Breaking







Tuesday, 24 February 2026

কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড PDF | Krishak Bandhu Form PDF

কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড PDF | Krishak Bandhu Scheme Application Form PDF Download

কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড PDF | Krishak Bandhu Scheme Application Form PDF Download
কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড PDF | Krishak Bandhu Form PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের কৃষকদের চাষের খরচে আর্থিক সহায়তা পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য চালু করা একটি গুরুত্বপূর্ণ সরকারী প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার জন্য অনেক কৃষকই কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে চান। 

এই প্রতিবেদনে কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড করার পদ্ধতি, ফর্ম পূরণের নিয়ম এবং প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প কী?


কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের চাষের খরচে সহায়তা করা এবং কৃষক পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়া।

এই প্রকল্পের আওতায় কৃষকদের খরিফ ও রবি মরশুম বছরের এই দুটি সময়ে দুটি সমান কিস্তিতে সর্বাধিক ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এবং কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এই প্রকল্পের সুবিধাগুলি হলো-
  • এই প্রকল্পের অধীনে ১ একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট ১০,০০০/- টাকা অনুদান পাবেন।
  • ১ একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছর প্রতি ৪,০০০/- টাকা আর্থিক সহায়তা পাবেন।
  • ১৮ থেকে ৬০ বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার ২ লক্ষ টাকার অনুদান পাবেন।

কৃষক বন্ধু ফর্ম ফিলাপ


কৃষক বন্ধু ফর্ম পূরণ করার সময় নীচের বিষয়গুলি খেয়াল রাখবেন-
  • নাম আধার কার্ড অনুযায়ী লিখবেন
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে দেবেন
  • কৃষিজমির তথ্য পরিষ্কারভাবে উল্লেখ করবেন

কৃষক বন্ধু প্রকল্প আবেদন করার নিয়ম


ফর্ম পূরণ করার পর-
  • প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন
  • কৃষি দপ্তরের অফিসে জমা দিন
  • রিসিভিং কপি সংগ্রহ করে রাখুন

কৃষক বন্ধু প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে


ফর্ম জমা দেওয়ার সময় সাধারণত যে ডকুমেন্টগুলি প্রয়োজন হয়-
  • জমির পর্চা, পাট্টা, বর্গানথি, বনবিভাগের পাট্টা
  • আধার কার্ড
  • ভোটার কার্ড 
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই এর প্রথম পাতা অথবা বাতিল চেক
  • আধার ও ব্যাঙ্কের সাথে সংযুক্ত মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজ ছবি

কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য


  • আবেদন সম্পূর্ণ বিনামূল্যে
  • আবেদন করার পর টাকা সরাসরি ব্যাঙ্কে আসে
  • আবেদন স্ট্যাটাস পরবর্তীতে অনলাইনে চেক করা যায়
  • তথ্য ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে 

কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড


নীচে দেওয়া বাটনে ক্লিক করে কৃষক বন্ধু আবেদন ফর্ম PDF ডাউনলোড করুন।

কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড

Also Check::

No comments:

Post a Comment