অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ২০২৬ | Annapurna Bhandar Scheme Online Apply
![]() |
| অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প | West Bengal Annapurna Bhandar Scheme |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজ্যে চালু হতে চলেছে নতুন সরকারি প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচেই তৈরি করা হয়েছে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
| অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প | |
|---|---|
| পরিচালনাকারী দপ্তর | নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ |
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প |
| চালুর তারিখ | ১ জুন ২০২৬ |
| সুবিধা | প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা |
| উপভোক্তা | পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা |
নতুন সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক শেষে জানানো হয়েছিল যে, আগামী ১লা জুন থেকে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হবে। পরবর্তীতে মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠকে এই প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তারাই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় চলে আসবেন। এছাড়াও, যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান না, তাদের জন্য খুব শীঘ্রই নতুন আবেদন গ্রহণের উদ্দেশ্যে একটি অনলাইন পোর্টাল চালু করা হবে বলে জানা গেছে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নারী কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর ও ক্ষমতায়িত করে তোলা।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা
- প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা
- মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি
- সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা প্রদান
অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে নিচের যোগ্যতাগুলি পূরণ করতে হবে—
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- রেশন কার্ড
- আধার কার্ড
- ভোটার কার্ড
- আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- আধার ও ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজ ছবি
দ্রষ্টব্য: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল গাইডলাইন এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। সরকারিভাবে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি বা নতুন আপডেট প্রকাশ হলে আমরা এখানে তা সঙ্গে সঙ্গে আপডেট করে দেব।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন পদ্ধতি
বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য সরকারিভাবে কোনও প্রক্রিয়া চালু করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই নতুন আবেদন গ্রহণের উদ্দেশ্যে একটি অনলাইন পোর্টাল চালু করা হবে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প Apply Online Date
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইনে আবেদন গ্রহণের তারিখ এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। অফিসিয়ালভাবে আবেদন শুরুর তারিখ প্রকাশ হলে আমরা এখানে তা আপডেট করে দেব।
অন্নপূর্ণা ভাণ্ডার Online Apply
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল চালু করা হয়নি।
অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম
এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অফলাইন আবেদন ফর্মও প্রকাশ করা হয়নি। সরকারিভাবে ফর্ম প্রকাশিত হলে এখানেই সরাসরি PDF Download Link আপডেট করে দেওয়া হবে।
অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক
বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কোনও অফিসিয়াল পোর্টাল চালু হয়নি। তাই এখনই অনলাইনে আবেদন স্ট্যাটাস চেক করার কোনও ব্যবস্থা নেই।
⏩ Also Check::
FAQ | সাধারণ জিজ্ঞাসা
১| অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কত টাকা দেওয়া হবে?
উত্তর: এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
২| কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন?
উত্তর: পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে চূড়ান্ত যোগ্যতার নিয়ম সরকারিভাবে এখনও প্রকাশ করা হয়নি।
৩| অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে কি?
উত্তর: বর্তমানে যারা লক্ষীর ভান্ডার পান, তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আর যারা পেতেন না তাদের জন্য শীঘ্রই আবেদনের পোর্টাল চালু করা হবে।
৪| অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন কবে শুরু হবে?
উত্তর: এখনও পর্যন্ত নতুন আবেদন শুরুর তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই নতুন অনলাইন পোর্টাল চালু হতে পারে বলে জানা গেছে।
৫| অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কি চালু হয়েছে?
উত্তর: না, এখনও পর্যন্ত এই প্রকল্পের কোনও অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল চালু হয়নি।
৬| অফলাইন আবেদন ফর্ম কি পাওয়া যাচ্ছে?
উত্তর: না, এখনও পর্যন্ত অফলাইন আবেদন ফর্মও প্রকাশ করা হয়নি।
৭| আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে?
উত্তর: সম্ভাব্যভাবে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে।
৮| অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কবে চালু হবে?
উত্তর: সরকারি সূত্র অনুযায়ী, আগামী ১লা জুন থেকে এই প্রকল্প চালু হতে পারে বলে জানা গেছে।

No comments:
Post a Comment