Breaking







Wednesday, 4 March 2026

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | West Bengal Government Schemes List

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা PDF 2026 | West Bengal Government Schemes List PDF Download

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal
কলম ✏  
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষ, নারী, কৃষক, ছাত্রছাত্রী ও বেকার যুবক-যুবতীদের আর্থিক ও সামাজিক উন্নতির লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে আর্থিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করা হয়ে থাকে।

এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা PDF সহ তুলে ধরেছি। এখানে পশ্চিমবঙ্গের নতুন ও পুরনো গুরুত্বপূর্ণ সরকারি স্কিম বা প্রকল্পগুলির নাম, সূচনাকাল এবং মূল উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের নতুন প্রকল্প 2026 সম্পর্কিত তথ্যও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা বিষয়টি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। সেই কারণে এই প্রতিবেদনটি চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা যায়। এছাড়াও, যারা সরকারি প্রকল্পগুলিতে আবেদন করতে চান, তাদের কাছেও এই প্রতিবেদনটি যথেষ্ট উপকারী হবে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ


মাতৃযান প্রকল্প

  • সূচনাকাল: ২০১১
  • উদ্দেশ্য: প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।

কন্যাশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য।  ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। 

যুবশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান। 

মধুর স্নেহ প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: মিউম্যান মিল্ক ব্যাঙ্ক।

শিশুসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৩
  • উদ্দেশ্য: দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা।

শিক্ষাশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান। 

গতিধারা প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। 

ঐক্যশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। 

কর্মতীর্থ প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি। 

সামাজিক সুরক্ষা যোজনা

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা প্রদান। 

সুফল বাংলা প্রকল্প

  • সূচনাকাল: ২০১৪
  • উদ্দেশ্য: চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 

সবুজ সাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৫
  • উদ্দেশ্য: নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান। 

মুক্তির আলো প্রকল্প

  • সূচনাকাল: ২০১৫
  • উদ্দেশ্য: আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। 

খাদ্যসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান। 

সবুজশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে। 

সমব্যথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার টাকা প্রদান। 

স্বাস্থ্য সাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান। 

উৎকর্ষ বাংলা প্রকল্প

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। 

সেফ ড্রাইভ সেভ লাইফ

  • সূচনাকাল: ২০১৬
  • উদ্দেশ্য: পথ দুর্ঘটনা আটকানো। 

রুপশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০১৮
  • উদ্দেশ্য: ১৮ বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান। 

মানবিক পেনশন প্রকল্প

  • সূচনাকাল: ২০১৮
  • উদ্দেশ্য: প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান। 

কৃষক বন্ধু প্রকল্প

  • সূচনাকাল: ২০১৯
  • উদ্দেশ্য: কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা। 

জাগো প্রকল্প প্রকল্প

  • সূচনাকাল: ২০১৯
  • উদ্দেশ্য: স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান। 

কর্মসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান। 

পথশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: পুরানো সড়কের মেরামত। 

দুয়ারে সরকার প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 

স্নেহালয় প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান। 

স্নেহের পরশ প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান। 

বাংলাশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান। 

চা সুন্দরী প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া। 

হাসির আলো প্রকল্প

  • সূচনাকাল: ২০২০
  • উদ্দেশ্য: গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। 

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। 

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান। 

মা প্রকল্প

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান। 

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প

  • উদ্দেশ্য: রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন। 

সবলা প্রকল্প

  • উদ্দেশ্য: কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। 

গীতাঞ্জলী  প্রকল্প

  • উদ্দেশ্য: প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা। 

পথসাথী প্রকল্প 

  • উদ্দেশ্য: পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা। 

উৎসশ্রী  প্রকল্প

  • উদ্দেশ্য: যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন।

দুয়ারে রেশন

  • সূচনাকাল: ২০২১
  • উদ্দেশ্য: এই প্রকল্পে খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের দোরগোড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা হয়।

কর্মশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২৪ 
  • উদ্দেশ্য: একটি আর্থিক বছরে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে পঞ্চাশ দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা। 

আমাদের পাড়া আমাদের সমাধান

  • সূচনাকাল: ২০২৫ 
  • উদ্দেশ্য: নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলির দ্রুত সমাধান করা।

যোগ্যশ্রী প্রকল্প

  • উদ্দেশ্য: সম্পূর্ণ বিনামূল্যে JEE, WBJEE এবং NEET পরীক্ষার প্রস্তুতির কোচিং এবং মাসিক স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা। 

শ্রমশ্রী প্রকল্প

  • সূচনাকাল: ২০২৫
  • উদ্দেশ্য: রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং তাঁদের জীবন ও জীবিকার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদান করা।

যুবসাথী প্রকল্প

  • সূচনাকাল: ২০২৬
  • উদ্দেশ্য: রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে আর্থিক সহায়তা প্রদান করা।

ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প

  • সূচনাকাল: ২০২৬ 
  • উদ্দেশ্য: ভূমিহীন ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রদান। 
⬇️ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে।

3 comments: