Breaking







Showing posts with label General Science - সাধারণ বিজ্ঞান. Show all posts
Showing posts with label General Science - সাধারণ বিজ্ঞান. Show all posts

Wednesday, 31 December 2025

December 31, 2025

বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF | কিসে কোন অ্যাসিড থাকে

বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF | বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা PDF | কিসে কোন অ্যাসিড থাকে

বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF | কিসে কোন অ্যাসিড থাকে
বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF | কিসে কোন অ্যাসিড থাকে
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন অ্যাসিডের উৎস অর্থাৎ কিসে কোন অ্যাসিড থাকে তার তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ফরমিক অ্যাসিড কীসে থাকে? টমেটোতে কোন অ্যাসিড থাকে? কমলালেবুতে কোন অ্যাসিড থাকে? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন অ্যাসিডের উৎস

অ্যাসিড উৎস
ফরমিক অ্যাসিড লাল পিঁপড়ে, মৌমাছির হুল
অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার
টারটারিক অ্যাসিড আঙুর, তেঁতুল
অক্সালিক অ্যাসিড টমেটো
ম্যালিক অ্যাসিড আপেল
সাইট্রিক অ্যাসিড আঙুর, কমলালেবু
ল্যাকটিক অ্যাসিড দই
বিউটারিক অ্যাসিড বিস্বাদ মাখন
হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচক রস
ইউরিক অ্যাসিড মানুষের মূত্রে
অ্যাসকরবিক অ্যাসিড আমলকী
ট্যানিক অ্যাসিড চা
স্টিয়ারিক অ্যাসিড সাবান
ওলিক অ্যাসিড অলিভ অয়েল
কার্বনিক অ্যাসিড কোল্ড ড্রিংকস

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন অ্যাসিডের উৎস
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Sunday, 26 October 2025

October 26, 2025

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF | Measuring Instruments List and Uses PDF

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF | Measuring Instruments List and Uses PDF

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF | Measuring Instruments List and Uses PDF
বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় তথা বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম ও তাদের ব্যবহার তালিকাকারে দেওয়া রয়েছে। বিভিন্ন পরীক্ষাতে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি? আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

যন্ত্রের নাম ব্যবহার
অ্যাক্সিলেরোমিটার কম্পন পরিমাপের যন্ত্র
অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র
অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র
অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র
অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র
ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপের যন্ত্র
স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র
ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র
ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র
হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র
হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র
ল্যাকটোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র
লাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র
ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র
ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র
সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র
স্পাইরোমিটার ফুসফুসের ধারণা ক্ষমতা পরিমাপের যন্ত্র
স্টেনোমিটার দূরত্ব পরিমাপের যন্ত্র
থার্মোমিটার তাপমাত্রা পরিমাপের যন্ত্র
ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
কার্ডিওগ্রাফ হৃৎপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র
স্পিডোমিটার গতিবেগ পরিমাপের যন্ত্র
ক্রোনোমিটার সময় পরিমাপের যন্ত্র
ক্যালরিমিটার তাপ পরিমাপক যন্ত্র
পাইরোমিটার অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র
ফটোটেলিগ্রাফ আলোর গতি মাপার যন্ত্র
ভোল্টমিটার বৈদ্যুতিক বিভব পরিমাপের যন্ত্র
স্টেথোস্কোপ ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ পরিমাপক যন্ত্র
অ্যাসিডিমিটার অম্লের ঘনত্ব পরিমাপের যন্ত্র
অ্যাটমোমিটার বায়ুর বাষ্পীভবন ক্ষমতা পরিমাপের যন্ত্র
অ্যারিওমিটার আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্র
সাইক্লোমিটার চাকার আবর্তন পরিমাপের যন্ত্র
সাইটোমিটার কোষ গণনার যন্ত্র
ডেনড্রোমিটার গাছ পরিমাপের যন্ত্র
ফোসিমিটার লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপের যন্ত্র
হেলিওমিটার সূর্যের আপাত ব্যাসার্ধ পরিমাপের যন্ত্র
হাইড্রোস্কোপ জলের নীচ দেখার যন্ত্র
কোনিমিটার বায়ুতে ধূলিকণার পরিমাণ পরিমাপের যন্ত্র
লুসিমিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্র
মাইক্রোমিটার ক্ষুদ্র দূরত্ব পরিমাপের যন্ত্র
ওহমমিটার বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্র
ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র
সেক্সট্যান্ট সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা এবং কৌণিক ব্যবধান পরিমাপক যন্ত্র
রেনগেজ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র
ডেসিবেল শব্দদূষণ পরিমাপক যন্ত্র

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Measuring Instruments List and Uses
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে বিভিন্ন পরিমাপক যন্ত্রঃ

প্রশ্নঃ ত্বরণ বা কম্পন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ অ্যাক্সিলেরোমিটার। 

প্রশ্নঃ উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ অল্টিমিটার।

প্রশ্নঃ বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ অ্যানিমোমিটার।

প্রশ্নঃ শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ অডিওমিটার।

প্রশ্নঃ বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ব্যারোমিটার।

প্রশ্নঃ মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

প্রশ্নঃ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ ফ্যাদোমিটার।

প্রশ্নঃ দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ ল্যাকটোমিটার।

প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ সিসমোগ্রাফ।

প্রশ্নঃ তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ থার্মোমিটার।

প্রশ্নঃ হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ কার্ডিওগ্রাফ।

প্রশ্নঃ সময় পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ক্রোনোমিটার।

প্রশ্নঃ আলোর গতি মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ ফটোটেলিগ্রাফ।

প্রশ্নঃ গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্পিডোমিটার।

প্রশ্নঃ বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ ওহমমিটার।

প্রশ্নঃ অম্লের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ অ্যাসিডিমিটার।

প্রশ্নঃ বৈদ্যুতিক বিভব পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ভোল্টমিটার।

প্রশ্নঃ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ রেনগেজ।

প্রশ্নঃ শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ ডেসিবেল।

Sunday, 22 June 2025

June 22, 2025

সাধারণ বিজ্ঞান MCQ PDF | General Science MCQ in Bengali PDF

গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF | General Science MCQ in Bengali PDF

সাধারণ বিজ্ঞান MCQ PDF | General Science MCQ in Bengali PDF
সাধারণ বিজ্ঞান MCQ PDF | General Science MCQ in Bengali PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে সাধারণ বিজ্ঞান MCQ PDF টি শেয়ার করলাম। যেটিতে বাছাই করা ১০০টি জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর MCQ ফরম্যাটে দেওয়া আছে। যেগুলি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

সাধারণ বিজ্ঞান MCQ

০১.কোষের মস্তিষ্ক কাকে বলা হয়?
ⓐ মাইটোকন্ড্রিয়া
ⓑ রাইবোজোম
ⓒ নিউক্লিয়াস
ⓓ ফিমার

০২.নীচের কোন রোগটি রক্ত দ্বারা সংক্রামিত হয়?
ⓐ কলেরা
ⓑ টিউবারকিউলোসিস
ⓒ এডস
ⓓ পোলিও

০৩.বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে?
ⓐ গতি শক্তি
ⓑ তাপ শক্তি
ⓒ স্থিতি শক্তি
ⓓ আলোক শক্তি

০৪.মানবদেহের সবচেয়ে হালকা অস্থির নাম কি?
ⓐ স্টেপিস
ⓑ ফিমার
ⓒ টিবিয়া
ⓓ লুনেট

০৫.পদার্থের চতুর্থ অবস্থার নাম কি?
ⓐ গ্যাস
ⓑ প্লাজমা
ⓒ কঠিন
ⓓ তরল

০৬.কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে?
ⓐ চাপ
ⓑ পীড়ন
ⓒ ঘনত্ব
ⓓ কাঠিন্য

০৭.নীচের কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার?
ⓐ কাঁচি
ⓑ টেঁকি
ⓒ জাঁতি
ⓓ তুলাযন্ত্র

০৮.কোন রোগীকে আয়োডিন দেওয়া হয়?
ⓐ গয়টার
ⓑ রাতকানা
ⓒ রিকেটস
ⓓ কোনোটিই নয়

০৯.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ⓐ ভিটামিন A
ⓑ ভিটামিন B
ⓒ ভিটামিন C
ⓓ ভিটামিন E

১০.লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম কি? 
ⓐ নিকটিন্যাস্টিক 
ⓑ ফটোন্যাস্টিক
ⓒ জিওন্যাস্টিক
ⓓ সিসমোন্যাস্টিক

১১.বায়োলজিক্যাল ট্রান্সডিওসার বলা হয় কাকে?
ⓐ সংবেদনকে
ⓑ করোটিক স্নায়ুকে
ⓒ অ্যাসিটাইল কোলিন
ⓓ গ্রাহককে

১২.কার্য করার সামর্থকে কি বলে?
ⓐ শক্তি
ⓑ বল
ⓒ ক্ষমতা
ⓓ কার্যহীন বল

১৩.জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিত ভাবে একটি পরমাণুর বিভাজন হয় কত সালে?
ⓐ ১৯৩৮ সালে
ⓑ ১৯২৮ সালে
ⓒ ১৯২০ সালে
ⓓ ১৯২৫ সালে

১৪.নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু?
ⓐ রুপা
ⓑ সোনা
ⓒ তামা
ⓓ এলুমিনিয়াম

১৫.নিম্নের কে প্রথমবার কোষ আবিষ্কার করেন?
ⓐ ভার্চুউ
ⓑ স্ক্লেইডেন
ⓒ রবার্ট ব্রাউন
ⓓ রবার্ট হুক

১৬.মহাকর্ষ সূত্র আবিষ্কর্তা কে?
ⓐ চার্লস
ⓑ আইজ্যাক নিউটন
ⓒ আইনস্টাইন
ⓓ মাইকেল ফ্যারাডে

১৭.কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক?
ⓐ পেট্রোল
ⓑ বাতাস
ⓒ কাঠ
ⓓ জল

১৮.কলিচুন এর রাসায়নিক নাম কি?
ⓐ ক্যালসিয়াম কার্বনেট
ⓑ ক্যালসিয়াম হাইড্রক্সাইড
ⓒ ক্যালসিয়াম সালফেট
ⓓ ক্যালসিয়াম বাই কার্বনেট

১৯.কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি?
ⓐ NaOH
ⓑ CaO
ⓒ CaCO3
ⓓ CO2(g)

২০.সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
ⓐ হাইড্রোজেন
ⓑ সোডিয়াম
ⓒ লিথিয়াম
ⓓ পারদ

২১.অপটোলজি কি সংক্রান্ত বিদ্যা?
ⓐ মনোবিজ্ঞান
ⓑ দৃষ্টি
ⓒ কৃষি
ⓓ শ্রেণীবিন্যাস

২২.আলসার রোগ শরীরের কোন অংশে আক্রান্ত করে?
ⓐ প্লীহা
ⓑ গলা
ⓒ ত্বক
ⓓ পাকস্থলী

২৩.ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে?
ⓐ অক্সিজেন
ⓑ নাইট্রোজেন
ⓒ কার্বন ডাই অক্সাইড
ⓓ এগুলির কোনোটিই নয়

২৪.তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি?
ⓐ জুল
ⓑ ওয়াট-ঘন্টা
ⓒ কিলোওয়াট-ঘণ্টা
ⓓ ওয়ার্ল্ড-সেকেন্ড

২৫.পোড়া চুনের রাসায়নিক নাম কি?
ⓐ সোডিয়াম হাইড্রোক্সাইড
ⓑ ক্যালসিয়াম হাইড্রক্সাইড
ⓒ সোডিয়াম ক্লোরাইড
ⓓ ক্যালসিয়াম অক্সাইড

২৬.অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
ⓐ ৮
ⓑ ৭
ⓒ ৬
ⓓ ৫

২৭.অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
ⓐ ৫ দিন
ⓑ ৯ দিন
ⓒ ১৫ দিন
ⓓ ১০ দিন

২৮.কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কত প্রকারের?
ⓐ এক
ⓑ দুই
ⓒ তিন
ⓓ চার

২৯.কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
ⓐ ক্ষেত্রফল
ⓑ ক্ষমতা
ⓒ দ্রুতি
ⓓ দর্পণ

৩০.বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
ⓐ স্টিফেনসন
ⓑ টমাস এডিসন
ⓒ গ্রাহাম বেল
ⓓ জন হল্যান্ড

৩১.নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই?
ⓐ লোহা
ⓑ মোম
ⓒ বিসমাথ
ⓓ অ্যান্টিমণি

৩২.যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলে?
ⓐ ডায়নামো
ⓑ রুপান্তরক
ⓒ জেনারেটর
ⓓ তড়িৎ মোটর

৩৩.বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি?
ⓐ থার্মোমিটার
ⓑ ব্যারোমিটার
ⓒ ম্যানোমিটার
ⓓ সিসমোমিটার

৩৪.নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখবে?
ⓐ M
ⓑ W
ⓒ A
ⓓ N

৩৫.সালোকসংশ্লেষ এর ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি?
ⓐ H2O
ⓑ CO2
ⓒ NO2
ⓓ SO2

৩৬.কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়?
ⓐ জলে
ⓑ বাতাসে
ⓒ কাচে
ⓓ শূন্যমাধ্যমে

৩৭.কাজের একক কোনটি?
ⓐ জুল
ⓑ নিউটন
ⓒ কেলভিন
ⓓ ওয়াট

৩৮.জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
ⓐ ৫৩৭ ক্যালরি গ্রাম
ⓑ ৪৩৭ ক্যালরি গ্রাম
ⓒ ৮০ ক্যালরি/গ্রাম
ⓓ ৫৮৬ ক্যালরি গ্রাম

৩৯.নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী?
ⓐ হাফনিয়াম কার্বাইড
ⓑ ন্যানো মেটেরিয়েল
ⓒ টাইটেনিয়াম
ⓓ উপরের কোনোটিই নয়

৪০.আরশোলার শ্বাসযন্ত্র হলো-
ⓐ ত্বক
ⓑ ফুসফুস
ⓒ ট্রাকিয়া
ⓓ নেফ্রিডিয়া

৪১.বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহার করা হয়?
ⓐ জিব্বারেলিন
ⓑ অক্সিন
ⓒ ইথিলিন
ⓓ সাইটকাইনিন

৪২.ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ কি?
ⓐ বাষ্পমোচন হার বৃদ্ধির জন্য
ⓑ সালোকসংশ্লেষ বৃদ্ধির জন্য
ⓒ বাষ্পমোচন হার হ্রাসের জন্য
ⓓ শ্বাসকার্য বন্ধ করার জন্য

৪৩.কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলে?
ⓐ কাজ
ⓑ ত্বরণ
ⓒ ক্ষমতা
ⓓ কর্মদক্ষতা

৪৪.বলের একককে দূরত্বের একক দিয়ে গুণ করলে কোনটির একক পাওয়া যায়?
ⓐ ক্ষমতার
ⓑ কাজের
ⓒ বেগের
ⓓ চাপের

৪৫.নিউটনের কোন সূত্রকে জাডের সূত্র বলে?
ⓐ প্রথম সূত্র
ⓑ দ্বিতীয় সূত্র
ⓒ তৃতীয় সূত্র
ⓓ সবগুলিই

৪৬.নীচের কোনটি সবচেয়ে মিষ্টি শর্করা?
ⓐ সুক্রোজ
ⓑ গ্লুকোজ
ⓒ ফ্রুক্টোজ
ⓓ মাল্টোজ

৪৭.লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি?
ⓐ ইরেপিসিন
ⓑ কাইমোট্রিপসিন
ⓒ টায়ালিন
ⓓ ট্রিপসিন

৪৮.টেরিলিনের উৎস কোনটি?
ⓐ পেট্রোলিয়াম
ⓑ কয়লা
ⓒ রেয়ন
ⓓ তুলা

৪৯.নিচের কোনটি মাত্রাহীন রাশি?
ⓐ দ্রুতি
ⓑ ক্ষমতা
ⓒ ঘনত্ব
ⓓ কোণ

৫০.সুরশলাকার আকৃতি কিরূপ?
ⓐ V আকৃতির
ⓑ U আকৃতির
ⓒ I আকৃতির
ⓓ Y আকৃতির

৫১.কয়লা থেকে কোনটি উৎপন্ন হয় না?
ⓐ আলকাতরা
ⓑ টলুইন
ⓒ হাইড্রোজেন ক্লোরাইড
ⓓ কোল গ্যাস

৫২.স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে?
ⓐ মূলসুর
ⓑ সমমেল
ⓒ উপসুর
ⓓ কোনটাই নয়

৫৩.কোন বিজ্ঞানী দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমানবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক?
ⓐ হেনরি মোসলে
ⓑ নিউল্যান্ড
ⓒ ম্যান্ডেলিভ
ⓓ ডোবেনিয়ার

৫৪.একটি আয়তঘনের প্রান্ত সংখ্যা কত?
ⓐ ৪টি
ⓑ ৬টি
ⓒ ৮টি
ⓓ ১২টি

৫৫.হাইড্রোজেন ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিত কোনটির সাথে সদৃশ হয়?
ⓐ হ্যালোজেন
ⓑ ক্ষারমৃত্তিকার ধাতু
ⓒ নিষ্ক্রিয় গ্যাস
ⓓ ক্ষারীয় ধাতু

৫৬.যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তার ত্বরণ কি রূপ হয়?
ⓐ শূন্য
ⓑ অভিন্ন
ⓒ ধনাত্মক
ⓓ ঋণাত্মক

৫৭.বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের কত গুলি অবস্থার কথা বলেছেন?
ⓐ ৪টি
ⓑ ৫টি
ⓒ ৬টি
ⓓ ৭টি

৫৮.একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে?
ⓐ XY ক্রোমোজোম
ⓑ একটি Y ক্রোমোজোম
ⓒ XX ক্রোমোজোম
ⓓ একটি X ক্রোমোজোম

৫৯.নিচের কোন ভৌত-রাশি জুটির একক একই হয়?
ⓐ কার্য ও ক্ষমতা
ⓑ কার্য ও বল
ⓒ বল ও ক্ষমতা
ⓓ বল ও ওজন

৬০.একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয়-
ⓐ সর্বনিম্ন
ⓑ সর্বাধিক
ⓒ ধ্রুবক
ⓓ নিৰ্দিষ্ট

৬১.নিম্নলিখিত শৈবাল গুলির মধ্যে কোনটি ডিপ্লন্টিক জীবন চক্র প্রদর্শন করে না অ্যানজিওস্পার্ম উদ্ভিদের মইধ্যে লক্ষ্য করা যায়?
ⓐ স্পাইরোগাইরা
ⓑ ফোকাস
ⓒ পলিসিফোনিয়া
ⓓ এক্টকার্পাস

৬২.নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কার্বন যুক্ত কার্যকরী মূলক নয়?
ⓐ কার্বনিক এসিড
ⓑ কার্বক্সিলিক এসিড
ⓒ অ্যালকোহল
ⓓ অ্যালডিহাইড

৬৩.নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়?
ⓐ লাল লিটমাসকে নীল করে
ⓑ জলীয় মাধ্যমে/গলিত অবস্থায় OH(-) সরবরাহ করে
ⓒ নীল লিটমাসকে লাল করে
ⓓ এটি স্বাদে তেতো

৬৪.১ থেকে ১৭ তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে কি বলা হয়?
ⓐ অভ্যন্তরীণ সন্ধিগত মৌল
ⓑ সন্ধিগত মৌল
ⓒ স্বাভাবিক মৌল
ⓓ নোবল গ্যাস

৬৫.নিম্নের কোনটি হলো অ্যাসকারিসের সাধারণ নাম?
ⓐ পিনওয়ার্ম
ⓑ গোলকৃমি
ⓒ কেঁচো
ⓓ ফিতাকৃমি

৬৬.স্পাইরোগাইরা জনন করে কোনটির মাধ্যমে?
ⓐ কোরকোদগম
ⓑ বিভাজন
ⓒ খন্ডীভবন
ⓓ বহু বিভাজন

৬৭.চাপ বলতে কি বোঝায়?
ⓐ ঘাত × আয়তন
ⓑ আয়তন / ঘাত
ⓒ আয়তন + ঘাত
ⓓ ঘাত / আয়তন

৬৮.যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি তখন কোন বল দ্বারা আমাদের সেই কাজ সাধিত হয়?
ⓐ স্পর্শ বল
ⓑ পেশী বল
ⓒ ঘর্ষন বল
ⓓ ক্ষেত্র বল

৬৯.যদি বেগ তিনগুন করা হয়, তাহলে নিম্নের কোনটি হবে?
ⓐ ভগবেগ ৩ গুন এবং গতিশক্তি ৯ গুন বাড়বে
ⓑ ভগবেগ ৩ গুন এবং গতিশক্তি ৬ গুন বাড়বে
ⓒ ভগবেগ ৪ গুন এবং গতিশক্তি ২ গুন বাড়বে
ⓓ ভরবেগ ৯ গুন এবং গতিশক্তি ৩ গুন বাড়বে

৭০.কোন সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে?
ⓐ সমান্তরাল
ⓑ সম্পূর্ণ
ⓒ শ্রেণী
ⓓ কন্ডাক্টর

৭১.বাড়ির সাথে ইট যদি সম্পর্কিত হয়, তবে পাতার সাথে নিম্নের কোনটি সম্পর্কিত?
ⓐ ক্লোরোফিল
ⓑ কোষ
ⓒ কান্ড
ⓓ ফুল

৭২.অ্যালুমিনিয়াম অক্সাইডের আনবিক সূত্র হল?
ⓐ AlO
ⓑ AlO3
ⓒ Al3O2
ⓓ Al2O3

৭৩.মানব দেহে খাদ্যকে কোন পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে?
ⓐ ক্ষারীয়
ⓑ আম্লিক
ⓒ প্রশমিত
ⓓ কোনোটাই নয়

৭৪. মানবদেহে লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত?
ⓐ ৯০দিন 
ⓑ ১০০দিন 
ⓒ ১১০দিন
ⓓ ১২০দিন

৭৫.জার্মেনিয়াম হলো-
ⓐ অপরিবাহী
ⓑ অর্ধপরিবাহী
ⓒ উত্তম পরিবাহী
ⓓ কোনটাই নয়

৭৬.নিউটনের কত নম্বর গতিসূত্রের ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায়?
ⓐ প্রথম গতিসূত্র
ⓑ দ্বিতীয় গতিসূত্র
ⓒ তৃতীয় গতিসূত্র
ⓓ কোনটিই নয়

৭৭.টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
ⓐ অতিবেগুনি রশ্মি
ⓑ অবলোহিত রশ্মি
ⓒ এক্স রশ্মি
ⓓ মাইক্রো তরঙ্গ

৭৮.বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ⓐ সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে
ⓑ স্প্রিং তুলা দিয়ে
ⓒ উভয়
ⓓ কোনটিই নয়

৭৯.পর্যায় সারণিতে কয়টি ব্লকে ভাগ করা হয়?
ⓐ ২টি
ⓑ ৩টি
ⓒ ৪টি
ⓓ ৫টি

৮০.কটন জিন কে আবিষ্কার করেছিলেন?
ⓐ লুই পাস্তুর
ⓑ এলি হুইটনি
ⓒ কোনরাড জুস
ⓓ এদের কেউই নন

৮১.কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?
ⓐ বহিঃক্ষরা গ্রন্থি
ⓑ অন্তঃক্ষরা গ্রন্থি
ⓒ প্লীহা
ⓓ সবগুলোই

৮২.জল কয় অবস্থায় থাকতে পারে?
ⓐ ১
ⓑ ২
ⓒ ৩
ⓓ ৪

৮৩.ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
ⓐ সালফিউরিক অ্যাসিড 
ⓑ নাইট্রিক অ্যাসিড
ⓒ হাইড্রোক্লোরিক অ্যাসিড
ⓓ জৈব এসিড

৮৪.নিম্নের কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল?
ⓐ CL
ⓑ Ni
ⓒ Ne
ⓓ He

৮৫.মিথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন এগুলি কোন গ্যাসের উপাদান?
ⓐ এল.পি.জি
ⓑ প্রাকৃতিক গ্যাস
ⓒ গোবর গ্যাস
ⓓ কোনটি নয়

৮৬.BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয়?
ⓐ কলেরা
ⓑ ইনফ্লুয়েঞ্জা
ⓒ পোলিও
ⓓ যক্ষ্মা

৮৭.ফিতাকৃমি ও প্লানেরিয়া প্রাণী দুটির রেচন অঙ্গের নাম কি?
ⓐ নেফ্রিডিয়া
ⓑ ফ্লেমকোশ
ⓒ দেহতল
ⓓ সবুজগ্রন্থি

৮৮.ওলিক অ্যাসিডের উৎস কি? 
ⓐ প্রোটিন
ⓑ আমলিক
ⓒ ফ্যাট
ⓓ অলিভ অয়েল

৮৯.উচ্চ স্তরে যে মেঘগুলি দেখা যায় তাদের কি বলে?
ⓐ নিম্বাস
ⓑ কিউমুলাস 
ⓒ স্ট্রেটাস
ⓓ সিরাস

৯০.কোন প্রাণীকে কাটামুকুট আখ্যা দেওয়া হয়?
ⓐ কই মাছ
ⓑ তারা মাছ
ⓒ মাগুর মাছ
ⓓ এগুলির কোনোটিই নয়

৯২.লুনার কস্টিক কার রাসায়নিক নাম?
ⓐ সিলভার নাইট্রেট
ⓑ সোডিয়াম নাইট্রেট
ⓒ সোডিয়াম হাইড্রাইড
ⓓ কোনটাই নয়

৯৩.নিম্নোক্ত কোন উদ্ভিদে ঠেসমূল পাওয়া যায়?
ⓐ পদ্ম গাছ
ⓑ ক্যাকটাস
ⓒ মটর গাছ
ⓓ সুন্দরী গাছ

৯৪.জল পরিশোধনে কি ব্যবহার করা হয়?
ⓐ চুন
ⓑ পটাশিয়াম পারম্যাঙ্গানেট
ⓒ দুটোই
ⓓ কোনটাই নয়

৯৫.পৃথিবীর বায়ুমন্ডলে প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
ⓐ আর্গন
ⓑ হিলিয়াম
ⓒ নিয়ন
ⓓ কোনটাই নয়

৯৬.মানব দেহে প্রোটিন বিপাক শুরু হয় কোথায়?
ⓐ ক্ষুদ্রান্ত
ⓑ মুখ
ⓒ পাকস্থলী
ⓓ কোনটাই নয়

৯৭.জল পরিশোধন করবার কোন প্রক্রিয়াটি জীবাণুকে ধ্বংস করে না?
ⓐ পরিস্রাবণ প্রক্রিয়া
ⓑ বিকিরণ প্রক্রিয়া
ⓒ স্ফুটন প্রক্রিয়া
ⓓ কোনটাই নয়

৯৮.একটি উড়ন্ত বিমানের থাকে?
ⓐ কেবল গতিশক্তি
ⓑ কেবল স্থিতিশক্তি
ⓒ স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই
ⓓ কোনটাই নয়

৯৯.ইকোসিস্টেম নামকরণ করেন কে?
ⓐ ডারউইন
ⓑ ল্যামার্ক
ⓒ স্মিথ
ⓓ ট্যানসলে

১০০.প্রাপ্তবয়স্ক মানবদেহের সংকাল হাড়ের সংখ্যা কত?
ⓐ ২০৪টি
ⓑ ২০৬টি 
ⓒ ২০৮টি
ⓓ ৩০৬টি


প্রশ্নগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : General Science MCQ
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 09
Download Link : Click Here To Download


Monday, 23 September 2024

September 23, 2024

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF
সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে জেনারেল সাইন্স তথা সাধারণ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

০১. আধুনিক শরীরবিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তরঃ উইলিয়াম হার্ভেকে।

০২. প্রদীপের পলতেতে তেল কোন প্রণালীতে ওপরে ওঠে?
উত্তরঃ কৈশিক ক্রিয়া।

০৩. মানুষের দাঁতে ও কঙ্কালে কি পাওয়া যায়?
উত্তরঃ ক্যালসিয়াম ফসফেট।

০৪. মাইকোলজি কি নিয়ে চর্চা করে?
উত্তরঃ ছত্রাক।

০৫. একটি ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ উলফিয়া। 

০৬. হাইপোকেলেমিয়া রোগের কারণ কি?
উত্তরঃ পটাশিয়ামের অভাব।

০৭. পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়?
উত্তরঃ যকৃৎ। 

০৮. আধুনিক কোষ তত্ত্বের জনক কাকে বলে?
উত্তরঃ ম্যাথিয়াস স্নেইডেন ও থিয়োডোর সোয়ান।

০৯. চাপের বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে?
উত্তরঃ বাড়ে।

১০. কোদাল কোন শ্রেণীর লিভার?
উত্তরঃ প্রথম শ্রেণীর।

১১. শব্দ যেতে পারেনা কীসের মধ্য দিয়ে?
উত্তরঃ শূন্য মাধ্যমে।

১২. মাটির রং লাল হয় কেন?
উত্তরঃ লৌহের উপস্থিতিতে।

১৩. রবিশস্য কোন মাটিতে ভালো জন্মায়?
উত্তরঃ পলি মাটিতে।

১৪. ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি?
উত্তরঃ ওয়াট।

১৫. নিউট্রনের আবিষ্কারকের নাম কি?
উত্তরঃ চ্যাডউইক।

১৬. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরি?
উত্তরঃ টাংস্টেন।

১৭. কাঁচ তৈরিতে কি কি কাঁচামালের প্রয়োজন হয়?
উত্তরঃ বালি, সোডা ও চুনাপাথর।

১৮. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
উত্তরঃ ফ্যাদোমিটার।

১৯. কোন পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে?
উত্তরঃ পুচ্ছ পাখনা।

২০. কোষ কথাটির স্রষ্টা কে?
উত্তরঃ রবার্ট হুক।

২১. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ছয়টি।

২২. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তরঃ কালো।

২৩. মোটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?
উত্তরঃ অবতল।

২৪. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তরঃ মধ্যাকর্ষণ বলের জন্য।

২৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তরঃ কঠিন।

২৬. কাজের এককের নাম কি?
উত্তরঃ জুল।

২৭. শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম না বেশী থাকে?
উত্তরঃ কম থাকে।

২৮. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে কি বলে?
উত্তরঃ কেলভিন।

২৯. বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? 
উত্তরঃ টমাস আলভা এডিসন।

৩০. শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়?
উত্তরঃ বায়বীয় মাধ্যমের।

৩১. টেলিফোনের আবিস্কারকের নাম কি?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল।

৩২. জলকে বরফে পরিনত করলে আয়তন কমে না বাড়ে?
উত্তরঃ বাড়ে।

৩৩. টুথপেস্টের প্রধান উপাদান কি কি?
উত্তরঃ সাবান ও পাউটার।

৩৪. কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয়?
উত্তরঃ চিনি।

৩৫. সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তরঃ ইউরিয়া।

৩৬. সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন।

৩৭. দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
উত্তরঃ ল্যাকটিক এসিড।

৩৮. তামা ও টিনের মিশ্রণে কি হয়?
উত্তরঃ ব্রোঞ্জ।

৩৯. বায়ুমন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে?
উত্তরঃ ওজোন গ্যাসের স্তর। 

৪০. ওজোন গ্যাসের স্তর বায়ুমন্ডলের কোন স্তরে রয়েছে?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার। 

৪১. পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে?
উত্তরঃ আয়নোস্ফিয়ার স্তরে। 

৪২. কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয়?
উত্তরঃ হিলিয়াম গ্যাস। 

৪৩. রেড ডাটা বুক কি?
উত্তরঃ বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা। 

৪৪. ঘড়ির পেন্ডুলাম কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ ইনভার। 

৪৫. কোন উদ্ভিদের পত্ররন্ধ্র থাকেনা?
উত্তরঃ নিমজ্জিত উদ্ভিদের। 

৪৬. গমন করতে পারেনা।  এমন একটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ স্পঞ্জ। 

৪৭. কোন পেশি আমাদের দেহের বিভিন্ন অংশকে ঘোরাতে সাহায্য করে?
উত্তরঃ রোটেটর পেশি। 

৪৮. উদ্ভিদের পুষ্টি কি প্রকৃতির?
উত্তরঃ স্বভোজী প্রকৃতির। 

৪৯. হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কি বলে?
উত্তরঃ সিস্টোল ও ডায়াস্টোল। 

৫০. পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি?
উত্তরঃ মেরু অঞ্চলে। 

৫১. রেফ্রিজারেটরে কোন তরল গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ অ্যামোনিয়া। 

৫২. দুধের বিশুদ্ধতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ল্যাক্টোমিটার।

৫৩. সব থেকে কঠিন অধাতুর নাম কি?
উত্তরঃ হীরা। 

৫৪. আপেল গাছের রেচন পদার্থের নাম কি?
উত্তরঃ ম্যালিক অ্যাসিড।  

৫৭. কোন নিষ্ক্রিয় গ্যাস বাতাসে বেশি থাকে?
উত্তরঃ আর্গন। 

৫৮. সবথেকে হালকা ধাতুর নাম কি?
উত্তরঃ লিথিয়াম। 

৫৯. কোন প্রাণীর লোহিত রক্ত কণিকা নেই?
উত্তরঃ কেঁচো। 

৬০. আতা কোন জাতীয় ফল?
উত্তরঃ গুচ্ছিত ফল। 

৬১. ব্যবহার ও অব্যবহার মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ ল্যামার্ক। 

৬২. ‘অয়েল অফ মিনারেল’ কাকে বলে?
উত্তরঃ নাইট্রোবেঞ্জিন। 

৬৩. সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন দেখা যায়?
উত্তরঃ বিক্ষিপ্ত প্রতিফলন। 

৬৪. ঝিঁঝিঁ পোকার লার্ভাকে কি বলে?
উত্তরঃ গ্লাব। 

৬৫. একটি সর্বজনীন দ্রাবকের নাম কি?
উত্তরঃ জল। 

৬৬. মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়?
উত্তরঃ যকৃতে। 

৬৭. প্রথম শ্রেণীর প্রোটিন কি কি?
উত্তরঃ মাছ, মাংস, ডিম, দুধ। 

৬৮. উড়োজাহাজের জ্বালানি হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়?
উত্তরঃ গ্যাসোলিন। 

৬৯. কোন কোন বর্ণকে মৌলিক বর্ণ বলে?
উত্তরঃ লাল, নীল, হলুদ। 

৭০. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
উত্তরঃ হাইড্রোজেন।

৭১. কচু খেলে গলা চুলকায় কেন?
উত্তরঃ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে।

৭২. হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তরঃ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।

৭৩. সবচেয়ে মুল্যবান ধাতুর নাম কি?
উত্তরঃ প্লাটিনাম।

৭৪. ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন?
উত্তরঃ উপরে বায়ুর চাপ বেশি থাকে।

৭৫. গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন?
উত্তরঃ কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।

৭৬. ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ- 
উত্তরঃ শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।

৭৭. কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে?
উত্তরঃ ডিজেল।

৭৮. কোন ধাতু কে পোড়ালে উজ্জল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয়?
উত্তরঃ সোডিয়াম।

৭৯. কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে?
উত্তরঃ গ্রাফাইট।

৮০. কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয়?
উত্তরঃ ক্লোরোপিক্রিন।

৮১. যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে?
উত্তরঃ মৌলিক ধাতু।

৮২. উদ্ভিদের সালোসংশ্লেষণে কাজ করে?
উত্তরঃ ক্লোরোফিল।

৮৩. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
উত্তরঃ স্বভোজী।

৮৪. উদ্ভিদ কোষ থেকে জল বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কি বলে?
উত্তরঃ প্রস্বেদন।

৮৫. প্রোটিন তৈরিতে ব্যবহার হয়?
উত্তরঃ অ্যামাইনো এসিড।

৮৬. সর্বাধিক পটাসিয়ামযুক্ত খাদ্য কোনটি?
উত্তরঃ ডাব।

৮৭. নিউমোনিয়া রোগটি হয়?
উত্তরঃ ফুসফুসে।

৮৮. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?
উত্তরঃ ক্রোমোজম।

৮৯. কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
উত্তরঃ স্কার্ভি।

৯০. আমিষের সহজলভ্য উৎস হল-
উত্তরঃ চীনাবাদাম।

৯১. ক্যান্সার রোগের প্রধান কারন কি?
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

৯২. যক্ষ্মা রোগের জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তরঃ রবার্ট কচ।

৯৩. দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন?
উত্তরঃ প্রোটিন।

৯৪. ক্লোরোফিল অণুর উপাদান কী?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।

৯৫. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
উত্তরঃ ভিটামিন সি।

৯৬. দেহে আমিষের কাজ কি?
উত্তরঃ দেহ কোষ গঠনে সহায়তা করে।

৯৭. হৃদরোগের প্রধান কারণ?
উত্তরঃ ধুমপান।

৯৮. কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজমের অভ্যন্তরে থাকে না?
উত্তরঃ লিপিড।

৯৯. জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তরঃ লিভার।

১০০. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তরঃ অক্সিজেন।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : General Science Questions 
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download

Monday, 29 July 2024

July 29, 2024

বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম তালিকা PDF | Scientific Names of Plants and Animals

বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম তালিকা PDF | List of Scientific Names of Plants and Animals

বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম তালিকা PDF | Scientific Names of Plants and Animals
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম তালিকা PDF | Scientific Names of Plants and Animals
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে মানুষের বৈজ্ঞানিক নাম কি? পদ্মফুলের বৈজ্ঞানিক নাম কি? প্রজাপতির বৈজ্ঞানিক নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। 

বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম

উদ্ভিদ ও প্রাণী বৈজ্ঞানিক নাম
মানুষ Homo sapiens
গরু Boss indica
ছাগল Capra hircus
ইঁদুর Bandicota benglalensis
বিড়াল Felis catus
খরগোশ Oryctolagus cuniculus
সিংহ Panthera leo
রয়েল বেঙ্গল টাইগার Panthera tigris
মশা Culex pipiens
মাছি Musca domestica
আরশোলা Periplaneta americana
টিকটিকি Hemidactylus brookii
মৌমাছি Apis indica
প্রজাপতি Pieris brassicae
কুনোব্যাঙ Duttaphrynus melanostictus
গোখরা সাপ Naja naja
কচ্ছপ Lessemys punctata
কুমির Crocodylus niloticus
কলেরা জীবাণু Vibrio cholera
ম্যালেরিয়া জীবাণু Plasomodium vivax
ইলিশ Tenualosa illisha
রুই Labeo rohita
কাতলা Catla catla
কই Anabas testudineus
টাকি Channa punctatus
মহাশোল Tor tor
বোয়াল Wallago attu
বাগদা চিংড়ি penaeus monodon
গলদা চিংড়ি Macrobrachium rosenbergii
চিংড়ি Macrobrachium malcolmsonii
দোয়েল Copsychus saularis
পায়রা Columba livia
চড়ুই Passer dometicus
ময়ূর Pavo cristatus
শামুক Pila globosa
কেঁচো Metaphira posthuma
ঝিনুক Lamellidens marginalis
ফিতাকৃমি Taenia solium
গোলকৃমি Ascaris lumbricoides
চোখ কৃমি Loa loa
কাঁকড়া Carcinus manius
ধান Oryza sativa
গম Triticum aestivum
ভুট্টা Zea mays
গোল আলু Solanum tuberosum
পিঁয়াজ Allium cepa
আদা Zingiber officinale
রসুন Allium sativum
হলুদ Curcuma domestica
মসুর Lens culinaris
সরিষা Brassica napus
ছোলা Cicer arietinum
মটর Pisum sativum
শিম Lablab purpurius
খেসারী Lathyrus sativus
সয়াবিন Glycine max
তিল Sesamum indicum
মুলা Raphanus sativus
পুঁইশাক Basella alba
শসা Cucumis sativus
লাউ Lagenaria vulgaris
বেগুন Solanum melongena
বাঁধাকপি Brassica oleracea
টমেটো Lycopersicon esculentum
তেজপাতা Cinnamomum tamala
আম Mangifera indica
জাম Syzygium cumini
কাঁঠাল Artocarpus heterophyllus
কলা Musa sapientum
লিচু Litchi chinensis
নারকেল Cocos nucifera
আনারস Ananas comosus
পেয়ারা Psidium guajava
বেল Aegle marmelos
কুল Zizyphus mauritiana
পেঁপে Carica papaya
কফি Coffea arabica
চা Camellia sinensis
তামাক Nicotiana tabacum
পাট Corchorus capsularis
সেগুন Tectona grandis
শাল Shorea robusta
সুন্দরী Heritiera fomes
মেহগনি Swietenia mahagoni
শিশু Dulbergia sissoo
বাসক Adhatoda vasica
থানকুনি Centella asiatica
তুলসী Ocimum sanctum
চাপালিশ Artocarpus chaplasha
কালমেঘ Andrographis paniculata
নিম Melia azadirachta
গাঁদা Tagetes erecta
জবা Hibiscus rosa-sinensis
পদ্মফুল Nelumbo nucifera
শাপলা Nymphaea nouchali
রঙ্গন Ixora coccinea
রজনীগন্ধা Polianthes­ tuberosa
গন্ধরাজ Gardenia jasminodes
সূর্যমুখী Helianthus annuus
কৃষ্ণচূড়া Delonix regia

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Scientific Names of Plants and Animals
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 07
Download Link : Click Here To Download

Thursday, 9 November 2023

November 09, 2023

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions Answers in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | 150+ General Science Questions Answers in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions Answers in Bengali PDF
সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বাছাই করা ১৫০টিরও বেশি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

নমুনা প্রশ্ন উত্তর-

■ চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সবুজ গ্রন্থি।

■ সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি ?
উত্তরঃ পারদ।

■ আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ ম্যালপিজিয়ান নালিকা।

■ অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সংকোচী গহ্বর।

■ বৃক্কের ভেতরের স্তরকে কি বলে ?
উত্তরঃ মেডালা।

■ বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি ?
উত্তরঃ কুলম্ব।

■ বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি ?
উত্তরঃ অ্যাম্পিয়ার।

■ বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি ?
উত্তরঃ নেফ্রন।

সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : 150+ General Science Questions Answers
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download


Monday, 30 October 2023

October 30, 2023

বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা তালিকা PDF | বিজ্ঞানের বিভিন্ন শাখা

বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা তালিকা PDF || বিজ্ঞানের বিভিন্ন শাখা || Different Branches of Science List

বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা তালিকা PDF
বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে বিজ্ঞানের বিভিন্ন শাখার তালিকা তথা বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিজ্ঞানের বিভিন্ন শাখা ও সেই শাখার আলোচ্য বিষয় অর্থাৎ সেটি কি নিয়ে আলোচনা করে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। 

বিভিন্ন চাকরির পরীক্ষায় মৌমাছি পালনকে কি বলা হয়? পিসিকালচার কিসের সাথে সম্পর্কিত? শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।

বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা

শাখাআলোচ্য বিষয়
হরটিকালচার উদ্যান পালন বিদ্যা
এভিকালচার পাখি পালন বিদ্যা
এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা
আরবরীকালচার গাছ ও শাকসব্জি চাষ সংক্রান্ত বিদ্যা
ফ্রগ কালচার ব্যাঙ চাষ সংক্রান্ত বিদ্যা
পিসিকালচার মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা
প্রণকালচার চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যা
সেরিকালচার রেশম চাষ সংক্রান্ত বিদ্যা
পার্লকালচার মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যা
ইকথায়োলজি মাছ সংক্রান্ত বিদ্যা
পোল্ট্রি ফার্মিং হাঁস-মুরগি পালন বিদ্যা
আরকিওলজি প্রত্নতত্ত্ব বিদ্যা
অ্যাগ্রোস্টোলজি ঘাস সংক্রান্ত বিদ্যা
সোসিওলজি সমাজ বিদ্যা
বায়োলজি জীববিদ্যা
কেমিস্ট্রি রসায়ন বিদ্যা
জুলজি প্রাণীবিদ্যা
সাইকোলজি মনোবিদ্যা
জিওলজি ভূতত্ত্ব বিদ্যা
মিনার‌্যালজি খনিজ বিদ্যা
ডাইন্যামিক্স গতিবিদ্যা
বোটানি উদ্ভিদ বিদ্যা
টেলিপ্যাথি মন সংক্রান্ত বিদ্যা
ভাইরোলজি ভাইরাস সংক্রান্ত বিদ্যা
জেনেটিক্স প্রাণীর জন্ম ও বংশ সম্পর্কিত বিদ্যা
ইকোলজি প্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান
এনটোমলজি পতঙ্গ সংক্রান্ত বিদ্যা
হেমাটোলজি রক্ত সংক্রান্ত বিদ্যা
গাইনেকোলজি মহিলাদের জননতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান
লিমনোলজি হ্রদ সংক্রান্ত বিদ্যা
লিথোলজি শিলা সংক্রান্ত বিদ্যা
ফাইকোলজি শৈবাল সংক্রান্ত বিদ্যা
ওডোনটওলজি দাঁত সংক্রান্ত বিদ্যা
অনকোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা
অরিনথোলজি পক্ষী সংক্রান্ত বিজ্ঞান
পেডোলজি মৃত্তিকার অধ্যয়ন
বায়োনমি জীবনের আইন সংক্রান্ত বিজ্ঞান
ক্রোনোবায়োলজি জীবনকাল সংক্রান্ত বিদ্যা
ক্রিপটোগ্রাফি গোপন পড়াশোনার বিজ্ঞান
ডার্মাটোলজি চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞান
এমব্রায়োলজি ভ্রূণ সংক্রান্ত বিজ্ঞান
জেনেসিওলজি বংশগতির বিজ্ঞান
জিওবোটানি পৃথিবী ও উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান
হিসটোলজি কলা সংক্রান্ত বিদ্যা
নিউরোপ্যাথোলজি স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান
নিউমেরোলজি সংখ্যা সংক্রান্ত বিদ্যা
প্যালিওবোটানি জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান
ফিজিক্স বস্তুর ধর্ম সংক্রান্ত বিদ্যা
প্ল্যানেটোলজি সৌরজগতের গ্রহ সংক্রান্ত বিদ্যা
পোমোলজি ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা
সিসমোলজি ভূমিকম্প ও তৎসংক্রান্ত পড়াশুনা
অ্যাস্ট্রোনাটিকস মহাকাশ ভ্রমণ সংক্রান্ত বিজ্ঞান
ব্যাকটিরিওলজি ব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞান
মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যা
অস্টিওলজি হাড় সংক্রান্ত বিদ্যা
ইথোলজি আচরণ সংক্রান্ত বিদ্যা
হেলমিনথোলজি কৃমি সংক্রান্ত বিদ্যা
হারপেটোলজি উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা
পেডিয়াট্রিক্স শিশুদের চিকিৎসা বিদ্যা
মেটিওরোলজি আবহাওয়া বিদ্যা
অ্যাস্ট্রনমি জ্যোতিষশাস্ত্র বিদ্যা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Different Branches of Science List
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Tuesday, 26 May 2020

May 26, 2020

General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams

General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams | Part-9

General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams
General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, General Science Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর বা বিজ্ঞানের জিকে প্রশ্ন ও উত্তর পাবে। 

         বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা চাকরির পরীক্ষা(Railway Group D | NTPC | ICDS | Police | WBCS | Bank) সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তাই আমরা আশা করবো আজকের এই প্রশ্নোত্তরের পিডিএফটি তোমরা খুব কাজে দেবে। 


কিছু নমুনা -

❏ স্তন্যপায়ী প্রাণীর করোটির সংখ্যা কত ?
উত্তরঃ বারো জোড়া।

❏ কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?
উত্তরঃ কোয়াশিয়রকর। 

 স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।

❏ সৌরশক্তির উৎস কি ?
উত্তরঃ পারমাণবিক সংযোজন।

❏ কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
উত্তরঃ বল। 

❏ অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?
উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

❏ কোন বলটি সংরক্ষী বল নয় ?
উত্তরঃ ঘর্ষণজনিত বল।

❏ 'হিগস বোসন' কি ?
উত্তরঃ একটি মৌল কণা। 

 কোন রাসায়নিক মৌল মিনেমাটা রোগের জন্য দায়ী ?
উত্তরঃ পারদ।

 বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কি ?
উত্তরঃ ওহম।

 শরীর বিদ্যার জনক কাকে বলা হয় ?
উত্তরঃ উইলিয়াম হার্ভে‌কে। 

 ক্ষুদ্রতম রক্তবাহী নালিকাকে কি বলা হয় ?
উত্তরঃ রক্তজালক।

 মাছের পাখনা পচন রোগ কীসের কারণে ঘটে ?
উত্তরঃ ব্যাকটেরিয়া। 

❏ মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে ?
উত্তরঃ প্রোটামিন।

❏ কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
উত্তরঃ ইলেকট্রন পরিবহণ।

❏ পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ? 
উত্তরঃ প্লাজমা।

❏ ভিজে মাটির দিকে উদ্ভিদ মূলের বেঁকে যাওয়াকে কি বলে ?
উত্তরঃ হাইড্রোট্রপিক। 

 পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের ?
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড।

 লুনার কস্টিক কি ?
উত্তরঃ সিলভার নাইট্রেট।  


File Details:
PDF Name : Bengali General Science Part-9
Language : Bengali
Size : 3 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download