Breaking







Showing posts with label Indian Constitution - ভারতীয় সংবিধান. Show all posts
Showing posts with label Indian Constitution - ভারতীয় সংবিধান. Show all posts

Monday, 11 August 2025

August 11, 2025

ভারতে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF | Submission of Resignations

ভারতে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF | Submission of Resignations

ভারতে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF | Submission of Resignations
ভারতে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF | Submission of Resignations
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের পদাধিকারী ব্যক্তিরা কার কাছে পদত্যাগপত্র লিখে পদত্যাগ করতে পারেন তার তালিকা দেওয়া আছে। 

বিভিন্ন পরীক্ষাতে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র দেন? মুখ্যমন্ত্রী কার কাছে পদত্যাগ পত্র জমা দেন? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এসে থাকে। 

কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন

পদত্যাগকারী যার কাছে পদত্যাগ পত্র জমা দেন
রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
সুপ্রিমকোর্টের বিচারপতি রাষ্ট্রপতি
রাজ্যপাল রাষ্ট্রপতি
RBI গভর্নর রাষ্ট্রপতি
হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি
হাইকোর্টের অন্যান্য বিচারপতি রাষ্ট্রপতি
মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি
অ্যাটর্নী জেনারেল রাষ্ট্রপতি
CAG রাষ্ট্রপতি
সলিসিটর জেনারেল রাষ্ট্রপতি
UPSC চেয়ারম্যান রাষ্ট্রপতি
প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি
প্ল্যানিং কমিশনের সদস্য প্রধানমন্ত্রী
লোকসভার স্পিকার লোকসভার ডেপুটি স্পিকার
লোকসভার ডেপুটি স্পিকার লোকসভার স্পিকার
মুখ্যমন্ত্রী রাজ্যপাল
অ্যাডভোকেট জেনারেল রাজ্যপাল
অ্যাকাউনট্যান্ট জেনারেল রাজ্যপাল
PSC চেয়ারম্যান রাজ্যপাল
আইন পরিষদের সদস্য পরিষদের চেয়ারম্যান

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Submission of Resignations
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Thursday, 10 April 2025

April 10, 2025

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution

সংবিধানে উল্লেখিত বিভিন্ন পদাধিকারীদের নির্বাচিত হওয়ার  বয়স PDF | Age Limits in Indian Constitution

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution
ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা | সংবিধানে উল্লেখিত পদাধিকারীদের নির্বাচিত হওয়ার বয়স সীমা সংবিধানের এই গুরুত্বপূর্ণ টপিকটি থেকে প্রায় সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে, আর তাই আজকের পোস্টে ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে ভারতীয় সংবিধানে উল্লেখিত পদাধিকারীদের নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স সীমা এবং সর্বোচ্চ বয়স সীমা বা অবসরকালীন বয়সের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। তাই দেরী না করে তালিকাটি ভালো করে দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

সংবিধানে উল্লেখিত বয়স সীমা

পদের নাম ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স
রাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
উপরাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
রাজ্যপাল ৩৫ বছর সীমা নেই
মুখ্যমন্ত্রী ২৫ বছর সীমা নেই
লোকসভার স্পিকার ২৫ বছর সীমা নেই
লোকসভার সদস্য ২৫ বছর সীমা নেই
রাজ্যসভার সদস্য ৩০ বছর সীমা নেই
MLA ২৫ বছর সীমা নেই
MLC ৩০ বছর সীমা নেই
পঞ্চায়েত সদস্য ২১ বছর সীমা নেই
পৌরসভার সদস্য ২১ বছর সীমা নেই
কারখানায় কাজ ১৪ বছর সীমা নেই
ভোটদান ১৮ বছর সীমা নেই
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬৫ বছর
সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬৫ বছর
হাইকোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬২ বছর
হাইকোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬২ বছর
অ্যাটর্নি জেনারেল সীমা নেই ৬৫ বছর
CAG সীমা নেই ৬৫ বছর
UPSC চেয়ারম্যান সীমা নেই ৬৫ বছর
UPSC সদস্য সীমা নেই ৬৫ বছর
অ্যাডভোকেট জেনারেল সীমা নেই ৬২ বছর

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Age Limits in Indian Constitution
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমাঃ 

প্রশ্নঃ রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত ?
উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ উপ-রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত ?
উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ রাজ্যপাল হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে ?
উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে ?
উত্তরঃ ২৫ বছর।

প্রশ্নঃ লোকসভার স্পিকার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয় ?
উত্তরঃ ২৫ বছর।

প্রশ্নঃ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির ন্যূনতম বয়স হতে হবে ?
উত্তরঃ ৩০ বছর।

প্রশ্নঃ MLA হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ২৫ বছর।

প্রশ্নঃ MLC হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ৩০ বছর।

প্রশ্নঃ পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ২১ বছর।

প্রশ্নঃ পৌরসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ২১ বছর।

প্রশ্নঃ ভোটদানের ন্যূনতম বয়স কত ?
উত্তরঃ ১৮ বছর।

প্রশ্নঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত বছর ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স কত বছর ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬২ বছর।

প্রশ্নঃ অ্যাটর্নি জেনারেলের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ UPSC চেয়ারম্যানের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ অ্যাডভোকেট জেনারেলের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬২ বছর।

Thursday, 26 December 2024

December 26, 2024

ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী PDF | Important Amendments in Indian Constitution

ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী PDF | Important Amendments in Indian Constitution

ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী PDF | Important Amendments in Indian Constitution
ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধান সংশোধনী ও তাদের বিষয়বস্তুর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী

১ম সংশোধনী, ১৯৫১
● সংবিধানে নবম তপশীল যোগ করা হয়েছিল। 
● সামাজিক এবং শিক্ষাগত দিক দিয়ে অনগ্রসর শ্রেনিসমূহের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বনের ক্ষমতা সরকারকে দেওয়া হয়। 
● নাগরিকের অন্যতম মৌলিক অধিকার ‘মত প্রকাশের স্বাধীনতা’ -কে তিনটি শর্তসাপেক্ষ সীমাবদ্ধতা দ্বারা নতুন করে সংজ্ঞায়িত করা।

৩য় সংশোধনী, ১৯৫৪
● ৭তম তপশীল সংশোধনের মাধ্যমে রাজ্য, কেন্দ্র ও যুগ্ম তালিকা সংশোধন করা হয়।

৭ম সংশোধনী, ১৯৫৬
● ভাষার উপর নির্ভর করে রাজ্যগুলির পুনঃগঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

৮ম সংশোধনী, ১৯৫৯
● লোকসভা ও বিধানসভাগুলিতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ভুক্তদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ ১৯৬০ সাল থেকে বৃদ্ধি করে ১৯৭০ সাল পর্যন্ত করা হয়েছিল। 

৯ম সংশোধনী, ১৯৬০
● সংবিধানের প্রথম তপশীলের পরিবর্তন করা হয়।
● ১৯৫৮ সালের ইন্দো-পাক চুক্তি অনুসারে বেরুবাড়ি অঞ্চল পাকিস্তানকে হস্তান্তর করার জন্য এই সংশোধন করা হয়েছিল।

১০ম সংশোধনী, ১৯৬১
● পর্তুগিজ অধিকৃত দাদরা ও নগর হাভেলিকে ভারতের অন্তর্ভুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়।

১৫শ সংশোধনী, ১৯৬৩
● হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬২ বছর করা হয়।

১৭শ সংশোধনী, ১৯৬৪
● ভূমি সংস্কার কর্মসূচিকে সফল করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভূসম্পত্তির সর্বোচ্চ সীমাও নির্দিষ্ট করা হয়।

২১তম সংশোধনী, ১৯৬৭
● সংবিধানের অষ্টম তপশিলে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়।

২৬তম সংশোধনী, ১৯৭১
● প্রিন্সলি স্টেটের প্রাক্তন শাসকদের বিশেষ সুযোগ ও তাদের উপাধি বাতিল করা হয়।

৩১তম সংশোধনী, ১৯৭৩
● লোকসভায় নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৫২৫ থেকে ৫৪৫ পর্যন্ত বর্ধিত করা হয়। 

৩৬তম সংশোধনী, ১৯৭৫
● সিকিমকের ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।

৩৮তম সংশোধনী, ১৯৭৫
● রাষ্ট্রপতি জরুরী অবস্থা জারি করতে পারে এবং অর্ডিন্যান্স জারি করতে পারেন।  রাষ্ট্রপতি, গভর্নর ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান যদি অর্ডিন্যান্স জারি করে তাহলে কেউ তাদের বিপক্ষে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না।

৪১তম সংশোধনী, ১৯৭৬
● রাজ্য রাষ্ট্রকৃত্যকের চেয়ারম্যান ও সদস্যদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬২ বছর করা হয়।

৪২তম সংশোধনী, ১৯৭৬
● মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক  নীতির প্রাধান্য বেশি দেওয়া হয়। 
● পার্লামেন্টকে মুখ্যতা প্রদান করা হয় এবং ইহাতে ১০টি মৌলিক কর্তব্যের সংযোজন হয়।
● লোকসভার কার্যকালের মেয়াদ ৫ বছর থাকে বাড়িয়ে ৬ বছর করা হয়।
● সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, একতা ও অখণ্ডতা –নতুন শব্দ প্রস্তাবনায় সংযোজন করা হয়। 
● রাজ্য তালিকার দুটি বিষয় বন ও শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
● এই সংবিধান সংশোধনীকে ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। 

৪৪তম সংশোধনী, ১৯৭৮
● লোকসভার কার্যকালের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে পূর্বের ন্যায় ৫ বছর করা হয়।
● সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের পরিবর্তে আইনগত অধিকারে পরিণত করা হয়।
● ৩৫২তম অনুচ্ছেদ সংশোধনী অনুসারে জরুরী অবস্থা জারি করার সময় সশস্ত্র সেনা নিয়োগ করা যাবে। 

৪৭তম সংশোধনী, ১৯৮৪
● ভূমিসংস্কার সম্পর্কিত ১৪টি আইনকে সংবিধানের নবম তফশিলে অন্তর্ভুক্ত করা হয়।

৫২তম সংশোধনী, ১৯৮৫
● দশম তপশিলটি সংযুক্ত হয়েছে, যা অবৈধ চোরাচালান বিরোধী ছিল। 

৬১তম সংশোধনী, ১৯৮৯
● লোকসভা ও বিধানসভায় ভোট দাতার বয়স ২১ থেকে ১৮ বছর করা হয়।

৬৯তম সংশোধনী, ১৯৯১
● দিল্লীকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়।

৭১তম সংশোধনী, ১৯৯২
● অষ্টম তপশিলে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষা অন্তর্ভুক্ত করা হয়। 

৭৩তম সংশোধনী, ১৯৯২
● পঞ্চায়েতের গঠন, কার্যকাল, ক্ষমতা, নির্বাচন, অর্থ কমিশন গঠন, আসন সংরক্ষণ প্রভৃতি বিষয়গুলি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। 

৭৪তম সংশোধনী, ১৯৯২
● পৌরসভার গঠন, কার্যাবলী, মেয়াদ, ওয়ার্ড কমিটি, তফসিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা, জেলা পরিকল্পনা কমিটি ও মেট্রোপলিটান পরিকল্পনা কমিটি-সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করা হয়। 

৮০তম সংশোধনী, ২০০০
● এই সংবিধান সংশোধনী আইনবলে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আদায়ীকৃত করের বণ্টনে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়।

৮৪তম সংশোধনী, ২০০১
● লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা ২০২৬ সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে। 

৮৫তম সংশোধনী, ২০০২
● সরকারি চাকরিতে তফসিলি জাতি, উপজাতি কর্মচারীদের পদোন্নতির জন্য বিশেষ সংরক্ষণের ব্যবথা গৃহীত হয়। 

৮৬তম সংশোধনী, ২০০২
● ৬ থেকে ১৪ বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 

৮৭তম সংশোধনী, ২০০৩
● ২০০১ সালের সেনসাস অনুসারে বিধানসভা ও লোকসভায় নির্বাচনী এলাকার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

৮৯তম সংশোধনী, ২০০৩
● তফসিলি জাতি ও উপজাতিসমূহের দুটি পৃথক জাতীয় কমিশনের কথা বলা হয়েছে এই সংশোধনীতে। 

৯২তম সংশোধনী, ২০০৩
● অষ্টম তপশিলে বোড়ো, ডোগরী, মৈথিলী ও সাঁওতালী এই চারটি ভাষা যুক্ত করা হয় এবং অষ্টম তপশিলে ভারতে স্বীকৃতি ভাষার সংখ্যা হয় ২২টি। 

৯৫তম সংশোধনী, ২০১০
● লোকসভা ও বিধানসভায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের বয়সসীমা ৬০ থেকে ৭০ বছর করা হয়।

৯৬তম সংশোধনী, ২০১১
● এই সংশোধনীতে ওড়িয়া ভাষার নাম পরিবর্তন করে ওডিয়া করা হয়। 

৯৭তম সংশোধনী, ২০১২
● পার্ট IX (B) এর সংযোজন হয়েছে।  যেখানে সমবায় সমিতির স্থাপন সম্পর্কে বলা হয়েছে। 

৯৮তম সংশোধনী, ২০১৩
● হায়দ্রাবাদ-কর্ণাটক অঞ্চলে উন্নতির জন্য কর্ণাটক সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে। 

৯৯তম সংশোধনী, ২০১৪
● ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়।

১০০তম সংশোধনী, ২০১৫
● ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি হয়।

১০১তম সংশোধনী, ২০১৬
● দেশে GST এর সূচনা হয়। 

১০২তম সংশোধনী, ২০১৮
● অন্যান্য অনগ্রসর শ্রেণির কল্যাণের উদ্দেশ্যে গঠিত জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান। 

১০৩তম সংশোধনী, ২০১৯
● আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য রাজ্যের চাকুরীতে ও সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা। 

১০৪তম সংশোধনী, ২০২০
● লোকসভা ও বিধানসভায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের বয়সসীমা ৭০ থেকে ৮০ বছর করা হয় এবং এই সংশোধনীতে অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধির সংরক্ষণ সম্প্রসারিত করা হয়নি।

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Important Amendments in Indian Constitution
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Sunday, 20 October 2024

October 20, 2024

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF
ভারতীয় সংবিধান জিকে PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধান জিকে PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি ভালো করে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর

০১. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?
উত্তরঃ ড. বি.আর. আম্বেদকরকে।

০২. গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল।

০৩. গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই।

০৪. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ?
উত্তরঃ সুপ্রিমকোর্টকে।

০৫. ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে ?
উত্তরঃ গণপরিষদ।

০৬. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

০৭. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ?
উত্তরঃ গণপরিষদ দ্বারা।

০৮. গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন ?
উত্তরঃ ২০৮ জন।

০৯. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিলেন ?
উত্তরঃ ৭৩ জন।

১০. ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তরঃ ২৯৬ জন।

১১. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ সচ্চিদানন্দ সিংহ।

১২. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

১৩. ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহরু।

১৪. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

১৫. স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ জি.ভি. মভলঙ্কার।

১৬. গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়।

১৭. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ দিল্লীর কনস্টিটিউশন হলে।

১৮. কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন ?
উত্তরঃ অধ্যাপক জে.সি. জোহারি।

১৯. কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন ?
উত্তরঃ আইভর জেনিংস।

২০. “গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত” - উক্তিটি কার ?
উত্তরঃ গ্রেনভিল অস্টিনের।

২১. ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
উত্তরঃ ভারতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে সংসদ সদস্য হতে হবে এবং বয়স কমপক্ষে ২৫ বছর হবে।

২২. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহরু।

২৩. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন ?
উত্তরঃ ১৮ বছর।

২৪. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।

২৫. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি ।

২৬. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট ।

২৭. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২৮. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ?
উত্তরঃ ভারত।

২৯. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

৩০. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?
উত্তরঃ ২৫ বছর।

৩১. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
উত্তরঃ প্রস্তাবনা।

৩২. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫৯ সালে।

৩৩. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৫১ সালে।

৩৪. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তরঃ জেলা পরিষদ।

৩৫. ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৪৬ সালে ।

৩৬. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ?
উত্তরঃ ছয়টি।

৩৭. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ?
উত্তরঃ ছয় বছর।

৩৮. ভারতের সংসদ ক-কক্ষ বিশিষ্ট ?
উত্তরঃ দ্বিকক্ষ।

৩৯. লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ লোকসভার সদস্যগণ।

৪০. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ?
উত্তরঃ বিডিও।

৪১. যুগ্মতালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৪২. ভোটদানের অধিকার কি ধরণের অধিকার ?
উত্তরঃ রাজনৈতিক।

৪৩. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ কত বছর ?
উত্তরঃ পাঁচ বছর।

৪৪. ভারতের সংবিধানে নবম তপসিল কবে সংযোজিত হয় ?
উত্তরঃ ১৯৫১ সালে।

৪৫. অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
উত্তরঃ লোকসভাতে।

৪৬. সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার ?
উত্তরঃ সুপ্রিমকোর্টের।

৪৭. ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ তিনটি।

৪৮. ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতির।

৪৯. ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হল কোন আইন ?
উত্তরঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইন।

৫০. ৭৩তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয় ?
উত্তরঃ ১৯৯২ সালে।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Constitution GK in Bengali PDF
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Sunday, 15 September 2024

September 15, 2024

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF | Sources of Indian Constitution

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF | Sources of Indian Constitution PDF in Bengali PDF

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF | Sources of Indian Constitution PDF in Bengali PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF | Sources of Indian Constitution
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় সংবিধানের কোন অংশটি কোন দেশের অনুকরণে করা হয়েছে তার তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এসে থাকে।

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

উৎস
গৃহীত বিষয় সমূহ
গ্রেট ব্রিটেন
  • সংসদীয় শাসন ব্যবস্থা
  • আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি
  • একক নাগরিকত্বের ধারণা
  • দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
  • লোকসভার স্পিকার
  • প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি
  • শক্তিশালী নিম্ন কক্ষ
আমেরিকা যুক্তরাষ্ট্র
  • প্রস্তাবনা
  • মৌলিক অধিকার
  • বিচার ব্যবস্থার স্বাধীনতা
  • সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের অপসারণ পদ্ধতি
  • রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি
  • অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা
সুইডেন
  • লোকপাল বিল
দক্ষিণ আফ্রিকা
  • সংবিধান সংশোধন পদ্ধতি
অস্ট্রেলিয়া
  • যুগ্ম তালিকা
  • প্রস্তাবনা
  • যৌথ অধিবেশন
জার্মানি
  • জরুরী অবস্থা
  • জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ
জাপান
  • সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী 
কানাডা
  • যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
  • শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি
সোভিয়েত রাশিয়া
  • মৌলিক কর্তব্য
  • পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • ন্যায় বিচার
আয়ারল্যান্ড
  • রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
  • রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি
  • রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি
ভারত শাসন আইন, ১৯৩৫
  • যুক্তরাষ্ট্রীয় কাঠামো
  • যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা
  • রাজ্যপাল

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Sources of Indian Constitution
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


প্রশ্নোত্তরে ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস ::

প্রশ্নঃ সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ গ্রেট ব্রিটেন।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ গ্রেট ব্রিটেন।

প্রশ্নঃ বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে বর্ণিত লােকপাল এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ সুইডেন।

প্রশ্নঃ ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ জার্মানি।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ কানাডা।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ রাশিয়া।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ আয়ারল্যান্ড।

Tuesday, 27 August 2024

August 27, 2024

ভারতীয় সংবিধান MCQ PDF | Indian Constitution MCQ in Bengali PDF

ভারতীয় সংবিধান MCQ PDF | Indian Constitution MCQ in Bengali PDF

ভারতীয় সংবিধান MCQ PDF | Indian Constitution MCQ in Bengali PDF
ভারতীয় সংবিধান MCQ PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভারতীয় সংবিধান MCQ

০১. কবে ভারতের সংবিধান গৃহীত হয় ?
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী


০২. ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী


০৩. কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ?
বি. আর. আম্বেদকর
ডঃ রাজেন্দ্রপ্রসাদ
জওহরলাল নেহেরু
বি. এন. রাউ


০৪. ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে ?
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে


০৫. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
জওহরলাল নেহেরু
বি. আর. আম্বেদকর
ডঃ রাজেন্দ্র প্রাসাদ
সচ্চিদানন্দ সিনহা


০৬. ১৯৪৬ সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন ?
জওহরলাল নেহেরু
ডঃ রাজেন্দ্রপ্রসাদ
সচ্চিদানন্দ সিনহা
বি. আর. আম্বেদকর


০৭. কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ?
১৯৪৯ সালে
১৯৫০ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে


০৮. ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে ?
প্রায় দুই বছর
প্রায় তিন বছর
প্রায় চার বছর
প্রায় পাঁচ বছর


০৯. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে ?
বোম্বে
লাহোর
কলকাতা
নয়া দিল্লী


১০. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ


১১. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?
৩০০ জন
৩০৫ জন
৩০৮ জন
৩৮৯ জন


১২. চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
তিনজন
পাঁচজন
সাতজন
নয়জন


১৩. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে
১৯৫০ সালে


১৪. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?
ডঃ রাজেন্দ্রপ্রসাদ
বি. আর. আম্বেদকর
সচ্চিদানন্দ সিনহা
জওহরলাল নেহেরু


১৫. ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
আমেরিকা
ব্রিটেন
আয়ারল্যান্ড
ফ্রান্স


১৬. মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
আমেরিকা
ব্রিটেন
রাশিয়া
কানাডা


১৭. নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই ?
মার্কিন যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড
রাশিয়া
জার্মানি


১৮. কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?
১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে


১৯. সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে ?
১৯৬৯ সালের (২২তম)
১৯৭৪ সালের (৩৫তম)
১৯৭৪ সালের (৪২তম)
১৯৭৫ সালের (৩৬তম)


২০. হিমাচল প্রদেশ পূর্নাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে ?
১৯৭০ সালে
১৯৭৫ সালে
১৯৭৮ সালে
১৯৮৭ সালে


২১. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নূন্যতম কত বছর বয়স হতে হবে ?
১৮ বছর
২১ বছর
২৫ বছর
৩৫ বছর


২২. গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
১৯৫০ সালের ২৪শে জানুয়ারী
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর


২৩. গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় কবে ?
১৯৪৭ সালের ২৪শে জানুয়ারী
১৯৪৮ সালের ২৪শে জানুয়ারী
১৯৪৯ সালের ২৪শে জানুয়ারী
১৯৫০ সালের ২৪শে জানুয়ারী


২৪. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিম্নের কোনটি ছিল ?
১৯৭০–৭৫
১৯৭৫-৮০
১৯৮০-৮৫
১৯৮৫-৯০


২৫. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?
জানুয়ারি ১৯৫২
ফেব্রুয়ারি ১৯৫২
মার্চ ১৯৫২
এপ্রিল ১৯৫২


২৬. সংবিধানের দশম তপসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে ?
ভাষা
ভূমি সংস্কার
দলত্যাগ বিরোধী আইন
রাজ্যসভার আসন বণ্টন


২৭. নগরপালিকা আইন সংবিধানের কোন তপসিলের অন্তর্গত বিষয় ?
নবম
দশম
একাদশ
দ্বাদশ


২৮. “সংবিধান হল সেই সব আইন ও প্রথার সমষ্টি, যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে” – এ বলেছেন ?
অস্টিন র‍্যানি
লর্ড ব্রাইস
গ্রেনভিল অস্টিন
ডঃ রাধাকৃষ্ণণ


২৯. গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?
৭৩ টি
৭৬ টি
৭৮ টি
৭৯ টি


৩০. “সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দু-তৃতীয়াংশ সদস্যের সম্মতিই যথেষ্ট” – কার মত ?
গার্নারের
ডাইসির
লাওয়েলের
ল্যাস্কির


৩১. ভারতীয় সংবিধান কটি অংশে বিভক্ত ?
১২ টি
২২ টি
২৪ টি
২৬ টি


৩২. বর্তমানে সংবিধানে কটি স্বীকৃত ভাষা হয়েছে ?
১৪ টি
১৬ টি
১৮ টি
২২ টি


৩৩. সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে ?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম


৩৪. ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
৪ টি
৫ টি
৬ টি
৮ টি


৩৫. মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে ?
মতামত প্রকাশের অধিকার
চাকরির অধিকার
বসবাসের অধিকার
ব্যক্তিগত সম্পত্তির অধিকার


৩৬. ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ?
সরকার
জনগণ
সংবিধান
আইনসভা


৩৭. কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ?
ডঃ রাজেন্দ্র প্রসাদ
জওহরলাল নেহেরু
বল্লভভাই প্যাটেল
রাধাকৃষ্ণণ


৩৮. রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
ডঃ রাজেন্দ্র প্রসাদ
জওহরলাল নেহেরু
বল্লভভাই প্যাটেল
রাধাকৃষ্ণণ


৩৯. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর ?
সুপ্রিমকোর্ট
হাইকোর্ট
লোকসভা
রাজ্যসভা


৪০. ভারতের সংবিধানের খসড়া রচনায় কত দিন সময় লেগেছিল ?
১১০ দিন
১১১ দিন
১১৩ দিন
১১৪ দিন


৪১. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে ?
১৯৪৯ সালে
১৯৫০ সালে
১৯৭৬ সালে
১৯৭৮ সালে


৪২. দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লিগের সদস্য সংখ্যা কত ছিল ?
২৪ জন
২৬ জন
২৮ জন
৩০ জন


৪৩. বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের নূন্যতম বয়স কত ?
১৮ বছর
২১ বছর
২৫ বছর
নির্দিষ্ট কোন বয়স সীমা নেই


৪৪. গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
বি. আর. আম্বেদকর
হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
সচ্চিদানন্দ সিনহা
আবুল কালাম আজাদ


৪৫. বর্তমানে ভারতের সংবিধানে তপসিলের সংখ্যা কটি ?
১১ টি
১২ টি
১৩ টি
১৪ টি


৪৬. সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে ?
৬০
৭০
৮০
৯০


৪৭. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
রাজা গোপালাচারি
জওহরলাল নেহেরু
ওয়ারেন হেস্টিংস
লর্ড মাউন্টব্যাটেন


৪৮. ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?
৩০৬ জন
৩০৮ জন
৩১০ জন
৩১২ জন


৪৯. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় ?
চেন্নাইতে
দিল্লীতে
মুম্বাইতে
বেঙ্গালুরুতে


৫০. ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন অধিবেশনে ?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ



প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : 50 Indian Constitution MCQ
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Sunday, 21 July 2024

July 21, 2024

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF | Important Articles of Indian Constitution

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা সমূহ PDF | List of Important Articles of Indian Constitution in Bengali PDF

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF | Important Articles of Indian Constitution
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF টি শেয়ার করলাম। যার মধ্যে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা এবং সেই ধারার বিষয়বস্তু তালিকাকারে দেওয়া আছে। ভারতীয় সংবিধানে সাড়ে চারশোটিরও বেশি ধারা রয়েছে। এই পিডিএফটিতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ধারাগুলি উল্লেখিত আছে, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Important Articles of Indian Constitution
Language : Bengali
Size : 03 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Sunday, 9 June 2024

June 09, 2024

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF | 12 Schedules of Indian Constitution

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF | 12 Schedules of Indian Constitution

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF | 12 Schedules of Indian Constitution
ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সংবিধানের ১২টি তফসিলের বিষয়বস্তু সমূহ উল্লেখিত আছে। ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে কি আছে? সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কি? ভারতীয় সংবিধানের তফসিল সংখ্যা কত? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে।

ভারতীয় সংবিধানের ১২টি Schedules

তপসিল বিষয়বস্তু
প্রথম রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা
দ্বিতীয় রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারক, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর বেতন, ভাতা ও বিশেষ সুযোগ সুবিধা বিষয়ক আলোচনা
তৃতীয় কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, রাজ্যমন্ত্রী, বিধানসভার সদস্য এবং হাইকোর্টের বিচারপতিগণের শপথ ও প্রতিজ্ঞাপূর্বক কথন
চতুর্থ বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলের রাজ্যসভার আসন বণ্টন
পঞ্চম তপশিলি জাতি ও উপজাতিদের শাসনব্যবস্থা ও অধিকার নিয়ে আলোচনা
ষষ্ঠ ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং আসামের উপজাতিদের শাসন অধিকার নিয়ে আলোচনা
সপ্তম কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন ব্যবস্থা
অষ্টম সরকারী ভাষাসমূহ
নবম ভূমি সংস্কার ও জমিদারী প্রথার বিলোপ
দশম বিধায়ক ও সাংসদদের দলত্যাগ রোধ সংক্রান্ত আইন
একাদশ রাজ্য ও পঞ্চায়েত ব্যবস্থায় ক্ষমতার বিলিকরণ
দ্বাদশ রাজ্য ও কর্পোরেশন ব্যবস্থায় ক্ষমতার বিলগ্নীকরণ

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : 12 Schedules of Indian Constitution
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download