অন্নপূর্ণা যোজনা ফর্ম ডাউনলোড PDF | Annapurna Bhandar Yojana Form PDF Download
![]() |
| অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ডাউনলোড PDF | Annapurna Bhandar Form PDF Download |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে সকল যোগ্য আবেদনকারীকে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।
আজ থেকেই সরকারি ওয়েবসাইটে ফর্ম পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। যাঁরা ২ জুনের মধ্যে ফর্ম ফিলাপ করতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন। তবে আবেদন করার জন্য কোনো তাড়াহুড়ো নেই, কারণ অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন প্রক্রিয়া মোট ৯০ দিন ধরে চলবে।
যাঁরা ২ জুনের পরে আবেদন করবেন, তাঁরা পরবর্তী মাসগুলো থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগের মতোই পেতে থাকবেন।
সাধারণ মানুষের সুবিধার জন্য বিধায়ক কার্যালয়, ব্লক অফিস, পৌরসভা ও পঞ্চায়েত অফিসের কর্মীরা ফর্ম ফিলাপের কাজে সহযোগিতা করবেন বলেও জানানো হয়েছে।
তবে আয়কর প্রদানকারী ব্যক্তি কিংবা সরকারি ও আধা-সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরই এই প্রকল্পের আওতায় আনা হবে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন ফর্ম
নিচে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন ফর্মের PDF Download Link দেওয়া রয়েছে। সেখান থেকে খুব সহজেই ফর্মের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
| Annapurna Yojana Form (Bengali) | Download ↗ |
| Annapurna Yojana Form (English) | Download ↗ |
| Annapurna Yojana Form (Hindi) | Download ↗ |

No comments:
Post a Comment