Breaking







Sunday, 22 February 2026

ভূমিহীন ক্ষেতমজুর ফর্ম ডাউনলোড PDF | Bhumihin Krishak Bandhu Form PDF

ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম PDF | ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প ফর্ম ডাউনলোড PDF | Bhumihin Krishak Bandhu Form PDF

ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম PDF | ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প ফর্ম ডাউনলোড PDF | Bhumihin Krishak Bandhu Form PDF
ভূমিহীন ক্ষেতমজুর ফর্ম ডাউনলোড PDF | Bhumihin Krishak Bandhu Form PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের প্রতিবেদনে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প আবেদন ফর্ম PDF তথা ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম PDF টি শেয়ার করলাম। এছাড়াও এই প্রতিবেদনে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প তথা ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প সম্পর্কে আলোচনা করলাম। যেখানে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প কি, প্রকল্পের সুবিধা, কারা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট ইত্যাদি সমস্ত কিছু দেওয়া রয়েছে। 

ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প


ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প হলো পশ্চিমবঙ্গের ভূমিহীন ক্ষেতমজুরদের আর্থিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার কর্তৃক চালু করা একটি বিশেষ সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবিকায় স্থিতিশীলতা ও সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে; যাদের কোন কৃষি জমি নেই, কৃষকবন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গাচাষী হিসাবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল।  

এই প্রকল্পের অধীনে ক্ষেত মজুরেরা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট কার্যকলাপের উপর নির্ভরশীল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৪,০০০/- টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খরিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে ২,০০০/- টাকা করে প্রদান করা হবে। 

ভূমিহীন ক্ষেতমজুর /কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা


ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে যে যে সুবিধাগুলি পাবেন, সেগুলি হলো-
  • ভূমিহীন কৃষকদের প্রতি বছর মোট ৪,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে
  • অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে
  • এই অর্থ একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খরিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে ২,০০০/- টাকা করে প্রদান করা হবে

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যাবে?


ভূমিহীন কৃষক বন্ধু / ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে প্রতি বছর মোট ৪,০০০/- টাকা করে পাওয়া যাবে। এই অর্থ দুটি সমান কিস্তিতে ২,০০০/- টাকা করে পাওয়া যাবে; একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খরিফ ফসলের মরশুমে। 

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে কারা আবেদন করতে পারবেন


ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে-
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • নিজস্ব কোনো কৃষি জমির মালিক নন
  • যাদের কোন কৃষি জমি নেই
  • কৃষকবন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন
  • বর্গাচাষী হিসাবে নথিভুক্ত নন 
  • জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল হতে হবে

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট


ভূমিহীন কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি লাগবে, সেগুলি হলো-
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই এর প্রথম পাতা অথবা বাতিল চেক
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর
  • একটি পাসপোর্ট সাইজ ছবি

ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন পদ্ধতি


ভূমিহীন কৃষক বন্ধু অনলাইন আবেদন করতে পারবেন না, অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নীচে দেওয়া হলো-
  • দুয়ারে সরকার ক্যাম্প অথবা কৃষি আধিকারিক অফিস থেকে ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম সংগ্রহ করুন
  • সঠিকভাবে ফর্মটি পূরণ করুন
  • উপরে উল্লেখিত নথিগুলি সংযুক্ত করুন
  • ফর্মটি জমা করুন 

ভূমিহীন ক্ষেতমজুর ফর্ম PDFDownload

No comments:

Post a Comment