লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন 2026 | Lakshmir Bhandar Status Check Online
![]() |
| লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক | Lakshmir Bhandar Status Check Online |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল পরিবারের মহিলা সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করার লক্ষ্যে চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যোগ্য মহিলাদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে।
সম্প্রতি বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। আবেদন করার পর স্বাভাবিকভাবেই জানতে চান, তাদের লক্ষ্মীর ভাণ্ডার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিনা। আবার অনেক আবেদনকারী তাদের লক্ষ্মীর ভাণ্ডার আইডি বর্তমানে কী অবস্থায় আছে, সে সম্পর্কেও তথ্য জানতে আগ্রহী।
আমাদের প্রতিবেদনে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক পদ্ধতি সম্পর্কে। এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন- ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাস চেক করলে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়।
ℹ️ লক্ষ্মীর ভান্ডার কি?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নারী কল্যাণমূলক প্রকল্প, যা ২০২১ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে-
- সাধারণ শ্রেণীর পরিবারগুলিকে প্রতি মাসে ১,৫০০/- টাকা
- এসসি / এসটি পরিবারগুলিকে প্রতি মাসে ১,৭০০/- টাকা
📄 লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য কি কি লাগে
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য মূলত আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর অথবা স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর যেকোনো একটি প্রয়োজন হয়।
🪜 লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি | How to Check Lakshmir Bhandar Application Status
বর্তমান 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীরা সহজেই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন। স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি একে একে অনুসরণ করুন-
- ধাপ ১: অফিশিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ -তে ভিজিট করুন
- ধাপ ২: Track Applicant Status অপশনে ক্লিক করুন
- ধাপ ৩: Search Using অপশনে Application Id/ Mobile Number/ Aadhar Card Number/ Swasthyasathi Card No –এগুলির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করুন এবং সেটির নম্বর লিখুন
- ধাপ ৪: ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন
- ধাপ ৫: Search বাটনে ক্লিক করুন
- ধাপ ৬: স্ক্রিনে আপনার স্ট্যাটাস দেখাবে
👁 লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসে কি কি তথ্য দেখা যায়
স্ট্যাটাস চেক করলে সাধারণত নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া যায়-
- আবেদনের স্ট্যাটাস
- আবেদনকারীর ব্যক্তিগত তথ্য
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস
- পেমেন্ট স্ট্যাটাস
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
🔗 লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার লিঙ্ক
সরাসরি লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে নীচে দেওয়া Check Now বাটনে ক্লিক করুন 👇
| লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক | Check Now |

No comments:
Post a Comment