Breaking







Tuesday, 3 March 2026

লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড PDF | Lakshmir Bhandar Form PDF 2026

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম PDF ডাউনলোড 2026 | Lakshmir Bhandar Application Form 2026 PDF Download

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম PDF ডাউনলোড 2026 | Lakshmir Bhandar Application Form 2026 PDF Download
লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড PDF | Lakshmir Bhandar Form 2026 PDF Download
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকার-এর অন্যতম জনপ্রিয় নারী কল্যাণমূলক প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আর্থিকভাবে আরও স্বাবলম্বী ও ক্ষমতায়িত হতে পারেন।

যারা নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চান, তারা নিশ্চয়ই আবেদন ফর্মের খোঁজ করছেন। সেই কথা মাথায় রেখেই আজকের এই প্রতিবেদনে আমরা লক্ষ্মীর ভান্ডার ফর্ম PDF শেয়ার করেছি।

এর পাশাপাশি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে— 
  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কী
  • প্রকল্পের মূল উদ্দেশ্য ও সুবিধা
  • কারা আবেদন করতে পারবেন
  • প্রয়োজনীয় ডকুমেন্ট
  • আবেদন করার পদ্ধতি
  • অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

ℹ️ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কী?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি নারী কল্যাণমূলক প্রকল্প, যা ২০২১ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে—
  • সাধারণ শ্রেণীর পরিবারগুলিকে প্রতি মাসে ১,৫০০ টাকা 
  • এসসি / এসটি পরিবারগুলিকে প্রতি মাসে ১,৭০০ টাকা 
সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে ২ কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছেন।

✅ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার যোগ্যতা

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে—
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে 
  • আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
  • আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে তালিকাভুক্ত হতে হবে
  • নিয়মিত বেতন বা পেনশন প্রাপক মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য নন 

📄 লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট 

আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন হবে—
  • আধার কার্ড
  • স্বাস্থসাথী কার্ড
  •  প্রযোজ্য ক্ষেত্রে এসসি/এসটি শংসাপত্র
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই এর প্রথম পাতা
  • আবেদনকারীর নিজস্ব নামে থাকা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই এর প্রথম পাতা
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি

🪜 লক্ষ্মীর ভান্ডার আবেদন করার নিয়ম

ফর্মটি পূরণ করার পর—
  • প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন
  • দুয়ারে সরকার ক্যাম্প অথবা ব্লক অফিসে জমা দিন
  • রিসিভিং কপি সংগ্রহ করে রাখুন

⚠️ লক্ষ্মীর ভান্ডার ফর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে
  • ভুল অথ্য দিলে আবেদন বাতিল হতে পারে
  • আবেদন স্ট্যাটাস অনলাইনে চেক করা যায় 

যারা লক্ষ্মীর ভান্ডার ফর্ম PDF ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে চান, তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ফর্ম পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে সহজেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

⬇️ লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড

লক্ষ্মীর ভান্ডার ফর্ম PDF ডাউনলোড করতে নীচে দেওয়া বাটনে ক্লিক করুন 👇

No comments:

Post a Comment