Breaking







Thursday, 28 May 2026

অন্নপূর্ণা যোজনা ২০২৬ | সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি, পোর্টাল ও ফর্ম PDF

অন্নপূর্ণা যোজনা ২০২৬: কারা আবেদন করতে পারবেন, সুবিধা, আবেদন পদ্ধতি ও ফর্ম PDF সহ সম্পূর্ণ তথ্য

অন্নপূর্ণা যোজনা ২০২৬ | মাসে ৩,০০০ টাকা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অফিসিয়াল বিজ্ঞপ্তি
অন্নপূর্ণা যোজনা ২০২৬ | West Bengal Annapurna Yojana 2026
কলম
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই প্রকল্পের অফিসিয়াল আবেদন ফর্মও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পের সুবিধা পেতে হলে সকল যোগ্য আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

আজকের এই পোস্টে আমরা অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একেবারে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনাকে আর অন্য কোনো পোস্ট দেখার প্রয়োজন পড়বে না।

এই পোস্টে অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, সেগুলি হল—
  • অন্নপূর্ণা যোজনা কী?
  • অন্নপূর্ণা যোজনার মূল উদ্দেশ্য
  • অন্নপূর্ণা যোজনার সুবিধা
  • অন্নপূর্ণা যোজনার টাকা কীভাবে দেওয়া হবে?
  • কারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন?
  • কারা আবেদন করতে পারবেন না?
  • অন্নপূর্ণা যোজনার আবেদন পদ্ধতি
  • অন্নপূর্ণা যোজনা পোর্টাল সম্পর্কিত তথ্য
  • অন্নপূর্ণা যোজনা ফর্ম PDF ডাউনলোড পদ্ধতি
সুতরাং, আপনি যদি অন্নপূর্ণা যোজনা সম্পর্কে সম্পূর্ণ ও নির্ভুল তথ্য এক জায়গায় জানতে চান, তাহলে পোস্টটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

অন্নপূর্ণা যোজনা ২০২৬
পরিচালনাকারী দপ্তর নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর
প্রকল্পের নাম অন্নপূর্ণা যোজনা
চালুর তারিখ ১ জুন ২০২৬
সুবিধা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা
উপভোক্তা পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা

একনজরে গুরুত্বপূর্ণ তথ্য 

অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে সকল যোগ্য আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, যাঁরা ২ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে পারেন।

তবে আবেদন করার জন্য অযথা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। কারণ, এই প্রকল্পের অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন প্রক্রিয়া মোট ৯০ দিন ধরে চালু থাকবে।

অন্যদিকে, যাঁরা ২ জুনের পরে আবেদন করবেন, তাঁরা আবেদন অনুমোদনের পর পরবর্তী মাসগুলি থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে শুরু করবেন। ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগের মতোই পেতে থাকবেন, ফলে সুবিধাভোগীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

অন্নপূর্ণা যোজনা কী?

অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন নারী কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা।

অন্নপূর্ণা যোজনার মূল উদ্দেশ্য

  • মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা।
  • পরিবারভিত্তিক আর্থিক চাপ কিছুটা কমানো। 
  • সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা প্রদান। 

অন্নপূর্ণা যোজনার সুবিধা

এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে নিশ্চিত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

অন্নপূর্ণা যোজনার টাকা কীভাবে দেওয়া হবে?

প্রতি মাসের ৩,০০০ টাকা সরাসরি সুবিধাভোগীর আধার কার্ডের সাথে যুক্ত (Aadhaar Linked) ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer (DBT)-এর মাধ্যমে পাঠানো হবে।

কারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন?

অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, নিম্নলিখিত ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন—
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।
  • আবেদনকারীর বয়স ন্যূনতম ২৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।

কারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন না?

সরকারি গাইডলাইন অনুযায়ী, নিম্নলিখিত ক্ষেত্রে আবেদনকারী অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না—
  • কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে স্থায়ী চাকরিতে কর্মরত থাকলে।
  • নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করলে।
  • পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে।
  • আয়কর (Income Tax) প্রদানকারী হলে।
উপরোক্ত যেকোনো শর্ত প্রযোজ্য হলে আবেদন বাতিল হতে পারে বা আবেদন গ্রহণ নাও করা হতে পারে। আবেদন করার আগে নিজের যোগ্যতা অবশ্যই যাচাই করে নিন।

অন্নপূর্ণা যোজনার আবেদন পদ্ধতি

সরকারি নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। অর্থাৎ, আবেদনকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি বেছে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এছাড়াও জানানো হয়েছে যে, এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া মোট ৯০ দিন ধরে চালু থাকবে। ফলে আবেদন করার জন্য অযথা তাড়াহুড়ো না করে, সমস্ত প্রয়োজনীয় নথি ও তথ্য সঠিকভাবে প্রস্তুত করে আবেদন করাই বুদ্ধিমানের কাজ হবে।

আবেদন যাচাইকরণ ও অনুমোদন প্রক্রিয়া

অন্নপূর্ণা যোজনায় জমা পড়া আবেদনপত্রগুলি সরকারি আধিকারিকদের মাধ্যমে তদন্ত ও যাচাই (Verification) করা হবে। আবেদনকারীর দেওয়া তথ্য ও নথিপত্র সঠিক কিনা, তা খতিয়ে দেখার পরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এলাকাভিত্তিকভাবে আবেদন যাচাইয়ের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে—
  • গ্রামীণ এলাকায় আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকবে BDO অফিস।
  • শহর এলাকায় আবেদন যাচাই করবে SDO অফিস।
  • কলকাতা পুর এলাকার ক্ষেত্রে আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)।
যেসব আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হবেন এবং যাঁদের আবেদন অনুমোদিত হবে, তাঁদের তালিকা সরকারি পোর্টালে আপলোড করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন করতে কোথায় সাহায্য পাওয়া যাবে?

ফর্ম পূরণ বা আবেদন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য বিভিন্ন সরকারি স্তরে সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। জানানো হয়েছে, আবেদনকারীদের সহযোগিতা করবেন—
  • বিধায়ক (MLA) কার্যালয়
  • ব্লক অফিস
  • পৌরসভা অফিস
  • গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীরা
ফলে আবেদন সংক্রান্ত কোনো অসুবিধা হলে নিকটবর্তী সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করা যেতে পারে।

অন্নপূর্ণা যোজনা পোর্টাল সম্পর্কিত তথ্য

অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অফিসিয়াল তথ্য, নির্দেশিকা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টাল ব্যবহার করা উচিত।

অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালটি হলো— socialsecurity.wb.gov.in

আবেদন সংক্রান্ত যেকোনো তথ্য যাচাই করার ক্ষেত্রে শুধুমাত্র অফিসিয়াল পোর্টালের তথ্যের উপর নির্ভর করাই সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য।

অন্নপূর্ণা যোজনা ফর্ম PDF ডাউনলোড

অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্মের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের পরিবার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চায়। সেই কারণেই ফর্মে আবেদনকারী ও পরিবারের সদস্যদের বিষয়ে তুলনামূলকভাবে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তাই ফর্ম পূরণ করার আগে প্রয়োজনীয় নথিপত্র হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বাংলা, ইংরেজি ও হিন্দি এই তিনটি ভাষাতেই আবেদন ফর্ম উপলব্ধ করা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেদের সুবিধামতো ভাষায় ফর্ম পূরণ করতে পারেন।

নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় ভাষার অন্নপূর্ণা যোজনা ফর্ম PDF ডাউনলোড করে সংগ্রহ করে নিন।

No comments:

Post a Comment