Breaking







Showing posts with label Environmental Science - পরিবেশ বিজ্ঞান. Show all posts
Showing posts with label Environmental Science - পরিবেশ বিজ্ঞান. Show all posts

Wednesday, 19 November 2025

November 19, 2025

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali PDF | Environment Awareness Questions in Bengali

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali PDF | Environment Awareness Questions in Bengali
পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে Environment Awareness তথা পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ ৮০টি প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। যেগুলি আপনাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি/ডি, প্রাইমারি টেট, সিটেট সহ অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর

০১.কত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? 
উত্তরঃ ৫ই জুন।

০২.পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাশ হয়?
উত্তরঃ ১৯৮৬ সাল।  

০৩.পৃথিবীতে কয় ধরণের শিলা দেখা যায়? 
উত্তরঃ তিন ধরণের।

০৪.কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?
উত্তরঃ ১৯৮৪ সালে। 

০৫.মৌসুমি শব্দের অর্থ কি?
উত্তরঃ ঋতু।

০৬.চিপকো কথার অর্থ কি?
উত্তরঃ জড়িয়ে ধরা।

০৭.ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থানে।

০৮.প্রকৃতির আঁচল কাকে বলা হয়?
উত্তরঃ অরণ্যকে।

০৯.ভারতে কীটনাশক অ্যাক্ট চালু হয় কত সালে? 
উত্তরঃ ১৯৬৮ সালে।

১০.জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে?
উত্তরঃ ১৯৪৫ সালে। 

১১.কাকে নগ্ন জিন বলা হয়?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিডকে।

১২.অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে? 
উত্তরঃ ১৯৮০ সালে।

১৩.জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ ম্যালথাস।

১৪.কলেরা কি ঘটিত রোগ?
উত্তরঃ ব্যাকটেরিয়া।

১৫.রেডিয়াম আবিষ্কার করেন কে?
উত্তরঃ মাদাম কুরি।

১৬.জীবাশ্ম জ্বালানি হিসাবে সবচেয়ে বেশী ব্যবহার হয় :
উত্তরঃ কয়লা।

১৭.গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে।

১৮.সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তরঃ ব্রাজিলে।

১৯.কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ সুইডেনের স্টকহোম শহরে।

২০.‘নীরব বসন্ত’ বইটির রচয়িতা কে?
উত্তরঃ র‍্যাচেল কারসন।

২১.পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।
উত্তরঃ সুন্দরবন ও বক্সা।

২২.ডেমোগ্রাফি বলতে কি বোঝো।
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ বা আলোচনাকে ডেমোগ্রাফি বলে।

২৩.দুটি নন-বায়োডিগ্রেডেবেল কীটনাশকের নাম লেখো।
উত্তরঃ ডি.ডি.টি.ও অ্যালড্রিন।

২৪.জৈবিক যুদ্ধ বলতে কি বোঝো।
উত্তরঃ জীবাণুঘটিত পদার্থের সাহায্যে যুদ্ধ করার প্রক্রিয়াকেই জৈবিক যুদ্ধ বলা হয়।

২৫.পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ এর উদ্দেশ্য কি?
উত্তরঃ পরিবেশের রক্ষা ও উন্নতিকল্পে এই আইনটি গঠিত হয়।

২৬.জঞ্জাল কাকে বলে?
উত্তরঃ আবর্জনা, শাকসব্জি, ফলমূলের অংশ, মাছ-মাংসের উচ্ছিষ্ট প্রভৃতি পচনশীল বস্তুকে জঞ্জাল বলা হয়।

২৭.গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত প্রকল্পটির নাম কি?
উত্তরঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান।

২৮.বায়ুর মূল উপাদানগুলি কি কি?
উত্তরঃ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি।

২৯.সি.ও.ডি. -এর পুরো নাম কি?
উত্তরঃ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা।

৩০.জলাভূমি কয় প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথা-  ক) প্রাকৃতিক জলাভূমি, খ) কৃত্রিম জলাভূমি।

৩১.অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ চোখে ছানি পড়ে ও ত্বকের ক্যান্সার হয়। 

৩২.রামসর কোথায় অবস্থিত?
উত্তরঃ ইরানে।

৩৩.রামসর কেন বিখ্যাত?
উত্তরঃ ১৯৭১ সালে জলাভূমির উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

৩৪.দুটি সজীব মৃত্তিকা দূষকের নাম লেখো।
উত্তরঃ রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস।

৩৫.দুটি অজীব মৃত্তিকা দূষকের নাম লেখো।
উত্তরঃ পারদ ও ক্যাডমিয়াম।

৩৬.১৯৮৯ সালে সুন্দরবনকে কি বলে ঘোষণা করা হয়?
উত্তরঃ বায়োস্ফিয়ার রিজার্ভ।

৩৭.শ্বেত কয়লা বলতে কি বোঝো।
উত্তরঃ জলবিদ্যুৎ শক্তিকে শ্বেত কয়লা বলা হয়।

৩৮.স্টকহোম অধিবেশন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৭২ সালে।

৩৯.বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়?
উত্তরঃ ১৯৭২ সালে।

৪০.ব্ল্যাকফুট রোগ কেন হয়?
উত্তরঃ আর্সেনিক দূষণের ফলে।

৪১.একটি প্রোটোজোয়াঘটিত রোগের নাম লেখো।
উত্তরঃ ম্যালেরিয়া।

৪২.ক্লোনিং নিয়ে গবেষণা কত সালে শুরু হয়?
উত্তরঃ ১৯৫০ সালে।

৪৩.রক্তকণিকা কয় প্রকারের?
উত্তরঃ তিন প্রকারের।

৪৪.নৃবিজ্ঞানীকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ দুটি ভাগে।

৪৫.লিমনোলজি কাকে বলে?
উত্তরঃ হ্রদের পরিবেশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, তাকে লিমনোলজি বলে।

৪৬.বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
উত্তরঃ ৭৮.০৮%।

৪৭.প্রথম তেল পরিশোধন কেন্দ্র কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ ডিগবয়ে।

৪৮.রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? 
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার।

৪৯.‘ক্লাব অফ রোম’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তরঃ ১৯৬৮ সালে।

৫০.জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৫১.ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে। 

৫২.বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয়?
উত্তরঃ ২৩শে মার্চ। 

৫৩.ইকোসিস্টেম নামকরণ করেন কে?
উত্তরঃ ট্যানসলে। 

৫৪.শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকায়। 

৫৫.ওজোন হোল এর নামকরণ করেছেন কে?
উত্তরঃ ফারমেন। 

৫৬.চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে। 

৫৭.কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয়?
উত্তরঃ ১৯৯৩ সালে। 

৫৮.নদীর প্রবাহমান জলকে কি বলে?
উত্তরঃ লোটিক জল। 

৫৯.পরাগরেণু থেকে কি রোগ হয়?
উত্তরঃ অ্যালার্জি। 

৬০.হ্যাবিট্যাট সম্বন্ধে অধ্যয়নকে কি বলে?
উত্তরঃ ইকোলজি।   

৬১.বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশী?
উত্তরঃ নাইট্রোজেন।   

৬২.মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়?
উত্তরঃ জাপানে। 

৬৩.সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা।  

৬৪.ইলেট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায়?
উত্তরঃ বায়ুদূষণ প্রতিরোধে। 

৬৫.বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম হল- 
উত্তরঃ স্ট্রনসিয়াম ও সিজিয়াম।  

৬৬.অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ ফিলট্রেশন। 

৬৭.প্লেগ রোগের বাহক কে?
উত্তরঃ ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরণের ফ্লি।  

৬৮.ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি?
উত্তরঃ অ্যানোফিলিস স্পি.।  

৬৯.বিজিনোসিস রোগ দেখা যায়-  
উত্তরঃ বস্ত্র শিল্পের শ্রমিকদের।   

৭০.শব্দদূষণ পরিমাপের একক কি?
উত্তরঃ ডেসিবেল।  

৭১.তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন?
উত্তরঃ হেনরি বেকারেল।  

৭২.রেডিয়াম কে আবিষ্কার করেন?
উত্তরঃ মাদাম কুরি। 

৭৩.গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে।  

৭৪.বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি? 
উত্তরঃ pH মিটার। 

৭৫.পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে?
উত্তরঃ গ্রিন অ্যাকাউন্টিং।  

৭৬.সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।  

৭৭.পশ্চিমবঙ্গে গণ্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ জলদাপাড়ায়।   

৭৮.প্রকৃতির আঁচল বলা হয় কাকে?
উত্তরঃ অরণ্য। 

৭৯.জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় কোন সালে? 
উত্তরঃ ১৯৭৪ সালে।

৮০.অ্যাসিড বৃষ্টির pH মান কত?
উত্তরঃ সাধারণত ৫.৬ এর কম হয়।

প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Environmental Science Questions Answers
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Sunday, 18 February 2024

February 18, 2024

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ তালিকা PDF

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ তালিকা PDF

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ PDF | পরিবেশ বিদ্যা
বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থের ফলে সংঘটিত বিভিন্ন রোগ সমূহের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি কি? ক্যাডমিয়াম এর জন্য কি রোগ হয়? সিসা দূষণের ফলে কি রোগ হয়? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ

রোগ দূষক
মিনামাটা পারদ
ব্ল্যাকফুট আর্সেনিক
ডার্মাটাইটিস ক্রোমিয়াম
লিউকেমিয়া বেনজিন বাষ্প
পিঙ্ক ডিজিজ মার্কারি (পারদ)
হোয়াইট লাঙ্গ ক্যানসার টেক্সটাইল ইন্ডাস্ট্রি
ডেভন কলিক সীসা
মেসোথেলিওমা অ্যাসবেস্টস
ডিসলেক্সিয়া সীসা
ইটাই ইটাই ক্যাডমিয়াম
সিলিকোসিস ক্রিস্টালাইজড সিলিকা বা স্ফোটিকাকৃতি বালি
ত্বকের ক্যানসার CFC দ্বারা ওজোন স্তরের ক্ষয়ের ফলে আগত আলট্রাভায়োলেট রশ্মি
সিস্টোসোমিয়েসিস কৃমির দ্বারা হয় যা দূষিত জলে বাস করে এবং জল-শালুকের দ্বারা বাহিত হয়

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


Tuesday, 12 December 2023

December 12, 2023

ভারতের পরিবেশ সংক্রান্ত আইন তালিকা PDF | ভারতের পরিবেশ আইন

ভারতের পরিবেশ সংক্রান্ত আইন তালিকা PDF | ভারতের পরিবেশ আইন | Environment Laws In India Bengali PDF

ভারতের পরিবেশ সংক্রান্ত আইন তালিকা PDF | Environment Laws In India
ভারতের পরিবেশ সংক্রান্ত আইন তালিকা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের পরিবেশ সংক্রান্ত আইন তালিকা PDF | ভারতের পরিবেশ আইন তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন ও সেই আইনটি ভারতে কবে প্রণীত হয় বা কবে চালু হয় তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? ভারতীয় বনভূমি রক্ষা আইন কবে চালু হয়? ভারতে পরিবেশ রক্ষা আইন কবে প্রণীত হয়? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের পরিবেশ আইন

আইন সাল
সর্বভারতীয় হস্তী সংরক্ষণ আইন ১৮৭৯
ভারতীয় বনভূমি আইন ১৯২৭
পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৫৯
ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন ১৯৭১
ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ (সংশোধন ২০০৩)
ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রন আইন ১৯৭৪
ভারতীয় শহর ও দেশ পরিকল্পনা আইন ১৯৭৯
ভারতীয় বনভূমি রক্ষা আইন ১৯৮০
ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন ১৯৮১
পশ্চিমবঙ্গ অরণ্য আইন ১৯৮২
ভারতীয় পরিবেশ রক্ষা আইন ১৯৮৬
ন্যাশনাল ফরেস্ট পলিসি ১৯৮৮
পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স অ্যাক্ট ১৯৯১
ভারতীয় গণ্ডার সংস্করণ আইন ১৯৯২
ভারতীয় অন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন ১৯৯৩
জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন ১৯৯৭
ভারতীয় জীববৈচিত্র্য আইন ২০০২
ভারতীয় তফসিলী আদিবাসী ও অন্যান্য ঐতিহ্যশালী অরণ্য বাসী আইন ২০০৬
পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন ২০০৬
ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল অ্যাক্ট ২০১০

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Environment Laws In India
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Sunday, 3 December 2023

December 03, 2023

পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ PDF | Important Environmental Days

পরিবেশ সংক্রান্ত দিবস তালিকা PDF | Important Environmental Days in Bengali PDF

পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ PDF | Important Environmental Days
পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং সেটি কবে পালন করা হয় তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, তাই সময় নষ্ট না করে পোস্টটি দেখে নাও।

পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ

দিবস তারিখ
কুষ্ঠ বিরোধী দিবস ৩০শে জানুয়ারি
বিশ্ব জলাভূমি দিবস ২রা ফেব্রুয়ারি
বিশ্ব ক্যান্সার দিবস ৪ঠা ফেব্রুয়ারি
জাতীয় বিজ্ঞান দিবস ২৮শে ফেব্রুয়ারি
বিশ্ব অরণ্য দিবস ২১শে মার্চ
বিশ্ব বৃক্ষরোপণ দিবস ২১শে মার্চ
আন্তর্জাতিক জল দিবস ২২শে মার্চ
আন্তর্জাতিক আবহাওয়া দিবস ২৩শে মার্চ
বিশ্ব যক্ষ্মা দিবস ২৪শে মার্চ
জাতীয় সামুদ্রিক দিবস ৫ই এপ্রিল
বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ই এপ্রিল
বিশ্ব হেরিটেজ দিবস ১৮ই এপ্রিল
বসুন্ধরা দিবস ২২শে এপ্রিল
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২২শে মে
বিশ্ব তামাক বিরোধী দিবস ৩১শে মে
বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন
বিশ্ব রক্তদান দিবস ১৪ই জুন
আন্তর্জাতিক যোগ দিবস ২১শে জুন
বিশ্ব মাদক বিরোধী দিবস ২৬শে জুন
বিশ্ব জনসংখ্যা দিবস ১১ই জুলাই
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২৮শে জুলাই
বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস ১৬ই সেপ্টেম্বর
বিশ্ব গণ্ডার দিবস ২২শে সেপ্টেম্বর
বিশ্ব পশু দিবস ৪ঠা অক্টোবর
বিশ্ব খাদ্য দিবস ১৬ই অক্টোবর
বিশ্ব দরিদ্র দিবস ১৭ই অক্টোবর
জাতীয় সংহতি দিবস ২০শে অক্টোবর
বিশ্ব উন্নয়ন দিবস ২৪শে অক্টোবর
বিশ্ব বাস্তু সংস্থান দিবস ১লা নভেম্বর
জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস ৭ই নভেম্বর
বিশ্ব ডায়াবেটিস দিবস ১৪ই নভেম্বর
বিশ্ব এইডস দিবস ১লা ডিসেম্বর
বিশ্ব দূষণ প্রতিরোধ দিবস ২রা ডিসেম্বর
জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ১৪ই ডিসেম্বর

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Important Environmental Days
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Important Questions ::

 কুষ্ঠ রোগ বিরোধী দিবস কবে পালিত হয় ?
Ans: 30শে জানুয়ারি।

 বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ?
Ans: 4ঠা ফেব্রুয়ারি।

 বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
Ans: 21শে মার্চ।

 বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কবে ?
Ans: 24শে মার্চ।

 বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় কবে ?
Ans: 18ই এপ্রিল।

 আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় ?
Ans: 22শে মে।

 বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
Ans: 5ই জুন।

 বিশ্ব জনসংখ্যা দিবস কবে ?
Ans: 11ই জুলাই।

 জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয় কবে ?
Ans: 7ই নভেম্বর।

 বিশ্ব ডায়াবেটিস দিবস কবে ?
Ans: 14ই নভেম্বর।

 বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ?
Ans: 1লা ডিসেম্বর।

Saturday, 16 January 2021

January 16, 2021

Environmental Science MCQ in Bengali PDF

Environmental Science MCQ in Bengali PDF | পরিবেশ বিজ্ঞান MCQ

Environmental Science MCQ in Bengali PDF Download
Environmental Science MCQ in Bengali PDF Download

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
সমস্ত রকম সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Environmental Science MCQ in Bengali PDF; যেটির মধ্যে পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ বিদ্যা বিষয় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

 ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে ?
১৯৭২ সালে
১৯৭৮ সালে
১৯৮৪ সালে
১৯৮৬ সালে


 বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয় ?
৫ই জুন
২৩শে মার্চ
৩০শে আগস্ট
২রা অক্টোবর


 গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি ?
অক্সিজেন
কার্বন ড্রাই অক্সাইড
মিথেন
নাইট্রোজেন


 ইকোসিস্টেম নামকরণ করেন কে ?
স্মিথ
ল্যামার্ক
ট্যানসলে
ডারউইন


 শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
আফ্রিকায়
সুইডেনে
ভারতে
দক্ষিণ আফ্রিকায়


 ওজোন হোল এর নামকরণ করেছেন কে ?
আর্মস
মার্কনি
ফারমেন
নিউটন


 চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে ?
১৯৮৪ সালে
১৯৮৬ সালে
১৯৮৮ সালে
১৯৯০ সালে


 ধোঁয়াশা কি ?
ঘন কুয়াশা
কুয়াশা ও ধোঁয়া
একপ্রকার ধোঁয়া
কোনটিই নয়


 কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয় ?
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে


 নিম্নলিখিত কোনটি গ্যাসিয় চক্র নয় ?
নাইট্রোজেন চক্র
কার্বন চক্র
ফসফরাস চক্র
সবকটি


 জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
মিথেন
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন ড্রাই অক্সাইড


 নদীর প্রবাহমান জলকে কি বলে ?
লেনটিক জল
খরজল
লোটিক জল
মিষ্ট জল


 পরাগরেণু থেকে কি রোগ হয় ?
ম্যালেরিয়া
টাইফয়েড
পীতজ্বর
অ্যালার্জি


 হ্যাবিট্যাট সম্বন্ধে অধ্যয়নকে কি বলে ?
ইথোলজি
ইকোলজি
এন্টোমোলজি
কোনটিই নয়


 বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশী ?
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
মিথেন


 জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
রাজস্থান
মধ্যপ্রদেশ
উত্তরাখণ্ড
উত্তরপ্রদেশ


 আরাবাড়ি মডেল কি কারণের জন্য বিখ্যাত ?
সৌরতাপ কেন্দ্র
যৌথ বন ব্যবস্থাপনা
বৃষ্টির জল জমিয়ে সংরক্ষণ
পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র


 মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায় ?
ভারতে
চীনে
জাপানে
রাশিয়াতে


 বায়ু কি পদার্থ ?
মৌলিক পদার্থ
যৌগিক পদার্থ
মিশ্র পদার্থ
জলীয় পদার্থ


 সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ
হিমাচল প্রদেশ
কেরালা
মধ্যপ্রদেশ


 ইলেট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায় ?
বায়ুদূষণ প্রতিরোধে
জলদূষণ প্রতিরোধে
পারমাণবিক দূষণ রোধে
শব্দ দূষণ রোধে


 ইস্পাত শিল্পে বায়ুদূষণ রোধ করা হয় কি ব্যবহার করে ?
নাইট্রোজেন ফার্নেস ব্যবহার করে
অক্সিজেন ফার্নেস ব্যবহার করে
অ্যাসিড ফার্নেস ব্যবহার করে
বেশ ফার্নেস ব্যবহার করে


 বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম হল -
রেডিয়াম
লিথিয়াম
স্ট্রনসিয়াম ও সিজিয়াম
প্ল্যাটিনাম


 জলের আপেক্ষিক তাপ -
বেশী
কম
কখনো বেশী কখনো কম
অজানা


 জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি ?
কার্বনেট
অ্যাফ্লাটস্কিন
আর্মনেট
স্ট্রিকনিন


 অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলে ?
ফিলট্রেশন
সালফেট
ফসফেট
ক্ষার


 মৃত্তিকার দ্বারা ছত্রাকঘটিত প্রধানত যে রোগ ছড়ায় তার নাম কি ?
ক্লোমোমাইকসিস
অ্যামাইকোসিস
জ্যুমাইকোসিস
পেরিমাইকোসিস


 মৃত্তিকা দূষণের ভয়ঙ্করতর সমস্যার উৎস হল -
প্লাস্টিক বস্তু
জৈব আবর্জনা
ধাতব বস্তু
মলমুত্রাদি


 কলেরা কি ঘটিত রোগ ?
ভাইরাস
ব্যাকটেরিয়া
প্রোটোজোয়া
কৃমি


 ফাইলেরিয়া কি ঘটিত রোগ ?
কৃমি
ব্যাকটেরিয়া
ভাইরাস
প্রোটোজোয়া


 প্লেগ রোগের বাহক কে ?
বিড়ালের গায়ে বসবাসকারী উকুন
ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরণের ফ্লি
ঘরের কোণের আরশোলা
গৃহপালিত পশুপাখি


 ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি ?
অ্যাডিস স্পি.
প্লাসমোডিয়াম স্পি.
অ্যানোফিলিস স্পি.
ম্যানসোনিয়া স্পি.


 ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত -
আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে
কয়লার গুঁড়ো থেকে
চুনের সূক্ষ্ম কণা থেকে
ধাতুকণা থেকে


 বিজিনোসিস রোগ দেখা যায় -
কয়লাখনির শ্রমিকদের
বস্ত্র শিল্পের শ্রমিকদের
রাসায়নিক শিল্পের শ্রমিকদের
ইস্পাত শিলের শ্রমিদের


 ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গুজ্বর প্রভৃতি হল -
মশাবাহিত রোগ
মাছিবাহিত রোগ
উকুনবাহিত রোগ
স্যান্ডফ্লাইবাহিত রোগ


 বিশ্বের কতভাগ ফসল কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ?
৫ ভাগ
১০ ভাগ
১৫ ভাগ
৩৩ ভাগ


 শব্দদূষণ পরিমাপের একক কি ?
বেল
ডেসিবেল
সেন্টিবেল
কিলোবেল


 তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন ?
টমাস এডিসন
হেনরি বেকারেল
আলেকজান্ডার ফ্লেমিং
আইজ্যাক নিউটন


 রেডিয়াম কে আবিষ্কার করেন ?
মাদাম কুরি
গ্রেগর জোহান মেন্ডেল
কেপলার
জগদীশ চন্দ্র বোস


 গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে ?
১৯৮২ সালে
১৯৮৪ সালে
১৯৮৬ সালে
১৯৮৮ সালে


 বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?
৫ ভাগ
১০ ভাগ
২১ ভাগ
৭৭ ভাগ


 প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে ?
৫ই জুন
২২শে এপ্রিল
৩০শে সেপ্টেম্বর
১০ই মে


 বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি ?
থার্মোমিটার
অ্যামমিটার
PH মিটার
ব্যারোমিটার


 অপ্রচলিত শক্তির উৎস হল -
সৌরশক্তি
কয়লা
পেট্রোলিয়াম
জলবিদ্যুৎ শক্তি


 নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম ?
উৎপাদক
প্রাথমিক খাদক
বিয়োজক
কোনটিই নয়


 পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে ?
গ্রিন অ্যাকাউন্ট
গ্রিন এগ্রিকালচার
গ্রিন অ্যাকাউন্টিং
গ্রিন কালচার


 সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি ?
ভারত
রাশিয়া
জাপান
ফিলিপাইন্স


 পশ্চিমবঙ্গে গণ্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
বক্সায়
সুন্দরবনে
জলদাপাড়ায়
গোরুমারায়


 প্রকৃতির আঁচল বলা হয় কাকে ?
সমভূমি
পর্বত
অরণ্য
সমুদ্র


 আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে ?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জীবনানন্দ দাশ


File Details:
PDF Name : 50 Environmental Science MCQ
Language : Bengali
Size : 0.7 mb
No. of Pages : 5
Download Link : Click Here To Download

More PDF
Download Link
General Knowledge MCQClick Here
Indian Geography MCQClick Here

Friday, 15 May 2020

May 15, 2020

Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam

Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam

Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam
Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam

কলম- 
নমস্কার বন্ধুরা, 
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Important Environmental Studies Questions and Answers in Bengali PDF, যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ একশোটি পরিবেশ বিদ্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পাবে। 

           যেগুলি তোমরা স্টাডির মাধ্যমে আগত Primary TET | CTET ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 



কিছু নমুনা প্রশ্নোত্তর - 

১. কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ? 
উত্তরঃ সুইডেনের স্টকহোম শহরে।

২. ‘নীরব বসন্ত’ বইটির রচয়িতা কে ?
উত্তরঃ র‍্যাচেল কারসন।

৩. মানব-বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে ?
উত্তরঃ কেরালা।

৪. রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে পরিচালনা করে ?
উত্তরঃ রাজ্য সরকার।

৫. সৌর তাপশক্তির দুটি ব্যবহারের উল্লেখ করো।
উত্তরঃ সোলার কুকার ও সোলার হিটার।

৬. জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও।
উত্তরঃ কয়লা ও খনিজ টেল।

৭. গাড়িতে শব্দদূষণ রোধে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তরঃ সাইলেন্সার।

৮. ‘সাইলেন্ট ভ্যালি’ প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে ?
উত্তরঃ কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।

৯. একটি এককোশী সামুদ্রিক শৈবালের নাম বলো।
উত্তরঃ ডায়াটম।

১০. শব্দের তীব্রতা মাপার এককের নাম লেখো।
উত্তরঃ ডেসিবেল।

১১. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর।

১২. বন্যা-নিয়ন্ত্রণের প্রধান কয়েকটি উপায় লেখো।
উত্তরঃ বনসৃজন ও বাঁধ নির্মাণ।

১৩. পরিবেশের জৈব উপাদান কি কি ?
উত্তরঃ উদ্ভিদ, প্রাণী ও জীবাণু ইত্যাদি নিয়ে পরিবেশের জৈব উপাদান গঠিত হয়েছে।

১৪. চিরাচরিত শক্তির উৎস কি ?
উত্তরঃ কয়লা, খনিজ তেল, গ্যাস ইত্যাদি।

১৫. তেহরী বাঁধ প্রকল্পের কাজ কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৯৭৮ সালে।

১৬. ‘ফ্লাই অ্যাস’ বা উড়ন্ত ছাই’ –এর উৎস কি ?
উত্তরঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।

১৭. একটি জৈব গ্যাসের নাম বলো।
উত্তরঃ গোবর গ্যাস।

১৮. বায়ুতে কার্বন কিভাবে পাওয়া যায় ?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড রূপে। 

১৯. প্রধানত কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ?
উত্তরঃ সালফার ডাই-অক্সাইড।

২০. গ্রিন বেঞ্চ কবে গঠিত হয় ?
উত্তরঃ সুপ্রিমকোর্টের নির্দেশে ১৯৮৬ খ্রিস্টাব্দে গ্রিন বেঞ্চ গঠিত হয়। 

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে একশো প্রশ্নোত্তরের PDF File -টি ডাউনলোড করে নাও। 


File Details:
PDF Name : 100 Environmental Studies Questions and Answers
Language : Bengali
Size : 4 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

Wednesday, 28 August 2019

August 28, 2019

380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

হ্যালো স্টুডেন্টস্,
                     আজ তোমাদের জন্য থাকলো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, 380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF, যেটির মধ্যে তোমরা সারিবদ্ধভাবে পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে ৩৮০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাবে।

              যেটি তোমাদের Primary TET পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা প্রশ্ন ও উত্তরঃ

ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে ?
ক. ১৯৭২
খ. ১৯৮৬ 
গ. ১৯৫৭
ঘ. ১৯৮৭

জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
ক. মিথেন
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ড্রাই অক্সাইড 

বায়ু কি পদার্থ ?
ক. মৌলিক পদার্থ
খ. যৌগিক পদার্থ
গ. মিশ্র পদার্থ 
ঘ. জলীয় পদার্থ

সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
ক. অন্ধ্রপ্রদেশে
খ. হিমাচল প্রদেশে
গ. কেরালাতে 
ঘ. মধ্যপ্রদেশে

'আরণ্যক' উপন্যাসটির রচয়িতা কে ?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 
ঘ. জীবনানন্দ দাশ

নিম্নলিখিত কোন অঙ্গ সিলিকোসিস অসুখে আক্রান্ত হয় ?
ক. ফুসফুস 
খ. হৃৎপিণ্ড
গ. যকৃত
ঘ. গলা

'ক্লাব অফ রোম' কত সালে গঠিত হয় ?
ক. ১৯৮৮
খ. ১৯৬৮ 
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৫

'The Origin of Species' -বইটির লেখক কে ?
ক. ল্যামার্ক
খ. ডারউইন 
গ. নিউটন
ঘ. দ্রিস

তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করে ঃ
ক. টমাস এডসিন
খ. হেনরি ব্যাকারেল 
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. অ্যাইজেক নিউটন

নগ্ন জিন বলা হয় ঃ
ক. প্রোটিনকে
খ. স্নেহপদার্থকে
গ. শর্করাকে
ঘ. নিউক্লিক অ্যাসিডকে 

              সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 380+ Environment Science MCQ Questions And Answers in Bengali PDF -টি ডাউনলোড করে নিন।


File Details -
PDF Name : 380+ Environment Science MCQ for TET 
Language : Bengali
Size : 8 mb
No. of Pages : 19
Download Link : Click Here To Download

(কপিরাইটের সমস্যার জন্যে ৩৮০টি MCQ প্রশ্নের পিডিএফটি তুলতে নেওয়া হয়েছে আর তার পরিবর্তে ৫০টি MCQ প্রশ্নের পিডিএফটি শেয়ার করা হয়েছে)

Monday, 3 June 2019

June 03, 2019

Environmental Science Book PDF in Bengali - পরিবেশ বিজ্ঞান বই

Environmental Science Book PDF in Bengali - পরিবেশ বিজ্ঞান বই for Competitive Exams

Environmental Science Book PDF in Bengali - পরিবেশ বিজ্ঞান বই
Environmental Science Book PDF in Bengali - পরিবেশ বিজ্ঞান বই 

হ্যালো স্টুডেন্টস্,
                    আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Environmental Science Book PDF in Bengali - পরিবেশ বিজ্ঞান বই  , পুরোপুরি বিনামূল্যে। এই পরিবেশ বিজ্ঞান বইটির মধ্যে অধ্যায়ভিত্তিক বিভিন্ন টপিক নিয়ে বিশদে আলোচনা করা আছে, যেটি স্টাডির মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

পিডিএফ বুকটির মধ্যে পাবে :

■ পরিবেশের মৌলিক ধারণা 

■ বাস্তুতন্ত্র 

■ পরিবেশ দূষণ 

■ বিশ্ব পরিবেশ সমস্যা 

■ পরিবেশ আইন

■ জনসংখ্যা ও পরিবেশ 

■ ইত্যাদি

😢 আমরা ভীষণভাবে ক্ষমাপ্রার্থী, কপিরাইটের কারণে বইটির ডাউনলোড লিঙ্ক তুলে নেওয়া হয়েছে। তবে নীচে পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন টপিকগুলির আলাদা আলাদা পিডিএফ দিলাম 😢

TopicDownload Link
পরিবেশ সংক্রান্ত দিবস Click Here
ভারতের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন Click Here
পরিবেশ বিজ্ঞান MCQClick Here
পরিবেশ বিজ্ঞান SAQClick Here