং ভারত সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও বিষয় অন্তর্ভুক্ত। এছাড়াও, ভারতীয় ইতিহাস ও ভারতীয় ভূগোল সম্পর্কে প্রাথমিক জ্ঞান।

পাটিগণিত

  • বিভাজ্যতা
  • ভগ্নাংশ
  • দশমিক
  • সরলীকরণ
  • লসাগু
  • গসাগু
  • অংশীদারিত্ব
  • গড়
  • অনুপাত
  • সরল সুদ
  • লাভ ও ক্ষতি
  • সময় ও দূরত্ব
  • আয়তক্ষেত্র
  • বর্গক্ষেত্র

ক্লার্কশিপ মেন পরীক্ষার প্যাটার্ন


গ্রুপ বিষয় নম্বর
গ্রুপ-A ইংরেজি ৫০
গ্রুপ-B বাংলা / হিন্দি / উর্দু / নেপালি / সাঁওতালি—যেকোনো একটি ৫০
মোট — ১০০

  • মোট নম্বর: ১০০
  • পরীক্ষার সময়: ৬০ মিনিট
  • পরীক্ষার ধরন: Conventional Type (Written)
  • পরীক্ষার বিভাগ: Group-A ও Group-B

ক্লার্কশিপ মেন পরীক্ষার সিলেবাস


Group-A: English

  • Report Writing
  • Summary / Precis Writing
  • বাংলা / হিন্দি / উর্দু / নেপালি / সাঁওতালি থেকে ইংরেজিতে অনুবাদ
  • Correct Use of Words
  • Sentence Correction
  • Common Phrases
  • Synonyms ও Antonyms

Group-B: Bengali / Hindi / Urdu / Nepali / Santali

  • Report Writing
  • Summary / Precis Writing
  • ইংরেজি থেকে বাংলা / হিন্দি / উর্দু / নেপালি / সাঁওতালি ভাষায় অনুবাদ।
 
দ্রষ্টব্য: পরীক্ষার মান WBPSC Clerkship পরীক্ষার প্রশ্নের মান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সমতুল্য হবে।
⬇️ ক্লার্কশিপ সিলেবাস PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে। 
File Details:
  • PDF Name: WBPSC Clerkship Syllabus
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02
Official Syllabus PDF: Download

No comments:

Post a Comment