Breaking







Showing posts with label Physics - পদার্থবিদ্যা. Show all posts
Showing posts with label Physics - পদার্থবিদ্যা. Show all posts

Monday, 19 May 2025

May 19, 2025

বিভিন্ন শ্রেণির লিভার | সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও উদাহরণ

[PDF] বিভিন্ন শ্রেণির লিভার | Types of Levers in Physics

বিভিন্ন শ্রেণির লিভার | সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও উদাহরণ
বিভিন্ন শ্রেণির লিভার
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন ধরণের লিভারের সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ ভৌত বিজ্ঞানের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরণের প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন শ্রেণির লিভার PDF সহ শেয়ার করলাম।

যেটির মধ্যে বিভিন্ন ধরণের লিভারের সংজ্ঞা, লিভারের শ্রেণিবিভাগ বা প্রকারভেদ ও লিভারের উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাই দেরী না করে পোস্টটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন শ্রেণির লিভার

■ লিভারের সংজ্ঞাঃ 
লিভার হল একটি সরল বা বক্রদণ্ড যার একটি নির্দিষ্ট বিন্দু স্থির থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারদিকে অবাধে ঘুরতে থাকে। 

■ আলম্বের সংজ্ঞাঃ 
লিভার যে স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে চারদিকে ঘুরতে পারে তাকে আলম্ব বলে।

■ বলবাহুর সংজ্ঞাঃ 
আলম্ব থেকে বলের প্রয়োগবিন্দুর দূরত্বকে বলবাহু বলে।

■ রোধবাহুর সংজ্ঞাঃ 
আলম্ব থেকে ভারের প্রয়োগবিন্দুর দূরত্বকে রোধবাহু বলে। 

■ লিভারের শ্রেণিবিভাগঃ
প্রযুক্ত বল, উত্তোলিত ভার ও আলম্বের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ 
প্রথম শ্রেণির লিভার
দ্বিতীয় শ্রেণির লিভার
তৃতীয় শ্রেণির লিভার

■ প্রথম শ্রেণির লিভারঃ 
যে লিভারের আলম্বের একদিকে ভার ও অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণির লিভার বলে।
প্রথম শ্রেণির লিভার
প্রথম শ্রেণির লিভার
উদাহরণঃ 
টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেঁকি, নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, শাবল ইত্যাদি। 

যান্ত্রিক সুবিধাঃ 
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা ১ এর বেশি, ১ এর কম বা ১ এর সমান তিনটিই হতে পারে। 
১ এর বেশি – কাঁচি।
১ এর কম – ঢেঁকি।
১ এর সমান – তুলাযন্ত্র। 

■ দ্বিতীয় শ্রেণির লিভারঃ
যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে এবং অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং ভার দুই প্রান্তের মাঝের যে-কোনো বিন্দুতে ক্রিয়া করে, তাকে দ্বিতীয় শ্রেণির লিভার বলে।
দ্বিতীয় শ্রেণির লিভার
দ্বিতীয় শ্রেণির লিভার
উদাহরণঃ 
নৌকার দাঁড়, ছিপ ফেলার যন্ত্র, জাঁতি, একচাকার হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, ছিপি খোলার চাবি ইত্যাদি।

যান্ত্রিক সুবিধাঃ 
দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর বেশি।

■ তৃতীয় শ্রেণির লিভারঃ
যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে। 
তৃতীয় শ্রেণির লিভার
তৃতীয় শ্রেণির লিভার
উদাহরণঃ 
মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটে, সাইকেলের পাদানি, পাউরুটি কাটার ছুরি, ক্রেন ইত্যাদি। 

যান্ত্রিক সুবিধাঃ 
তৃতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর কম। 


বিভিন্ন শ্রেণির লিভার PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Types of Levers in Physics
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

Friday, 21 March 2025

March 21, 2025

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF | CGS এবং SI একক

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF | CGS এবং SI একক || Physical Quantities and Units

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF | CGS এবং SI একক
বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF | CGS এবং SI একক
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন ভৌত রাশি এবং তাদের সিজিএস ও এস আই এককের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে এস আই পদ্ধতিতে চাপের একক কি? CGS পদ্ধতিতে তাপের একক কি? SI পদ্ধতিতে কার্যের একক কী? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন ভৌত রাশির একক

ভৌত রাশিSI এককCGS একক
দৈর্ঘ্যমিটারসেন্টিমিটার
ভরকিলোগ্রামগ্রাম
সময়সেকেন্ডসেকেন্ড
ক্ষেত্রফলবর্গমিটারবর্গ সেন্টিমিটার
আয়তনঘনমিটারঘন সেন্টিমিটার
ঘনত্বকিলোগ্রাম/ঘনমিটারগ্রাম/ঘন সেন্টিমিটার
বেগ মিটার/সেকেন্ড সেন্টিমিটার/সেকেন্ড
ত্বরণ মিটার/সেকেন্ড২ সেন্টিমিটার/সেকেন্ড২
বল নিউটন ডাইন
চাপ পাস্কাল বা নিউটন/মিটার২ ডাইন/সেন্টিমিটার২
কার্য বা শক্তি জুল আর্গ
ক্ষমতা ওয়াট আর্গ/সেকেন্ড
কম্পাঙ্ক হার্জ হার্জ
কোণ রেডিয়ান রেডিয়ান
তাপ জুল ক্যালোরি
তাপমাত্রা কেলভিন °C বা °F
তাপধারকত্ব জুল/কেলভিন ক্যালোরি/°C
জলসম কিলোগ্রাম গ্রাম
প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার ESU/biot
আধান কুলম্ব ষ্ট্যাটকুলম্ব/ফ্র্যাঙ্কলিন
ঘাত নিউটন/সেকেন্ড ডাইন/সেকেন্ড
রোধাঙ্ক ওহম মিটার ওহম সেন্টিমিটার
সরণ মিটার সেন্টিমিটার
লীনতাপ জুল/কিলোগ্রাম ক্যালোরি/গ্রাম
দীপন প্রাবল্য ক্যান্ডেলা -
পদার্থের পরিমাণ মোল -
উষ্ণতা কেলভিন -

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Physical Quantities and Units
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Sunday, 29 September 2024

September 29, 2024

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF | বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF | Inventors of Various Scientific Sources

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা PDF | বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক
বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র ও সেই সূত্রের আবিষ্কারকের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা

সূত্র আবিষ্কর্তা
ফাস্ট ফর্মাল ইউক্লিড
রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল
মহাকর্ষ সূত্র স্যার আইজ্যাক নিউটন
ইউরেনিয়াম ফিসন থিওরি অটো হন
পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র রবার্ট হুক
আবহাওয়ার চাপের সূত্র টরিসেলি
নোভাম অর্গানম তত্ত্ব ফ্রান্সিস বেকন
ল অব প্লেনেটরি মোশান জোহানেস কেপলার
জেনারেল এন্ড স্পেশাল থিওরি অব রিলেটিভিটি অ্যালবার্ট আইনস্টাইন
গ্যাসের চাপের সূত্র (চাপ ও ভর স্থির) চার্লস
গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) বয়েল
ল অব ইলেকট্রোলাইসিস মাইকেল ফ্যারাডে
তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র মাইকেল ফ্যারাডে
তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র বারনৌলি
পদার্থের ভাসনশীলতার সূত্র আর্কিমিডিস
পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র গ্যালিলিও গ্যালিলি
তাপীয় আয়নন তত্ত্ব মেঘনাদ সাহা
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র পাস্কেল
মলিকিউলার হাইপোথিসিস অ্যাভোগ্রাড্রো
শক্তির নিত্যতা সূত্র জুল প্রেস বার্ট
ল অব রিফ্রেকশন অব লাইফ স্নেল
কাস্কেড তত্ত্ব W. Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Inventors of Various Scientific Sources
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


■ Important Questions ::

প্রশ্নঃ ফাস্ট ফর্মাল কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ইউক্লিড।

প্রশ্নঃ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ হেনরি বেকারেল।

প্রশ্নঃ মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্যার আইজ্যাক নিউটন।

প্রশ্নঃ ইউরেনিয়াম ফিসন থিওরি কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অটো হন।

প্রশ্নঃ পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ রবার্ট হুক।
প্রশ্নঃ আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ টরিসেলি।

প্রশ্নঃ নোভাম অর্গানম তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ফ্রান্সিস বেকন।

প্রশ্নঃ ল অব প্লেনেটরি মোশান বা গ্রহের গতি সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জোহানেস কেপলার।

প্রশ্নঃ জেনারেল এন্ড স্পেশাল থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অ্যালবার্ট আইনস্টাইন।

প্রশ্নঃ গ্যাসের চাপের সূত্র (চাপ ও ভর স্থির) কে আবিষ্কার করেন ?
উত্তরঃ চার্লস।
প্রশ্নঃ গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) কে আবিষ্কার করেন ?
উত্তরঃ বয়েল।

প্রশ্নঃ ল অব ইলেকট্রোলাইসিস বা তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে।

প্রশ্নঃ তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে।

প্রশ্নঃ তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ বারনৌলি।
প্রশ্নঃ পদার্থের ভাসনশীলতার সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আর্কিমিডিস।

প্রশ্নঃ পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি।

প্রশ্নঃ তাপীয় আয়নন তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মেঘনাদ সাহা।

প্রশ্নঃ তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ পাস্কেল।

প্রশ্নঃ মলিকিউলার হাইপোথিসিস কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অ্যাভোগ্রাড্রো।

প্রশ্নঃ শক্তির নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জুল প্রেস বার্ট।

প্রশ্নঃ ল অব রিফ্রেকশন অব লাইফ বা আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্নেল।

প্রশ্নঃ কাস্কেড তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ W. Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা।

Sunday, 12 November 2023

November 12, 2023

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF | Chemical Symbols and Formulas

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF | Chemical Symbols and Formulas PDF

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF
বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
ভৌত বিজ্ঞানের বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয় এই টপিক চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী, আর তাই আজ বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF টি শেয়ার করলাম। 

যেটির মধ্যে কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের সাধারণ নাম, রাসায়নিক নাম ও সংকেত খুব সুন্দর করে একটি তালিকার মধ্যে দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয়

দ্রব্য রাসায়নিক নাম সংকেত
মার্শ গ্যাস মিথেন CH4
পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড CaO
ব্রিমস্টোন সালফার S8
রুজ ফেরিক অক্সাইড Fe2O3
কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH
শুষ্ক বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড CO2
ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড Mg(OH)2
জিপসাম সোদক ক্যালসিয়াম সালফেট CaSO4, 2H2O
নাইটার পটাসিয়াম নাইট্রেট KNO3
ওলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7
ফসজিন গ্যাস কার্বনিল ক্লোরাইড COCl2
প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 2CaSO4, H2O
দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড ZnO
মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3
কুইক সিলভার পারদ Hg
অ্যালাম বা ফটকিরি সোদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট K2SO4, Al2(SO4)3 24H2O
বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট NaHCO3
ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট Ca(OCl)Cl
ভারী জল জয়েটেরিয়াম হাইড্রাইড D2O
চিলি সল্টপিটার সোডিয়াম নাইট্রেট NaNO3
কস্টিক পটাস পটাসিয়াম হাইড্রক্সাইড KOH
অ্যাসপিরিন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড C6H4 (OCOCH3)COOH
ব্যারাইটা ওয়াটার বেরিয়াম হাইড্রক্সাইড Ba(OH)2, 8H2O
অ্যাক্রাইলো নাইট্রাইল ভিনাইল সায়ানাইড CH2=CH-CN
ক্যালোমেল মারকিউরাস ক্লোরাইড Hg2Cl2
এপসম সল্ট সোদক ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, 7H2O
ফেলস্পার পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট KAI, Si3O4
ফেরিক অ্যালাম সোদক পটাসিয়াম এবং ফেরিক সালফেট K2SO4, Fe2(SO4)3, 24H2O
গ্লবার লবণ সোদক সোডিয়াম সালফেট Na2SO4, 10H2O
ক্যালগন সোডিয়াম হেক্কামেটা ফসফেট Na2 [Na4 (PO3)6]
গ্রীন ভিট্রিয়ল সোদক ফেরাস সালফেট FeSO4, 7H2O
গান পাউডার পটাসিয়াম নাইট্রেট, গন্ধক ও চারকোলের মিশ্রণ KNO3 + S + চারকোল
হাইপো সোদক সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, 5H2O
হর্ন সিলভার সিলভার ক্লোরাইড AgCl
মোজেইক গোল্ড স্ট্যানিক সালফাইড SNS2
জিঙ্ক হোয়াইট জিঙ্ক অক্সাইড ZnO
জিঙ্ক ব্লেণ্ড জিঙ্ক সালসাইড ZnS
হাইড্রোলিথ ক্যালসিয়াম হাইড্রাইড CaH2
লিথো ফোন জিঙ্ক সালফাইড ও বেরিয়াম সালফেটের মিশ্রণ ZnS + BaSO4
মিল্ক অফ লাইম ক্যালসিয়াম হাইড্রক্সাইড Ca(OH)2
মোর লবণ ফেরাস অ্যামোনিয়াম সালফেট FeSO4, (NH4)2, SO4, 6H2O
কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3
মাইকা পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট K2O, 3Al2O3, 6SiO2, 2H2O
কোয়ার্টজ বালি SiO2
রেড লেড লেড অক্সাইড Pb3O4
হোয়াইট লেড ক্ষারীয় লেড কার্বনেট 2PbCO3, Pb(OH)2
সোরা পটাসিয়াম নাইট্রেট KNO3
ওয়াটার গ্যাস CO ও H2 এর মিশ্রণ CO + H2
সিনাবার মারকিউরিক সালফাইড HgS
কোরাল প্রকৃতিজাত ক্যালসিয়াম কার্বনেট CaCO3
সিমেন্টাইট আয়রন কার্বাইড FeC2
সেরুসাইট লেড কার্বনেট PbCO3
ক্রায়োলাইট সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লওরাইড Na3AlF6
ক্লোরোটোন ট্রাইক্লোরো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল (CH3)2C(OH)CCl3
ক্রোম ইয়েলো লেড ক্রোমেট PbCrO4
ক্রোম অ্যালাম সোদক পটাসিয়াম ও ক্রোমিয়াম সালফেট K2SO4, Cr2(SO4)3 24H2O
কার্বোরাণ্ডাম সিলিকন কার্বাইড SiC
সাইক্লোনাইট ট্রাইমিথিলিন ট্রাইনাইট্যামিন (CH2N-NO2)3
হোয়াইট ভিট্রিয়ল জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট ZnSO4, 7H2O
ভিট্রওসিল সিলিকন ডাইঅক্সাইড SiO2
ফ্রিয়ন-১২ ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেন CF2Cl2
মাস্টার্ড গ্যাস ২-২ ডাইক্লোরো ডাইইথাইল সালফাইড (ClH2C-CH2)2S

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ মার্শ গ্যাস হল - 
উত্তরঃ মিথেন।

প্রশ্নঃ বেকিং পাউডারের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম বাইকার্বনেট।

প্রশ্নঃ কুইক সিলভার কাকে বলা হয় ?
উত্তরঃ পারদ।

প্রশ্নঃ ব্লিচিং পাউডারের সংকেত কি ?
উত্তরঃ Ca(OCl)Cl. 

প্রশ্নঃ কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম কার্বনেট। 

প্রশ্নঃ কাপড় কাচার সোডার সংকেত কি ?
উত্তরঃ Na2CO3. 

প্রশ্নঃ ভারী জলের সংকেত কি ?
উত্তরঃ D2O. 

প্রশ্নঃ দার্শনিকের উল কাকে বলা হয় ?
উত্তরঃ জিঙ্ক অক্সাইডকে।

প্রশ্নঃ মার্বেল পাথরের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট। 

প্রশ্নঃ পোড়া চুনের সংকেত কি ?
উত্তরঃ CaO.


বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Chemical Symbols and Formulas
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download

Tuesday, 7 November 2023

November 07, 2023

শক্তির রূপান্তর PDF | Energy Transformation

শক্তির রূপান্তর PDF | শক্তির বিভিন্ন রূপ | Energy Transformation in Bengali

শক্তির রূপান্তর PDF | Energy Transformation
শক্তির রূপান্তর PDF | Energy Transformation
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে শক্তির রূপান্তর PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে শক্তির রূপান্তর, রূপান্তরিত শক্তি এবং বিভিন্ন রূপান্তরিত শক্তির উদাহরণ সমূহের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য পোস্টটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

শক্তির রূপান্তর

শক্তির রূপান্তর রূপান্তরিত শক্তি উদাহরণ
যান্ত্রিক শক্তি তাপশক্তি হাতের তালু দুটি পরস্পর ঘষলে
যান্ত্রিক শক্তি শব্দশক্তি গিটার, সেতার, তবলা
যান্ত্রিক শক্তি তাপ ও আলোক শক্তি ছুরি, কাঁচি প্রভৃতি যন্ত্রে শাণ দেওয়া
যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি ডায়নামো যন্ত্র
যান্ত্রিক শক্তি চৌম্বক শক্তি লোহার দণ্ডকে চুম্বক দিয়ে বারবার ঘষলে
তাপশক্তি আলোক শক্তি বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে
তাপশক্তি বিদ্যুৎ শক্তি দুটি ভিন্ন ধাতুর জোড়ায় তাপ দিলে
তাপশক্তি শব্দশক্তি উত্তপ্ত কড়াইয়ে তেলের শব্দ
তাপশক্তি রাসায়নিক শক্তি চুনাপাথরকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
তাপশক্তি যান্ত্রিক শক্তি পেট্রোল, ডিজেল, কয়লা প্রভৃতি পুড়িয়ে
আলোক শক্তি রাসায়নিক শক্তি উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া
আলোক শক্তি বিদ্যুৎ শক্তি সৌরকোশ
আলোক শক্তি তাপশক্তি সূর্যালোক শোষণ করে পৃথিবী পৃষ্ঠ গরম হয়ে ওঠে
শব্দশক্তি যান্ত্রিক শক্তি প্রচণ্ড শব্দে জানালার কাঁচ ভেঙে যাওয়া
শব্দশক্তি রাসায়নিক শক্তি অ্যাসিটিলিন গ্যাস বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়
শব্দশক্তি বিদ্যুৎ শক্তি মাইক্রোফোন, টেলিফোন, প্রেরকযন্ত্র
তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক পাখা
তড়িৎ শক্তি শব্দশক্তি টেলিফোন গ্রাহক যন্ত্র
তড়িৎ শক্তি আলোক শক্তি বৈদ্যুতিক বাল্ব
তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি তড়িৎ বিশ্লেষণের সময়
তড়িৎ শক্তি চৌম্বক শক্তি তড়িৎ চুম্বক
রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো
রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তি কাঠ, কয়লা, তেলের দহন
রাসায়নিক শক্তি শব্দশক্তি পটকা, বোমা, বারুদ প্রভৃতির বিস্ফোরণ
পারমাণবিক শক্তি তাপ, আলোক ও শব্দশক্তি পরমাণু বোমা বিস্ফোরণ
পারমাণবিক শক্তি তড়িৎ শক্তি পারমাণবিক চুল্লিতে পরমাণু কেন্দ্রকের বিভাজনে প্রচুর পরিমাণ তাপ পাওয়া যায়
পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তি পারমাণবিক বোমার বিস্ফোরণে বিস্তীর্ণ এলাকার অট্টালিকা সম্পূর্ণ ধ্বংস হয়

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Energy Transformation
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Saturday, 24 June 2023

June 24, 2023

বিভিন্ন ভৌত রাশির মাত্রা PDF | Dimensions of Physical Quantities

বিভিন্ন ভৌত রাশির মাত্রা PDF | Dimensions of Physical Quantities

বিভিন্ন ভৌত রাশির মাত্রা PDF | Dimensions of Physical Quantities
বিভিন্ন ভৌত রাশির মাত্রা PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের পোস্টে বিভিন্ন ভৌত রাশির মাত্রা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন ভৌত রাশি ও তাদের মাত্রার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন ইচ্ছা পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন ভৌত রাশির মাত্রা

ভৌতরাশি মাত্রা
দৈর্ঘ্য L
ভর M
ক্ষেত্রফল L2
আয়তন L3
বেগ LT-1
ত্বরণ LT-2
বল MLT-2
বলের ঘাত MLT-1
ভরবেগ MLT-1
ঘনত্ব ML-3
চাপ ML-1 T -2
ক্ষমতা ML2T-3
শক্তি ML2T-2
কাজ ML2T-2
তাপ ML2T-2
তড়িৎ আধান IT
পৃষ্ঠটান ML-2
কম্পাঙ্ক T-1
তড়িৎ প্রবাহ I
উষ্ণতা K
ওজন MLT-2
গতিশক্তি ML2T-2
বিভবশক্তি ML2T-2
পীড়ন ML-1 T -2

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Dimensions of Physical Quantities
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Friday, 7 April 2023

April 07, 2023

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF | Melting Point and Boiling Point

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF | Melting Point and Boiling Point

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF | Melting Point and Boiling Point
বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পদার্থ বিজ্ঞানের এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে কয়েকটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক

পদার্থ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক
সীসা ৩২৭℃ ১৭৪০℃
লোহা ১৫৩৮℃ ২৮৬২℃
রূপা ৯৬১.৮℃ ২১৬২℃
তামা ১০৮৫℃ ২৫৬২℃
দস্তা ৪২০℃ ৯০৭℃
টিন ২৩১.৯℃ ২৬০২℃
হীরা ৩৫৫০℃ ৪৮৩০℃
সোনা ১০৬৪℃ ২৭০০℃
ম্যাগনেসিয়াম ৬৫০℃ ১০৯১℃
পটাশিয়াম ৬৩.৫℃ ৭৬০℃
অ্যালুমিনিয়াম ৬৬০.৩℃ ২৪৭০℃
প্ল্যাটিনাম ১৭৬৮℃ ৩৮২৫℃
সিলিকন ১৪১০℃ ৩২৬৫℃
ক্যাডমিয়াম ৩২১.১℃ ৭৬৬.৮℃
গ্রাফাইট ৩৬৭৫℃ ৪০২৭℃
আয়োডিন ১১৩.৭℃ ১৮৪.৩℃
ম্যাঙ্গানিজ ১২৪৬℃ ২০৬১℃
নিকেল ১৪৫৫℃ ২৭৩০℃
ফসফরাস ৪৪.১℃ ২৮০.৫℃
সোডিয়াম ৯৭.৭৯℃ ৮৮২.৯℃
সালফার ১১২.৮℃ ৪৪৪.৬℃
লিথিয়াম ১৮০.৫℃ ১৩৪২℃
কোবাল্ট ১৪৯৫℃ ২৮৭০℃
হাইড্রোজেন -২৫৯.২℃ -২৫২.৯℃
অক্সিজেন -২১৮.৮℃ -১৮৩℃
নাইট্রোজেন -২১০℃ -১৯৫.৮℃
হিলিয়াম -২৭২.২℃ -২৬৮.৯℃
ক্লোরিন -১০১.৫℃ -৩৪.০৪℃
ব্রোমিন -৭.২℃ ৫৮.৮℃
পারদ -৩৮.৯℃ ৩৫৬.৭℃

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Monday, 28 February 2022

February 28, 2022

নিউটনের গতিসূত্র PDF | Newton's Laws of Motion

নিউটনের গতিসূত্র PDF | Newton's Laws of Motion

নিউটনের গতিসূত্র PDF | Newton's Laws of Motion
নিউটনের গতিসূত্র PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
নিউটনের তিনটি গতিসূত্র পদার্থবিদ্যার এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে নিউটনের গতিসূত্র PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে নিউটনের গতিসূত্রসমূহ ও ব্যাখ্যা খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। সুতরাং দেরী না করে পোস্টটি দেখে নাও ও পিডিএফটি সংগ্রহ করে নাও।

নিউটনের গতিসূত্র ও ব্যাখ্যা

স্যার আইজ্যাক নিউটন ১৬৮৭ সালে তাঁর “প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা” গ্রন্থে বস্তুর গতি সম্পর্কে তিনটি মূল্যবান সূত্র উল্লেখ করেন।  এই সূত্র তিনটিই নিউটনের গতিসূত্র নামে পরিচিত।  সূত্রগুলি হল -

প্রথম গতিসূত্রঃ 
বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। 

প্রথম সূত্রের আলোচনাঃ
নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় সম্পর্কে জানা যায় –
ক. পদার্থের জাড্য 
খ. বলের গুনগত সংজ্ঞা

নিউটনের প্রথম গতিসূত্রে পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে প্রথম গতিসূত্রকে ‘জাড্য সূত্র’ বলে।

ক. জাড্যের সংজ্ঞাঃ
জড় পদার্থের যে ধর্মের জন্য পদার্থটি স্থিতি বা গতি যে অবস্থায় আছে সেই অবস্থাটিকে ধরে রাখার চেষ্টা করে, তাকেই ওই পদার্থের জাড্য বলে।  জাড্য দুই প্রকার -

অ. স্থিতি জাড্যঃ
স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতাকে স্থিতি বলে।

আ. গতি জাড্যঃ
গতিশীল বস্তুর সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতাকে গতি জাড্য বলে। 

খ. বলের গুনগত সংজ্ঞাঃ 
বাইরে থেকে যা প্রয়োগ করে অচল বস্তুকে সচল অবস্থায় আনা হয় বা সচল অবস্থায় আনার চেষ্টা করা হয়, কিংবা সচল বস্তুর গতির মান ও দিক পরিবর্তন করা যায়, তাকে বল বলে।

দ্বিতীয় গতিসূত্রঃ 
কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক।  প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে।

দ্বিতীয় সূত্রের আলোচনাঃ
নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানা যায় - 
ক. ভরবেগের ধারণা ও
খ. বলের পরিমাণগত সংজ্ঞা

ক. ভরবেগঃ
ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয়, তাকে বস্তুটির ভরবেগ বলে।  বস্তুর ভরবেগ বস্তুর ভর ও বেগের গুণফল সমান। 

ভরবেগের একক ও মাত্রাঃ
সিজিএস ও এসআই পদ্ধতিতে ভরবেগের একক যথাক্রমে গ্রাম-সেমি/সেকেন্ড ও কিলোগ্রাম-মিটার/সেকেন্ড। 

খ. বলের পরিমাণগত সংজ্ঞাঃ 
বস্তুর ভর ও তাতে সৃষ্ট ত্বরণের গুণফলই হল বলের পরিমাপ।

বলের একক ও মাত্রাঃ
সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের পরম একক যথাক্রমে ডাইন ও নিউটন।

তৃতীয় গতিসূত্রঃ
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। 

তৃতীয় সূত্রের আলোচনাঃ
প্রকৃতিতে বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই।  অর্থাৎ বল সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে একটি ছাড়া অন্যটির অস্তিত্ব থাকা সম্ভব নয় এবং একটি ক্রিয়াশীল হলে অন্যটিও একই সঙ্গে সক্রিয় হয়। এছাড়াও ক্রিয়া-প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে, এরা সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে।

পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Newton's Laws of Motion
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download