Breaking







Thursday, 21 May 2026

অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link করার পদ্ধতি | Annapurna Bhandar DBT Link Online

DBT Link Status Check ও DBT Link করার নিয়ম | অন্নপূর্ণা ভাণ্ডার

DBT Link Status Check ও DBT Link করার নিয়ম | অন্নপূর্ণা ভাণ্ডার
অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link করার পদ্ধতি | Annapurna Bhandar DBT Link Online
কলম
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আর এই প্রতি মাসের ৩,০০০ টাকা সরাসরি সুবিধাভোগীর আধার কার্ডের সাথে যুক্ত (Aadhaar Linked) ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer (DBT)-এর মাধ্যমে পাঠানো হবে।

এখন অনেকেই জানতে চাইছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য DBT Link কীভাবে করতে হবে? বা আগে থেকেই DBT Link করা রয়েছে সেটা কীভাবে জানবো? তাই নিচে অনলাইনে DBT Link Status Check করা এবং DBT Link করার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় তুলে ধরা হলো।

DBT Link কী?

DBT-এর পুরো কথা হলো Direct Benefit Transfer। এটি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকারের দেওয়া আর্থিক সাহায্য সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। 

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক এবং DBT সক্রিয় থাকা অত্যন্ত জরুরি।

অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link করতে কী কী লাগবে?

DBT Link করার জন্য সাধারণত নিচের নথিগুলি প্রয়োজন হয়—
  • আধার কার্ডের নম্বর 
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
  • মোবাইল নম্বর

অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link Status Check করার পদ্ধতি

NPCI-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজেই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের DBT Link Status চেক করা যায়। নিচে ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতি দেওয়া হলো―
  • প্রথমে npci.org.in⁠ -এ ভিজিট করুন।
  • হোমপেজ থেকে “Customer” সেকশনে যান এবং “Bharat Aadhaar Seeding Enabler (BASE)” অপশন নির্বাচন করুন।
  • এরপর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে “Aadhaar Mapped Status” লেখাটিতে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে নিজের আধার কার্ড নম্বর ও Captcha পূরণ করে “Check Status” অপশনে ক্লিক করুন।
  • আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে “Confirm” অপশনে ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনে দেখে নিতে পারবেন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা। যদি DBT Link সক্রিয় থাকে, তাহলে সেই ব্যাঙ্কের নামও দেখতে পারবেন।

অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link করার পদ্ধতি

NPCI-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজেই অনলাইনে DBT Link করা যায়। নিচে ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হলো―
  • প্রথমে npci.org.in⁠ -এ ভিজিট করুন।
  • হোমপেজ থেকে “Customer” সেকশনে যান এবং “Bharat Aadhaar Seeding Enabler (BASE)” অপশন নির্বাচন করুন।
  • পরবর্তী পেজে “Aadhaar Seeding/Deseeding” লেখাটির উপরে ক্লিক করুন।
  • এখন DBT Link করার অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে নিজের ১২ সংখ্যার আধার কার্ড নম্বর লিখুন। এরপর Request For Aadhaar অপশন থেকে “Seeding” সিলেক্ট করুন এবং যে ব্যাঙ্কে DBT Link করতে চান, সেটি ব্যাঙ্ক লিস্ট থেকে নির্বাচন করুন।
  • এরপর Seeding Type থেকে নিজের প্রয়োজন অনুযায়ী অপশন নির্বাচন করুন― Fresh Seeding (নতুন করে DBT Link করার জন্য)/ Movement – Same bank with another account (একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে পরিবর্তনের জন্য)/ Movement – from one bank to other bank (এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে DBT Link পরিবর্তনের জন্য)। 
  • এখন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখুন এবং নিচের বক্সে টিক মার্ক করে Captcha Code পূরণ করুন। এরপর “Submit” অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে দেওয়া T&C (Terms & Conditions) ভালোভাবে পড়ে নিচে থাকা “Agree and Continue” অপশনে ক্লিক করুন।
  • এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে “Confirm” অপশনে ক্লিক করুন।
  • কিছুক্ষণ অপেক্ষা করুন। সফলভাবে আবেদন সম্পন্ন হলে স্ক্রিনে “Aadhaar Seeding/Deseeding Status – SUCCESS” লেখা দেখতে পাবেন। Status SUCCESS দেখালেই আপনার DBT Link প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

DBT Link হয়েছে কিনা বুঝবেন কীভাবে?

পুনরায় আবার npci.org.in -এ গিয়ে “Aadhaar Mapped Status” অপশনে গিয়ে চেক করুন। যদি আপনার ব্যাঙ্কের নাম দেখায়, তাহলে বুঝবেন DBT Link সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমানে প্রচুর সংখ্যক মানুষ DBT Link Status Check ও DBT Link করার জন্য NPCI পোর্টালে ভিজিট করছেন। যার কারণে পোর্টালের সার্ভার অনেক সময় স্লো কাজ করছে। তাই বারবার সমস্যা হলে রাত ১২টার পর অথবা ভোরের দিকে পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment