নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026
![]() |
| নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
নবান্ন স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অধীনে পরিচালিত একটি শিক্ষাবৃত্তি। এই স্কলারশিপ মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
প্রতি বছর বহু শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার খরচের একটি বড় অংশ পূরণ করার সুযোগ পান। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে- কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করার যোগ্যতা কী, কত টাকা পাওয়া যায় এবং কীভাবে আবেদন করতে হবে।
সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের এই প্রতিবেদন নবান্ন স্কলারশিপ 2026। এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে—
- নবান্ন স্কলারশিপ কী
- নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা
- নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়
- নবান্ন স্কলারশিপে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট
- নবান্ন স্কলারশিপে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি
নবান্ন স্কলারশিপ কী?
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের পক্ষ থেকে প্রতিবছর দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত।
নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?
নবান্ন স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা সাধারণত ১০,০০০/- টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। টাকার পরিমাণ শিক্ষাগত স্তর ও কোর্সের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
নবান্ন স্কলারশিপ 2026-এর যোগ্যতা
নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য সাধারণত নীচের যোগ্যতাগুলি থাকতে হয়—
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পশ্চিমবঙ্গের কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে পাশ করে পশ্চিমবঙ্গেরই কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে এমন ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- যারা মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে এবং গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশের উপর এবং ৫৩ শতাংশের নীচে নম্বর পেয়েছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- সেসকল ছাত্রছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
- বাৎসরিক পারিবারিক আয় ১,২০,০০০/- টাকার কম হতে হবে।
নবান্ন স্কলারশিপ এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে
নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য নীচের ডকুমেন্টগুলি প্রয়োজন হয়—
- স্কলারশিপের আবেদনপত্র
- শেষ পরীক্ষার মার্কশিট
- বর্তমান কোর্সে ভর্তির রশিদ
- এন্ট্রান্স পরীক্ষায় দেওয়া রাঙ্ক কার্ড
- A ক্যাটাগরির সরকারী অফিসারদের (DM/SDO/BDO/Joint BDO/ Executive Officer in Municipality/ Deputy Commissioner of Corporation) কাছ থেকে প্রাপ্ত বাৎসরিক আয়ের সার্টিফিকেট
- এলাকার MP/MLA এর রেকমেন্ডেশন লেটার
- সেল্ফ ডিক্লারেশন
- ব্যাঙ্কের পাশবুকের প্রথম পাতা
- কন্টাক্ট ডিটেলস সঙ্গে নিজের মোবাইল নম্বর
নবান্ন স্কলারশিপ 2026 আবেদন পদ্ধতি
অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতির মাধ্যমেই এই স্কলারশিপে জন্য আবেদন করা যায়।
অফলাইন আবেদন পদ্ধতি:
- নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করুন
- ফর্মটি সঠিকভাবে পূরণ করুন
- প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন
- নির্দিষ্ট ঠিকানায় জমা দিন
অনলাইন আবেদন পদ্ধতি:
- অফিশিয়াল ওয়েবসাইট https://cmrf.wb.gov.in/ -তে যান
- Apply For Financial Assistance for Education অপশনে ক্লিক করুন
- Sign Up করুন
- তারপর Login করুন
- সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন
- ডকুমেন্ট আপলোড করুন
- সাবমিট করুন
নবান্ন স্কলারশিপ 2026 Start Date | নবান্ন স্কলারশিপ 2026 Last Date
নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের চলতি শিক্ষাবর্ষে যেকোনো সময় এই কোর্সের জন্য আবেদন করতে পারেন।
নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক
নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক করা জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করুন—
- অফিশিয়াল ওয়েবসাইট https://cmrf.wb.gov.in/ -তে যান
- Applicant Services-এর ঘরে থাকা Check Application Status অপশনটিতে ক্লিক করুন
- রেজিস্টার মোবাইল নম্বর ইনপুট করে Sent OTP বাটনে ক্লিক করুন
- মোবাইলে নম্বরে পাঠানো OTP-টি দিন এবং সঠিকভাবে ক্যাপচা কোডটি পূরণ করুন
- সাবমিট বাটনে ক্লিক করুন
নবান্ন স্কলারশিপ 2026 – অফিসের ঠিকানা ও হেল্পলাইন নম্বর
- নবান্ন অফিসের ঠিকানা: Nabanna, 14th Floor, 325, Sarat Chatterjee Road, Shibpur, Howrah - 711102
- উত্তরকন্যা অফিসের ঠিকানা: Uttarkanya, P.O. - Satellite Township, Fulbari, Jalpaiguri – 734015
- হেল্পলাইন নম্বর: 033 2253 5335
- অফিশিয়াল ওয়েবসাইট: https://cmrf.wb.gov.in/
নবান্ন স্কলারশিপ 2026 ফর্ম ডাউনলোড PDF | Nabanna Scholarship 2026 Application Form PDF Download
নবান্ন স্কলারশিপ 2026 -এর জন্য আবেদন করার সময় নীচে দেওয়া প্রয়োজনীয় ফর্মগুলো ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। সকল ফর্মের PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলো-
নবান্ন স্কলারশিপ 2026 – FAQ
নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগে?
মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে এবং গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশের উপর এবং ৫৩ শতাংশের নীচে নম্বর থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
নবান্ন স্কলারশিপ কত টাকা দেয়?
সাধারণত ১০,০০০/- টাকা (বি.দ্র. - কোর্সের উপর নির্ভরশীল)।
নবান্ন স্কলারশিপ কি কি লাগবে?
শেষ পরীক্ষার মার্কশিট, বর্তমান কোর্সে ভর্তির রশিদ, ইনকাম সার্টিফিকেট, MP/MLA এর রেকমেন্ডেশন লেটার, সেল্ফ ডিক্লারেশন, ব্যাঙ্কের পাশবুক, মোবাইল নম্বর ইত্যাদি।
নবান্ন স্কলারশিপ 2026 কবে থেকে শুরু হবে?
নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের চলতি শিক্ষাবর্ষে যেকোনো সময় এই কোর্সের জন্য আবেদন করতে পারেন।
নবান্ন বৃত্তি 2026 আবেদন করার শেষ তারিখ?
আবেদন প্রক্রিয়া সাধারণত সারা বছর ধরেই চালু থাকে।

No comments:
Post a Comment