যুব সাথী হেল্প লাইন নাম্বার | Yuva Sathi Helpline Number
![]() |
| যুব সাথী হেল্প লাইন নাম্বার | Yuva Sathi Helpline Number |
বাংলার যুব সাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি সামাজিক কল্যাণমূলক উদ্যোগ। যার মূল লক্ষ্য হলো রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে আর্থিক সহায়তা প্রদান করা।
অনেকেই ইতিমধ্যে এই প্রকল্পে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করেছেন। অনেক সময় আবেদন সংক্রান্ত জিজ্ঞাস্য, আবেদনের বর্তমান স্ট্যাটাস বা টাকা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য হেল্প লাইন নম্বরের প্রয়োজন হয়।
সম্প্রতি এই সকল সমস্যাগুলির সমাধানের জন্য যুব সাথী প্রকল্পের একটি হেল্প লাইন নম্বর চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই নম্বরে সরাসরি ফোন অথবা WhatsApp করে আবেদনকারীরা তাদের আবেদনের বর্তমান স্ট্যাটাস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন।
📞 যুব সাথী হেল্প লাইন নাম্বার
যুব সাথী প্রকল্প সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য নীচের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন—
- Helpline Number: 6292248888
- হেল্প লাইন নম্বর: ৬২৯২২৪৮৮৮৮
এই নম্বরে ফোন করে আবেদন সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন। হেল্প লাইন নম্বরে যোগাযোগ করে যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন, সেগুলি হল—
- আবেদন সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাস্য
- স্ট্যাটাস আপডেট
- অভিযোগ জানানো
⏰ যোগাযোগ করার সময়
- 🕘 সকাল ১০:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত
- 📅 পরিষেবা চালু থাকে সোমবার থেকে শুক্রবার
- ❌ শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে হেল্প লাইন পরিষেবা বন্ধ থাকবে
ℹ️ যুব সাথী প্রকল্প কি
যুব সাথী প্রকল্প হলো বাংলার শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ একটি প্রকল্প। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যুবক-যুবতী এখনও চাকরি পাননি এবং কোনও স্কলারশিপ ব্যতীত কোনও সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সেইসব যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে।
🎯 যুব সাথী প্রকল্পের উদ্দেশ্য
- বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা
- কর্মসংস্থানের খোঁজে উৎসাহ প্রদান করা
🔎 যুব সাথী স্ট্যাটাস চেক করব কিভাবে | Yuva Sathi Status Check
Step-1: প্রথমে যুব সাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট https://yubasathi.wb.gov.in/ -এ ভিজিট করুন।
Step-2: এরপর “Application Status” ট্যাবে ক্লিক করুন।
Step-3: তারপর “Check Status” বাটনে ক্লিক করুন।
Step-4: ক্লিক করার পর Applicant Login নামে একটি পেজ ওপেন হবে। সেখানে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরটি লিখুন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
Step-5: এরপর “Get OTP / Secret PIN” বাটনে ক্লিক করুন।
Step-6: তারপর আপনার মোবাইল নম্বরে ৬ সংখ্যার একটি OTP পাঠানো হবে। সেই OTP সঠিকভাবে লিখে “Verify PIN” বাটনে ক্লিক করুন।
Step-7: সবশেষে ক্লিক করার পরই আপনার সামনে আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখিয়ে দেওয়া হবে।
⚠️ Note: বর্তমানে স্ট্যাটাস চেক করতে গেলে সকলকে এই লেখাটি দেখানো হচ্ছে— Updated Status will be made available soon, please visit again. Thank you!!
🌐 Official Website: https://yubasathi.wb.gov.in/
📧 Email ID: yubasathi2026@gmail.com
আশা করি যুব সাথী হেল্প লাইন নাম্বার সম্পর্কিত এই তথ্য আপনাদের কাজে লাগবে। যদি আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে উপরে দেওয়া হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

No comments:
Post a Comment