Breaking







Sunday, 15 March 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ 2026 – কবে ভোট ও কবে ফল প্রকাশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ 2026 – কবে ভোট ও কবে ফল প্রকাশ | WB Assembly Election 2026 Date Announce

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ 2026 – কবে ভোট ও কবে ফল প্রকাশ | WB Assembly Election 2026 Date Announce
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ 2026 – কবে ভোট ও কবে ফল প্রকাশ 
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ ২০২৬ – কবে ভোট এবং কবে ফল প্রকাশ এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখ, ভোটগ্রহণের সময়সূচি এবং ফল প্রকাশের দিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে তথ্য দেওয়া হয়েছে। 

আশা করা যায়, এই পোস্টটি আপনাদের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন। এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা গঠন করা হবে।

২০২৬ সালের এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ভোট দুই দফায় অনুষ্ঠিত হবে এবং কিছুদিন পরে ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ – গুরুত্বপূর্ণ তারিখ 

বিষয় তারিখ
প্রথম দফা ভোট ২৩ এপ্রিল ২০২৬
দ্বিতীয় দফা ভোট ২৯ এপ্রিল ২০২৬
ভোট গণনা ও ফল প্রকাশ ৪ মে ২০২৬

এই দুই দফায় রাজ্যের সমস্ত বিধানসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হবে। 

পশ্চিমবঙ্গের মোট বিধানসভা আসন

পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি। সরকার গঠনের জন্য কোনো রাজনৈতিক দলকে বা জোটকে কমপক্ষে ১৪৮টি আসনে জয়লাভ করতে হবে।

পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ

পশ্চিমবঙ্গের বর্তমান (১৭তম) বিধানসভার মেয়াদ ৭ মে ২০২৬ পর্যন্ত। তাই তার আগেই নতুন বিধানসভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০২১ সালের ৮ মে থেকে এই বিধানসভার মেয়াদ শুরু হয়েছিল। 

নির্বাচনের গুরুত্ব

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়। এই নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের সরকার নির্ধারিত হবে। 

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দফায় ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশের মাধ্যমে জানা যাবে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় কোন দল আসছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

১| পশ্চিমবঙ্গ বিধানসভা আসন সংখ্যা কত? 
উত্তর: পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি। 

২| বিধানসভা ভোট কত বছর অন্তর হয়? 
উত্তর: ভারতে বিধানসভা নির্বাচন সাধারণত প্রতি ৫ বছর অন্তর অনুষ্ঠিত হয়।

৩| ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে কততম বিধানসভা গঠিত হবে?
উত্তর: এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা গঠন করা হবে।

৪| পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট কবে?
উত্তর: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ২০২৬ তারিখে দুই দফায় অনুষ্ঠিত হবে।

৫| পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২০২৬ কবে হবে?
উত্তর: ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ২০২৬ তারিখে দুই দফায় অনুষ্ঠিত হবে।

৬| ২০২৬ পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে?
উত্তর: ভোট গণনা শেষে ফলাফল ৪ মে ২০২৬ প্রকাশ করা হবে।

৭| পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য কতগুলি আসন প্রয়োজন?
উত্তর: সরকার গঠনের জন্য কমপক্ষে ১৪৮টি আসন প্রয়োজন।

No comments:

Post a Comment