পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Clerkship Recruitment Notification 2026
![]() |
| পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 | WBPSC Clerkship Recruitment Notification 2026 |
কলম ✏
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত একটি Indicative Advertisement তথা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর আজ, ৬ অক্টোবর ২০২৬ তারিখে ওই নিয়োগের Detailed Advertisement তথা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। নিচে WBPSC Clerkship Recruitment 2026 সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
WBPSC Clerkship Recruitment 2026
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | Clerkship Examination |
| পরিচালনাকারী সংস্থা | WBPSC |
| বিজ্ঞপ্তি নম্বর | 12/2024 |
| পদের নাম | Clerk |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
| বয়সসীমা | ১৮–৪৫ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ৬ অক্টোবর ২০২৬ |
| আবেদন শেষ | ২৬ অক্টোবর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
পদের নাম
Clerkship Examination-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অধীন বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ অথবা বাংলায় প্রতি মিনিটে ১০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন
পিএসসি ক্লার্ক পদের বেতন ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, মেডিক্যাল এবং অন্যান্য সরকারি ভাতাও পাওয়া যায়।
নিয়োগ পদ্ধতি
ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হবে—
- Part-I – Objective Type
- Part-II – Conventional Type (Written)
আবেদন পদ্ধতি
WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ১১০/- টাকা। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- Indicative Advertisement প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪
- Detailed Advertisement প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬
- অনলাইন আবেদন শুরু: ৬ অক্টোবর ২০২৬
- অনলাইন আবেদন শেষ: ২৬ অক্টোবর ২০২৬
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
| বিষয় | লিঙ্ক |
|---|---|
| Indicative Advertisement | Download |
| Detailed Advertisement | Download |
| অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |

No comments:
Post a Comment