Breaking







Monday, 16 March 2026

যুব সাথী প্রকল্পে এখন কি আবেদন করা যাচ্ছে? নতুন করে কি আবেদন করা যাবে 2026

যুব সাথী প্রকল্পে নতুন আবেদন 2026: এখন কি আবেদন করা যাবে?

যুব সাথী প্রকল্পে নতুন আবেদন 2026: এখন কি আবেদন করা যাবে?
যুব সাথী প্রকল্পে এখন কি আবেদন করা যাচ্ছে? নতুন করে কি আবেদন করা যাবে 2026
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০/- টাকা করে ভাতা পেয়ে থাকেন, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

অনেকেই জানতে চাইছেন—বর্তমানে কি যুব সাথী প্রকল্পে নতুন করে আবেদন করা যাচ্ছে? নিচে এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হলো।

বর্তমানে কি যুব সাথী প্রকল্পে নতুন করে আবেদন করা যাচ্ছে?

বর্তমানে সাধারণভাবে যুব সাথী প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। ২০২৬ সালে এই প্রকল্পে আবেদন গ্রহণ করা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিশেষ ক্যাম্প ও অনলাইনের মাধ্যমে। নির্ধারিত সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ায় আপাতত নতুন আবেদন বন্ধ রয়েছে

তাই এখন নতুন করে আবেদন করতে চাইলে পরবর্তী সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

যারা আবেদন করতে পারেননি তাদের জন্য কি সুযোগ আছে?

যারা গত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ক্যাম্প বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে আবার আবেদন করার সুযোগ আসতে পারে। বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে, পরবর্তীতে অনলাইন মাধ্যমে নতুন করে আবেদন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভবিষ্যতে কি আবার আবেদন করার সুযোগ আসবে?

 সরকারি প্রকল্পগুলির ক্ষেত্রে সময় সময় নতুন করে আবেদন গ্রহণ করা হয়। তাই ভবিষ্যতে আবার যুব সাথী প্রকল্পে নতুন আবেদন শুরু হতে পারে। এ বিষয়ে আপডেট জানতে সরকারি পোর্টালের দিকে নিয়মিত নজর রাখুন। পাশাপাশি আমাদের ওয়েবসাইটও ফলো রাখতে পারেন, কারণ নতুন আবেদন শুরু হলে আমরা এখানেও দ্রুত আপডেট জানিয়ে দেব।

যুব সাথী প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা নিম্নলিখিত সুবিধাগুলি পেয়ে থাকেন—
  • প্রতি মাসে ১,৫০০/- টাকা করে ভাতা প্রদান করা হয়
  • টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়
  • চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ ৫ বছর এই সাহায্য দেওয়া হবে 

যুব সাথী প্রকল্পে কারা আবেদন করতে পারেন

সাধারণত এই প্রকল্পে আবেদন করার জন্য নিম্নের যোগ্যতাগুলি থাকতে হয়—
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • বর্তমানে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না
  • আধার কার্ডের সঙ্গে সংযুক্ত একটি সক্রিয় ও একক (নিজস্ব) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে

যুব সাথী প্রকল্প কারা পাবে না

  • বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা
  • সরকারী চাকরিজীবীরা 
  • নিয়মিত বেতনভোগী কর্মীরা 
  • বয়সসীমার বাইরে হলে
  • যারা রাজ্য সরকারের অন্য কোনও স্কিমের টাকা পান অর্থাৎ যারা ইতিমধ্যেই যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মতো কোনো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন।

যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে

যুব সাথী প্রকল্প আবেদনের সময় সাধারণত যেসমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হবে—
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট/ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 
  • আধার কার্ড 
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশ বইয়ের প্রথম পাতা
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • মোবাইল নম্বর (ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত) 
  • ইমেল আইডি (যদি থাকে)

যুব সাথী প্রকল্প ফর্ম ডাউনলোড লিঙ্ক

নিচে দেওয়া লিঙ্ক থেকে যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করুন। 

যুব সাথী প্রকল্প ফর্মDownload

যুব সাথী প্রকল্পে বর্তমানে নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে আবার আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সরকারি ঘোষণার আপডেটের দিকে নিয়মিত নজর রাখুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১| যুব সাথী প্রকল্পে কি এখন আবেদন করা যাচ্ছে?
উত্তর: না, বর্তমানে নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না।

২| যুব সাথী প্রকল্পে আবার কবে আবেদন শুরু হবে?
উত্তর: সরকারি ঘোষণার মাধ্যমে ভবিষ্যতে আবার আবেদন শুরু হতে পারে।

৩| যারা নির্দিষ্ট সময়ে আবেদন করতে পারেননি, তাদের জন্য কি সুযোগ আছে?
উত্তর: যারা আবেদন করতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে আবার আবেদন করার সুযোগ আসতে পারে। কেননা, সরকারি প্রকল্পগুলির ক্ষেত্রে সময় সময় নতুন করে আবেদন গ্রহণ করা হয়।

No comments:

Post a Comment