Breaking







Thursday, 2 April 2026

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় | মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে

মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে 2026 | Madhyamik Pass Government Job | Government Jobs After 10th Pass

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় | মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে | Government Jobs After 10th Pass
মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় | মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বর্তমান সময়ে চাকরির প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই মনে করেন, ভালো সরকারি চাকরি পেতে হলে উচ্চশিক্ষা থাকা জরুরি। কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। মাধ্যমিক পাশ করার পরেও দেশে এমন অনেক সরকারি চাকরির সুযোগ রয়েছে, যেখানে অল্প শিক্ষাগত যোগ্যতায়ই ভালো ক্যারিয়ার গড়া সম্ভব।

এই পোস্টে আমরা বিস্তারিতভাবে জানবো—মাধ্যমিক পাশ করলে কি কি সরকারি চাকরির সুযোগ রয়েছে। অনেকেরই ধারণা, কম শিক্ষাগত যোগ্যতায় ভালো চাকরি পাওয়া সম্ভব নয়, কিন্তু বাস্তবে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য একাধিক চাকরির সুযোগ রয়েছে।

এখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির নামের পাশাপাশি বয়সসীমা, বেতন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি সহজভাবে তুলে ধরা হলো।

মাধ্যমিক পাশে সরকারি চাকরি


গ্রামীণ ডাক সেবক

  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
  • মাসিক বেতন: ১০,০০০/- থেকে ২৪,৪৭০/- টাকা পর্যন্ত 
  • রিক্রুটমেন্ট বোর্ড: ভারতীয় ডাক বিভাগ
  • অফিশিয়াল ওয়েবসাইট: indiapostgdsonline.gov.in

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল

  • বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর 
  • মাসিক বেতন: ২২,৫০০/- থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত 
  • রিক্রুটমেন্ট বোর্ড: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
  • অফিশিয়াল ওয়েবসাইট: wbpolice.gov.in

কলকাতা পুলিশ কনস্টেবল

  • বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর
  • মাসিক বেতন: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত
  • রিক্রুটমেন্ট বোর্ড: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
  • অফিশিয়াল ওয়েবসাইট: wbpolice.gov.in

এসএসসি জিডি কনস্টেবল

  • বয়সসীমা: ১৮ থেকে ২৩ বছর
  • মাসিক বেতন: ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত
  • রিক্রুটমেন্ট বোর্ড: স্টাফ সিলেকশন কমিশন
  • অফিশিয়াল ওয়েবসাইট: ssc.nic.in

রেলওয়ে গ্রুপ ডি

  • বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছর
  • মাসিক বেতন: ২২,০০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত
  • রিক্রুটমেন্ট বোর্ড: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
  • অফিশিয়াল ওয়েবসাইট: indianrailways.gov.in
🔔 চাকরির প্রস্তুতিকে সহজ করতে সমস্ত ধরনের পরীক্ষার প্রয়োজনীয় নোটস আমাদের ‘কলম’ ওয়েবসাইটে একদম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।

ফুড সাব ইন্সপেক্টর

  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
  • মাসিক বেতন: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত
  • রিক্রুটমেন্ট বোর্ড: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
  • অফিশিয়াল ওয়েবসাইট: psc.wb.gov.in

ক্লার্কশিপ

  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
  • মাসিক বেতন: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত
  • রিক্রুটমেন্ট বোর্ড: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
  • অফিশিয়াল ওয়েবসাইট: psc.wb.gov.in

কৃষি প্রযুক্তি সহায়ক

  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
  • মাসিক বেতন: ৫,৪০০/- থেকে ২৫,২০০/- টাকা পর্যন্ত
  • রিক্রুটমেন্ট বোর্ড: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
  • অফিশিয়াল ওয়েবসাইট: psc.wb.gov.in

গ্রুপ ডি

  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
  • মাসিক বেতন: ২০,০৫০/- টাকা
  • রিক্রুটমেন্ট বোর্ড: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
  • অফিশিয়াল ওয়েবসাইট: westbengalssc.com

এসএসসি এমটিএস

  • বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর
  • মাসিক বেতন: ১৬,৯১৫/- থেকে ২০,২৪৫/- টাকা পর্যন্ত
  • রিক্রুটমেন্ট বোর্ড: স্টাফ সিলেকশন কমিশন
  • অফিশিয়াল ওয়েবসাইট: ssc.nic.in

No comments:

Post a Comment