Breaking







Friday, 22 May 2026

পঞ্চায়েত পরীক্ষার জিকে PDF | Important WB Gram Panchayat Questions in Bengali

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | Important WB Gram Panchayat Questions in Bengali Part-02

পঞ্চায়েত পরীক্ষার জিকে PDF | Important WB Gram Panchayat Questions in Bengali
পঞ্চায়েত পরীক্ষার জিকে PDF | Important WB Gram Panchayat Questions in Bengali
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পঞ্চায়েত পরীক্ষার জিকে PDF শেয়ার করা হলো। পিডিএফটিতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৫০টি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে PDF ফাইলটি ডাউনলোড করে নিন।

পঞ্চায়েত পরীক্ষার জিকে


১০১| বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি।

১০২| ফিতাকৃমির মুখ্য পোষক কে?
উত্তর: মানুষ।

১০৩| ফুসফুসীয় শিরায় কি ধরণের রক্ত প্রবাহিত হয়?
উত্তর: বিশুদ্ধ রক্ত।

১০৪| রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে?
উত্তর: মুখ্যসচিব।

১০৫| ১৮৮৩ সালে কলকাতায় ভারতীয় জাতীয় সম্মেলন কে আহ্বান করেন?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১০৬| ঘাঘরার যুদ্ধে কে জয় লাভ করেন?
উত্তর: বাবর।

১০৭| আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী?
উত্তর: তুঘলক নামা।

১০৮| পিত্তরস কোথায় উৎপন্ন হয়?
উত্তর: যকৃত। 

১০৯| ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কার্ল মার্কস।

১১০| কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছেন?
উত্তর: ভানু আথাইয়া।

১১১| দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
উত্তর: রেডিয়াম ও ইউরেনিয়াম। 

১১২| মানুষের মস্তিষ্কের স্নায়ু সংখ্যা কত?
উত্তর: বারো জোড়া।

১১৩| পক প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
উত্তর: ভারত ও শ্রীলঙ্কাকে।

১১৪| সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন?
উত্তর: ১৯৪১ সালে। 

১১৫| কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন?
উত্তর: মুহম্মদ শাহ।

১১৬| ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে?
উত্তর: বিশ্বনাথন আনন্দ।

১১৭| প্রথম আলো কার লেখা?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়।

১১৮| আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
উত্তর: তেরোটি।

১১৯| ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন?
উত্তর: রাষ্ট্রপতি।  

১২০| শিলাদিত্য কার উপাধি ছিল?
উত্তর: হর্ষবর্ধন।

১২১| দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা?
উত্তর: সুভাষচন্দ্র বসু।

১২২| রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: উপরাষ্ট্রপতি।

১২৩| ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে?
উত্তর: সুপ্রিমকোর্ট।

১২৪| মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: হোমো সেপিয়েন্স।

১২৫| ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?
উত্তর: ১৭৭০ সালে।

১২৬| তৃতীয় শিখ গুরুর নাম কি?
উত্তর: অমর দাস।

১২৭| কোন হরমোনের অভাবে মধুমেয় রোগ হয়?
উত্তর: ইনসুলিন।

১২৮| এপিকালচার কি?
উত্তর: মৌমাছি চাষ।

১২৯| খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়?
উত্তর: ১৫২৭ সালে।  

১৩০| মনসবদারি প্রথা কে প্রচলন করেন?
উত্তর: আকবর। 

১৩১| প্রথম কবে লিফট চালু হয়?
উত্তর: ১৭৪৩ সালে।

১৩২| তারিখ-ই-ফিরোজশাহী কার লেখা?
উত্তর: জিয়াউদ্দিন বারনির। 

১৩৩| কোন ফলের ত্বকে প্রস্তর কোষ দেখা যায়?
উত্তর: পেয়ারা। 

১৩৪| একক পর্দা কথাটির প্রবর্তক কে?
উত্তর: রবার্টসন। 

১৩৫| স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালে।

১৩৬| ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রথম কবে কার্যকর হয়?
উত্তর: ১৯৮৬ সালে। 

১৩৭| সারকারিয়া কমিশন কবে গঠিত হয়?
উত্তর: ১৯৮৩ সালে।

১৩৮| ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
উত্তর: ভেম্বানাদ।

১৩৯| সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মধ্যপ্রদেশ। 

১৪০| আইহোল প্রশস্তি কে রচনা করেন?
উত্তর: রবিকীর্তি।

১৪১| গরবা কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: গুজরাট।

১৪২| কে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন?
উত্তর: রামমোহন রায়।

১৪৩| ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি?
উত্তর: অপ্সরা।

১৪৪| মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?
উত্তর: অসম।

১৪৫| পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি?
উত্তর: ঋকবেদ।

১৪৬| কুমিরের শ্বাস অঙ্গের নাম কি?
উত্তর: ফুসফুস।

১৪৭| ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ?
উত্তর: দুইটি।

১৪৮| কত সালে রাওলাট আইন পাশ হয়েছিল?
উত্তর: ১৯১৯ সালে।

১৪৯| অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি?
উত্তর: সুপ্রারেনাল গ্রন্থি।

১৫০| অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত সালে?
উত্তর: ১৯২০ সালে।
⬇️ পঞ্চায়েত পরীক্ষার PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: WB Gram Panchayat GK Part 02
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 04

No comments:

Post a Comment