Breaking







Friday, 10 April 2026

Bhumihin Krishak Bandhu Status Check

Bhumihin Krishak Bandhu Status Check Online | Bhumihin Khetmajur Status Check

Bhumihin Krishak Bandhu Status Check Online | Bhumihin Khetmajur Status Check
Bhumihin Krishak Bandhu Status Check
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের এই পোস্টে কীভাবে Bhumihin Krishak Bandhu Status Check করবেন, তা ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। যারা ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

এই প্রতিবেদনে স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ প্রক্রিয়া সহজভাবে তুলে ধরা হয়েছে। যাতে যে কেউ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজে নিজের আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা দ্রুত জানতে পারবেন।

Bhumihin Krishak Bandhu Status Check


ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে নিচের ধাপগুলি একে একে অনুসরণ করুন—
  • প্রথমে https://matirkatha.wb.gov.in/⁠ ওয়েবসাইটে যান। 
  • এরপর হোমপেজ থেকে “ক্ষেতমজুরের সহায়তা প্রকল্প” ট্যাবটি নির্বাচন করুন।
  • তারপর “Application Status” অপশনে ক্লিক করুন।
  • নির্দিষ্ট স্থানে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর অথবা আধার নম্বর প্রদান করুন।
  • এবার “Search” বাটনে ক্লিক করুন।
  • আপনার আবেদন স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পারবেন।

Bhumihin Krishak Bandhu Status Check

Click Here
⚠️ Important Notice:
বর্তমানে স্ট্যাটাস চেক পরিষেবা সাময়িকভাবে উপলব্ধ নয়। পরবর্তীতে পুনরায় চালু হলে এখানেই আপডেট জানানো হবে।

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প―

যে সমস্ত কৃষকদের নিজের নামে চাষযোগ্য কোনো জমি নেই এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল, তারাই এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন। 

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা―

  • ভূমিহীন কৃষকদের প্রতি বছর মোট ৪,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। 
  • এই অর্থ একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খরিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে ২,০০০/- টাকা করে প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা―

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।  
  • যাদের কোন কৃষি জমি নেই। 
  • কৃষকবন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন। 
  • বর্গাচাষী হিসাবে নথিভুক্ত নন। 
  • জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল হতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট―

  • আধার কার্ড। 
  • ভোটার কার্ড। 
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই এর প্রথম পাতা অথবা বাতিল চেক। 
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর। 
  • একটি পাসপোর্ট সাইজ ছবি। 

আবেদন পদ্ধতি―

  • অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
  • দুয়ারে সরকার ক্যাম্প অথবা কৃষি আধিকারিক অফিস থেকে ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম সংগ্রহ করুন। 
  • সঠিকভাবে ফর্মটি পূরণ করুন। 
  • উপরে উল্লেখিত নথিগুলি সংযুক্ত করুন। 
  • ফর্মটি জমা করুন।

No comments:

Post a Comment