Breaking







Showing posts with label Indian Economy - ভারতের অর্থনীতি. Show all posts
Showing posts with label Indian Economy - ভারতের অর্থনীতি. Show all posts

Tuesday, 23 July 2024

July 23, 2024

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল তালিকা PDF | বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল তালিকা PDF

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল তালিকা PDF | বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল তালিকা PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন ব্যাঙ্ক ও তাদের প্রতিষ্ঠা সালের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? ইত্যাদি প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। 

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল

ব্যাঙ্কপ্রতিষ্ঠাকাল
ব্যাঙ্ক অব হিন্দুস্থান১৭৭০
ব্যাঙ্ক অব বেঙ্গল১৮০৬
ব্যাঙ্ক অব বোম্বাই১৮৪০
ব্যাঙ্ক অব মাদ্রাজ১৮৪৩
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক১৮৯৪
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া১৯৩৫
ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া১৯৫৫
ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া১৯৬৪
ন্যাশনাল ব্যাঙ্ক ফোর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট১৯৮২
EXIM ব্যাঙ্ক১৯৮২
ইন্ড্রাস্ট্রিয়াল রিকনস্ট্রাকসন ব্যাঙ্ক অব ইন্ডিয়া১৯৮৫
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক১৯৮৮
স্মল ইন্ড্রাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া১৯৯০
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক১৯৯২
নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ব্যাঙ্ক১৯৯৫

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
 
File Details:
PDF Name : ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


Friday, 19 July 2024

July 19, 2024

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF | পরিকল্পনা, সময়কাল ও উদ্দেশ্য

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF | Five Year Plans of India in Bengali PDF

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF | Five Year Plans of India in Bengali PDF
ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অর্থনীতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ও উদ্দেশ্য সমূহ খুব সুন্দরভাবে আলোচনা করা আছে।

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা

১৯৫০ সালে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ভারতে ১৯৫১ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৯৫১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সকল পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে, সেগুলি নিম্নে আলোচনা করা হল -

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ 
হ্যারোড ডোমার কৌশলের উপর ভিত্তি করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গঠিত হয়। ১৯৫১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেন।

■ সময়কালঃ
১৯৫১ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত।  

■ উদ্দেশ্যঃ
● ভারতের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন,
● দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের ফলে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করা,
● দেশের মুদ্রাস্ফীতি রোধ,
● খাদ্য সংকটের সমাধান,
● কাঁচামালের উৎপাদন বৃদ্ধি,
● ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন,
● পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ২.১ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৩.৬ শতাংশ 

দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবীশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা রূপরেখা বা মডেল তৈরি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন। তাই এই পরিকল্পনা ‘নেহেরু মহলানবীশ পরিকল্পনা’ নামেও পরিচিত।

■ সময়কালঃ
১৯৫৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● এই পরিকল্পনায় ভারী শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়,
● ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটানো,
● দ্রুত শিল্পায়নের উপ্প্র দৃষ্টিপাত করা,
● অর্থনৈতিক ক্ষমতা বণ্টনে ভারসাম্য প্রতিষ্ঠা করা,
● জলবিদ্যুৎ প্রকল্প ও লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটানো

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৪.৫ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৪.২৭ শতাংশ 

তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়। তবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পকে বেশি প্রাধ্যান্য দেওয়ায় কৃষির উন্নতি ব্যহত হয়, তাই এই পরিকল্পনায় কৃষিকেও সমান প্রাধান্য দেওয়া হয়।

■ সময়কালঃ
১৯৬১ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● জাতীয় আয় প্রতি বছর ৫ শতাংশ হারে বৃদ্ধি করা,
● কৃষি ও ভারী শিল্প উভয়কেই গুরুত্ব দেওয়া,
● ভারতীয় অর্থনীতিকে স্বনির্ভর করে তোলা

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.৬ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ২.৮৪ শতাংশ 

চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
কৃষিক্ষেত্রের অগ্রগতি ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য এবং এই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি।

■ সময়কালঃ
১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● আর্থিক স্বনির্ভরতা অর্জন,
● কৃষি ও শিল্পের উৎপাদন বার্ষিক ৫.৭ শতাংশ হারে বৃদ্ধি করা

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.৭ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৩.৩০ শতাংশ 

পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটির খসড়াটি তৈরি করেন এবং প্রবর্তন করেন ডি.পি. ধর। 

■ সময়কালঃ
১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক স্বনির্ভরতা -ছিল এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য,
● গরিবী হটাও স্লোগানটি এই পরিকল্পনাতে ব্যবহৃত হয়েছিল

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৪.৪ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৪.৮ শতাংশ 

ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল।  

■ সময়কালঃ
১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● দারিদ্র্য দূরীকরণ,
● প্রযুক্তির আধুনিকীকরণ,
● বেকারত্ব হ্রাস,
● শিবরামন কমিটির সুপারিশে ১৯৮২ সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.২ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৫.৬৬ শতাংশ 

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল।

■ সময়কালঃ
১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি,
● দারিদ্র্য দূরীকরণ,
● কর্মসংস্থান বৃদ্ধি,
● প্রযুক্তির উন্নয়ন

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৬.০১ শতাংশ 

অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল পি. ভি. নরসিমা রাও এর নেতৃত্বে।

■ সময়কালঃ
১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● দ্রুত অর্থনৈতিক বিকাশ,
● কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি,
● আমদানি ও রপ্তানি বৃদ্ধি

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.৬ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৬.৮ শতাংশ 

নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ি এর নেতৃত্বে।

■ সময়কালঃ 
১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● জীবনযাত্রার মান উন্নয়ন,
● সৃজনশীল কর্মসংস্থান বৃদ্ধি,
● আঞ্চলিক ভারসাম্য ও আত্মনির্ভরশীলতা 

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৬.৫ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৫.৩৫ শতাংশ 

দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি চালু হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং এর নেতৃত্বে।

■ সময়কালঃ
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● জিডিপি এর হার ৮ শতাংশ বৃদ্ধি ও ৫ শতাংশ দারিদ্রতা কমানো,
● শিক্ষা ও বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হ্রাস,
● জনসংখ্যা বৃদ্ধির হার কমানো,
● সমস্ত গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা,
● দূষিত নদীগুলির শুদ্ধিকরণ,
● বনাঞ্চলের আয়তন বৃদ্ধি

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৮.১ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৭.৬ শতাংশ 

একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি তৈরী করেন অধ্যাপক সি. রঙ্গরাজন। 

■ সময়কালঃ
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত।

■ উদ্দেশ্যঃ
● বেকারত্বের হার ৫ শতাংশের নীচে আনা,
● শিক্ষায় লিঙ্গ বৈষম্যের হার কমিয়ে ১০ শতাংশ করা,
● বনাঞ্চল অঞ্চল ৫ শতাংশ বৃদ্ধি করা,
● বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী বায়ু দূষণের হার কমানো

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৯ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৮ শতাংশ 

দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
পরিকল্পনা কমিশন দ্বারা এই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়।  এটিই হল ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 

■ সময়কালঃ
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত। 

■ উদ্দেশ্যঃ
● “faster, sustainable and more inclusive growth”,
● ১০ শতাংশ দারিদ্র্য দূরীকরণ

■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা হল ৮.২ শতাংশ

পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিডিএফ টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Five Year Plans of India
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 08
Download Link : Click Here To Download


Important Questions ::

■ পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
Ans: ১৯৫০ সালে।

■ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয় ?
Ans: ১৯৫১ সালে।

■ ‘গরিবী হঠাও’ স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল ?
Ans: পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

■ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন কে ?
Ans: জাতীয় উন্নয়ন পরিষদ।

■ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
Ans: তৃতীয়।

■ প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কালকে ?
Ans: ১৯৬৬ থেকে ১৯৬৯ –এই তিন বছরের সময়কালকে।

■ রোলিং প্ল্যান বা আবর্তন পরিকল্পনার সময়কাল কত ?
Ans: ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত।

Tuesday, 4 June 2024

June 04, 2024

ভারতের অর্থ কমিশন তালিকা PDF | অর্থ কমিশন, প্রতিষ্ঠাকাল, চেয়ারম্যান ও কার্যকাল

ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF | অর্থ কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF | অর্থ কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
ভারতের অর্থ কমিশন তালিকা PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের অর্থ কমিশন তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান, অর্থ কমিশন গঠনের সময়কাল এবং ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যানদের কার্যকাল ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে। এছাড়াও সঙ্গে অর্থ কমিশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে।

ভারতের অর্থ কমিশন তালিকা

অর্থ কমিশনপ্রতিষ্ঠাকালচেয়ারম্যানকার্যকাল
১ম১৯৫১ কে. সি. নিয়োগী ১৯৫২-৫৭
২য়১৯৫৬ কে. সান্থানাম ১৯৫৭-৬২
৩য়১৯৬০ এ. কে. চন্দ ১৯৬২-৬৬
৪র্থ১৯৬৪ পি. ভি. রাজমান্নার ১৯৬৬-৬৯
৫ম১৯৬৮ মহাবীর ত্যাগী ১৯৬৯-৭৪
৬ষ্ঠ১৯৭২ কে. ব্রহ্মানন্দ রেড্ডি ১৯৭৪-৭৯
৭ম১৯৭৭ জে. এম. শেলাত ১৯৭৯-৮৪
৮ম১৯৮৩ ওয়াই বি চবন১৯৮৪-৮৯
৯ম১৯৮৭ এন. কে. পি. সালভে ১৯৮৯-৯৫
১০ম১৯৯২ কে. সি. পান্থ ১৯৯৫-২০০০
১১তম১৯৯৮ এ. এম. খুশরো২০০০-০৫
১২তম২০০২ সি. রঙ্গরাজন ২০০৫-১০
১৩তম২০০৭ ড. বিজয় এল. কেলকর ২০১০-১৫
১৪তম২০১৩ ড. ওয়াই. ভি. রেড্ডি ২০১৫-২০
১৫তম২০১৭ এন. কে. সিং ২০২০-২৬
১৬তম২০২৩ অরবিন্দ পানাগড়িয়া২০২৬-৩১

অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে গঠিত হল ১৬তম অর্থ কমিশন এবং এই কমিশনের সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে ঋত্বিক রঞ্জনম পান্ডেকে। ১৬তম অর্থ কমিশন ১লা এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ৫ বছরের জন্য কার্যকর হবে এবং কমিশন রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দাখিল করবে ২০২৫ সালের ৩১শে অক্টোবরের মধ্যে। এন. কে. সিং এর নেতৃত্বে গঠিত ১৫তম অর্থ কমিশনের বৈধতা ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত।

ভারতীয় সংবিধানের ২৮০ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন এবং যার মধ্যে একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য থাকে। ভারতের অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা সমসাময়িক প্রয়োজনীয়তা অনুসারে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বরাদ্দ এবং বণ্টনের সুপারিশ করার জন্য গঠন করা হয়েছে।

অর্থ কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর

০১. অর্থ কমিশন কি?
উত্তরঃ ভারতের অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বরাদ্দ এবং বণ্টনের সুপারিশ করার জন্য গঠন করা হয়েছে।

০২. অর্থ কমিশনের কাজ কি?
উত্তরঃ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বরাদ্দ এবং বণ্টনের সুপারিশ করা।

০৩. ভারতের প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫১ সালের ২২শে নভেম্বর কে. সি. নিয়োগী এর অধীনে প্রথম অর্থ কমিশন গঠিত হয়।

০৪. ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ কে. সি. নিয়োগী।

০৫. কত বছর অন্তর অর্থ কমিশন নিয়োগ করা হয়?
উত্তরঃ ৫ বছর।

০৬. কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে?
উত্তরঃ ২৮০ অনুচ্ছেদে।

০৭. যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫০ সালের ১৫ই মার্চ। 

০৮. ১৪তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ ওয়াই. ভি. রেড্ডি।

০৯. ১৫তম অর্থ কমিশনের সভাপতি কে?
উত্তরঃ এন. কে. সিং।

১০. ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ অরবিন্দ পানাগড়িয়া। 

১১. ১৬তম অর্থ কমিশনের সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ ঋত্বিক রঞ্জনম পান্ডে। 
 
তালিকা ও প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে 

File Details:
PDF Name : Finance Commission of India
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Tuesday, 14 May 2024

May 14, 2024

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা PDF | Founding Year & Headquarter of Indian Bank

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা PDF | Founding Year & Headquarter of Indian Bank

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা PDF | Founding Year & Headquarter of Indian Bank
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা PDF টি শেয়ার করলাম। বিভিন্ন চাকরির পরীক্ষায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর

ব্যাঙ্ক প্রতিষ্ঠা সাল সদর দপ্তর
Punjab National Bank ১৯শে মে, ১৮৯৪ নিউ দিল্লী
Canara Bank ১লা জুলাই, ১৯০৬ বেঙ্গালুরু
Bank of India ৭ই সেপ্টেম্বর, ১৯০৬ মুম্বাই
Bank of Baroda ২০শে জুলাই, ১৯০৮ ভাদোদরা
Central Bank of India ২১শে ডিসেম্বর, ১৯১১ মুম্বাই
Union Bank of India ১১ই নভেম্বর, ১৯১৯ মুম্বাই
Indian Overseas Bank ১০ই ফেব্রুয়ারী, ১৯৩৭ চেন্নাই
J&K Bank ১লা অক্টোবর, ১৯৩৮ শ্রীনগর
UCO Bank ৬ই জানুয়ারী, ১৯৪৩ কলকাতা
RBL Bank আগস্ট, ১৯৪৩ মুম্বাই
SBI ১লা জুলাই, ১৯৫৫ মুম্বাই
IDBI Bank জুলাই, ১৯৬৪ মুম্বাই
Axis Bank ১৯৯৩ মুম্বাই
IndusInd Bank এপ্রিল, ১৯৯৪ মুম্বাই
HDFC Bank আগস্ট, ১৯৯৪ মুম্বাই
ICICI Bank ১৯৯৪ ভাদোদরা
Kotak Mahindra Bank ফেব্রুয়ারী, ২০০৩ মুম্বাই
Yes Bank ২০০৪ মুম্বাই
Equitas Small Finance Bank ২০০৭ চেন্নাই
Bandhan Bank ২০১৫ কলকাতা
IDFC FIRST Bank অক্টোবর, ২০১৫ মুম্বাই

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Founding Year & Headquarter of Indian Bank
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Sunday, 31 March 2024

March 31, 2024

2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | নাম, সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল

2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | নবরত্ন সংস্থা | Navratna Companies in India 2024

2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | Navratna Companies in India 2024
2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | Navratna Companies in India 2024
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের নবরত্ন কোম্পানির তালিকা 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সমস্ত নবরত্ন কোম্পানির নাম, সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে নবরত্ন কোম্পানি কি? ভারতে কয়টি নবরত্ন কোম্পানি রয়েছে? ভারতের ১৬তম নবরত্ন কোম্পানী কোনটি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

ভারত সরকারের অধীনে তালিকাভুক্ত সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSEs) গুলিকে যে ধরনের মর্যাদা দেওয়া হয়, তার মধ্যে একটি হল নবরত্ন কোম্পানি। বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে ভারত সরকার কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলিকে মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্ন এই তিনটি ভিন্ন বিভাগের অধীনে শ্রেণীবদ্ধ করে। 

নবরত্ন কোম্পানিগুলি হল সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কোম্পানিগুলির একটি গ্রুপ, যারা ভারতের আর্থিক স্বায়ত্তশাসন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিকভাবে সরকার ৯টি পাবলিক সেক্টর কোম্পানিকে নবরত্ন মর্যাদা দিয়েছিল। বর্তমানে ২০২৪ সালে, ভারতে মোট ১৬টি নবরত্ন কোম্পানি রয়েছে।

ভারতের নবরত্ন কোম্পানির তালিকা

কোম্পানির নাম প্রতিষ্ঠা সাল সদর দপ্তর
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) ১৯৫৪ বেঙ্গালুরু
কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (CONCOR) ১৯৮৮ নিউ দিল্লী
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL) ১৯৬৫ নিউ দিল্লী
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ১৯৪০ বেঙ্গালুরু
মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) ১৯৮৬ নিউ দিল্লী
ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO) ১৯৮১ ভুবনেশ্বর
ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NBCC) ১৯৬০ নিউ দিল্লী
নেভেলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (NLC India) ১৯৫৬ নেভেলি
ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NMDC) ১৯৫৮ হায়দ্রাবাদ
রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) ১৯৭১ বিশাখাপত্তনম
শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SCI) ১৯৬১ মুম্বাই
রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ২০০৩ নিউ দিল্লী
ONGC বিদেশ লিমিটেড (OVL) ১৯৬৫ নিউ দিল্লী
রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড (RCF) ১৯৭৮ মুম্বাই
IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড ১৯৭৬ নিউ দিল্লী
RITES লিমিটেড ১৯৭৪ গুরুগ্রাম

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Navratna Companies in India 2024
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Monday, 10 April 2023

April 10, 2023

ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন PDF | Important Committees and Commissions in India

ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন PDF | Important Committees and Commissions in India

ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন PDF | Important Committees and Commissions in India
ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন PDF
কলম ✏
নমস্কার বন্ধুরা,
ভারতের বিভিন্ন কমিটি/কমিশন ও তাদের উদ্দেশ্য এই টপিকটি থেকে কম্পেটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশনের নাম এবং তাদের উদ্দেশ্যের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। তাই দেরী না করে তালিকাটি দেখে নাও ও পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন

কমিটি ও কমিশন উদ্দেশ্য
হান্টার কমিশন শিক্ষা
কোঠারী কমিশন শিক্ষা
স্যাডলার কমিশন শিক্ষা
যশপাল কমিশন শিক্ষা
বেলিগ কমিশন শিক্ষা
অশোক মেহতা কমিশন পঞ্চায়েতরাজ ব্যবস্থা
ভগবতী কমিটি জনকল্যাণ
বলবন্তরাজ মেহতা কমিটি স্থানীয় স্বায়ত্ব শাসন ব্যবস্থা
ভার্মা কমিশন বাণিজ্যিক ব্যাঙ্ক
দাণ্ডওয়ালা কমিটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক
ঘোষ কমিটি ব্যাঙ্ক জালিয়াতি
জিলানি কমিটি লোন সিস্টেম
ভোলকার কমিটি তেলের বিনিময়ে খাদ্য প্রকল্পের দুর্নীতির তদন্ত
মুখার্জী কমিশন নেতাজী অন্তর্ধান রহস্য
ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধী হত্যা তদন্ত
জৈন কমিশন রাজীব গান্ধীর মৃত্যু সম্পর্কিত
ওয়ার্ধা কমিশন গ্রাহাম স্টেইনের মৃত্যু সম্পর্কিত
জলসেচ কমিশন জল সেচনের ব্যয়ের জন্য
ম্যানফিল্ড কমিশন পুলিশ সার্ভিস
ফ্লাওয়ার কমিশন পুলিশ সার্ভিস
চাটফিল্ড কমিশন সৈনিকদের জন্য
সেকিন কমিশন সৈনিকদের জন্য
অপারেশন দুর্যোধন সাংসদদের ঘুষ নেওয়ার কেলেংকারী ধরার জন্য
অর্জুন সেনগুপ্ত কমিটি পাবলিক এন্টারপ্রাইজ
ভগবতী কমিটি জনকল্যাণ
সুখময় চক্রবর্তী কমিটি ইন্ডিয়ান মনিটারী সিস্টেম রিভিউ
ন্যাশনাল প্ল্যানিং কমিটি ভারতের আর্থিক উন্নয়নের জন্য সার্বিক পরিকল্পনা প্রণয়ন
রাজ কমিটি কৃষি বিষয়ক কর
রেখি কমিটি পরোক্ষ কর
চেলিয়া কমিটি কর সংস্কার
শঙ্কর কমিটি গ্যাসলিক সম্পর্কিত
শ্রীকৃষ্ণ কমিশন মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাঙ্গা
সাচ্চার কমিটি মুসলিমদের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক
মালেস্কার কমিটি মেধাস্বত্ব সংক্রান্ত
ড্রাফটিং কমিটি সংবিধানের খসড়া রচনা বিষয়ক
দীনেশ গোস্বামী কমিটি নির্বাচন সংস্কার
মণ্ডল কমিশন পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণ
মহাজন কমিটি চিনি শিল্প
অজিত কুমার কমিটি আর্মি বেতনক্রম নির্ধারণ
ভাভে কমিটি অসংগঠিত ক্ষেত্রের জন্য পেশন পরিকল্পনা
কেলকর কমিটি কর কাঠামো সংস্কার
নরেশচন্দ্র কমিটি বিমান চলাচল উন্নয়ন
ওংকার গোস্বামী কমিটি শিল্পে দুর্বলতা কাটানো
সারকারিয়া কমিশন কেন্দ্র-রাজ্য সম্পর্ক পর্যালোচনা
দ্য-কংগ্রেস এগরিয়ান কমিটি দারিদ্র্য দূরীকরণ কর্মসূচী
ব্যানার্জী প্ল্যানেল রিপোর্ট কমিটি সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার তদন্ত
এস. পি. গুপ্তা কমিটি বেকারত্ব
অভিজিৎ সেন কমিটি শস্য পলিসি
মীরা শেঠ কমিটি বস্ত্র শিল্প
মালহোত্রা কমিটি বীমা
রঙ্গরাজন কমিটি বেতনের ক্ষেত্রে সমতা
শংকরলাল গুরু কমিটি কৃষি বিপনন
বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন ও সংস্কারের সূচনা
ভারতীয় দেশবন্ধু কমিশন কেন্দ্রীয় কমিটির শিক্ষার আলোচনা
হার্সেল কমিশন প্রচলিত মুদ্রার প্রস্তাবকে গণ্য করা
এডওয়ার্ড কমিটি রাজাদের পদবী সযত্নে পরিদর্শন
রয়েল কমিশন অসামরিক কাজের ত্রুটি দূর করা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Important Committees and Commissions in India
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Thursday, 16 March 2023

March 16, 2023

ভারতের জীবন বীমা কোম্পানি তালিকা PDF | ভারতের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

ভারতের জীবন বীমা কোম্পানি তালিকা PDF | List Of Insurance Companies In India Bengali PDF

ভারতের জীবন বীমা কোম্পানি তালিকা PDF | List Of Insurance Companies In India Bengali PDF
ভারতের জীবন বীমা কোম্পানি তালিকা PDF
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের জীবন বীমা কোম্পানি তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা কোম্পানির নাম, প্রতিষ্ঠা সাল ও হেডকোয়ার্টার এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতের ২৪টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

কোম্পানি প্রতিষ্ঠা সাল সদর দপ্তর
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ১৯৫৬ মুম্বাই
HDFC স্ট্যান্ডার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ মুম্বাই
ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ নিউ দিল্লী
ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ মুম্বাই
আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ মুম্বাই
TATA AIA লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ মুম্বাই
ফিউচার জেনারেলি ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ মুম্বাই
কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০১ মুম্বাই
SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০১ মুম্বাই
এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০১ বেঙ্গালুরু
বাজাজ আলিয়াঞ্জ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০১ পুনে
PNB মেটলাইফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ২০০১ মুম্বাই
রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০১ মুম্বাই
আভিভা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডিয়া ২০০২ গুরুগ্রাম
সাহারা ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৪ লখনউ
শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৫ হায়দ্রাবাদ
ভারতী AXA লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৭ মুম্বাই
IDBI ফেডারেল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৮ মুম্বাই
কানারা HSBC ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৮ গুরুগ্রাম
Aegon লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৮ মুম্বাই
প্রামেরিকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৮ গুরুগ্রাম
স্টার ইউনিয়ন Dai-Ichi লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৮ মুম্বাই
ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০৯ মুম্বাই
Edelweiss টোকিও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০১১ মুম্বাই

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : List Of Insurance Companies In India
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Saturday, 10 September 2022

September 10, 2022

ভারতের বিভিন্ন রাজ্যের যোজনা 2022 PDF | State Government Schemes 2022

2022 ভারতের বিভিন্ন রাজ্যের যোজনা PDF | State Government Schemes 2022 in Bengali PDF

ভারতের বিভিন্ন রাজ্যের যোজনা 2022 PDF | State Government Schemes 2022
ভারতের বিভিন্ন রাজ্যের যোজনা 2022 PDF
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের যোজনা ২০২২ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ২০২২ সালে চালু হওয়া ভারতের বিভিন্ন রাজ্যের প্রকল্প বা যোজনার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে ভারতের বিভিন্ন রাজ্যের যোজনা ২০২২ তালিকাটি দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ভারতের বিভিন্ন রাজ্যের যোজনা 2022

রাজ্য যোজনা
আসাম প্রোজেক্ট সদ্ভাবনা
আসাম প্রোজেক্ট আরোহণ
আসাম স্বনির্ভর নারী
আসাম Vidya Rath-School On Wheels
ছত্তিশগড় রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা
ছত্তিশগড় কৌশল্য মাতৃত্ব যোজনা
ছত্তিশগড় মুখ্যমন্ত্রী মিতান যোজনা
সিকিম আমা যোজনা
সিকিম বাহিনী স্কিম
সিকিম বাৎসল্য যোজনা
হরিয়ানা মাতৃশক্তি উদয়মিতা স্কিম
হরিয়ানা e-Adhigam
হরিয়ানা Chara Bijai Scheme
হরিয়ানা Cheerag Scheme
হরিয়ানা ই-লার্নিং স্কিম
ত্রিপুরা মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প
ত্রিপুরা Earn with Learn
কর্ণাটক বিনয় সমরস্য যোজনা
কর্ণাটক কাশী যাত্রা স্কিম
কর্ণাটক স্বামী বিবেকানন্দ যুব শক্তি স্কিম
কর্ণাটক Punyakoti Dattu Yojona
উত্তরাখণ্ড হিম প্রহরী
মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী উদ্যম ক্রান্তি যোজনা
মধ্যপ্রদেশ Ladli Lakshmi Yojana 2.0
মধ্যপ্রদেশ Mukhyamantri Bal Ashirwad Yojona
ঝাড়খণ্ড গুরুজি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম
ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী সারথী যোজনা
মহারাষ্ট্র Jivhala
দিল্লী Mukhyamantri Krishak Muft Sewer Connection Yojona
তামিলনাড়ু ব্রেকফাস্ট স্কিম
তামিলনাড়ু Ennum Ezhuthum Scheme
পাঞ্জাব Lok Milni
অন্ধ্রপ্রদেশ YSR Yantra Seva Scheme
কেরালা সুরক্ষা মিত্র প্রোজেক্ট
কেরালা MEDISEP Scheme
কেরালা Eggs & Milk Scheme
গুজরাট মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা
হিমাচলপ্রদেশ Single-Use Plastic Buy Back Scheme
হিমাচলপ্রদেশ Moksh Dham Yojona
উত্তরপ্রদেশ Panchamrut Yojona
তেলেঙ্গানা Nethanna Bima Scheme
রাজস্থান মুখ্যমন্ত্রী অনুপ্রীতি কোচিং যোজনা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : State Government Schemes 2022
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download