অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক ২০২৬ | Annapurna Bhandar Status Check Online 2026
![]() |
| অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক | Annapurna Bhandar Status Check |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জুন মাস থেকে আবেদন গ্রহণ শুরু হওয়ার পর ইতিমধ্যেই লক্ষাধিক আবেদন জমা পড়েছে।
আবেদন করার পর স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, তাদের আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করার সুবিধা চালু করেছে। এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে নিজের আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখে নেওয়া সম্ভব।
অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক পোর্টাল
অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার socialregistry.wb.gov.in নামে একটি অফিসিয়াল পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা খুব সহজেই নিজেদের আবেদন স্ট্যাটাস অনলাইনে দেখতে পারবেন।
অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি
অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস দেখতে নিচের ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে socialregistry.wb.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন।
- হোমপেজে থাকা Access Citizen Portal অপশনে ক্লিক করুন।
- এরপর নিজের জেলা নির্বাচন করুন।
- আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।
- Request OTP বাটনে ক্লিক করুন।
- মোবাইলে প্রাপ্ত ৬ সংখ্যার OTP নির্ধারিত ঘরে লিখুন।
- এরপর Verify & Continue বাটনে ক্লিক করুন।
- সফলভাবে লগইন করার পর আপনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য এবং বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পারবেন।
অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক লিঙ্ক
আপনাদের সুবিধার জন্য নিচে অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেকের Direct Link দেওয়া হলো। নিচের লিঙ্কে ক্লিক করে খুব সহজেই নিজের আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
| Annapurna Bhandar Status Check Direct Link | Click Here ↗ |

No comments:
Post a Comment