Breaking







Thursday, 30 April 2026

মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF | WBPSC Miscellaneous Syllabus 2026 in Bengali PDF

WBPSC Miscellaneous Syllabus 2026 in Bengali PDF Download

WBPSC Miscellaneous Syllabus 2026 in Bengali PDF Download
মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF | WBPSC Miscellaneous Syllabus 2026 in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
WBPSC Miscellaneous পরীক্ষার প্রস্তুতির জন্য সবার প্রথমেই সঠিক সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ সিলেবাস ভালোভাবে জানা থাকলে পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়ে যায়।

তাই আজকের পোস্টে মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF | WBPSC Miscellaneous Syllabus 2026 in Bengali PDF টি শেয়ার করা হলো। এই PDF-টির মধ্যে WBPSC Miscellaneous পরীক্ষার নিয়োগ পদ্ধতি, প্রশ্নের ধরণ এবং সম্পূর্ণ সিলেবাস বাংলা ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ফলে আপনারা খুব সহজেই সিলেবাসটি বুঝে নিয়ে সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। 

WBPSC Miscellaneous Syllabus


WBPSC Miscellaneous Exam
Organization Name West Bengal Public Service Commission (WBPSC)
Exam name Miscellaneous Services Recruitment Examination
Total Marks Prelims- 200
Mains- 450
 Personality Test- 100
Category Syllabus & Exam Pattern
Official Website psc.wb.gov.in

নিয়োগ পদ্ধতি―

  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেন পরীক্ষা
  • পার্সোনালিটি টেস্ট

প্রিলিমিনারি পরীক্ষা―

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
জেনারেল স্টাডিজ ৭৫ ১৫০
পাটিগণিত ২৫ ৫০
মোট ১০০ ২০০

  • মোট প্রশ্ন: ১০০টি
  • মোট নম্বর: ২০০ 
  • প্রশ্নের ধরণ: MCQ (Multiple Choice Questions)
  • প্রতি প্রশ্নের মান: ২ নম্বর
  • নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ২/৩ নম্বর কাটা হয়
  • প্রশ্নপত্রের ভাষা: বাংলা ও ইংরেজি

মেন পরীক্ষা―

পেপার বিষয় নম্বর সময়
Paper-I ইংরেজি ১৫০ ১ ঘণ্টা ৩০ মিনিট
Paper-II বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ১৫০ ১ ঘণ্টা ৩০ মিনিট
Paper-III জেনারেল স্টাডিজ ও পাটিগণিত ১৫০ ২ ঘণ্টা ৩০ মিনিট

মিসলেনিয়াস মেন পরীক্ষাটি ৪৫০ নম্বরের হয় এবং প্রশ্নের ধরণ ডেসক্রিপটিভ টাইপ। আর এই তিনটি পেপারের পরীক্ষা একই দিনে নেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

পার্সোনালিটি টেস্ট―

পার্সোনালিটি টেস্টের জন্য জন্য নম্বর থাকে ১০০। মেন পরীক্ষায় মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়। মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস―

নিচে বিষয়ভিত্তিকভাবে মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাসের বিস্তারিত তথ্য দেওয়া হলো—

জেনারেল স্টাডিজ (প্রিলিমিনারি ও মেন পরীক্ষা)―

  • কারেন্ট অ্যাফেয়ার্স 
  • ভারতের অর্থনীতি
  • ভারতীয় সংবিধান
  • ভারতের ইতিহাস
  • ভারতের ভূগোল
  • ভারতীয় সংস্কৃতি
  • ভারতীয় সাহিত্য 
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • পুরস্কার
  • চলচ্চিত্র

পাটিগণিত (প্রিলিমিনারি ও মেন পরীক্ষা)―

  • অনুপাত ও সমানুপাত
  • অংশীদারি কারবার
  • গড়
  • সময় ও কার্য
  • নল ও চৌবাচ্চা
  • সময় ও দূরত্ব
  • ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব
  • নৌকা ও স্রোত
  • শতকরা
  • লাভ ও ক্ষতি
  • সরল সুদ
  • চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস
  • মিশ্রণ
  • ইত্যাদি 
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে পাটিগণিতের প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়।

Paper-I : ইংরেজি (মেন পরীক্ষা)―

  • Drafting of a report from the points or material supplied;
  • Translation from Bengali/ Hindi/ Urdu/ Nepali/ Santali, as the case may be, to English;
  • Condensing of a prose passage (Summary/ Precis);
  • Correct use of words, correction of sentences, use of common phrases, synonyms and antonyms etc.

Paper-II : বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি (মেন পরীক্ষা)―

  • রিপোর্ট রাইটিং 
  • ইংরেজি ভাষা থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় অনুবাদ
  • সামারি/প্রেসি রাইটিং
  • ব্যাকরণ
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে পেপার ১ ও পেপার ২ এর প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়।
⬇️ মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: WBPSC Miscellaneous Syllabus 2026
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02

Official Syllabus: Download

No comments:

Post a Comment